Showing posts with label হার্ডওয়ার. Show all posts
Showing posts with label হার্ডওয়ার. Show all posts

Friday, November 18, 2011

ইয়েসাস পার্টিশন মাস্টার (EASEUS Partition Master) – দারুন একটি পার্টিশন ম্যানেজার

কম্পিউটারের একটি প্রয়োজনীয় হার্ডওয়্যার হার্ডডিস্ক। অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, গান, মুভি, ডাটা ইত্যাদি সব হার্ডড্রাইভে সংরক্ষিত থাকে। আমরা এসব সাজিয়ে রাখার জন্য হার্ডড্রাইভকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে থাকি। এ পার্টিশন ভাগ করার জন্য পার্টিশন ম্যানেজারের প্রয়োজন হয়। আজ ইয়েসাস (EASEUS) নামে একটি পার্টিশন ম্যানেজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটির দুটি এডিশন আছে একটি হোম এডিশন আরেকটি প্রোফেশনাল এডিশন। প্রোফেশনাল এডিশন আপনাকে কিনতে হবে, আর হোম এডিশন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। হোম এডিশনে প্রোফেশনাল এডিশন থেকে কয়েকটি সুবিধা কম আছে। তবে প্রয়োজনীয় সব সুবিধা হোম এডিশন দেয়া আছে। এর ফ্রি ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন।

এর প্রধান সুবিধাঃ
১. এর ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি। তাই সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
২. এটি পেনড্রাইভ সাপোর্ট করে।
৩. এটি দিয়ে আপনি সম্পূর্ন হার্ডডিস্ক বা শুধু পার্টিশন Wipe করতে পারবেন। কোন পার্টিশন Wipe করলে সে পার্টশনের ডাটা আর কখনো ফিরিয়া আনা যাবে না। আমরা যখন কোন ফাইল ডিলিট করে দেই তখন তা মুছে গেছে দেখা গেলেও আসলে মুছে না। ঐ ফাইলের জায়গাতে অন্য কোন ফাইল না প্রতিস্থাপিত হওয়া পর্যন্ত ঐ যায়গায় ফাইলটি থেকে যায়, শুধু ব্রাউজারে দেখা যায় না। যে কোন ডাটা রিকভারি টুল দিয়ে সেগুলো ফিরিয়া আনা যায়। এখন আপনার যদি খুব প্রয়োজনীয় কোন ডাটা থাকে, যা আর কেউ যাতে ফিরিয়া আনতে না পারে তা চান, তাহলে Wipe অপশনটা ব্যবহার করতে পারেন।
৪. ধরুন নতুন হার্ডডিস্ক কিনেছেন। এখন ভাবছেন এটাতে কি কি পার্টিশন তৈরি করবেন এবং কোন পার্টিশনে কত টুকু জায়গা রাখবেন, এরকম অবস্থায় আপনাকে এটি সাহায্য করতে পারবে। [নিচে বিস্তারিত বর্ননা দেয়া আছে]
৫. এতে পার্টিশন কপি করার সুবিধা আছে।
৬. এর একটি বড় সুবিধা হল এটির নিজস্ব হার্ডডিস্ক চেকার ফাংশন আছে। এতে আপনি আপনার হার্ডডিস্ক চেক করে সমস্যা বের করতে এবং সমাধান করতে পারবেন।
৭. এছাড়া পার্টিশনের সাধারন কিছু কাজ যেমনঃ রিসাইজ, মুভ, ডিফ্র্যগমেন্ট, ফরমেট ইত্যাদি সুবিধা তো আছেই।
এগুলোই মোটামুটি এর সুবিধা।

এর ইন্টারফেসের বিভিন্ন অংশঃ [চিত্রের নম্বরের সাথে মিলিয়ে পড়ুন]

1. এ অংশে আপনি এর সব ফংশন গুলো দেখতে পাবেন।
2. এখনে আপনি কাজের ধারা দেখতে পাবেন। ধরুন আপনি প্রথমে একটি পার্টিশন ডিলিট করতে আদেশ দিয়েছেন, তারপর তাকে ফরমেট করার আদেশ দিয়েছেন, সেগুলো এখানে দেখা যাবে। কাজের আদেশ দেয়ার পর প্রথমে এখানে তা দেখা যাবে, সব ঠিক থাকলে আপনি 5 নং চিহ্নিত বাটনে ক্লিক করলে আপনার দেয়া আদেশ গুলো এটি পালন করা শুরু করবে।
3. এখানে আপনি আপনার হার্ডডিস্ক এবং তার সব পার্টিশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
4. এখানে আপনার পার্টিশনের অবস্থা চিত্রের মাধ্যমে দেখাবে।

৪ নং সুবিধাটির ব্যবহারঃ
ধরুন নতুন হার্ডডিস্ক কিনেছেন। এখন ভাবছেন এটাতে কি কি পার্টিশন তৈরি করবেন এবং কোন পার্টিশনে কত টুকু জায়গা রাখবেন, এরকম অবস্থায় আপনাকে এটি সাহায্য করতে পারবে। আপনার যদি শুধু একটি হার্ডডিস্ক থাকে তাহলে এ সুবিধা ব্যবহার করা যাবে না। আপনি এ সুবিধা ব্যবহার করতে আপনার হার্ডডিস্কটি অন্য কম্পিউটারে লাগিয়ে বা আপনার কম্পিউটারে একাধিক নতুন কোন হার্ডডিস্ক লাগালে বা এক্সটার্নাল হার্ডডিস্কে লাগালে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। কারন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথম সব পার্টিশন ডিলিট করতে হয়, যা একটি হার্ডডিস্ক থাকলে করা সম্ভব না।
এখন একাধিক হার্ডডিস্ক লাগানো থাকলে EASEUS Partition Master চালু করুন। এবার 4 নং অংশ থেকে আপনার নতুন হার্ডডিস্কটির সব পার্টিশনে রাইট ক্লিক করে ডিলিট করে দিন (ফাংশনটির নাম Delete partition)। নতুন হার্ডডিস্ক সাধারনত Disk2 নামে দেখা যাবে। সব পার্টিশন ডিলিট করা হলে Unallocated লেখাটা দেখতে পাবেন। এবার নতুন হার্ডডিস্কের Basic MBR লেখাতে রাইট ক্লিক করে Partition scheme এ ক্লিক করুন।

তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে। এখানে Partition Scheme থেকে বেছে নিন আপনি কোন ধরনের বা কিভাবে পার্টিশনকে ভাগ করতে চান। তারপর OK বাটনে ক্লিক করে 5 নং চিহ্নিত বাটনে ক্লিক করলে এটি কাজ শুরু করে দিবে।

আমি আমার সব পোষ্টে চেষ্টা করি আমার লেখা যাতে সব ধরনের কম্পিউটার ইউজার বুঝতে পারে। তারপরও যদি আমার কোন লেখা বুঝতে সমস্যা হয় বা কোন প্রশ্ন থাকে আপনি নির্দ্বিধায় তা কমেন্টে বলতে পারেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ।


Read more ...

Tuesday, November 8, 2011

এএমডির ”ফিউশন” প্রযুক্তির মাইক্রো-প্রসেসর BULLDOZER

এএমডি (Advance Micro Device) কোন নতুন প্রসেসর নির্মাতা কোম্পানি নয়। কমদামে ভালমানের প্রসেসর নির্মাণের জন্য সমগ্র ইউরোপ এ এএমডির প্রসেসর এর জনপ্রিয়তা আছে। এতদিন বাংলাদেশে এএমডির প্রসেসর খুব একটা পাওয়া না গেলেও ২০১০ সালে UCC (United Computer Centre) সর্বপ্রথম ব্যাপক আকারে এএমডির প্রসেসর বাজারে আনে। তারপর একে একে Smart Technologies BD Ltd. এবং Computer Source বাজারে এএমডির সব নতুন প্রসেসর বাজারে আনে।

২০১১ সালে চিপ জায়ান্ট ইন্টেল বাজারে আনে ২য় প্রজন্মের মাইক্রো-প্রসেসর যার কোডনাম Sandy-Bridge। কিন্তু এএমডি কি বসে আছে? এই বছরে তারা বাজারে আনছে 2nd Generation AMD BULLDOZER যা ইন্টেল এর Core i7 980extreme থেকে ৭৭% বেশি ক্ষমতাসম্পন্ন। এই প্রসেসর সম্পর্কে এএমডি তেমন কিছু বলেনি। তবে যতটুকু জানা গেছে তা হচ্ছে

Name:- AMD BULLDOZER
Clock Speed:- 4.00GHz
Number Of Cores:- 8 (Hexa Core)
GPU:- 4 Way Built In Graphics
Cache Memory:- 16MB
Voltage:- 95-125w.
Architechture:- 32nm
এই প্রসেসর এ গ্রাফিক্স বিলট ইন দেয়া আছে যা বিশ্ববিখ্যাত গ্রাফিক্স নির্মাতা প্রতিষ্ঠান এটিআই এবং এএমডি এর যৌথ প্রয়াস। এটি ৪ ওঁয়ে গ্রাফিক্স যা খুব শক্তিশালী। এর ফলে আলাদা কোন গ্রাফিক্স কার্ড লাগবেনা। প্রতিষ্ঠান দুটি একত্র হবার পর থেকে ”ফিউশন” নামে যে পরিকল্পনা নেয়া হয় তার ফসল হচ্ছে বুলডজার। ”ফিউশন” নামের সবগুলো প্রসেসর এ শক্তিশালী গ্রাফিক্স দেয়া থাকবে। এ প্রসেসর এর ক্যাশমেমোরি ১৬ মেগাবাইট। এটি খুব কম বিদ্যুৎ ব্যাবহার করবে এবং এটি নতুন AM3+ সকেট ব্যাবহার করবে যা আগের সকেট থেকে বেশি পিনসমৃদ্ধ। সত্যি কথা বলতে কি Ultimate Computing এর পরিপূর্ণ স্বাদ আপনি পাবেন এই প্রসেসর এ।

