Saturday, March 27, 2010

Internet ar Hisab Nikas

ঘটনাবহুল ২০০৯ সালকে পেছনে ফেলে আমরা ২০১০ এ পা দিয়েছি আরো তিন মাস আগে। কিন্তু তাই বলে তো আর ২০০৯ কে ভুলে গেলে চলবে না। তাই আসুন আজকের টিউনে জানার চেষ্টা করি আইটি ক্ষেত্রে কেমন গিয়েছে ২০০৯ সাল।
ইমেইল

* ২০০৯ সালে মোট ৯০ ট্রিলিয়ন ইমেইল পাঠানো ও রিসিভ করা হয়।

* গড়ে প্রতিদিন ইমেইল পাঠানো হয় ২৪৭ বিলিয়ন।

* বিশ্বে মোট ইমেইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪০ কোটি।

* মোট ইমেইলের ৮১ ভাগই ছিলো স্পাম বা অবাঞ্চিত মেইল।

* ২০০৮ সালের তুলনায় ২০০৯-তে স্পামের সংখ্যা বৃদ্ধি পায় ২৪ শতাংশ।

* প্রতিদিন গড়ে স্পাম মেইল পাঠানো হয় ২০০ বিলিয়ন।

ওয়েবসাইট

* ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ওয়েবসাইটের সংখ্যা ছিলো ২৩ কোটি ৪০ লক্ষ।

* ২০০৯ সালে মোট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে মোট ৪ কোটি ৭০ লক্ষ নতুন ওয়েব সাইট যুক্ত হয়।

ওয়েব সার্ভার

* ২০০৯ সালে অ্যাপাচি সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ১৩.৯ শতাংশ।

* আই.আই.এস সার্ভারে চলা সাইট কমে যায় ২২.১ শতাংশ।

* গুগল জিএফই সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ৩৫ শতাংশ।

* এনজিংক্স সার্ভারে চলা সাইটের সংখ্যা বৃদ্ধি পায় ৩৮৪.৪ শতাংশ।

* লাইটপিডি সার্ভারে চলা সাইট কমে যায় ৭২.৪ শতাংশ।

ডোমেইন নাম

* ২০০৯ এর শেষ নাগাদ .com সংযুক্ত ডোমেইনের নামের সংখ্যা ছিলো ৮ কোটি ১৮ লক্ষ।

* .net ছিল ১ কোটি ২৩ লক্ষ।

* .org ছিল ৭৮ লক্ষ।

* কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের সংখ্যা ছিল ৭ কোটি ৬৩ লক্ষ।

* ২০০৮ এর তুলনায় ডোমেইনের নামের সংখ্যা বাড়ে ৮ শতাংশ।

ইন্টারনেট ব্যবহারকারী

* ২০০৯ এর সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পৃথিবীতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৭৩ কোটি।

* ২০০৮ এর তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় ১৮ শতাংশ।

* এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল- ৭৩,৮২,৫৭,২৩০

* ইউরোপে- ৪১,৮০,২৯,৭৯৬

* উত্তর আমেরিকা- ২৫,২৯,০৮,০০০

* দক্ষিণ আমেরিকা/ ক্যারিবিয় অঞ্চল- ১৭,৯০,৩১,৪৭৮

* আফ্রিকা- ৬,৭৩,৭১,৭০০

* মধ্যপ্রাচ্য- ৫,৭৪,২৫,০৪৬

* ওশেনিয়া/অস্ট্রেলিয়া- ২,০৯,৭০,৪৯০

সোশ্যাল মিডিয়া


* মোট ব্লগের সংখ্যা ছিল- ১২ কোটি ৬০ লক্ষ।

* সামাজিক যোগাযোগ সাইটগুলোর শতকরা ৮৪ ভাগেরই পুরুষ ব্যবহারকারীর চাইতে নারী ব্যবহারকারীর সংখ্যা ছিল বেশী।

* নভেম্বর,২০০৯ পর্যন্ত টুইটারে মোট টুইট হয়েছে ২ কোটি ৭৩ লক্ষ।

* ২০০৯-এ ফেসবুকের মোট ব্যবহারকারী ছিল ৩৫ কোটি।

* ফেসবুক ব্যবহারকারীর মোট ৫০ ভাগই প্রতিদিন একবার হলেও লগইন করেছেন।

* ফেসবুকের অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল ৫ লক্ষ।

ছবি শেয়ারিং

* অক্টবর,২০০৯ পর্যন্ত ফ্লিকারে সংরক্ষিত ছবির সংখ্যা ছিল ৪০০ কোটি।

* ফেসবুকে প্রতিমাসে আপলোড করা হয়েছে ২৫০ কোটি।

* প্রতিমাসে ২৫০ কোটি হিসেবে বছরে মোট আপলোডকৃত ছবির সংখ্যা ৩০০০ কোটি!

ভিডিও শেয়ারিং

* দিনে ইউটিউবে মোট ভিডিও দেখা হয় ১০০ কোটি।

* নভেম্বর,২০০৯ পর্যন্ত প্রতিমাসে কেবলমাত্র যুক্তরাষ্ট্রে দেখা ইউটিউব ভিডিওর সংখ্যা ১২০০ কোটির বেশি।

* একজন ইন্টারনেট ইউজার প্রতিমাসে গড়ে ৮২ টি অনলাইন ভিডিও দেখেন।

* যুক্তরাষ্ট্রের অনলাইন ভিডিওর বাজারে ইউটিউবের অংশীদারিত্ব ছিল ৩৯.৪ শতাংশ।

ওয়েব ব্রাউজার


* ওয়েব ব্রাউজারের জগতে এক্সপ্লোরার এখনো রাজত্ব করলেও ফায়ারফক্স তার অগ্রযাত্রা ধরে রেখেছে।

* অন্যদিকে ক্রোম বয়সে নবীন হলেও ধীরে ধীরে বাজারে তার শেয়ার বাড়াচ্ছে।

Read more ...

