Showing posts with label স্টিভ জবস. Show all posts
Showing posts with label স্টিভ জবস. Show all posts

Thursday, October 6, 2011

স্টিভ জবস্ যদি বাংলাদেশের হয়ে মারা যেতেন তবে এমন হতে পারত......




সরকারী দল: ইন্নালিল্লাহে........................রাজিউন, দেশ তার মত এমন দক্ষ রাজনীতিবিদ, প্রশিক্ষক, মুক্তিযোদ্ধা ও দেশদরদী নেতা ও প্রযুক্তিবিদকে হারল, দোয়েলের নির্বাহী থাকাকালীন বিরোধীদল তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তদন্ত কমিটি গঠন করা হল!

বিরোধী দল: সরকারের এ মন্তব্য ভুয়া, অভিযোগ ভিত্তিহীন, স্টিভ জবস্ ছিলেন একজন গুনী ব্যক্তি, এই সরকার সবসময় তাকে নজরদারিতে রাখতো, তার মৃত্যু স্বাভাবিক ছিলনা। এছাড়া তাকে ভাল চিকিৎসা দিতে সম্পুর্ন ব্যর্থ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আর কোন জবস্ কে এভাবে হারাতে চাইনা। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই!

সুশীল সমাজ: স্টিভ জবস্ বাংলাদেশের একজন সম্পত্তি নয় সম্পদ, তাকে হারিয়ে আমরা দিশেহারা। আও্য়ামীলীগ ও বিএনপি ঠিক না হলে আমরা এমন অনেক জবস্ হারাব।

মিডিয়া: জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও দোয়েলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ আর নেই, তিনি আজ............................. গেছেন। এদিকে স্টিভ জবস্ এর মৃত্যুর ঘটনায় জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে তুমুল সংঘর্ষে ঢাবি রণক্ষেত্র।

উইকিলিকস্: মার্কিন তারবার্তা থেকে প্রকাশিত গোপন নথিতে জানা গেছে, স্টিভ জবস্ এর মৃত্যুর খবর মার্কিন প্রশাসন আগেই জানত!

মানবাধিকার কমিশন: স্টিভ জবস্ এর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

জনগন: হায় হায় বাংলাদেশ, স্টিভ জবস্ এর মৃত্যু নি্যে রাজনীতি!

Read more ...

‘ক্ষুধার্ত এবং বোকা’ একজন অসামান্য মানুষ

তাঁর নাম স্টিভ জবস। ‘অ্যাপল’ কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা। প্রযুক্তির দুনিয়ায় স্বনামধন্য। সম্প্রতি দশকের অন্যতম শ্রেষ্ঠ শিল্প-কর্তা মনোনীত। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় তাঁর জীবন ভাবনায়। কেমন সেই ভাবনা?
---লিখেছেন বাসব চৌধুরী (কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার)




২০০৫সালের ১২জুন আমেরিকার প্রসিদ্ধ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে অভিভাষণ দিয়েছিলেন এক বক্তা। অভিভাষণে গম্ভীর কথাবার্তা বিশেষ ছিল না। নিজের জীবনের গল্প, গভীর উপলব্ধির কিছু কথা বক্তা স্নাতকদের সামনে তুলে ধরেছিলেন। মূলত তিনটি গল্প বলেছিলেন তিনি।

১নম্বর গল্পঃ এক অবিবাহিতা ছাত্রীর গর্ভে আমার জন্ম। জন্মের পরে সেই নারী, জীবন বিজ্ঞান-নির্ধারিত আমার সেই অপরিণত বয়স্কা মা, ঠিক করেছিলেন কোনও নিঃসন্তান দম্পতির হাতে আমার সব দায়িত্ব সঁপে দেবেন। দত্তক দেওয়া বা নেওয়ার ব্যাপারে একটিই শর্ত ছিলঃ যাঁরা আমাকে পুত্র হিসেবে গ্রহণ করবেন, তারা যেন স্নাতক হন। যিনি দত্তক দেবেন এবং যাঁরা দত্তক গ্রহণ করবেন, এই শর্ত তাঁদের যারপরনাই বিড়ম্বনায় ফেলেছিল। শেষকালে এক মুচলেকা দিয়ে আমাকে গ্রহণ করেছিলেন আমার বাবা-মা। তাঁরা কথা দিয়েছিলেন, উপযুক্ত সময়ে আমাকে তাঁরা কলেজে পাঠাবেন।