BULLDOZER নিয়ে এএমডির মহাপরিকল্পনা আছে। ২০১২ সালের শেষের দিকে ২০ কোর এর চিপ বাজারে আনবে এএমডি যা ইন্টেল এর মত চিপ জায়ান্ট কে ধাক্কা দেবার জন্য অনেক বেশি যথেষ্ট। যারা ৮০-৯০ দশকের Computing দেখেছেন তারা জানেন যে অতিতে বহুবার ইন্টেল, এএমডির কাছে পরাজিত হয়েছে। বিশেষত ১৯৯১ সালে এম৩৮৬ প্রসেসর বাজারে এএমডি আনলে মাত্র ৯ মাসে ১০লক্ষ কপি বিক্রি হয়। এর পর ১৯৯৬ সালে এএমডি কে৫ সিরিজের এক্স৮৬ বাজারে আসে। এর পরের বছর আসে এএমডি কে৬ সিরিজ যার কাছে হার মানে ইন্টেল পেন্টিয়াম ২ সিরিজ। তারপর থেকে এএমডি Athlon, Duron, Sempron, Athlon64, Opteron, Phenom, Athlon 2, Phenom 2 যা প্রতিবারই ইন্টেল কে ধাক্কা দিয়ে এসেছে। BULLDOZER প্রসেসর ইন্টেল কে যে মারাত্মক কঠিন প্রতিযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দিয়েছে তা প্রযুক্তিবিদরাও স্বীকার করেছেন। হয়তবা এ প্রজন্ম আরও একবার এই কানাডাভিত্তিক পৃথিবীর সর্ব-বৃহৎ সেমি-কনডাকটর নির্মাতা প্রতিষ্ঠান এর জাদু আরও একবার দেখতে পাবে। বরাবরই এএমডির গ্রাফিক্স প্রশংসার দাবীদার। সিপিউ ও জিপিউ সমৃদ্ধ ”ফিউশন” প্রযুক্তির এই প্রসেসর এর মাধ্যমে এএমডি ৯০ দশকের পর আবারো তাদের অভিজ্ঞতা এবং গ্রাফিক্স এর জাদু কে কাজে লাগিয়ে ২য় প্রজন্মের মাইক্রো-প্রসেসর বাজারে আনছে যা দ্বারা তারা ৯০ দশকের চেয়ে বেশি সাড়া পাবার আশা করছে এবং যা হবে সত্যিকারের এক্সট্রিম Computing।


Read more ...

Sunday, October 30, 2011

Dell Inspiron N5030 – সাধ্যের মধ্যে বাজারের সবচেয়ে ভাল ল্যাপটপ


ডেল এর ল্যাপটপ নিয়ে নতুন করে বলার কিছু নাই । মানুষ ল্যাপটপ কিনতে গেলে প্রথমে ডেল এর ল্যাপটপ দেখে । প্রবল জনপ্রীয়তার কারণ হচ্ছে এদের ব্রান্ডের ল্যাপটপে তেমন একটা তাপ উৎপন্ন করে না । ব্যাটারি ব্যাকআপ অন্য সব কোম্পানির থেকে অনেক বেশী । আজ আমি একটা কথা বলব Dell Inspiron N5030 ল্যাপটপ নিয়ে । আপনারা নিজেরাই নিচের ফিচার দেখতে বুঝতে পারবেন কেন আমি Dell Inspiron N5030 কিনতে বলছি । তার আগে বলে নিই এই ল্যাপটপে আপনি বাংলাদেশর যে কোন জায়হায় ১বছরের ওয়ারেন্টি পাবেন । সুতারং নিশ্চন্তে কিনতে পারেন –

Dell Inspiron N5030 এর ফিচার (বিস্তারিত……………)
PROCESSOR ---ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর
RAM ---৪GB, DDR3
Hard Disk ---৩৬0GB
Display ---15.6" LED
Optical Drive ---DVD Writer
Graphics Card---Intel New HD 300MB
Networking ---LAN/WLAN/WiFi
Webcam ---yes
Battery ---6 hours Backup
Price in Bangladesh ---click here for current price
OS- --- ORIGINAL windows Seven
বাংলাদেশে এই ল্যাপটপের দাম ---বর্তমান বাজার দর জানতে এখানে ক্লিক করুন


Read more ...

Thursday, October 27, 2011

এ সপ্তাহের কম্পিউটার যন্ত্রাংশের খুচরা বাজারদর

এ সপ্তাহের কম্পিউটার যন্ত্রাংশের খুচরা বাজারদর
শুক্রবার ২৮ অক্টোবর ২০১১ প্লাগ এন প্লে



প্রসেসর:
ইন্টেল কোর টু ডুয়ো (২.৯৩ গি.হা) ৮,৭০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ২,৮০০; ইন্টেল কোর আই-৫ ২.৯ গি.হা. ১৫,৫০০;ইন্টেল কোর আই-৩-২১০০ ৩.১০গি.হা. ৯,৮০০;ইন্টেল কোর আই-৭-২৬০০ ৩.৪গি.হা. ২৫,৯০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৪,৯০০ টাকা।

মাদারবোর্ড:
গিগাবাইট জিএ৪১এমটি-ডি৩ ৪,২০০; জি৪১এমকমবো ৪,২০০;এইচ৬৭এমএ ৭,৯০০;জিএ-জেড৬৮এমএ ১২,২০০টাকা। ইন্টেল ডিজি৪১ডব্লিভভি ৪,৩৫০;ডিএইচ৬৭সিএল ৯,৪০০; ডিজি৩৫ইসি ৪,০০০টাকা। আসুস পি৫জি-৪১টি-এমজি৪১ ৩,৯০০। ফক্সকন এইচ৫৫এমএক্সভি ৫,০০০; পি৩৫এএক্স-এস ৩,৬০০;জি৪১এমএক্সভি ৩,৭০০টাকা

র‌্যাম:
২ গি.বা. ডিডিআর-২ ১,৯০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,১০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ:
৩২০ গি.বা. ৩,০৫০; ৫০০ গি.বা. ৩,৬০০ টাকা। হিটাচি ১ টেরাবাইট ৫,৬০০; ; ৫০০ গি.বা. ৩,৯০০ ২ টেরাবাইট ৮,৭০০ টাকা।
HDD এর বাজারে আগুন জলতাছে ...।।এই মাসে কেও HDD না কিনা এ ভালো হবে


পেনড্রাইভ:
অ্যাপাসার ৪ গি.বা. ৪২৫, ৮ গি.বা. ৭৫০ থেকে ১,৩৫০।

এলসিডি মনিটর:
স্যামসাং ১র্৭র্ ৮,২০০; ১৮.র্৫র্ ৭,৯০০; ২র্০র্ ১১,২০০; ২১.র্৫র্ ১৩,২০০; ২র্৪র্ ২৪,২০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,১০০টাকা।ডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকা।এলজি ১৮.৫র্ র্ ৭,৯০০; ১৭র্ র্ ৭,৪০০; ২১.৫র্ র্ ১৪,৪০০ টাকা। হাইউন্দাই; ১৮.৫র্ র্ ৮,৯০০, ১র্৯র্ ৮,৭০০; ২র্৩র্ (এইচডি) ২৪,০০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৫৫৭০ ১গি.বা. ৫,৫০০, গিগাবাইট৫৮৩০ ১গি.বা. ১৫,৫০০ টাকা। এক্সএফএক্স এইচ ডি-৫৪৫০ ১গি.বা.৪,০০০ টাকা। আসুস: ৫১২ গি.বা. ৩,৭০০, এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৩,৯০০ টাকা।

ডিভিডি রাইটার/রি-রাইটার:
স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৪৫০ টাকা।আসুস ৫২x৩২x৫২এক্স ১,৭৫০ টাকা। সনি ডিভিডি-আরডব্লিউ ১,৭৫০ টাকা।

কেসিং:
১,৪০০ থেকে ১২,০০০ টাকা।

মাউস:
২০০ থেকে ৩৫০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ২৫০ থেকে ১,৫০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা।

স্পিকার:

মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ৩,০০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস(২:১) ২৫০০ থেকে ৩,২০০টাকা। গোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ১,৩০০ টাকা।

জিপিআরএস মডেম:
মোবিডেটা ইডিজিই ১০০ইইউ ২,৩৫০; এইচএসডিপিএ ১০০এইচইউ ৩,১০০ টাকা। টেকনো টিএম০০৮ ২,১০০ টাকা। মোবিডাটা ২,৪০০ টাকা (ইউএসবি)।

টিভি কার্ড:
এভারমিডিয়া ইন্টারনাল ২,৭৫০; এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৪০০ টাকা।রিয়েলভিউ আরভি ১,৮০০ টাকা।

প্রিন্টার:
ক্যানন পিক্সমা আইপি-২৭৭২ ২৮,০০ টাকা। এইচপি২০৫০ ডেস্কজেট ৫,০০০ টাকা। এপসন টি৬০ ১২,০০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ ৮,১০০ টাকা এইচপি১৬৬০ ইনজেট ২,৬০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৬৬৬ (লেজার) ৫,৩০০। ডেল ৮,৯০০ থেকে ২১,০০০ টাকা।

পোর্টেবল হার্ডডিস্ক:
ট্রানসেন্ড ৩২০ গি.বা ৪৬০০; ৫০০ গি.বা ৫,৭০০; ৬৪০ গি.বা ৬,২০০, ২ টেরাবাইট ৯,৩০০ টাকা। এডেটা ৫০০ গি.বা. ৫,৩০০।

ইউপিএস:
ডিজিটেক ৬৫০ ভিএ ২,৪০০ টাকা ; ৮০০ ভিএ ২,৯০০ টাকা ১২০০ ভিএ ৪,৮০০ টাকা , ৩কেভিএ ৩৬,০০০ টাকা, ১০ কেভিএ ১,০৫,০০০টাকা।

বিশেষ দ্রবষ্ট্য : এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে। দাম উঠা নামা করা সাভাবিক বেপার ।

Powered By Plug N Play

Read more ...