Thursday, March 25, 2010

পেন ড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ ভিস্তা সেভেন কিভাবে সেটাপ করবে

যা যা লাগবে

*
একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+)
*
ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে)
*
ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার

প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা

এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।

*
ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
*
এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)।

select

*
কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন।

diskpart
list disk

command

ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1

*
এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন।

select disk 1
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit

সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।


দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা

এই ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।

* আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কটি ড্রাইভে প্রবেশ করান (হতে পারে তা সত্যিকারের ডিস্ক আবার হতে পারে virtual ডিস্ক)।
* কমান্ড প্রমপ্টে ডাইরেক্টরি পরিবর্তন করে ডিভিডি ড্রাইভের বুট ডিরেক্টরি তে যান (আমার ডিভিডি ডিস্ক হচ্ছে G:)

g:
cd g:\boot

* এখন আমরা bootsect কমান্ডটি ব্যবহার করবো (আমি ধরে নিচ্ছি আপনার ফ্লাশ ড্রাইভটি হচ্ছে h। নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন:

bootsect /nt60 h:

* এখন আপনি কমান্ড প্রমপ্ট বন্ধ করতে পারেন, কমান্ড প্রমপ্টের কাজ শেষ।


তৃতীয় ধাপ: ইন্সটলেশন ডিস্ক থেকে ফাইল কপি করা


আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

চতুর্থ ধাপ: বায়োসকে ইউ এস বি ডিস্ক থেকে বুট করার জন্য সেট করা

বিভিন্ন বায়োসের সেটিং বিভিন্ন রকম, তাই আপনার বায়োসে ঢুকে আপনি সেট করে নিন।

Read more ...

Wednesday, March 24, 2010

ফ্লাশ ড্রাইভ থেকে উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ ৭ ইনন্সল করবেন কিভাবে?

যা যা লাগবে

*
একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+)
*
ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে)
*
ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার

প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা

এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।

*
ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
*
এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)।

select

*
কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন।

diskpart
list disk

command

ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1

*
এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন।

select disk 1
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit

সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।


দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা

এই ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।

* আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কটি ড্রাইভে প্রবেশ করান (হতে পারে তা সত্যিকারের ডিস্ক আবার হতে পারে virtual ডিস্ক)।
* কমান্ড প্রমপ্টে ডাইরেক্টরি পরিবর্তন করে ডিভিডি ড্রাইভের বুট ডিরেক্টরি তে যান (আমার ডিভিডি ডিস্ক হচ্ছে G:)

g:
cd g:\boot

* এখন আমরা bootsect কমান্ডটি ব্যবহার করবো (আমি ধরে নিচ্ছি আপনার ফ্লাশ ড্রাইভটি হচ্ছে h। নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন:

bootsect /nt60 h:

* এখন আপনি কমান্ড প্রমপ্ট বন্ধ করতে পারেন, কমান্ড প্রমপ্টের কাজ শেষ।

তৃতীয় ধাপ: ইন্সটলেশন ডিস্ক থেকে ফাইল কপি করা

আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

চতুর্থ ধাপ: বায়োসকে ইউ এস বি ডিস্ক থেকে বুট করার জন্য সেট করা

বিভিন্ন বায়োসের সেটিং বিভিন্ন রকম, তাই আপনার বায়োসে ঢুকে আপনি সেট করে নিন।

Read more ...

দুনিয়ার বয়স কত?

দুনিয়ার বয়সটাকে একবছর ধরা হলে, কসমিক ক্যালেন্ডারের একেবারে শেষ সেকেন্ডে আমাদের অবস্হান। অর্থাৎ এখন সময় ডিসেম্বরের ৩১ তারিখ রাত ১১টা ৫৯মিনিট ৫৯ সেকেন্ড। বড় বড় যুদ্ধ, সভ্যতার উথ্থান-পতন, ধর্মপ্রণেতাদের আগমন,বিজ্ঞানের জয়যাত্রা এসবই ঘটেছে গত কয়েক সেকেন্ডে।

মানুষের আবির্ভাব হয়েছে, তাও বেশিক্ষণ হয়নি, ঘন্টাদুয়েক আগে সে প্রথম সোজা হয়ে হাঁটতে শুরু করেছে, মিলিয়ন বছর কসমিক ক্যালেন্ডারে প্রায় ঘন্টার সমান। এরপরে কয়েকটা বরফযুগ পেরিয়ে, ভূপৃষ্ঠের জৈববৈচিত্রের নানা বিবর্তনের পর মানুষ আজকের অবস্হানে এসে পৌঁছেছে।

তারপরে শেষ মিনিটে এসে মানুষ লিখতে শেখে, গুহাচিত্র আঁকে, নিজেকে প্রকাশ করার আকাংখা তীব্র হয়,সেসবই এখনও টিকে আছে। এ ঘটনাগুলোযখন ঘটেছে তা কিন্তু বেশিদিন আগের কথা নয়,মহাবিশ্বের হিসেবে চোখের পলক ফেলার মত সময়।

বাঙালীকে মানুষ ইতিহাস অসচেতন, বিস্মৃতিপরায়ণ বলে। আমার মনে হয় সারা দুনিয়ার মানুষই তাদের নিজেদের ইতিহাস নিয়ে বিস্মৃতিপরায়ণ, বছরের শেষদিনের শেষ মিনিটের ঘটনার উত্তেজনা সামলাতে পারছে না। বর্তমানে এমনভাবে মজে আছে যে এদের ঘুম ভাঙাবে কার সাধ্য? লিখিত ইতিহাস আসার পরে মানুষ তার অতীত ভুলে গেছে, বেশিদিন আগের কথা না অথচ বরফযুগ, বরফযুগপূর্ব স্মৃতি আজ তার মনে আর উঁকি দেয় না।

Read more ...