১৭বছর বয়সে আমি কলেজ়ে গিয়েছিলাম। তবে, মাস ছয়েকের মধ্যেই আমার মোহভঙ্গ হয়। তখন মনে হয়েছিল, আমার বাবা-মা কত কষ্ট করে, কত পরিশ্রম করে পয়সা সঞ্চয় করেছেন। আমি কলেজে পড়ছি, তার জন্য কত খরচ হচ্ছে! এটা কি ঠিক হচ্ছে? সাত-পাঁচ ভাবতে ভাবতে আমি পড়া ছেড়ে দিলাম। তখন হাতে অফুরন্ত সময়। কিন্তু, থাকার জায়গা নেই। বন্ধুদের ঘরে কোনও রকমে রাত কাটাতাম, খাওয়াদাওয়া জুটত অনেক কষ্টে। আর, সপ্তাহে একদিন সাত মাইল হেঁটে পৌঁছতাম হরেকৃষ্ণ মন্দিরে। সেখানে বিনা পয়সায় ভূরিভোজ আমাকে পরের ক’দিন বেঁচে থাকতে সাহায্য করত।

তখন আমি ক্যালিগ্রাফি শিখেছিলাম। কী সুন্দর শিল্প! সেই শিল্প-সুষমা আয়ত্ত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম। বিষয়টি তখন কাজ়ে আসেনি বটে, কিন্তু প্রায় দশ বছর পরে ক্যালিগ্রাফি-জ্ঞানের কল্যাণে আমরা শিল্পে যুগান্তর আনতে পেরেছিলাম। সারা পৃথিবী সেই জ্ঞানের, সেই শিল্প-সুষমার আশীর্বাদধন্য। আজ মনে হয়, আঠারো বছরের সেই দুঃসহ স্পর্ধা, কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বোধহয় ভুল ছিল না। জীবনে এগিয়ে যাওয়ার পথের বিন্দুগুলো তো সামনে থেকে জুড়ে দেওয়া যায় না! জুড়তে হয় ক্রমশ পিছনের দিকে। আজকের সিদ্ধান্ত ঠিক বা বেঠিক, বুঝতে গেলে ভবিষ্যতের কোনও একটা সময় থেকে ক্রমশ পিছিয়ে এসে দেখতে হয় আজকের সিদ্ধান্তে পৌঁছনো যায় কি না। এ এক গভীর অনিশ্চয়তা, যার অপর নাম বোধহয় জীবন।

২নম্বর গল্পঃ তখন আমার কোম্পানির অবস্থা খুব ভাল। ৪,০০০কর্মী। ব্যবসা বাড়ানোর জন্য আমি একজন খুব প্রভাবশালী ব্যক্তিকে আমার সহকারী হিসেবে কোম্পানিতে নিয়ে এলাম। উদ্দেশ্য ছিলঃ আমরা দু’জনে মিলে কোম্পানি পরিচালনা করব, ব্যবসাক্ষেত্র বাড়বে, ইত্যাদি। প্রথম বছরটি ভালই চলল। কিন্তু তারপর, ওই যা হয়, খানিকটা মতান্তর। কোম্পানি সম্পর্কে আমাদের দুজনের ‘ভিশন’ খানিকটা আলাদা। পরিচালনমন্ডলীর সভা বসল। আলাপ-আলোচনার পরে দেখা গেল, পরিচালকরা বা অধিকর্তারা আমার সহকারীর পক্ষে। আমাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল। সে এক অদ্ভুত অবস্থা-তিল তিল করে গ্যারেজ থেকে যে-কোম্পানি যুবক হয়েছে, সেই কোম্পানির স্রষ্টাকে, প্রতিষ্ঠাতাকে সরে যেতে হল! তখন আমার বয়স ত্রিশ। সমাজ়ে গণ্যমান্য আমি, সকলে আমাকে চেনেন-সেই অবস্থায় আমি আবার রাজপথে পথিক হয়ে গেলাম! যে বিন্দু থেকে বৃত্তাঙ্কন শুরু হয়েছিল, আমি আবার সেই বিন্দুতে! প্রথম কয়েক মাস ভেবেছি, কোথায় যাব, কী করব! ভাবতে ভাবতে মনে হল, কে যেন আমার মাথা থেকে সাফল্যের ঊষ্ণীষখানি সরিয়ে দিয়ে অসাফল্যের মুক্ত আকাশে আমার একান্ত পরমপ্রিয় ডানা দুখানি মেলতে দিয়েছে।