Sunday, October 23, 2011

Handycam Camcoder সম্পর্কে বিস্তারিত জানুন (কিভাবে ব্যবহার করবেন বা কি সুবিধা পাবেন)


সবচেয়ে সহজে এবং উচ্চ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার জন্য Handycam Camcoder এর আলাদা সুনাম আছে । প্ররফশনাল এবং শখের বশে বা প্রয়োজনীয়তার জন্য যাদের রেকর্ড করতে হয় বিভিন্ন ভিডিও তাদের জন্য আমার মনে হয় Handycam Camcoder । এখন বেসিক প্রশ্ন হচ্ছে আপনি কেন এই ভিডিও ক্যামেরা কিনবেন, এতে কি সুবিধা আছে ? এ প্রশ্নগুলোর উত্তর আপনি সহজেই পাবেন নিচের ফিচার দেখে ।

Handycam Camcoder এর ফিচার –
০১. ৩.২ মেগাপিক্সেল ভিডিও এবং ৬.১ মেগাপিক্সেল স্টিল resolution পাবেন ।
০২. CMOS sensor এর মাধ্যমে ক্যামেরা automatically সময় নির্ধারণ করবে, আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না ।
০৩. 10x অপটিক্যাল এবং 20x ডিজিটাল জুম সুবিধা
০৪. smooth slow recording সুবিধা পাবেন ।
০৫. HD/SD দুই ফরম্যাটেই আপনার চাহিদামতো রেকর্ড করতে পাবেন
০৬. super night shot এর মাধ্যমে সম্পূর্ণ উচ্চ resolution এর মাধ্যমে অন্ধকারের দৃশ্য ধারণ করা সম্ভব ।

এছাড়াও আরও অনেক গুলো সুবিধা আছে । বিস্তারিত পাবেন এখানে । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর দামটা । আপনি আপডেট দাম জানতে পারবেন (বাংলাদেশের বাজার অনুসারে) এখানে ।

Read more ...

Thursday, October 6, 2011

কেন আপনার পিসিতে Graphics Crad লাগবে……?


মনিটরে ভালোমানের ছবি দেখতে চাইলে ভালো একটা গ্রাফিক্স কার্ডের অনেক প্রয়োজন । সাধারণত এটা অতিরিক্তভাবে কিনে লাগাতে হয় । আর যারা গেম খেলেন (গেমার) তাদের জন্য তো গ্রাফিক্স কার্ড খুবই প্রয়োজনীয় । বাজারে নানা ব্রান্ডের গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, আপনি ইচ্ছা করলে যে কোন গ্রাফিক্স কার্ড কিনতে পারেন । তবে কোন গ্রাফিক্স কার্ড কেমন, দাম কতো এ বিষয়ে ধারণা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে ।
Gigabyte 1GB DDR3 PCI Express Graphics Card এর ফীচারসমূহ –

০১. Full HD (1920*1200p resolution সমর্থন করে )
০২. ধারণক্ষমতা(MB) – 1GB
03. DVI and HDMI Output – সাপোর্ট করে
০৪. Directx 11 পর্যন্ত সাপোর্ট করে
০৫. Open GL 2.3 এ সমর্থন করে
০৬. Dual Stream – HD+SD দুইটাতেই চালানো যাবে
০৭. Operating System – Windows XP/Vista and 7

System Requirement যা লাগবে –
০১. PCI Expressed নির্ভর পিসিতে X16 lane graphics slot মাদারবোর্ডে লাগবে
০২. সর্বনিম্ন 1GB DDR2/DDR3 Ram লাগবে ।

ভাল লাগলে এই গ্রাফিক্স কার্ডটি বাংলাদেশের বাজার থেকেও স্বল্প দামে কিনতে পারেন ।

Read more ...

Saturday, September 24, 2011

কি বলবেন একে? ল্যাপটপ নাকি গাছ?!

পরিবেশবান্ধব প্রযুক্তির নাম নিশ্চয়ই শুনেছেন। এদের বেশিরভাগই নবায়নযোগ্য শক্তি বিশেষ করে সৌরশক্তির ব্যবহার নিয়ে কাজ করে। কিন্তু এমন কিছু কি শুনেছেন, একটি ল্যাপ্টপ বা নোটবুক যা গাছের মত অক্সিজেন ত্যাগ করে, ব্যাটারী চার্জ হয় পানি শোষন করে?!

কনসেপ্টটির নাম রাখা হয়েছে প্লান্টবুক। এর ডিজাইনার দুজন হলেন--
Seunggi Baek & Hyerim Kim

তারা ব্যাখ্যা করেন সৌরশক্তি ব্যাবহার করে পানির হাইড্রোলাইসিস এর মাধ্যমে এবং হাইড্রোজেন কে ব্যাবহার করে ব্যাটারী চার্জ করা হয়। এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। ব্যাটারীর প্রান্তে একটি গাছের পাতা সদৃশ সবুজ লেড লাইট ইন্ডিকেটর আছে। ব্যাটারী চার্জ এর সময় পাতাটি গাঢ় সবুজ হতে থাকে!

টেকনলজিটি নতুন নয়। হাইড্রোজেন ফুয়েলের অনেক ডিভাইস পৃথিবীতে বিদ্যমান তবে প্রযুক্তিটির এরূপ ব্যাবহার নিঃসন্দেহে খুবই দারুন ব্যাপার। মূল ডিভাইসটি একটি বাশের খন্ডের মত। সবুজ যে স্ক্রিন দুটি দেখছেন এটা কে ভাজ করে ভিতরে ঢুকিয়ে ফেলা যায় আবার টেনে বের করে দুভাগে বিভক্ত করা যায় যার একটি মূল স্ক্রিন অপরটি কিবোর্ড! সুতরাং এই জিনিস চাইলে আপনি পকেটে নিয়েও ঘুরতে পারবেন আর চার্জ দেবার জন্য দরকার হবে শুধু এক বোতল পানি! নিজেও খাবেন এবং আপনার ল্যাওপটপ কে খাওয়াবেন!

যদিও ব্যাপারটি এখনো কনসেপ্ট পর্যায়ে আছে তবু নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী আবিষ্কার। আশা করি এর দামটাও নাগালের মাঝেই থাকবে।


Read more ...

AMD প্রসেসর

ইন্টেল প্রসেসর নিয়েই সকলে মাতামাতি করি কিন্তু ইন্টেল ছাড়াও যে আরও অনেক প্রসেসর আছে এটা জানে না এমন পাবলিকও কম নয়। তার মধ্যে এ.এম.ডি প্রসেসর অন্যতম। এটা ইন্টেল এর চেয়ে কোন অংশে কম নয়। কাজে ও গুনে এর অনেক সুনাম রয়েছে। আমারা এ.এম.ডি. প্রসেসর যারা ব্যবহার করি তারাও এ.আম.ডি. সম্পর্কে তেমন জানি না। মোট কথা এ.এম.ডি. মোটামুটি আমাদের সকলের অপরিচিত একটি জিনিস। তাই AMD র প্রসেসর নিয়ে জানার আগের আসুন AMD কোম্পানি সম্পর্কে কিছু কথা জেনে নেই।

AMD কোম্পানিঃ

AMD এর Full Meaning হল Advanced Micro Devices. বিশ্বের অন্যতম খ্যাতিমান কম্পিউটার প্রসেসর নির্মাতা। AMD প্রতিষ্ঠানটির সদর দপ্তর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরে। মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড চিপসেট, পার্সোনাল কম্পিউটার, ওয়ার্কস্টেশন ও সার্ভারের জন্য এমবেডেড প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসর, হ্যান্ডহেল্ড ডিভাইস, ডিজিটাল টেলিভিশন, মোটরগাড়ি, গেম কন্ট্রোল, এবং অন্যান্য এমবেডেড সিস্টেম অ্যাপ্লিকেশানের জন্যও AMD প্রসেসিং টেকনোলজি উদ্ভাবন করে থাকে। X86 architecture এর উপর ভিত্তি করে নির্মিত মাইক্রোপ্রসেসর তৈরিতে ইন্টেলের পরেই এ.এম.ডি র স্থান।

AMD র জন্ম ১৯৬৯ সালের ১ মে। ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর (Fairchild semiconductor ) কোম্পানির একদল সেবক কর্মকর্তারা এই প্রতিষ্ঠান তৈরি করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন – Jerry Sanders, Ed Turney, John Carey, Sven Simonsen, Jack Gifford, Frank Botte, Jim Giles, and Larry Stenger. প্রথমে কোম্পানিটি লজিক চিপ তৈরির মাধ্যমে কাজ শুরু করে, পড়ে ১৯৭৫ RAM Chip তৈরি করা শুরু করে। ঐ বছরই ইন্টেল ৮০৮০ মাইক্রোপ্রসেসরের একটি Reverse-engineered ক্লোন তৈরি করে AMD. এরপর তারা তাদের নিজেস্ব AMD 29K Processor এর মাধ্যমে RISC প্রসেসর প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেন। AMD র সাফল্য শুরু হয় ১৯৯১ সালে। ১৯৯১ সালে তারা S386 প্রসেসর বাজারে আনে যেটি ছিল ইন্টেল ৮০৩৮৬ এর ক্লোন। এক বছরের কম সময়ে এই প্রসেসর প্রায় ১ মিলিয়ন কপি বিক্রি হয়। এই থেকে AMD র প্রসেসরের খ্যাতি সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়ে।