Monday, March 22, 2010

ছবিকে TEXT এ রূপান্তরিত করবেন কিভাবে?

আজকাল আমরা অনেক হ্যাকিং সাইট থেকে অনেক প্রোগ্রাম ডাউনলোড করি। সেই সব প্রোগ্রামের সাথে অনেক সময় অনেক Text ফাইল থাকে যেখানে খুব সুন্দর করে Text দিয়ে লিখা অনেক ছবি দেখা যায়। আবার কোন বাক্যকে অনেক অক্ষর দিয়ে আর্ট করা থাকে। আমি নিজে অনেক চেষ্ঠা করেছি নিজে নিজে বানানোর। কিন্তু খুব ভালো হয় না। এরপর ইন্টারনেটে সার্চ করার পর ভালো একটা প্রোগ্রাম পেয়েছি যেটা দিয়ে আপনারা আপনাদের যে কোন ছবি সাদা-কালো অথবা রংগিন Text ফরমাটে রূপান্তরিত করতে পারবেন।

প্রোগ্রামটির নাম ASCII Generator dotNET । এই প্রোগ্রামটি ব্যবহার করে আপনি আপনার ছবিকে নিজের পছন্দমত ইংরেজি লেটার দিয়ে সাজাতে পারেন।
প্রোগ্রামটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

প্রোগ্রামটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানান।

Read more ...

Tuesday, March 16, 2010

PDF ফাইলকে ওয়ার্ড ফাইল,Text ফাইল,প্লেইন Text এ কনভার্ট করবেন কিভাবে?

এবার আপনাদেরকে যে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দিবো সেটা হলো PDFZilla ।তাহলে চলুন আগে দেখে নেই এই সফটওয়্যারটি দিয়ে কি করা যায়।
* খুব সহজে যেকোন পেইজকে PDF এ কনভার্ট করতে পারবেন
* যেকোন PDF ফাইলকে ওয়ার্ড ফাইল,Text ফাইল,প্লেইন Text এ কনভার্ট করতে পারবেন
* যেকোন PDF ফাইলকে ইমেজ ফাইলে কনভার্ট করতে পারবেন
* এছাড়া PDF to HTML,PDF to HTML files,PDF to SWF,PDF to Shockwave Flash Animation files করতে পারবেন।
এই্ সফটওয়্যারটির দাম প্রায় ৩০ ডলার কিন্তু আপনারা কিছুদিনের জন্য এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ।
এজন্য প্রথমে এই লিংক হতে
ডাউনলোড করে নিন তারপর W134286MN5F1CDA এই কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

ব্যাস আপনার কাজ শেষ ।

Read more ...

দরকারি ফাইল বা ফোল্ডার লক করবেন কিভাবে?

কম্পিউটারের একাধিক ব্যবহারকারী থাকলে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দ্বারা লক করার বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, তবে এগুলোর মধ্যে ইজি ফাইল লকার অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র ২২৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://freeandfreeware.hlogspot.com/ 2009/07/easy-file-locker.html থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে System মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন। এবার ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder এ ক্লিক করুন এবং Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Accessahle, Writeahle, Deleteahle, Visihle থেকে দরকারি অপশনগুলো নির্বাচন করে ঙশ করুন। ব্যাস, আপনি যদি Accessahle নির্বাচন না করেন, তাহলে ওই ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছামতো ফাইল বা ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। পরে সেট করা ফাইল/ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন বা মুছতে পারবেন। আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে, সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া আনইনস্টল করা যাবে না।

Read more ...

Monday, March 15, 2010

পর্দা জুড়ে ব্রাউজার করবেন কিভাবে?

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) সাধারণমনিটরের পুরো পর্দা জুড়ে দেখা যায় না।কিন্তু অনেক সময় ওয়েবপেইজের স্ক্রিন শট নেওয়ার জন্য বা অন্য কোনো কাজে ওয়েবপেইজ ফুল স্ক্রিন করতে হয়। মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওয়েবপেইজ খুলে কিবোর্ড থেকে F11 কি চেপে খুব সহজেই ওয়েবপেইজ ফুল স্ক্রিন করা যায়। একইভাবে F11 কি চেপে আবার আগের অবস্থায়ও ফিরে আসা যায়।

Read more ...

আইপি টু আইপি টেলিফোনে কথা বিনা পয়সায় বল্ব্বন কিভাবে?