আবার চলতে শুরু করলাম। নতুন কোম্পানি, নতুন ভাবনা নিয়ে। আরও প্রাপ্তি ছিল। একজন অসামান্যা নারীর সঙ্গে পরিচয় হল, পরিণয় হল। সেই নারী আজ আমার স্ত্রী। আমার সুখ-দুঃখের সঙ্গী, আমার আশ্রয়স্থল।

৩নম্বর গল্পঃ বন্ধুরা, অনেক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনছেন। আর একটু শুনুন। তবে, তার আগে একটি কথা বলে নিই। জীবনে চলার পথে থিতু হবেন না। খুঁজ়ে চলুন, খুঁজুন সেটি, যেটিতে আপনার পরম প্রেম, পরম মমতা। পরম প্রেমের কাজটি খুঁজ়ে পেলে, পরম প্রয়াস উৎসারিত হবে হৃদয় থকে। তখন কর্ম আর প্রেম মিলেমিশে একাকার হয়ে যাবে। সৃষ্টি হবে শ্রেষ্ঠ কর্ম ফল, যেখানে মস্তিস্ক, হৃদয়, হাত-সকলের অপূর্ব সহাবস্থান। বন্ধুরা, তেমন কর্ম খুঁজে চলুন। যতক্ষণ খুঁজে না পান, ততক্ষণ আপনাদের পথ চলা যেন না থামে।

আমার যখন সতেরো বছর বয়স, তখন কোথাও পড়েছিলামঃ “প্রত্যেকদিন যদি এমন ভাবে বাচোঁ, এমন মনে করে বাঁচো যে, সেই দিনটি তোমার জীবনের অন্তিম দিন, তবে একদিন, জেনো একদিন তুমি ঠিকঠাক বাঁচবে।” কথাটা খুব ভাল লেগেছিল। সেই থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আয়নার সামনে দাঁড়াই, আর নিজেকে প্রশ্ন করিঃ এ সকাল যদি শেষ সকাল হয়, তবে যে কাজ করে চলেছি, সেই কাজটি আজও করব কি না। যদি পর পর কিছুদিন অন্তরের অন্তঃস্থল থেকে উত্তর আসে, না, এ কাজ আর নয়, তা হলে নিরাপত্তার গহ্বর থেকে নিজেকে ছিন্ন করে আমি আবার ডানা মেলি অসাফল্যের আকাশে।

এই ভাবে আমার পথ চলা। আর, এই ভাবে চলতে চলতে একদিন হঠাৎ জানতে পারি, আমি ক্যান্সার-আক্রান্ত। তখনও জানি না, প্যাংক্রিয়াস ঠিক কোথায়, ক্যান্সার ঠিক কী। আমার চিকিৎসক আমাকে পরীক্ষা করেন, তারপর বলেন, গুছিয়ে নিন। কাজ ফেলে রাখবেন না। অদ্ভুত অনুভূতি তখন আমার মনে। কতকিছু বলার আছে ছেলেদের! দশ বছরেও সব বলা হবে না। কিন্তু হাতে সময় বড় কম! কয়েকদিন পরে বায়োপসি হয়। জানা যায় যে, দুরূহ ক্যান্সার হয়েছে আমার। তবে, কালো আকাশে একটুখানি আলো এই -অস্ত্রোপচার করে শেষ চেষ্টা করা যেতে পারে। আমি ভাগ্যবান, আজও বেঁচে আছি, আজও পথ হেঁটে এসেছি আপনাদের আমার জীবনের গল্প বলার জন্য।

বন্ধুরা, কেউ মরতে চায় না। যাঁরা বার বার স্বর্গে যেতে চান, তাঁরাও না। তবু বলব, মৃত্যু হল ঈশ্বরের শ্রেষ্ঠ আবিষ্কার, যার চিন্তা ও চেতনায় জীবন নব নব দিশা পায়। আজ আপনারা যুবক, কিছুদিন পরে বার্ধক্য আপনাদের গ্রাস করবে, যেমন আজ আমাকে করেছে।

হাতে সময় বড় অল্প, তাই don't waste it living someone else's life. Don't be trapped by dogma — which is living with the results of other people's thinking. Don't let the noise of others' opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. Everything else is secondary.