AMD প্রসেসরঃ

K5

AMD র সর্বপ্রথম প্রসেসর বাজারে ছাড়া হয় ১৯৯৬ সালে। যার নাম ছিল K5. কে(K) শব্দটি দারা বুঝানো হয়েছে ক্রিপটোনাইট (kryptonite)। আমরা সুপারম্যান মুভি বা কার্টুন মোটামুটি সকলেই দেখেছি। সেখানে সুপারম্যানকে ক্ষতি করতে পারে বা কাবু করতে পারে একটি সবুজ রঙের পাথরের মাধ্যমে। ওই পাথরটিই হল ক্রিপটোনাইট (kryptonite)। এই ক্রিপটোনাইট (kryptonite) বা K নাম নেবারও একটি রহস্য আছে সেটি হলঃ এখানে সুপারম্যান বলতে ইন্টেল কোম্পানিকে বুঝানো হয়েছে। এর তারা K নাম দিয়ে এটাই বুঝিয়েছে এই সুপারম্যানকে (ইন্টেল) তারই কাবু করতে পারবে। K5 এর ক্ষমতা অনেকটা ইন্টেল পেন্টিয়াম এর মত ছিল।

K6

১৯৯৬ সালে AMD কোম্পানি NexGen নামে একটি প্রতিষ্ঠান কিনে নেয়। তখন NexGen কোম্পানির ডিজাইন টিম ও AMD মিলে ১৯৯৭ সালে তৈরি করে K6 প্রসেসর। K5 আর K6 এর মধ্যে পাথক্য খুব কম।

K7 (Athlon)

১৯৯৯ সালের মাজামাঝি সময়ে AMD নিয়ে আসে তাদের ৭ম প্রজন্মের X86 প্রসেসর K7 । এই K7 ব্যান্ডের নাম দেওয়া হয় Athlon. ২০০১ সালে রিলিজ করা হয় Athlon XP প্রসেসর।

Athlon 64

Athlon 64 হল K8 প্রসেসরের নাম। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল X86 ইনস্ট্রাকশন সেটের সঙ্গে ৬৪ বিটের আর্কিটেকচারের সমন্বয়, অনচিপ মেমরি অন্তর্ভুক্ত করা এবং “হাইপারকানেক্ট” নামে একটি উচ্চক্ষমতাসম্পন্ন পয়েন্ট টু পয়েন্ট ইন্টারকানেক্ট যোগ করা।

Athlon X2

Athlon 64 এর ঠিক পরেই AMD রিলিজ করে ডেস্কটপ ভিত্তিক সর্বপ্রথম ডুয়াল কোর প্রসেসর Athlon 64 X2. ২০০৭ সালের মে মাস থেকে ডুয়াল কোর প্রসেসরের নাম থেকে “64” কথাটি বাদ দিয়ে দেয় কোম্পানি। তখন শুধু নাম হয় Athlon X2. এটি K9 সিরিজের প্রসেসর।

Sempron

ইন্টেলের বহুলখ্যাত Celeron D প্রসেসরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি করা হয় Sempron প্রসেসর। Sempron শব্দটির নেওয়া হয়েছে ল্যাটিন “সেম্পার” থেকে, যার মানে “সবসময়”। .অর্থাৎ বুঝানো হচ্ছে, এ প্রসেসর সব সময় সাধারণ ব্যবহারের জন্য প্রযোজ্য।

Opteron

AMD র সাম্প্রতিক মাইক্রোপ্রসেসর স্থাপত্যের নাম হচ্ছে K10. এই স্থাপত্যের ওপর ভিত্তি করে তৈরি সর্বপ্রথম প্রসেসর বাজারে আসে ২০০৭ সালের সেপ্টেম্বরে। এতে আছে নয়টি কোয়াড কোর থার্ড জেনারেশন অপটেরন প্রসেসর।

Phenom

K10 স্থাপত্যের ওপর ভিত্তি করেই অপটেরন প্রসেসরকে আরও উন্নত ও শক্তিশালী করে তৈরি করা হয় Phenom প্রসেসর। বর্তমানে এই K10 স্থাপত্যের ওপর ভিত্তি তৈরি Phenom প্রসেসর প্রতি ধাপে ধাপে উন্নত করে, অনেক শক্তিশালী করে বিভিন্ন ভার্সন রিলিজ করছে AMD.

এই ছিল AMD প্রসেসরের যত ততো ইতিহাস।

বিঃদ্রঃ ইন্টেল প্রসেসর এর মত AMD প্রসেসরের গুনাগুন বা কার্যক্ষমতার ভালো কোন তথ্য পাইনি তাই গুনাগুন বা কার্যক্ষমতা দেওয়া হয় নি।

--------------------------------------------------------------------------------------------------------------------------


Read more ...

Saturday, September 17, 2011

মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। সাধারণ মানুষের বোধগম্য নয়!

আসসালামুআলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেখাব মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। মাউসের পয়েন্টার যদি ঠিকভাবে না নড়ে তাহলেই এই উপায় আবলম্বন করা যাবে। আগেই বলেছি আধ্যাতিক উপায় তাই সাধারন মানুষের এই পোস্ট বুঝা সম্ভব নয়!

এইখানে আপনারা একটি মাউসের নিচের ছবি দেখতে পারছেন। এইখানে কালো উঁচা কিছু অংশ আছে খেয়াল করবেন। আমরা কম্পিউটারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখে এইখানে ধুলা জমে। এই কারনেই অপটিকাল মাউসের পয়েন্টারটা ঠিক ভাবে নড়ে না। আপনারা যদি কোন ভাবে সাধনা করে এই ধুলা পরিষ্কার করে ফেলতে পারেন তাহলেই দেখবেন আপনার মাউসের পয়েন্টার সম্পূর্ন ঠিক ভাবে মুভ করতেসে।

তাহলে শিখে ফেললেন তো কিভাবে মাউস ঠিক করে। হালকা মজাও করলাম কেউ মাইন্ড করেন না। এইটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করে দিয়েন।

পোস্টটি ভাল লাগলে আমার একটা বস্তা পচা ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

আল্লাহ হাফেজ


Read more ...

Thursday, September 15, 2011

মনিটরে বিভিন্ন ধরনের সমস্যা

উইন্ডোজ চালু হওয়ার সময় মনিটর যদি ঝাপসা দেখা যায় তবে বুঝতে হবে মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেট করা হয়েছে। যদি মনিটরে ছবি খুব বেশী কাঁপাকাঁপি করে বা ঝির ঝির কাঁপে, তবে মনিটরের রিফ্রেস রেট সঠিক আছে কি না তা দেখা দরকার। কম্পিউটারের রিফ্রেশ রেট বৃদ্ধি করে স্ক্রিনের ঝিরঝির কাঁপা দূর করা যায়। অনেক সময় মনিটরে কালো পর্দাও দেখা যেতে পারে। এজন্য-

  1. কম্পিউটার চালু করুন অথবা কম্পিউটার চালু হওয়ার সময় Start উইন্ডো বার্তা দেখানোর সংগে সংগে F8 চেপে Safe Mode-এ কম্পিউটার চালু করুন।

  1. এবার Start মেনু থেকে Settings/Control Panel-এ ক্লিক করুন।

  1. পর্দায় Control Panel উইন্ডো আসবে।


  1. উক্ত উইন্ডো থেকে Display আইকনে ডাবল ক্লিক করুন। এবার Display Properties উইন্ডো আসবে।
  2. এরপর Display Properties উইন্ডো থেকে Settings ট্যাবে ক্লিক করে Advanced বাটনে ক্লিক করুন।

  1. এবার Plug and Play Monitor ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Monitor ট্যাবে ক্লিক করুন।

  1. এবার Monitor Settings-এর Screen refresh rate: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সঠিক refresh rate ঠিক করে OK করুন।

নোট:

১.১ উইন্ডোজ চালু হওয়ার সময় মনিটর যদি ঝাপসা দেখায় তবে বুঝতে হবে যে মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেট করা হয়েছে। এটি ঠিক করতে কম্পিউটার চালু হওয়ার সময় স্টার্টিং উইন্ডোজ(Starting Windows)মেসেজ দেখানোর সংগে সংগে F8 চেপে Safe Mode-এ কম্পিউটার স্টার্ট করুন এবং উপরের বর্ণিত নিয়মে Refresh Rate ঠিক করুন। পুরানো মনিটর হলে রিফ্রেশ রেট হিসাবে ৬০ Hz এবং নতুন মনিটর হলে ৭৫ Hz থেকে ৮০ Hz সিলেক্ট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। ম্যানুয়াল দেখে সঠিক Refresh Rate নিশ্চিত হয়ে Screen refresh rate: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সঠিক refresh rate নির্বাচন করুন।

1.2 এ ছাড়া মনিটরের Refresh Rate বাড়ানোর পর মনিটর ডিসপ্লের সঙ্গে
সঙ্গে যদি অস্বাভাবিক কোনো শব্দও শুনতে পান তবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব রিফ্রেশ রেট পরিবর্তন করুন বা মনিটর বন্ধ করে দিন এবং আপনার কম্পিউ টার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।

1.3 উইন্ডোজ চালু হচ্ছে না অথচ কম্পিউটার এবং মনিটরে সুইচ অন করার
সঙ্গে সঙ্গে ডিসপ্লে ঝাপসা দেখাচ্ছে সে ক্ষেত্রে অন্য মনিটর ব্যবহার করে দেখতে
পারেন। যদি তারপরেও সমস্যা থেকে যায় তাহলে গ্রাফিক্স কার্ড পরীক্ষা করে দেখতে পারেন।

২. কম্পিউটারের রিফ্রেশ রেট বৃদ্ধি করে স্ক্রিনের ঝির ঝির কাঁাপা দূর কনা যায়।
রিফ্রেশ রেট ৭৫ হার্টস সিলেক্ট করে করার পর স্ক্রিন মুহুর্তের জন্য কালো হয়ে যেতে পারে যা পর মুহুর্তেই মনিটর স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। নতুন রিফ্রেশ রেট পছন্দ হলে OK করুন। তবে অত্যধিক মাত্রায় রিফ্রেশ রেট মনিটরের ক্ষতি করতে পারে। মনিটরের ম্যানুয়েল থেকে আপনার মনিটর সর্বোচ্চ কত রিফ্রেশ রেট সাপোর্ট করে তা দেখে নিন।