দেশ-বিদেশে কম রেটে আলাপ করার প্রযুক্তি আইপি টেলিফোনি (Internet Protocol Telephone) ছাড় করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (BTRC)। অতি সীঘ্রই এটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। দেশের নামকরা এক হোটেলে একই সাথে ১৬টি আইপি টেলিফোনি কোম্পানী তাদের সেবা দেয়ার ঘোষনা দেবে। এ নিয়ে চলছে এখন আয়োজন ও তোড়জোড়। গত বছর ৩২টি আইএসপি প্রতিষ্ঠানকে এই সেবাটি চালুর জন্য অনুমোদন দেয়া হয় এবং এর জন্য ব্যাংক গ্যারা3CX ip pbx overview আইপি টু আইপি টেলিফোনে কথা হবে বিনা পয়সায় | ন্টিসহ নেয়া হয় ২৫ লাখ টাকা। তখন অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের তরফে বলা হচ্ছিল এ সেবা চালু হতে ৩মাসের মত সময় লাগবে। এরপরই বাংলাদেশ যুক্ত হবে টেলিকম সেবার আরেক নতুন দিগন্তে। তবে কিছুটা দেরিতে হলেও Bandwidth এর সাহায্যে একমাত্র টেলিকম সেবা দেবে আইপি টেলিফোনি অপারেটররা গ্রাহকের কাছে যাচ্ছেন এ মাসেই। প্রাথমিক ভাবে আইপি টেলিফোনি টু আইপি টেলিফোনি কলের ক্ষেত্রে কোনো চার্জই নেয়া হবে না। কেবল ১০০ টাকা নেয়া হবে রেজিষ্ট্রেশন ফি হিসাবে। তবে আইপি টেলিফোনি থেকে মোবাইল ফোনে কল করার জন্য চার্জ নেয়া হবে মিনিট প্রতি ৬৫ পয়সা আর দেশের বাইরে কল করার ক্ষেত্রে সরকার নির্ধারিত রেটের সাথে আরো ১সেন্ট যুক্ত হবে। ল্যান্ডফোন ও পিএসটিএন অপারেটরে কথা বলার রেট এখনো চূড়ান্ত হয়নি। এই শুরুটা সম্পূর্ন দেশী উদ্যোক্তাদের মাধ্যমে গড়ে উঠছে। দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিরা এ লাইসেন্স পেয়েছেন। এই আইপি টেলিফোনির মাধ্যমে যে সব সেবা পাওয়া যাবে তাহলো ভয়েস ও ডেটা এবং গ্রাহকরা দেশে ও বিদেশে কল করতে পারবেন। আর এর জন্য শুধু সরকারের চার্জ সরকারকে বুঝিয়ে দিলেই হলো। আইপি টেলিফোনি ব্যবহার করার জন্য গ্রাহকদের আইডি নম্বর দেয়া হবে। বিভিন্ন কোম্পানির আইএসএন’র কোডগুলো হলো- মঞ্জুর কোড ০৯৬০২, বিডিকমের কোড ০৯৬৬৬, ঢাকা কমের কোড ০৯৬১১, লিঙ্ক থ্রি’র ০৯৬৭৮ ও অগ্নির কোড ০৯৬০৬। কোড ও গ্রাহক আইডি নম্বর মিলে পুরো আইডি হবে ১১ সংখ্যার। এটি হ্যান্ডসেট, ফিক্সড সেট ও কম্পিউটারে ব্যবহার করা যাবে। তবে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে হলে হেডসেট লাগবে। এই সার্ভিসটি আগেও ছিল কিন্তু তা ছিলো অবৈধ। তখনকার বিদেশের কল গুলো ভেঙে ভেঙে আসত কিন্তু এখন সেই সমস্যাগুলো আর থাকবে না। এখনকার আইপি টেলিফোনিতে সরাসরি ও ক্লিয়ার ভয়েস পাওয়া যাবে। এটি ব্যবহারের জন্য বিশেষ ধরনের হ্যান্ডসেট লাগবে। এই সার্ভিস চালু হলে তা বাংলাদেশের বাজারে সহজেই মিলবে। হ্যান্ডসেটের দাম জিএসএম হ্যান্ডসেটের চেয়ে খানিকটা বেশি হতে পারে কারন এতে দুই রকমের সুবিধা পাওয়া যাবে। আইপি টেলিফোনি যে হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে, সেই সেটে আবার পাবলিক সুইচড টেলিফোন নেটওযার্ক বা পিএসটিএন সেবাও নেয়া যাবে। অর্থাত আইপি টেলিফোনিও পিএসটিএন’র মতো সিডিএমএ প্রযুক্তির সেবা। এ ছাড়াও জিএসএম বা সিডিএমএ এর অনেক উন্নতমানের হ্যান্ডসেটে আইপি ডায়ালার রয়েছে। সে ক্ষেত্রে আইপ ডায়লার ব্যবহার করেও আইপি টেলিফোনি সেবা নেয়া যাবে। কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এখন ইন্টারনেট ব্যবহারের ডায়ালআপের যে সিস্টেম সে সিস্টেমেই এটি ব্যবহার করা যাবে। চলমান গ্রাহকরা যেসব হ্যান্ডসেট ব্যবহার করেছেন এসব হ্যান্ডসেটে জিপিআরএস ও এজ থাকলে এতেও আইপি টেলিফোনি সেবা গ্রহন করা যাবে। পুরো বাংলাদেশেই নাকি এটি ব্যবহার করা যাবে। বিটিআরসি তাদের সর্বোচ্চ আইপি টু আইপি চার্জ নির্ধারণ করেছে ২০ পয়সা। এটি আপাতত তারা না নিলেও পরে নিবেন। উদ্যোক্তারা বলেছেন এই সেবাটি সাশ্রয়ী ও দ্রুততম সময়ে এটি ছড়িয়ে দেয়া সম্ভব। তবে এ বিষয়ে মোবাইল ফোন অপারেটর বা পিএসটিএন অপারেটরদের পক্ষ থেকে নাকি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Read more ...

ভাইরাসের উপস্থিতি টের পাবেন কিভাবে?

কম্পিউারে ভাইরাসের সংক্রমণ হলে কিছু বিষয় লক্ষ রাখলে কম্পিউটারে ভাইরাস আছে কি না তা জানা সম্ভব। যার মধ্যে রয়েছে কম্পিউটারে ভাইরাস থাকলে temp ফাইল মুছবে না।
Add or remove programme অপশন থেকে কোনো প্রোগ্রাম বাদ দিতে চাইলে বাদ দেওয়া যাবে না, Ctrl+Alt+Delete চেপে বের করা টাস্ক ম্যানেজার খুলবে না,
Tools/Folder Option থেকে কোনো হিডেন ফাইল প্রদর্শন করতে চাইলেও তা প্রদর্শিত হবে না, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের
Registry Editor খুলবে না এবং কমান্ড অপশন কাজ করবে না। এগুলো পরীক্ষা করে জানা যাবে আপনার কম্পিউটারে ভাইরাস আছে কি না।

Read more ...

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ যখন বারবার নষ্ট হয় কেন?