বন্ধুরা, জীবনের একটি পর্যায়ে জেনেছিলাম Stay Hungry. Stay Foolish. আজ আপনাদের বলি, অন্বেষণের প্রয়াসে ক্ষুধার্ত থাকুন আজীবন। অসীম কৌতূহলের পৃথিবীতে বোকা হয়ে থাকুন। আমার নিজের জীবনে আমি তেমনই hungry ও foolish থাকতে চেয়েছি। আপনাদের জীবনে সেই সত্য হোক।

গল্পকারের গল্প শেষ। তাঁর সঙ্গে পাঠককুলের পরিচয় করিয়ে দেওয়ার দায়টুকু নিশ্চয়ই প্রবন্ধ রচয়িতার। শত কোটি নমস্কার জানিয়ে নামটি লিখব- স্টিভ জবস্‌।

Apple কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার স্টিভ জবস্‌কে ‘ফরচুন’ ম্যাগাজিন গত বৃহস্পতিবার, ৬নভেম্বর CEO of the decade নির্বাচিত করেছেন। ঘোষণাটি হয়েছে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে। বলা হয়েছে, চারটি চাকার উপর নির্ভর করে হেনরি ফোর্ড যেমন মানব সভ্যতাকে গতিময় করেছিলেন, তেমনই কম্পিউটার, সঙ্গীত, চলচ্চিত্র এবং সেল ফোনকে সংযুক্ত করে জবস্‌ এক অসাধারণ শিল্প–সুষমা সৃষ্টি করেছেন, যার তুলনা ইতিহাসে বিরল। সত্যিই বিরল।

আজকের প্রতিযোগিতার যুগে ছোট ছোট শিশুরাও যখন বলে, ফ্রাসট্রেশনে ভুগছে, তখন তাদের স্টিভ জবস্‌-এর জীবন থেকে শক্তি সংগ্রহ করতে বলব। ‘Showman’ বলে নয়, ‘born salesman’ বলে নয়, “magician who creates a famed reality-distortion field ” বলে নয়, “tyrannical perfectionist” বলে নয়, একজন অসামান্য উদ্ভাবনপ্রিয় মানুষ বলে।।

Read more ...