3.1 যাদ মনিটরে ছবি বেশী কাঁাপা কাঁপি করে তবে মনিটরের রিফ্রেশ রেট সঠিক
আছে কি না তা দেখুন। মনিটরের ম্যানুয়েল দেখে সঠিক Refresh Rate নিশ্চিত হয়ে সেটি বসান। যদি ম্যানুয়েল হারিয়ে ফেলে থাকেন তবে Refresh Rate ৬০ মেগা হার্টজে রাখুন।

3.2 এ ভাবে সমস্যার সমাধান না হলে মনিটরের কাছাকাছি কোন চৌম্বকীয়
তরঙ্গ সৃষ্টিকারী কোন যন্ত্র যেমন- স্পিকার, মোবাইল ফোন ইত্যাদি আছে কি না তা পরীক্ষা করুন এবং থাকলে সেগুলো সরিয়ে দেখুন সমাধান হয় কিনা।
৪. অনেক সময় দেখা যায় কারো কারো কম্পিউটার স্ক্রিন খুব বেশী কাঁপতে
থাকে যা চোখের জন্য বেশ যন্ত্রণাদায়ক এবং ক্ষতিকারকও। রিফ্রেশ রেট ৭৫ থেকে ৮৫-র মধ্যে নিয়ে এসে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে রিফ্রেশ রেট পরিবর্তেনের আগে আপনার মনিটর ঐ রিফ্রেশ রেট সাপোর্ট করে কিনা ম্যানুয়েল থেকে দেখে নিন।

৫. সুইচ টিপে কম্পিউটার চালু করার পর মনিটরে কিছুই না এসে কেবল কালো
পর্দা দেখা যেতে পারে। অনেক কারণেই ব্যবহারকারী এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আগে কাজ করে সঠিক নিয়মে কম্পিউটার বন্ধ করেছেন এমন ক্ষেত্রে এ সমস্যা দেখা দিলে মনে করা যেতে পারে যে, কম্পিউটারের মেমোরি অর্থাৎ র‌্যাম কাজ করছে না। এ ক্ষেত্রে শুরুতে ব্যবহারকারীকে র‌্যামের স্লট পরিব- র্তন করে দেখতে হবে। অর্থাৎ কেসিং খুলে র‌্যামটিকে তার স্লট থেকে খুলে নিয়ে পাশের স্লটটিতে লাগিয়ে দেখতে হবে।

মনিটরে রঙের ছোপছোপ দাগ

যদি আপনার মনিটরে রঙের ছোপ ছোপ দাগ পড়ে কিংবা ছোট ছোট ফোটা পড়ে, তবে-

1. মনিটরের মেনু বা মনিটরের কন্টোলার সফটওয়্যার থেকে Degauss অপশন সিলেক্ট করে ঠিক করার চেষ্টা চালাতে পারেন।

2. অনেক সময়ই এই সমস্যা হয় মূলত Stray magnetic interference এর কারনে।

3. এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো Degauss ফাংশন।

4. এরপরও যদি সমস্যা থেকে যায় তবে ভালো কোন সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।


মনিটরের রেজুলেশন ঠিক করা

মনিটর কোন রেজুলেশনে ছবি দেখাবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উইন্ডোজের ডিসপ্লে প্রোপার্টিজের সেটিংস ট্যাব থেকে রেজুলেশন ও রঙ (যেমন-৬৪০ х ৪৮০ , ৮০০ х ৬০০, ১০২৪ х ৭৬৮ এবং ১৬ bit বা ৩২ bit কালার) সিলেক্ট করা যায়। এখান থেকে শুধু সীমিত সংখ্যক রেজুলেশন সিলেক্ট করা যায়। তবে আপনি চাইলে এখানে তালিকাবদ্ধ বিভিন্ন রকম রেজুলেশনের বাহিরেও বিভিন্ন রকম রেজুলেশন ও কালার ডেপথ সিলেক্ট করতে পারেন। কম্পিউটার যত বেশী উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ডিসপ্লেও তত বেশী ফ্লিকার মুক্ত হবে। আপনি যদি রিফ্রেশ রেট কনফিগার করতে চান তাহলে-

1. প্রথমেই Start>Settings/Control Panel-এ ক্লিক করুন। পর্দায় Control Panel উইন্ডো আসবে।

2. উক্ত উইন্ডোর Display আইকনে ক্লিক করুন। এবার Display Properties উইন্ডো আসবে।
3. উক্ত উইন্ডোর Settings ট্যাবে ক্লিক করে Advanced বাটনে ক্লিক করুন।

4. এবার Plug and Play Monitor উইন্ডো আসবে। উক্ত উইন্ডোর Adapter ট্যাবে ক্লিক করে List All Modes বাটনে ক্লিক করুন।

5. এবার List All Modes উইন্ডো আসবে।

6. উক্ত উইন্ডোর List of valid modes এর বক্সে গ্রাফিক্স কার্ড ও মনিটরের উপর ভিত্তি করে বিভিন্ন রেজুলেশন ও কালার ডেপথ রিফ্রেশ রেটসহ কিছু অপশন দেওয়া আছে।

7. উক্ত অপশন থেকে পছন্দমতো সঠিক রিফ্রেশ রেট সিলেক্ট করে OK করুন।

8. অত:পর Apply এবং OK করুন।

সমস্যা যখন দেখাদেখির

কম্পিউটারে কাজ করার সময় মনিটরে দেখাদেখি অর্থাৎ ডিসপ্লের সমস্যা হলে বিভিন্ন রকমের বার্তা আসে। যেমন Displayproblem,This program cannot continue. এ অবস্থায়-

  1. উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে Alt কি চেপে My Computer-এ ডাবল ক্লিক করুন।

  1. এবার System Properties ডায়ালগ বক্স আসবে।
  2. উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করে Device Mana-
ger বাটনে ক্লিক করুন।

  1. এবার Device Manager ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Display Adaptors-এ ডাবল ক্লিক করে AGP কার্ডের নামের উপর আবার ডাবল ক্লিক করুন।

  1. এবার প্রদর্শিত উইন্ডোর General ট্যাবে ক্লিক করলে Device status তালিকা উইন্ডোজের সমস্যা চিহ্নিত করবে।

  1. এবার Resources ট্যাবে ক্লিক করে Use automatic settings বক্স
সিলেক্ট করুন।

  1. কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করার পরও সমস্যাটি ঠিক না হলে Properties-এর Settings ট্যাবের Troubleshooting বাটনে ক্লিক করে update Drivers-এ ক্লিক করুন।

  1. এবারে এজিপি বা গ্রাফিক্স কার্ডের ড্রাইভার সফটওয়্যার আবার ইনস্টল করে নিন।


স্ক্রিনের মান উন্নত করা

যারা ফ্ল্যাট স্ক্রিন মনিটর ব্যবহার করেন তাদের জন্য এই ক্লিয়ার টাইপ ফাংশনটি অত্যন্ত উপকারী হবে।

1. Start>Run অপশনে গিয়ে Regedit.exe টাইপ করে রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি খুলুন। HKEY_USERS>Control Panel>
Desktop ফোল্ডারটি খুলুন।

2. Font Smoothing অপশনটিতে ডাবল ক্লিক করুন এবং Value data-এর জায়গায় ২ টাইপ করুন।

3. Font Smoothing Type অপশনটির জন্য একই কাজ করুন।

4. এবার পরিবর্তনটি নিজেই যাচাই করুন এবং রিফ্রেশ রেট ঠিক করুন ।
যদি এতে কাজ না হয় তবে র‌্যামটিকে পরিবর্তন করতে হবে।



মনিটর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হওয়া

পাওয়ার সেভিং নামে বিদুৎ সাশ্রয়ী একটি বৈশিষ্ট্য কম্পিউটার মনিটরে থাকে। যা অনেক সময়ই বিরক্তির কারন হয়ে দাড়ায়, যদি তা সক্রিয় করা থাকে। অনেক সময় দেখা যায়, কোনো সিনেমা / ভিডিও দেখছেন, হঠাৎ কম্পিউটার মনিটর বন্ধ হয়ে গেল। তখন মাউস বা কী-বোর্ড নাড়াচাড়া করলে তা পুনরায় চালু হয়ে যায়। এর কারণ হলো স্বয়ংক্রিয়ভাবে মনিটর বন্ধ করে দেওয়ার অপশনটি সক্রিয় অবস্থায় আছে। এটি বন্ধ করতে-

  1. ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties ক্লিক করুন। পর্দায় Display Properties ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Screen Saver ট্যাবে ক্লিক করে Monitor Power-এর নিচে Power.... বাটনে ক্লিক করুন। পর্দায় Power Options Properties উইন্ডো আসবে।
অথবা
  1. প্রথমেই Start মেনু থেকে Settings/Control Panel-এ ক্লিক করুন। পর্দায় Control Panel উইন্ডো আসবে।

  1. এবার উক্ত উইন্ডোর Power Option আইকনে ডাবল ক্লিক করুন। পর্দায় Power Option Properties উইন্ডো আসবে।

  1. এরপর উক্ত উইন্ডোর Turn off Monitor: বক্সের ড্রপ ডাউন এ্যারো তে ক্লি করে Never সিলেক্ট করুন।

  1. এবার Apply এবং OK করুন।

নোট: যদি অপশনটি সক্রিয় রাখতে চান তাহলে Turn off Monitor: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সময় নির্ধারণ করে দিন। এবার Apply এবং OK করুন। এরপর দেখুন, নির্ধারিত সময়ের পর মনিটর স্বযংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়াছে।

Read more ...