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ অপারেটিং সিস্টেম মাঝেমধ্যে নষ্ট হয়। আর এই নষ্ট হওয়ার মাত্রা বেড়ে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় আপনাকে। এর সমাধান জানা থাকলে এই ঝামেলার হাত থেকে বাঁচা যাবে সহজেই।
এফএটি বা এটিএফএস ঝামেলা: কম্পিউটারে যদি একাধিক হার্ডডিস্ক ড্রাইভ এবং প্রতিটিতে বিভিন্ন ধরনের ফাইল ব্যবস্থা থাকে, তবে সবগুলোকে এনটিএফএস ব্যবস্থায় রূপান্তর করে নিতে হবে।
ইউএসবি হাব: কম্পিউটারে ইউএসবি হাব থেকে থাকলে সেটি বিচ্ছিন্ন করে পরীক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে, অপারেটিং সিস্টেম নষ্ট হওয়া বন্ধ হয় কি না। বিশেষত যদি ব্যবহারকারীর ইউএসবিভিত্তিক পাম ফেডল থাকে এবং ব্যবহারকারী hotsync করলেই যদি উইন্ডোজ নষ্ট হয়, তবে এ কাজটি করতে হবে।
তাপ বেড়ে গেলে (ওভারহিটিং): মাইক্রো প্রসেসর অতিরিক্ত গরম হলে কম্পিউটার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সিপিইউর (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) ফ্যান ঠিকমতো কাজ করছে কি না এবং প্রসেসরের তাপমাত্রা গ্রহণযোগ্য মাত্রায় আছে কি না তা নিশ্চিত করতে হবে।
সাউন্ড কার্ড ড্রাইভার: কম্পিউটার ব্যবহারকারীকে তার সাউন্ড কার্ডের চালক সফটওয়্যার (ড্রাইভার) সরিয়ে ফেলতে হবে বা আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখতে হবে সমস্যা দূর হয় কি না।
মেমোরির সমস্যা: যেকোনো একটি র্যাম সরিয়ে দেখতে হবে সমাধান হয় কি না। প্রতিটি র্যাম একটি একটি করে খুলে যেটি সমস্যা করছে, সেটিকে শনাক্ত করতে হবে। কিছু কিছু র্যামকে জোড়ায় জোড়ায় ইনস্টল করতে হয়।

Read more ...

পিডিএফ ফাইলে জলছাপ দিবেন কিভাব?

অনেক সময় পিডিএফ ফাইলে স্বত্ত্বাধিকার নির্দিষ্ট করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়। ‘পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামে একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন। সফটওয়্যারটি www.coolpdf.com/pdfwatermark.html
ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি চালু করে
Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন। এবার Text to stamp as watermark অপশনে
গিয়ে জলছাপ হিসেবে যা লিখতে চান লিখুন। ইচ্ছে করলে জলছাপের রং, ধরন, বর্ণ ইত্যাদি নিজেই ঠিক করে নিতে পারবেন। সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে পিডিএফ ফাইলটি সেইভ করুন।
এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

Read more ...

ফেসবুকের খুঁটিনাটি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক অনেকেই ব্যবহার করেন। ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিছু কাজ কীভাবে করা যাবে, তা নিচে দেওয়া হলো—
 ফেসবুকে আপনি বন্ধু করতে কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে Friends থেকে All Friends-এ ক্লিক করুন।বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম দেখা যাবে।
 যদি কাউকে ভুল করে Add Request পাঠিয়ে দেন তাহলে তাকে ব্লক করে আবার Remove করে দিন। দেখবেন আপনার Add Request টি বাতিল হয়ে যাবে।
 ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে Settings থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
 কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন, মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Person-এর নাম বা ই-মেইল আইডি লিখে তাকে ব্লক করে দিতে পারেন।
 আপনি যদি চান আপনার বন্ধুরা ছাড়া আপনাকে অন্য কেউ বার্তা (মেসেজ) পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন অন্য কেউ না দেখতে পারে, সে জন্য Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে Search-এ ক্লিক করুন। এখন চেকবক্স থেকে A Link to send me a message এবং My friend list-এর টিক চিহ্নগুলো তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন। আবার আপনি যদি My Profile picture চেকবক্স থেকে টিক চিহ্ন তুলে দেন তাহলে আপনার বন্ধুরা ব্যতিত অন্য কেউ আপনার Profile picture দেখতে পাবে না।
 আপনি যদি চান আপনার ই-মেইল ঠিকানা আপনার বন্ধুরা কেউ দেখবে না, তাহলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Profile-এ ক্লিক করুন। এরপর Contact Information-এ ক্লিক করে নিচে আপনার Mail add-এর পাশের বক্স থেকে No one সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
 আপনি Settings থেকে Account Settings-এ ক্লিক করে নতুন যে পেজটি আসবে সেটি থেকে আপনার নাম, পাসওয়ার্ড, প্রাইভেসি, Security question ইত্যাদি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করেও দিতে পারেন। আবার Activate করতে চাইলে সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।

Read more ...

সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add-ons দিয়ে……

Add-ons টি দিয়ে যে কোনো পেইজ কে PDF,JPEG এবং PNG ফরম্যাট এ সেভ করা যায়।

সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add ons দিয়ে......

১. এখানে ক্লিক
addons.mozilla.org/en-US/firefox/addon/7528
করে Add-ons টি ডাউনলোড করে নিন এবং Install করুন।

২. Firefox রি-স্টার্ট দিন
এর পর কনো পেজ ওপেন করে মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন Pdf it নামে এক টি অপশন এসেছে।

Read more ...