ভবঘুরে থেকে করপোরেট সম্রাট



আপেল গাছ না চিনলেও স্টিভ জবসকে চেনেন না এমন মানুষ কমই আছেন। বিশ্বের এক নম্বর প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলকে দাঁড় করিয়ে ২৪ আগস্ট ঘোষণা দিয়ে অ্যাপলের সিইও পদ থেকে অবসরে গেলেন তিনি।
দত্তক শিশু থেকে প্রযুক্তিবিশ্বের যীশু
স্টিভেন পল জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জš§গ্রহণ করেন। বাবা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবদুল ফাত্তাহ জন জানদালি (সিরিয়ান মুসলিম) এবং মা জোন সিম্পসন জšে§র পর জবসকে দত্তক দেন নিুমধ্যবিত্ত পল ও ক্লারা জবস দম্পতির কাছে। ছেলেবেলায় তিনি বেড়ে ওঠেন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। এক সময় এই সিলিকন ভ্যালি ছিল ই-বর্জ্য ফেলে রাখার জায়গা। বহু প্রকৌশলী সেখানে গড়ে তুলেছিলেন তাদের গ্যারেজ।
জবস পড়েছিলেন কুপারটিনো জুনিয়র হাইস্কুল এবং হামস্টিড হাইস্কুলে। স্কুল পাস করে ১৯৭২ সালে লিবারেল আর্টসের ওপর ব্যয়বহুল কলেজ রিডে ভর্তি হলেন তিনি। তাঁর নতুন বাবা-মা খুব একটা সচ্ছল ছিলেন না। দত্তক নেয়া জবসের বাবা-মাকে কথা দিয়েছিলেন, তাঁদের ছেলেকে ভালো রাখবেন। তাই বেশ কষ্ট করেই জবসকে পড়তে পাঠালেন ব্যয়বহুল রিড কলেজে। কিন্তু বাউন্ডুলে জবসের কলেজে ভর্তির পর পড়ালেখার ইচ্ছা উবে গেল। এক সেমিস্টার পরই কলেজ থেকে ঝরে পড়লেন তিনি। হিউলেট-প্যাকার্ড বা এইচপি কোম্পানির লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন প্রায় নিয়মিত। সেখানে খণ্ডকালীন কর্মচারী হিসেবে কাজও করেছিলেন। এছাড়া ক্যালিওগ্রাফিসহ আরও নানা ধরনের বেশ কিছু ক্লাসে উপস্থিত থেকেছেন বিভিন্ন সময়ে।
সংগ্রামী জীবনের সূচনালগ্ন
পায়ের নিচে যার শস্য দানা সে কি ঘরে রয়! মাত্র ১৯ বছর বয়সে ঘর ছেড়ে হয়ে পড়েছিলেন ভবঘুরে। কিছুদিন সাধু সন্তুর জীবন কাটান ভারতে। সহজিয়ায় আসক্ত হয়ে রপ্ত করেছিলেন ভিন্ন ধারার জীবনযাপন। যে জীবনযাপন করতেন বৌদ্ধ ভিক্ষুরা। কখনও খেয়ে না খেয়ে কেটেছে তার বেলা। ভালো খাবারের জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো ছেলেবেলায়। সেই চর্চার ধারাবাহিকতাই যেন এটা। ফলমূল খেয়ে কাটিয়ে দিয়েছেন অনেকটা দিন। স্বাস্থ্যটাও তার হয়ে পড়ে শীর্ণ। ধার ধর্ম হিসেবে বেছে নিয়েছিলেন বৌদ্ধ ধর্মকে।
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড
১৯৬৯ সালে স্টিফেন ওজনিয়াক নামের এক তরুণের সঙ্গে পরিচয় হয় জবসের। নিজের চেয়ে পাঁচ বছরের বড় ওজনিয়াকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে জবসের শুধু ইলেকট্রনিকসের প্রতি দু’জনের সমান আগ্রহের জায়গা থেকেই। পরে একসঙ্গে এইচপি কোম্পানিতে কাজও করেছিলেন তারা। একসময় ভবঘুরে জীবন থেকে আবারও ইলেকট্রনিকসের গোরস্থান সিলিকন ভ্যালিতে ফেরেন জবস। বন্ধু ওজকে সঙ্গে নিয়ে সার্কিট বোর্ড বানাতে শুরু করেন। তাদের বানানো সার্কিট বোর্ডের প্রসংশা করে সবাই। জবস ছেলেবেলা থেকেই ব্যবসায়িক মানসিকতার। তাঁদের বানানো বোর্ডটি বিক্রির চিন্তা ঘুরতে থাকে জবসের মাথায়। ওজনিয়াক শুরু করলেন কম্পিউটারের যন্ত্রাংশ তৈরি ও সেগুলো অ্যাসম্বলিং। এভাবেই কিছুদিনের মধ্যেই তৈরি হলো ‘অ্যাপল-২’। এটিই ছিল অ্যাপলের জš§কথা। আনুষ্ঠানিকভাবে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে ১৯৭০ সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করলেন। ইন্টেল করপোরেশনের সাবেক এক কর্মকর্তার কাছ থেকে আড়াই লাখ ডলার ধার নিয়ে শুরু হয়েছিল তাদের কাজ। এরপর ১৯৮০ সালের ডিসেম্বরে মাত্র ২৫ বছর বয়সে স্টিভ জবসের সম্পদের পরিমাণ ২০ কোটি ডলার ছাড়িয়ে গেল।