হার্ড ড্রাইভ রক্ষা করার সফটওয়্যার

কম্পিউটারে হার্ডড্রাইভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আগে থেকে যদি জানা থাকে হার্ডড্রাইভ ফেইল করতে পারে বা করতে যাচ্ছে, তাহলে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া সম্ভব। এখন থার্ড পাটি সফটওয়্যার পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে হার্ডড্রাইভগুলোর সম্ভাব্য বিকল হওয়া সম্বন্ধে আগাম তথ্য পাওয়া যায়। এগুলোতে স্টার্স্ট বৈশিষ্ট্য বিল্ট-ইন আছে।

(ক) এইচডিডি হেলথ: এটির সাহায্যে আপনি আপনার হার্ডডিস্কের সম্ভাব্য ক্র্যাশ বা বিপর্যয় ঠেকাতেও পারবেন। এতে টেম্পারেচার এবং রিয়েল টাইম মনিটরিং আছে, তার পাশাপাশি আছে একটি হেলথ ইন্ডিকেটর. যাতে হার্ডডিস্কের সার্বিক অবস্থা প্রদর্শন করা হয়।
অন্যান্য স্মার্ট ইউটিলিটির মতোই এটিতে আছে বেশ কিছু অগ্রসর পর্যায়ের ডায়াগনস্টিক টুল।
ওয়েব সাইটের ঠিকানা: http://www.panterasoft.com

(খ) এইচডি টিউন: এটি একটি সহজ-সরল হার্ডডিস্ক স্ক্যানিং ইউটিলিটি যাতে বেঞ্চমার্ক, অগ্রসর ডায়াগনস্টিকসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা আছে। এর বাড়তি বৈশিষ্টের মধ্যে আছে রিয়েল টাইম টেম্পারেচার মনিটরিংয়ের সুবিধাও। এইচডি টিউনও স্মার্টভিত্তিক টেকনোলজি ব্যবহার করে। এই সফটওয়্যার হার্ডডিস্ক ক্র্যাশ করার কাছাকাছি পর্যায়ে চলে গেলে সমজাতীয় অন্যান্য ইউটিলিটির আগেই আপনাকে সতর্কবার্তা জানিয়ে দিতে সক্ষম।
ওয়েব সাইটের ঠিকানা- http://www.hdtune.com

(গ) এইচডি স্ক্যান: এটি কেবল অন্যান্য ইউটিলিটির মতো Smart ডায়াগনস্টিক সুবিধাই প্রদান করে না, সংগে প্রচলিত সব ডিস্ক ইউটিলিটিও প্রদান করে। এটি বেশ কয়েকটি অগ্রসর পর্যায়ে টেস্টিং মোড যেমন- সিনিয়র রিডিং, রাইটিং, ইরেজিং সুবিধা দেয়। এ ছাড়া এটি হার্ডডিস্কের বর্তমান অবস্থা সম্বন্ধে প্রয়োজন মতো রিপোর্টও সরবরাহ করে।
ওয়েব সাইটের ঠিকানা- http://www.hddscan.com

(ঘ) ক্রিস্টাল ডিস্ক ইনফো: এটি একটি স্মার্টভিঊিক ইউটিলিটি সফটওয়্যার, যেটি কেবল ইন্টারনাল হার্ড ড্রাইভ নয়, ইউএসবি এবং IEEE1394-ও সাপোর্ট করে। এটি বিপুল পরিমাণে হার্ডডিস্ক সংক্রান্ত সাধারণ এবং অগ্রসর তথ্য প্রদর্শন করে। এটি যে সব তথ্য প্রদর্শন করে তার মধ্যে আছে টেম্পারেচার রিডিং, রিড/রাইট এরর এবং পাওয়ার ম্যানেজমেন্ট টুল। ওয়েব সাইটের- Click This Link

লেখাটির লিঙ্কঃ লিঙ্ক

Read more ...

প্রিন্টার নিয়ে সব সমস্যার সমাধান

সঠিক নিয়মে প্রিন্ট নিন

কম্পিউটারের সঙ্গে প্রিন্টারের সংযোগ ঘটিয়ে যেকোনো সফটওয়্যারের প্রিন্ট কমান্ড দিলেই প্রিন্ট পাওয়া যায়। কিন্তু ভালো প্রিন্ট নেওয়ার জন্য কিছু বিষয় সম্পর্কে একটু জানা থাকা দরকার।

প্রিন্টার সংযোগ এবং ড্রাইভার: প্রিন্টার কিনে আনার পর প্রথম কাজটি হচ্ছে সঠিকভাবে কার্ট্রিজ বা টোনার প্রিন্টারে লাগানো।এবারে বৈদ্যুতিক তারটি প্রিন্টারে
লাগিয়ে সেটিকে কম্পিউটারে সংযুক্ত করা। এরপর কম্পিউটার চালু করে Start>
Settings থেকে প্রিন্টারে ক্লিক করুন। Add Printer-এ ক্লিক করুন। এবারে Next বাটনে ক্লিক করে প্রিন্টারের নাম ও মডেল নম্বর দিয়ে দিন। (প্রিন্টারের সঙ্গে দেওয়া সিডি বা ফ্লপি হতে:- এতে প্রিন্টারের চালক সফটওয়্যার থাকে)। Have a disk অপশন সিলেক্ট করে পোর্ট সেটিংস ঠিক করে Next বাটনে ক্লিক করুন। প্রিন্ট পরীক্ষা করার জন্য Yes ও Finish ক্লিক করুন। প্রিন্টার একটি পরীক্ষামূলক প্রিন্ট দেবে।



প্রিন্ট করা: কোনো কিছু প্রিন্ট করার আগে প্রিন্টার ট্রেতে প্রয়োজনীয় কাগজ আছে কি না দেখে নিন। এবার ফাইল মেনুতে ক্লিক করে Printer-এ ক্লিক করুন। এবার একটি উইন্ডো আসবে। উইন্ডোতে অপশনগুলো ঠিক করে দিন। ( প্রায় সব সফটওয়্যারেই একই নিয়ম)। ফাইলে যদি একাধিক পৃষ্ঠা থাকে এবং সব পৃষ্ঠাই প্রিন্ট করতে চান তবে All সিলেক্ট করুন। যে পৃষ্ঠায় মাউসের কারসর আছে যদি সেটির প্রিন্ট নিতে চান তবে Current Page সিলেক্ট করুন। যদি কয়েকটি পৃষ্ঠা প্রিন্ট করতে চান তবে Pages সিলেক্ট করে পৃষ্ঠার নম্বর দিয়ে ( যেমন- ১-৪, বা ১, ৫-৯) OK করুন।


প্রোপার্টিজ: কাগজের আকার, কালির ধরন এবং প্রকার ঠিক করার জন্য প্রিন্ট উইজার্ডের প্রোপার্টিজে ক্লিক করুন। এখান থেকেই কাগজের ধরন, উলম্ব প্রিন্টের জন্য পোট্রেট আর অভিলম্ব প্রিন্টের জন্য ল্যান্ডস্কেপ সিলেক্ট করা যায়। সাদা-কালো প্রিন্ট করার জন্য গ্রেস্কেল আর রঙিন প্রিন্টের জন্য অটোমেটিক সিলেক্ট করা যায়। সবচেয়ে মজার কথা, খসড়া প্রিন্ট করার সময় কালি বাঁচাতে ইকোনমিক সক্রিয় করে দিতে পারেন।
অনেকগুলো প্রিন্ট: একবার কমান্ড দিয়েই একই ফাইলের একাধিক কপি প্রিন্ট করা যায়। একাধিক প্রিন্ট নেওয়ার জন্য প্রিন্ট উইজার্ডের Number of copies
-এর পাশের বক্সে সংখ্যা উল্লেখ করে দিতে হবে। যদি পাতার নম্বর অনুসারে
সাজিয়ে প্রিন্ট দিতে চান, তবে Collate সিলেক্ট করে OK করতে হবে।

প্রিন্ট নমুণা: ছাপার পর তা কেমন দেখাবে, সেটি মনিটরে দেখে নেওয়া যায়। এ জন্য ডকুমেন্ট খুলে ফাইল মেনু থেকে Print Preview সিলেক্ট করতে হবে। নতুন উইন্ডোতে প্রিন্টের প্রিভিউ দেখা যাবে। প্রিন্ট প্রিভিউ উইন্ডোর একেবারে বাঁদিকের চিহ্নে ক্লিক করে সরাসরি প্রিন্ট নেওয়া যায়।

কাগজের ধরন: কোনো কিছু প্রিন্ট করার আগে প্রিন্টার ট্রেতে প্রয়োজনীয় কাগজ আছে কি না দেখে নিন। সব সময় সাধারণ কাগজে প্রিন্ট করা হয় না। ফটো, আর্ট বা গ-­সি পেপারের মতো মোটা কাগজে প্রিন্ট নিতে চাইলে প্রিন্ট উইজার্ডে কাগজের ধরন পরিবর্তন করতে হয়। প্রিন্ট উইজার্ডের প্রোপার্টিজ বাটনে ক্লিক করে Media Type থেকে কাগজের ধরন পছন্দ করা যায়।

প্রিন্ট নিয়ন্ত্রণ: প্রিন্ট কমান্ড দেওয়া হলে এবং প্রিন্টার সংযুক্ত থাকলে প্রিন্ট করা শুরু হয়। যদি কোনো কারণে প্রিন্ট বন্ধ করার প্রয়োজন হয়, তবে Start-এর Settings থেকে Print Que সিলেক্ট করে ক্লিক করুন। যে ফাইলের প্রিন্ট কমান্ড বাতিল করতে চান, সেটি সিলেক্ট করে মেনু থেকে Pause বা Cancel Printing-এ ক্লিক করুন।


লেখাকে একটিমাত্র পেজে সীমাবদ্ধ রাখা

অনেক সময় কোন একটি ডকুমেন্টের শেষ পেজটিতে দু একটি লাইন থেকে যায়, এ কারণে ডকুমেন্টটি দেখতে বাজে লাগে। বিশেষ করে প্রিন্ট করতে হলে তো আরো সমস্যা, কারণ দু-এক লাইনের জন্য অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হয়। অনেক সময় লেখাকে একটি পেজে সীমাবদ্ধ রাখার জন্য আমরা পেজ মার্জিন কমাই, কোথাও কোথাও ফন্ট সাইজ ছোট করে দেই। অথচ একটি কমান্ড দিয়েই এ কাজটি করা সম্ভব। ওয়ার্ড ২০০৩-এ এটি করার জন্য-