হার্ডডিস্ক ড্রাইভ উইন্ডোর পটভূমি বদলে নিন

চাইলে আপনার হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভ যে উইন্ডো বা বক্সে খোলে, তার পটভূমিতে পরিবর্তন আনতে পারেন। এ জন্য আপনাকে প্রথমেই নোটপ্যাডে ছোট একটি প্রোগ্রাম লিখতে হবে।
নোটপ্যাডে যা লিখতে হবে—
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea^Image=Folder name\pic.jpg
এবার একে desktop.ini নামে ডেস্কটপেই সেভ করুন। এখানে লক্ষ করলে দেখা যাবে, IconArea^Image=Folder name\pic.jpg নামের একটি ফাইল আছে। এখানে Folder name নামের ফোল্ডারটিতে যে ছবিগুলো রাখবেন তাই পটভূমি হিসেবে কাজ করবে। পটভূমিতে যে ছবিটি আনতে চান সেটি *.jpg ফরম্যাটে ১০২৪৭৬৮ পিক্সেল আকারে হলে ভালো হয়। আপনার কম্পিউটার মনিটরের রেজ্যুলেশন অনুযায়ীও ছবির আকার হতে পারে। মনিটরের রেজ্যুলেশন কত আছে তা দেখার জন্য ডেস্কটপে মাউসের ডান ক্লিক করে Properties\settings-এ যেতে হবে। ছবিটি pic.jpg নামে Folder name ফোল্ডারে সেভ করুন। যেসব ড্রাইভের পটভূমি পরিবর্তন করতে চান Folder name ফোল্ডা এবং desktop.ini ফাইলটি সেসব ড্রাইভে রেখে Refresh করলেই ছবিটি পটভূমিতে দেখা যাবে।

Read more ...

গুগল জানাবে শব্দের সংজ্ঞা

ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের মাধ্যমে ইচ্ছে করলে যেকোনো শব্দের সংজ্ঞা জানা যাবে।
এ জন্য যে শব্দটির সংজ্ঞা জানতে চান তার আগে Define: লিখে সার্চ করলেই গুগল আপনাকে শব্দের সংজ্ঞা জানাবে।

Read more ...

নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করুন, ডোনেইম ছাড়া, ফ্রি

আজকে আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ওয়েব সাইট প্রকাশ করতে পারবেন ফ্রী। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। চলুন দেখি আজকের টিউন-
উক্ত ওয়েব সাইটটিতে আপনি অন্য ওয়েব সাইটে (টাকা দিয়ে যে ওয়েব সাইট প্রকাশ করেন) যে সুবিধা পান, তার সব গুলি ভোগ করতে পারবেন। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করতে হবে। তারপর বিভিন্ন ট্যাগ আছে, যা আপনি ইডিট করে আপনার ওয়েব সাইট সাজাতে পারেন। এই ওয়েব সাইটে নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করা খুবই সহজ। আসুন কাজ করে দেখি-
www.webs.com

Read more ...

কে কে ট্র্যাপে পড়তে চান আসেন

কিছু মানুষ আছে যারা নিজেই নিজের পশ্চাৎদেশ দিয়ে বাঁশ প্রবেশপূর্বক ক্যাঁ ক্যাঁ করে। তারপর জনসম্মুখে সেই অত্যন্ত অমস্রীন (আইক্কাওয়ালা) বাঁশ প্রদর্শনপূর্বক নাঁকি কান্না শুরু করে। তারপর দশজনের সহানুভূতির ঝোলা খালি করে নিজের পকেটে ঢুকিয়ে বলে বেড়ায় "অমুক আমাকে ট্র্যাপ করে আমাকে বাঁশের দৈর্ঘ্য-প্রস্থ হিসেব করতে কইছে!" অতঃপর শুরু হয় গিরা গোনা! যাই হোক এটাকেই রীভার্স গেইম বলে কিনা আমি ঠিক জানিনা! এই গেইম শেখ হাসিনা থেকে শুরু করে মি.বুশ অনেকেই খুব ভাল জানেন। তবে কিছু কিছু বাঙালী ভাইয়েরা তো একেবারে স্বিদ্ধ হস্ত। কোথায় যেন একটা কৌতুক পড়েছিলাম কয়দিন আগে """ এক ফরাসী রাজকন্যা বিয়ে করার স্বিদ্ধান্ত নিল। ঘোষনা দিল তাকে যে রাজকুমার সন্তুষ্ট করতে পারবে তাকেই সে বিয়ে করবে। তো অনেক রাজকুমার আসলো। কিন্তু কেউই তাকে সন্তুষ্ট করতে পারলোনা। এবার এক চাইনীজ রাজকুমার আসলো। সে রাজকন্যা কে সন্তুষ্ট করলো। সবাই তো হতবাক। বলিষ্ট হাট্টাকাট্টা রাজকুমার রা পারলোনা, আর এই বেটেখাঁটো চাইনীজ কি এমন কোরলো!!!!। তাকে জিজ্ঞেস করা হল। তার জবাব ছিল "উই দ্যা চাইনীজ অলওয়েজ ইউজ আওয়ার হেইড!!!"""" উপরেল্লেখিত ভাইয়েরা বোধ করি নিজের সন্তুষ্টির জন্য খালি হেইড না পুরা হাত পা মাথা ঘাড় সব ইউজ করেন, তাতে আর কারও হাত পা থাকুক বা যাক!