১৯৮৫ সালের শেষের দিকে প্রাতিষ্ঠানিক চক্রান্তে নিজের প্রতিষ্ঠান অ্যাপল ছেড়ে আর এক প্রতিষ্ঠান ‘নেক্সট’ প্রতিষ্ঠা করেন জবস। চেষ্টা করেন আরও উন্নতমানের ও জটিল বৈজ্ঞানিক কাজের উপযোগী কম্পিউটার তৈরির। বিফল হলেন। হার্ডওয়্যারের বদলে তখন শুরু করেন সফটওয়্যার তৈরি। ‘নেক্সট’ বাজারে টিকতে ব্যর্থ হওয়ায় অ্যাপল একসময় ৪৩ কোটি ডলারে কিনে নিল কোম্পানিটি। এরপর আবারও অ্যাপলে ফিরলেন জবস।
গ্যারেজ থেকে স্পেসশিপ
সিলিকন ভ্যালির গ্যারেজে শুরু করা অ্যাপলের হেডকোয়ার্টার তৈরি হবে নতুন করে, এমনটিই স্বপ্ন ছিল জবসের। তাই স্পেসশিপ আকারের হেডকোয়ার্টার তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপল। কুপারটিনোর এ হেডকোয়ার্টার দেখে মনে হবে মহাশূন্য থেকে কোনো মাদারশিপ নেমে এসেছে পৃথিবীতে! আর এই সৃষ্টিশীল স্থাপনা স্টিভ জবসকে বিশ্ববাসীর কাছে অমর করে রাখবে। ১৫০ একর এলাকাজুড়ে তৈরি হবে অ্যাপলের নিজস্ব এই হেডকোয়ার্টার কাম ক্যাম্পাস। চারতলা এ ভবনটিতে ১৩ হাজার মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। ভবনটির মাটির নিচে এক হাজার সিটের একটি অডিটোরিয়াম, ৩ লাখ বর্গফুট এলাকাজুড়ে গবেষণাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থাকবে।
সাফল্যের মুকুটে সোনালি পালক
অ্যাপলের কোষাগারে যে পরিমাণ সম্পদ রয়েছে তা যুক্তরাষ্ট্র সরকারেরও নেই। এমনটিই এখন বিশ্বব্যাপী প্রচলিত। একপর্যায়ে জানা গেল, যুক্তরাষ্ট্রের কোষাগারে খরচ করার মতো অর্থ রয়েছে ৭৩.৭ বিলিয়ন ডলার, আর অ্যাপলের রয়েছে ৭৬.৪ বিলিয়ন ডলার। সাফল্যের এ সর্বোচ্চ শিখরে অবস্থানের জন্য বন্ধুর দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে অ্যাপলকে। আর এ দীর্ঘ পথের কাণ্ডারি ছিলেন স্টিভ। কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক পণ্য নিয়ে সাফল্যের সঙ্গেই শুরু হয় অ্যাপলের জয়যাত্রা। স্টিভ জবসের নেতৃত্বে দূরদর্শীতায় কম্পিউটিং পণ্য হিসেবে সাফল্যের মুকুটে একে একে যুক্ত হয় সোনালি পালকÑ পাওয়ার ম্যাক, আইম্যাক, ম্যাকবুক, আইপড, আইফোন, আইপ্যাড। সম্প্রতি অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাক ওএস এক্স লায়ন বাজারে এসেছে। আরও এসেছে ম্যাকবুক এয়ার, ম্যাক মিনিসহ পাতলা ডিভাইস সংস্করণ। বাজারে আসার কথা রয়েছে আইফোন ৫ এবং আইফোন ৪-এর কমদামি সংস্করণ। আইপ্যাডের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছল যে চীনা এক তরুণকে আইপ্যাড-২ কেনার জন্য কিডনি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এমনকি অ্যাপলের পণ্য পাওয়ার জন্য কুমারিত্ব বিসর্জনের ইচ্ছে পোষণ করেছেন এক তরুণীÑ এ সংবাদও সবার জানা। প্রায় ৯০টি দেশে ২০ কোটিরও বেশি আইফোন, আইপ্যাড এবং আইপড ব্যবহারকারী রয়েছেন।
অ্যাপল পণ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য দিতে এর প্রতিটি পণ্যের সঙ্গে একটা করে ইংরেজি ছোট হাতের ‘আই’ দিয়েই শুরু করার প্রচলন করেন জবস। ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যায় সেটিÑ আইপড, আইফোন, আইম্যাক। আর একটু হলেই তার বায়োগ্রাফিটিরও নাম হতে যাচ্ছিল ‘আইস্টিভ : দ্য বুক অব জবস’। তবে লেখক আইজ্যাকসন বইটির নাম বদলে সহজ নাম রাখেন ‘স্টিভন জবস’। বইটির প্রচ্ছদেও রয়েছে সহজিয়ার ছাপ। এছাড়া স্টিভ জবসকে নিয়ে লেখা হয়েছে কমিকস। ব্লুওয়াটার প্রোডাকশন্সের কমিক বইটির নাম ‘স্টিভ জবস : কো-ফাউন্ডার অব অ্যাপল’।