File মেনু থেকে Print Preview তে গিয়ে সেখানে Shrink to Fit (Tools মেনুর নীচে) বাটনে ক্লিক করলেই লেখাগুলো এক পৃষ্ঠায় চলে আসবে (ওয়ার্ড ২০০৭-এ এটির নাম হচ্ছে Shrink One Page)।

দেখতে ভালো না লাগলে আবার আনডু করে আগের আবস্থায় যেতে পারেন।

কম খরচে প্রিন্টিং

সাধারণভাবে কম্পিউটারে প্রিন্ট আউট নেওয়ার ক্ষেত্রে কার্টিজ, কাগজ ইত্যাদি মিলিয়ে যে খরচ পড়ে তা কিছুটা কমানো সম্ভব। এ জন্য কিছু টিপস এখানে দেওয়া হলো :-<br />
১. ফাইনাল প্রিন্ট বের না করে ডিফল্ট প্রিন্ট মোড ব্যবহার করুন।

২. শুধু কারেকশন করার জন্য ছোট ফন্টে প্রিন্ট আউট নিন।

৩. প্রিন্টার প্রতিবার অন করলে প্রিন্ট হেড পরিস্কার করার জন্য বাড়তি কিছু
কালি খরচ হয়। তাই প্রিন্টার বার বার অন-অব না করে কাজ চলাকালীন
অন রাখাই ভালো।

৪. যে সব প্রিন্টরের প্রতিটি রঙের কালির জন্য আলাদা আলাদা কার্টিজ বা ট্যাংক
থাকে, সে ধরনের প্রিন্টার ব্যবহার করা লাভজনক। কারন, কোন একটি
রঙের কালি অধিক ব্যবহারের ফলে যদি তা শেষ হয়ে যায়, তাহলে কেবল
মাত্র সেই রঙের কালি কিনলেই হবে। এক্ষেত্রে সবগুলো রঙের কার্ট্রিজ
কেনার কোন প্রয়োজন হবে না।

৫. একটি কাগজের উভয় পাশে প্রিন্ট করলে কম কাগজ লাগে। কিন্তু, সব
প্রিন্টারে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। অনেক প্রিন্টারে প্রিন্টার ড্রাইভ
থাকে যার সাহায্যে একটি শীটের উপর একাধিক পেজ প্রিন্ট করা যাবে।
Multi-up প্রিন্টিং-এর মাধ্যমে কাগজ কমানো যায়। কালি কম খরচ হয়
এবং খুব দ্রুত প্রিন্ট করা যায়।

৬. এছাড়াও Final Print 2000-এর মতো কিছু সফটওয়্যার আছে যার সাহায্যে
একটি কাগজে দুই, চার অথবা আটটি পেজের বিষয়বস্ত্তু (কনটেন্ট)একত্রে
প্রিন্ট করা যায়। আপনার প্রিন্টার যদি ডুয়েল সাইড প্রিন্টিং সাপোর্ট নাও করে
তবু এই সফটওয়্যারের মাধ্যমে একটি কাগজের উভয় পার্শ্বে প্রিন্ট করতে
পারবেন। http://www.fineprint.com ওয়েব সাইটে এই সফটওয়্যারটি
পাবেন।

দ্রুত প্রিন্ট করতে

ক. আপনি যদি সাধারণ সময়ের চেয়ে দ্রুত প্রিন্ট করতে চান তবে প্রিন্ট ডায়ালগ বক্সের Options সক্রিয় করুন। মনে রাখবেন এ ক্ষেত্রে পুরো প্রিন্ট না হওয়া পর্যমত্ম আপনার সফটওয়্যার ব্যসত্ম থাকবে এবং সে সময়ে সেটিতে কোনো কাজও করতে পারবেন না।

খ. আরেকটা টিপস হলো- এ ক্ষেত্রে পোর্ট সেটিংস(Properties>Details) এর ভেতরে অপশনটি বন্ধ করে দিতে পারেন। এতে আরো দ্রুত প্রিন্ট হবে।

গ. এ ছাড়া প্রিন্ট কোয়ালিটি (মান) কমিয়েও দ্রুত প্রিন্ট আউটপুট পেতে পারেন। সাধারণত প্রিন্টারে হাই কোয়ালিটি, নরমাল এবং ড্রাফট-এ তিন রকম প্রিন্ট কোয়ালিটি থাকে। যদি এমন কোনো ডকুমেন্ট হয় যার প্রেজেন্টেশন ভ্যালু নেই, অথচ আপনার দ্রুত প্রিন্ট চাই, সে ক্ষেত্রে ডকুমেন্টকে লো-কোয়ালিটিতে প্রিন্ট দিলে খুব দ্রুত ফলাফল পাবেন।


অনেক কম্পিউটারে একটি প্রিন্টার ব্যবহার করুন

আপনার বাসায় বা অফিসে যদি একাধিক কম্পিউটার থাকে এবং সেগুলোর মধ্যে নেটওয়াকিং করা থাকে তবে একটি প্রিন্টার ব্যবহার করে সব কম্পিউটার থেকে প্রিন্ট করা সম্ভব।

প্রথমে সব কম্পিউটারে প্রিন্টার ইনস্টল করে নিন।

এবার Start মেন্যু থেকে Settings-এ গিয়ে প্রিন্টারে ক্লিক করুন।

Add Printers আইকনে ডাবল ক্লিক করুন এবং Next বাটনে ক্লিক করুন।

Network printer সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে প্রিন্টারের নাম সিলেক্ট করুন এবং আবার Next বাটনে ক্লিক করুন।

Network UNC-এর জন্য সার্ভার ও প্রিন্টারের নাম লিখুন এবং
Next বাটনে ক্লিক করুন।

6. যদি Connection test করতে চান, তবে Yes বাটনে ক্লিক করুন। সবশেষে Finish বাটনে ক্লিক করুন।


প্রিন্টারের ERROR মেসেজ এড়ানো

কখনো কখনো বড় বড় ডকুমেন্ট প্রিন্ট করার সময় সেটি সব কিছু অ্যাডজাষ্ট করে নেওয়ার আগেই প্রিন্টার রেডি হয়ে যায় এবং Time out Error মেসেজ চলে আসে, যা অত্যন্ত বিরক্তিকর।এই সমস্যা এড়ানোর জন্য প্রিন্টারের Wating Time আরো বৃদ্ধি করে দিতে পারেন। এজন্য-

(K) Control Panelএর Printers অপশনে যান।

(L) আপনার ব্যবহৃত প্রিন্টার আইকনে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন।

(M) Details ট্যাবে গিয়ে Not Selected ফিল্ডের মান প্রয়োজনমতো বাড়িয়ে দিন।

এর ফলে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামসমূহ প্রিন্ট আউট ডকুমেন্ট রেডি করতে আরও অধিক সময় পাবে। এছাড়াও প্রিন্টারের পারফরমেন্স অনেকটাই তার অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ যদি কোনো প্রিন্টার অনেকদিন ধরে ব্যবহার করা সত্ত্বেও সেটা খুলে পরিস্কার করা না হয় অথবা নিয়মিত সেটির পরিচর্যা না করা হয় তাহলে অনেক ভালো প্রিন্টারও বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে।এজন্য আপনার ব্যবহৃত প্রিন্টারটির নিয়মিত Maintainance-এর প্রতি নজর রাখুন।



পিন্টারের যত্নআত্তি

ঠিকমতো যত্ন ও ব্যবহার করা হলে একটি সাধারন প্রিন্টারও অনেক দিন স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। প্রিন্টারের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য কিছু নিয়ম-কানুন দেওয়া হলো-

প্রিন্টার হেড পরিস্কার রাখুন। তা না হলে নজলে কালি জমে আটকে থাকবে, যা পরে পরিস্কার ছাপার কাজে বাধার সৃষ্টি করবে। প্রিন্টার হেড পরিস্কার করার জন্য কার্ট্রিজ সরিয়ে নিন। এরপর নরম সুতির কাপড় সামান্য পানিতে ভিজিয়ে তা দিয়ে হেড পরিস্কার করুন। শুকিয়ে গেলে কার্টিজ পুনরায় স্থাপন করুন।

নিয়মিত প্রিন্টার ব্যবহার করে কালি শুকিয়ে যাওয়া প্রতিরোধ করুন। সপ্তাহে অন্তত একবার প্রিন্ট করলে কালি সহজে শুকিয়ে যায় না আর প্রিন্টারও ভালো থাকে।

প্রিন্টারের কাগজ রাখার স্থানটি যথাযথভাবে ব্যবহার করুন। প্রিন্টের মাঝপথে কাগজ আটকে গেলে তা টানাটানি করে বের করার চেষ্টা করবেন না। এতে পুরো পিন্টারটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রয়োজনে এ জাতীয় পরিস্থিতিতে পিন্টারের কারিগরি নির্দেশিকার সাহায্য নিতে পারেন। আর কাগজের ক্ষেত্রে সঠিক আকার, ওজন ও পর্যাপ্ত মার্জিন রেখে তা ব্যবহার করাটাই ভালো।

ব্যবহার না হলে সবসময় প্রিন্টারের পাওয়ার অন করে রাখার কোন দরকার নেই। কেবল কাজের সময় পিন্টারের পাওয়ার অন করে দীর্ঘদিন উঁচুমানের প্রিন্টিং করা সম্ভব। তবে কজের মাঝপথে কখনোই প্রিন্টার অব করা উচিত নয়। আর পাওয়ার অব করার পরই কেবল প্লাগ খুলে নেওয়া যাবে।

আজকাল সফটওয়্যারের সাহায্যেও প্রিন্টারের কালি পরিস্কার করা যায়। এর সাহায্য নেওয়া যেতে পারে। তবে এ কাজটি প্রয়োজনের অতিরিক্ত বারবার করলে তা কাজের বদলে অকাজই বরং হবে।

কালি শেষ হওয়ার বা কমে আসার সতর্কবার্তা পাওয়া মাত্রই তা বদলে ফেলুন। শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করলে প্রিন্টার হেড ও নজলের উপর চাপ পরে। তাই সময় থাকতেই নতুন কালি প্রতিস্থাপন করুন।


মুল লেখাটি এখানেঃ

Read more ...