একজন কাইন্দা কাইটা বললো "ভাই, আমারে ট্র্যাপে ফেলে সব নিয়ে গেছে আমি এখন কই যাই, কি করি!!" শোনা মাত্রই হিতাক্ষাঙ্খীরা শার্টের হাতা গোটানো শুরু করেন "কি এত বড় সাহস! তোমারে ফাঁন্দে ফেলে! আজ তার একদিন কি আমার যতদিন লাগে!" কিন্তু ঘটনা হল যার এগেইন্সটে অভিযোগ তাকে এই হীতার্থির দল চিনেইনা। অমনি পাঁচ জায়গায় ফোন করে বলে "জানো জানো কি হয়েছে! অমুক আছে না??!! সে না সবাই কে ট্র্যাপ করে বেড়ায়, সাবধান কিন্তু!!!!"(ঢং করে করে লেখাB-)) সবার তখন মাথায় হাত! ওরে বাবা কি না জানি হয়!!! হিতার্থী অভিযুক্তকে চিনেনা এটা ঠিক, কিন্তু অভিযোগকারীকে তো চিনে। একবার যদি তলিয়ে দেখতো ট্র্যাপ করলে মানুষ মালদার, প্রথমশ্রেনীর যাত্রিদের করে, কোন ফকিরনীর পোলা, চাষারে করেনা! আহা হা রে কি দিন আইলো রেএএএএএএএএএ!

এক ছেলে এক মেয়েরে ভালবাসার কথা বলে ভালমত পটাইল, তাতে মশলা হিসেবে বললো আমি খুব দুঃখী, বাপ ভাই সব গেছে, প্রমিকাও গেছে। বিশ্বের সর্বোৎকৃষ্ট গাধি মেয়েটা দুঃখী ছেলেটার হাত ধরলো। পরিবারের বিয়ের চাপাচাপি সইতে না পেরে ঘর ছেড়ে বের হল একদিন। ছেলেটা তখন বললো "আমার কিছু করার নাই!" মেয়েটা রাত ১২টা অবধি রাস্তায় দাঁড়িয়ে থাকলো। শত অনুনয় বিনয় কোন কাজে আসলো না। দুমাস পর আবার মাফ করলো মেয়েটা। কিন্তু তখন শুরু হল আরেক খেলা। প্রেম চালিয়ে যাবে আবার এও বলে "আমারে দিয়ে ঘর সংসার হবে না, বিয়ে শাদিও না" নিজেকে গুটিয়ে নিল মেয়েটা। কিইবা কোরতো। গুটিয়ে নেয়ার পরামর্শটা অনেক আগেই ছেলেটারই কাছের একজন দিয়েছিল। তবুও অপক্ষা করেছিল মেয়েটা। কাজ হয়নি, ফাইনালি কাট অফ! মাঝখান থেকে মেয়েটা ট্র্যাপ করার দায় কাঁধে নিল। অথচ ছেলেটার কারনেই মেয়েটা এখনও বাপ মা সবার কাছে অপরাধী। তাছাড়া ছেলেটারে কেজি দরে হাটে বেঁচলেও কিছু পাওয়া যাবে কিনা বিবেচনার বিষয়। তারে ট্র্যাপ করবে কোন ছাগলে?!!!!! আর যে সব বিশিষ্ট ব্যক্তিবর্গ চিলের পিছে কান খুঁজতে ছুটছেন তারা কষ্ট করে যদি একটু মেয়েটার ব্যাকগ্রাউন্ড আর ছেলেটার ব্যাকগ্রাউন্ডের হিসেবটা ক্যালকুলেটরে মিলিয়ে নিতেন তাহলে বোধ হয় বিতর্কের সুযোগ ছিলনা। খামাখা যাকে চিনেনই না তার চরিত্রের ব্যাখ্যা অন্যের কাছে করার কোন প্রয়োজন আছে বলে মনে হয়না! তাছাড়া কে যে স্রেফ বন্ধু সেটাও হিসেব করবেন। ছেলে বলেই তাকে প্রেমিক বানিয়ে ফেলতে হবে এটা এমন কথা। বন্ধুত্বের কোন লিঙ্গীয় পরিচয় থাকেনা। বন্ধু মানেই বন্ধু! বন্ধুকেও প্রমিকের তালিকায় ফেলে ট্র্যাপের শিকার বলে ব্যাখ্যা করাটা অপব্যাখ্যা ছাড়া কিছুই বলা যায়না!

যার পকেটে ৫০০০ থাকে সে মানুষকে সহজে ব্লেইম করেনা। কিন্তু যার পকেটে ৫ টাকা থাকে তার কাছে কেউ ভালবেসে আসলেও মনে করে ৫ টাকা হাতাইতে আসছে! ছোটলোকের চিন্তাভাবনা!!!! মাঝে মাঝে আমারই ইচ্ছে করে লাইফটার পশ্চাৎদেশ দিয়া........................!!!!! X(X(X(X(X( (মেজাজের করূন দশা, লাত্থি দিয়া দুনিয়াডারে উড়াই দিতে মন চায়X(X(X(X()



(পুনশ্চ: ট্র্যাপ করতে মন চায়, আছেন নাকি কেউ ট্র্যাপে পড়ার মত? ;););))

Read more ...

আলোচনায় যখন ‘হ্যাকার’