প্রযুক্তির নতুন পথে পাড়ি জমাতে পথপ্রদর্শকের ভূমিকায় ছিলেন জবস। নতুন আইটেম যোগ আর পুরনোকে বিনা আবেগে ত্যাগ করতেন তিনি। তাই তিনিই প্রথম অ্যাপলের ম্যাক মিনি কম্পিউটার থেকে ডিভিডি অপশনটি সরিয়ে ফেলেন। ১৯৯৮ সালে অ্যাপলই প্রথম তাদের ডিভাইসে ফ্লপি ডিস্ক ব্যবহার বন্ধ করেছিল।
অ্যাপলের নামে ৬ হাজারেরও বেশি পেটেন্ট রয়েছে। এছাড়া একক ও যৌথভাবে ৩৩৮টি পণ্যের পেটেন্ট রয়েছে জবসের নিজের। পিক্সার স্টুডিও নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন তিনি। গত বছর পর্যন্ত জবসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮৩০ কোটি ডলার।
প্রকাশ্যে দান করার প্রচার না থাকলেও মহান এই ব্যক্তি এইচআইভি পরীক্ষা, চিকিৎসা এবং কাউন্সেলিং বাবদ ১০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছেন। ইউটু ব্যান্ডের গায়ক বনো প্রতিষ্ঠিত ‘রেড’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে ২০০৬ সাল থেকে সাহায্য করছে অ্যাপল। এমনকি লাল রঙের বিশেষ ধরনের আইপড মডেলটি এইডস বিষয়ে কাজ করা এ দাতব্য প্রতিষ্ঠানটির জন্যই তৈরি করিয়েছিলেন স্টিভ। আফ্রিকায় এইডসের বিরুদ্ধে অ্যাপলের অবদান অমূল্য বলে উল্ল্যেখ করেছিলেন গায়ক বনো।
ব্যক্তি জবস
১৯৯১ সালে লরেন পাওয়েলকে বিয়ে করেন। পাওয়েলের গর্ভে জšে§ তার এক ছেলে ও দুই মেয়ে। এছাড়া এক প্রেমিকার গর্ভে জšে§ছিল একটি কন্যা সন্তান।
২০০৪ সালে জবসের শরীরে টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার না করায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অস্ত্রোপচারে সুস্থ হন তিনি। কিন্তু ২০০৮ থেকে আবার শরীর-স্বাস্থ্য ভাঙতে শুরু করে জবসের। প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে ২০০৯ সালে পাকস্থলী প্রতিস্থাপন করতে হয়।
কর্তৃত্বপরায়ণ নেতা
অ্যাপলের প্রযুক্তি নকল করায় স্যামসাং, নকিয়া, মটোরোলার মতো সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। এ যেন জবসের এক কঠোর রূপ। রীতিমতো ‘একনায়ক’ খেতাব পেয়ে গিয়েছিলেন তিনি। কোম্পানি চালানো ছাড়াও ক্যান্টিনে খাবারের মেনু থেকে শুরু করে অ্যাপল পণ্যের বিকিকিনি কোনটাই তার নজর এড়াত না। অ্যাডমিনেস্ট্রেটর হিসেবে এই কঠোরতাই হয়তো তাকে করপোরেট দুনিয়ায় সাফল্য এনে দিয়েছিল। পান থেকে চুন খসলেই স্টিভের এক মুহূর্ত লাগেনি কঠিনতম সিদ্ধান্ত নিতে। ২০০৮ সালে আইফোন থ্রিজি এবং মোবাইলমি সার্ভিস ব্যর্থ হলে অ্যাপলের সম্মান নষ্ট হচ্ছে বলে স্টিভ জবস কোন কিছুর তোয়াক্কা না করেই একক সিদ্ধান্তে এই সার্ভিসের সঙ্গে জড়িত সবাইকে চাকরিচু্যুত করেছিলেন।
যোগ্য উত্তরসূরি
শরীরের সঙ্গে যখন আর পেরে উঠছিলেন না তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন অব্যাহতির। জবস অব্যাহতি নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাজারে অ্যাপলের শেয়ারের দর ৫ শতাংশ কমে যায়।
প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কার হাতে রেখে চলে গেলেন তিনি? এ ব্যাপারে নিশ্চয়ই অবিবেচক হতে পারেন না এই বোদ্ধা প্রযুক্তিবিদ। নিজের মতো এক নেতা তৈরি করে তার হাতে অ্যাপলকে সঁপে দিয়েছেন তিনি। যদিও সিইও পদ থেকে বিদায় নিয়েছেন কিন্তু ছায়া হয়ে তিনি রয়ে গেলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে। আর প্রধান নির্বাহী হিসেবে রেখে গেলেন কাজ পাগল টিম কুককে। যিনি দীর্ঘদিন স্টিভের সংস্পর্শে থেকেছেন, তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। তিনি হয়তো স্টিভের মতো না হলেও ঠিকই অ্যাপলকে সামলে রাখবেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।

Read more ...