অনেকেরই মনে থাকবার কথা, হঠাৎ করে একদিন র্র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’ র নিজস্ব ওয়েব সাইড উধাও হয়ে গিয়েছিল। হাওয়ায় মিলিয়ে গিয়েছিল বাহিনীটির গুরুত্বপূর্ন অনেক তথ্য। এর আগে পরে দেশে এমন ঘটনা অরো বেশ কয়েকবার ঘটেছে। বিভিন্ন সরকারী, বেসরকারী ওয়েকসাইড ‘হ্যাকিং’ হয়ে গেছে। তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে কোন কিনারা করে উঠতে পারেনি। তাই দেশ ডিজিটাল সবার সাথে সাথে আলোচনায় উঠে আসছে ‘হ্যকিং’ শব্দটি। আর এখন তারো চেয়ে বেশি আলোচিত হচ্ছে ‘হ্যাকার’। তবে আলোচিত এ শব্দটির সূত্রপাত কিন্তু এদেশে নয়। যতদুর জানা যায় আলোচিত এ শব্দটির সূত্রপাত আমেরিকায়। ৪০ বছর বয়সী হ্যাকার গ্যারি মাকিনোন মার্কিন সরকারের নিরাপত্তা সিস্টেমে আঘাত হানেন। এই নিরাপত্তা সিস্টেমের মধ্যে আর্মি, এয়ারফোর্স, নেভি ও নাসা ছিল। হ্যাকিং ইতিহাসে এটাকেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম মিলিটারি হ্যাকিং এ্যাটাক হিসেবে ধরা হয়। আর গ্যারির এ কাজে তি হয় ৭ লাখ ডলার। বর্তমানেও হ্যাকার জগতের অধিপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি।
হ্যাকিং বিশ্বের কমরেড জোনাথন জেমস তিনি নাসার নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ১৩টি কম্পিউটার থেকে মূল্যবান তথ্য হাতিয়ে নেন। তবে এর আগেও মাত্র ১৬ বছর বয়সে ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সিতে হ্যাকিং করার দায়ে জেল খাটেন। মজার তথ্য হচ্ছে জীবনের প্রথম হ্যাকিং করেই একটা ব্র্যান্ড নিউ পোর্শে গাড়ির মালিক হয়েছিলেন আরেক হ্যাকার কেভিন পোলসেন। বর্তমানে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করছেন।
তবে পত্রিকায় যে হ্যাকারকে নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে তিনি হলেন মার্ক এ্যাবিনি। অবশ্য ফাইবার অপটিক নামেই তিনি বেশি পরিচিত। আর নব্বইয়ের দশকের গোড়ার দিকে সবচেয়ে পপুলার হ্যাকার ছিলেন ডেভিড স্মিথ। আরো মজার ব্যাপার হলো, হ্যাকার নিয়ে হলিউডে আলোড়ন সৃষ্টিকারী একটি সিনেমাও তৈরী হয়েছিল। যাতে অভিনয় করেছিলেন জনি লি মুলার ও এ্যাঞ্জেলিনা জোলি। অথচ সিনেমাটি সারা বিশ্বে তোলপাড় করলেও রহস্যজনক কারণে বক্স অফিস হিট করতে পারে নি।

Read more ...

Friday, March 12, 2010

হ্যাকিং করুন যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও 2010

হ্যাকিং বিষয়ক প্রথম যে টিউনটি করেছিলাম তা একটি সাধারন ট্রিকস এর উপর। অনেকেই বলেছেন এটাকে হ্যাকিং বলে না। আসলে হ্যাকিং বলতে সবাই এলগারিদমিক এবং খুব সহজেই করা যাবে এমন কিছুই আশা করেছিল। তবে হ্যাকিং বলতে যে কারো ব্যাক্তিগত এবং গোপনীয় কোন তথ্য আছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশকেই বোঝায় তা যে পদ্ধতিতেই হোক না কেন।

তবে আমার প্রথম পর্বটিতে আমি যেহেতু বলেছিলাম এ বিষয়ে নিয়মিত এবং আরো উচুঁ ধরনের পোগ্রামেটিক হ্যাকিং এর ব্যাপারে টিউন করবো তারই ফলশ্রুতিতে এই টিউন তবে সংযতভাবেই করব। আজ বলবো একধরনের সফট এর কথা (অভিজ্ঞরা হয়ত জানেন) যা আপনাকে হ্যাকিং করতে সহায়তা করবে। এ ধরনের সফটকে কী লগার বলা হয় যা ইনষ্টল করলে কম্পিউটারে কোন কোন কী প্রেস করা হয়েছে তার রেকর্ড থাকে এই সফটটি ইনষ্টল করলেই আপনি সহজেই দেখতে পারেন মেইল এ্যাড্রেস টাইপ করার পর কোন কোন কী প্রেস করা হয়েছে। লোকাল কীলগার আপনি যেমন আপনার কম্পিউটারে ইনষ্টল করে আপনার কম্পিউটারের কী রেকর্ড পেতে পারেন তেমনি রিমোট কীলগার দিয়ে রিমোট সিষ্টেমে নেটওয়ার্ক এর সহায়তায় যে কারো কম্পিউটারে ইনষ্টল করে দিয়ে তার নিয়মিত আপডেটও পেতে পারেন। সবই হবে এই সফট এর মাধ্যমে অনেকটা স্বয়ংক্রিয় উপায়ে। কিন্তু আমি এর বিস্তারিত বলব না। কারন সেটা অনেকের ক্ষতির কারন হবে।

এভাবে আপনি খুব সহজেই যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও হ্যাকিং করতে পারেন। কিন্তু এই ধরনের সফট অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার এর মধ্য পড়ে তাই বিভিন্ন সাইটে এই সকল সফট আপলোড করা হলেও তা খুব তাড়াতাড়িই আবার ডিলেট করে দেয়া হয়। আবার যেসব সাইটে পাওয়া যায় তারাও এগুলো ফ্রি দেয় না। তাই এগুলো পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। আমি দুটি এ ধরনের সফট এর লিংক দেব। কিন্তু এগুলোও ফ্রি নয় তারপরও দিচ্ছি মূলত অতি আগ্রহীদের কিছুটা তথ্য দেয়ার জন্য। তার ইচ্ছে করলে নেটে এর ফ্রি ভার্সন খোঁজ করতে পারে।

প্রথমটির লিংক www.gohacking.com

দ্বীতিয়টির লিংক www.sniperspy.com

তবে আমার কাছে এরকম একটি প্রোগ্রাম আছে আমাকে ফোন অথবা মেইল করলে আমি এটা ও সাথে এর ব্যাবহার পদ্ধতি এবং বিস্তারিত দেব। তবে টেকটিউনসের নিয়মিত ব্যাক্তিরা যাদেরকে সবাই মোটামুটি চেনে এরকম বিশ্বস্ত এবং অবশ্যই বাংলাদেশী ব্যাক্তিদেরই দেব। তারপরও এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।

Read more ...