Wednesday, September 14, 2011

পেনড্রাইভ এর আবিস্কর্তা

পেনড্রাইভ অনেক গুরুত্বপুর্ণ এবং বহুল ব্যবহুত একটি ডিভাইস। কিন্তু আমরা অনেকেই জানিনা কে আবিস্কার করেছে এটি। এটি আবিস্কার করেছে একজন ইঞ্জিনিয়ার। নিচে এই সম্পর্কে সংক্ষেপে কিছু দেওয়া হলো

নাম: পুয়া খেই সেং
শহর: সেকিনচান, সেলানগর
পড়াশোনা:
SJKC Yeok Kuan, Sekinchan; Pin Hwa Independent school, Klang; Chiao Tung University, Taiwan
পেশা:
ইঞ্জিনিয়ার
বর্তমান বাসস্থান:
তাইপেই, তাইওয়ান

পুয়ার জন্মভুমি মালয়শিয়া। ১৯৯৩ সালে তিনি তাইওয়ানে লেখাপড়ার উদ্দেশ্য পাড়ি জমান। ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে দেশে ফিরে কাজ করবেন। কিন্তু পরবর্তিতে তাইওয়ানেই বসতি গড়ে তোলেন। ১৯৯৯ সালে মাষ্টার্স শেষ করার পর ৬ মাস একটি স্থানিয় প্রতিষ্ঠানে চাকুরী করেন। এর পর ৫ বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন Phishon Electronics Corporation. এটি প্রতিষ্ঠিত করেন তারা নভেম্বর ২০০০ এ। USB বিষয়ে কাজ করা ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য।

বিশ্বের প্রথম USB পেনড্রাইভ তৈরি করেন তারা এবং তাদের বয়স ছিল ২৭ বছর!!! এটি আবিস্কারের পর আমেরিকা, ইউরোপ এ ধুম পড়ে যায়। জাপানের বৃহত্তম প্রতিষ্ঠান তোশিবা এর শেয়ার হোল্ডার এবং ক্রেতা হয়। ২০০১ সালের জুন মাসে পেনড্রাইভ প্রথম মার্কেটে ছাড়া। এবং প্রতিমাসে অকল্পনিয় লাভ হতে থাকে।

পুয়া নিজের দেশ মালয়শিয়া খুব মিস করে। বিশেষ করে নিজের জন্মভুমির কিছু খাবার সবসময়ই তাকে দেশে টানে। কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকায় তিনি তাইওয়ানেই স্থায়ি হয়েছেন!!! বর্তমানে পুয়া ৩১ বিলিয়ন ডলার এর মালিক।


Read more ...

Monday, September 12, 2011

নিজেই তৈরি করুন UPS : শুধু কম্পিউটার নয়, সারা বাড়ীর জন্য .।.।.।।

আমাদের অনেকেই আছেন যারা এমন একটি UPS চান যা শুধু একটি কম্পিউটার নয় ,সারা বাড়ীতেই ইলেক্ট্রিসিটি ব্যাকআপ দিবে । কিন্তু আমাদের দেশে যে সকল UPS পাওয়া যায় তাদিয়ে একটি কম্পিউটারকেই খুব অল্প সময় ব্যাকআপ দেয়া যায়, অন্যদিকে IPS গুলও নিরবচ্ছিন্ন নয়। তাই যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে মোটামুটি জ্ঞ্যান আছে তাঁরা নিজেরাই বা যারা বোঝেন না তাঁরা কোন ইলেক্ট্রিশিয়ান এর সহযোগিতাই সারা বাড়ীর জন্য একটি UPS বানিয়ে নিতে পারেন । নিচের লিঙ্ক টিতে UPS তৈরি করার যা যা করনীয় তা সবিই আলোচনা করা হয়েছে ।

এইখানে ক্লিক করুন

এখানে শুরুতে শুধু কম্পিউটারের জন্য আলোচনা করা হয়েছে, তবে পরে পুরো বাড়ীর জন্য বিশদ আলোচনা আছে । পুরটাই পরবেন আশা করি । মনে হয় ভালো লাগবে ।

Read more ...

Sunday, September 4, 2011

ইন্টেল প্রসেসর এর যত ততো ইতিহাস। (সকলের জানা উচিত)

সেসর হচ্ছে কম্পিউটারের প্রান। দেখতে ছোট হলেও একে ছাড়া কম্পিউটার অচল। এই প্রসেসর বলতেই আমরা সাধারনত বুঝি ইন্টেল প্রসেসরকে। আসুন জেনে নেই ইন্টেল প্রসেসর এর যত ততো ইতিহাস।

প্রসেসর উৎপত্তিঃ

ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজ তাঁর “অ্যানালিটিক্যাল ইঞ্জিন” এ মেমরি এবং ইনপুট/আউটপুট কার্ডের যে প্রচলন শুরু করেছিল তারই ধারাবাহিকতার ফল আজকের এই আধুনিক প্রসেসর। শুরুর দিকে শুব সীমিত পরিমাণ কাজ করার ক্ষমতা থাকলেও বর্তমানের মাইক্রোপ্রসেসর গুলো প্রতি সেকেন্ডে বিলিয়নের চেয়েও বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সক্ষম। একটি Central Processing Unit (CPU) র সমস্ত Functionality কে একটি মাত্র Integrated circuit (IC) এর উপর বসিয়ে মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়।

মাইক্রোপ্রসেসর নির্মাতাঃ

মাইক্রোপ্রসেসর বলতে আমরা সাধারনত Intel ও AMD কেই বুঝি। কিন্তু বিশ্বে এমন বহু প্রতিষ্ঠান আছে যারা মাইক্রোপ্রসেসর তৈরি করে। বেশ কিছু মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এর নামঃ Intel, AMD (Advanced Micro Devices) Analog Devices, Atmel, Cypress, Fairchild, Fujitsu, Hitachi, IBM, Infineon, Intersil, ITT, Maxim, Microchip, Mitsubishi, MOS Technology, Motorola, National, NIC, NXP(Philips), OKI, Renesas, Samsung, Sharp, Siemens, STM, Toshiba, TSMC, UMC, Unibond ইত্যাদি। তবে Intel এবং AMD প্রসেসর ই সবচেয়ে বেশি ব্যবহিত হয়।

ইন্টেল মাইক্রোপ্রসেসরঃ

সবচেয়ে জনপ্রিয় ও বহু ব্যবহিত মাইক্রোপ্রসেসর হল ইন্টেল। এমনও কিছু মানুষ আছে যারা প্রসেসর বলতে শুধু মাত্র ইন্টেল কোম্পানির প্রসেসর কেই বুঝে। মান ও গুনের দিক থেকে ইন্টেল কোম্পানির প্রসেসর সব চেয়ে এগিয়ে। আসুন জেনে নেই ইন্টেল মাইক্রোপ্রসেসরের শুরু থেকে বর্তমান অবস্থা।



ইন্টেল ৪০০৪-

১৯৬৯ সালে শুরুর সময়ে ইন্টেল ছিল খুব ছোট একটি কোম্পানি। ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসর ৪০০৪ এর আবিস্কারক টেড হফ ছিলেন কোম্পানির দ্বাদশ কর্মচারী। তিনি এবং তাঁর সহকর্মীরা ১৯৭১ সালে ইন্টেল – ৪০০৪ মাইক্রোপ্রসেসর ডিজাইন করেন যেটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর। এটি ছিল ৪- বিট মাইক্রোপ্রসেসর এবং এর ক্লক স্পিড ছিল ১০৮ কি.হা..এটি প্রতি সেকেন্ডে ষাট হাজার ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারত।



ইন্টেল ৮০০৮ –

১৯৭২ সালের এপ্রিল মাসে ইন্টেল ৮০০৮ নামে ৮ বিটের মাইক্রোপ্রসেসর বাজারে আসে যা ২০০ কি.হা. ক্লক স্পিডে অপারেট করতে সক্ষম ছিল। এটি মূলত তৈরি করা করা হয়েছিল টেক্সাসের কম্পিউটার টার্মিনালস কর্পোরেশনের জন্য।



ইন্টেল ৮০৮০ –

ইন্টেল ৮০০৮ কে আপডেট করে তৈরি করা হয় ইন্টেল ৮০৮০, যেটি প্রতি সেকেন্ডে ২,৯০,০০০ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারত এবং এর ক্লক স্পিড ছিল ২ মে.হা.।.এটা ৮০০৮ এর চেয়ে ১০ গুন বেশি ক্ষমতা সম্পন্ন ছিল।



ইন্টেল ৮০৮৫ –

১৯৭৬ সালে ইন্টেল ৮০৮৫ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে যা ৩.৫ মে.হা. গতিতে কাজ করতে পারত। এটা ৮০৮০ এর চেয়ে অনেক বেশ দ্রুত কাজ করতে পারত এবং এতে প্রথম ক্লক জেনারেটর সার্কিট ও বাস কন্ট্রোলার সার্কিট যোগ করা হয়।



ইন্টেল ৮০৮৬ –

১৯৭৬ সালে প্রসেসরের মাইলফলক হিসাবে আবিষ্কৃত হয় ইন্টেল ৮০৮৬, এটি ১৬ বিট মাইক্রোপ্রসেসর যেটি ১০ মে.হা. পর্যন্ত গতিতে অপারেট করতে সক্ষম ছিল। ৮০৮৬ প্রসেসরে একটি ৬ বাইট ইনস্ট্রাকশন কিউ যুক্ত করা হয় যেটি প্রথম পাইপ লাইনিং ধারনার প্রচলন ঘটায়।



ইন্টেল ৮০৮৮ –

১৯৭৯ সালে ইন্টেল ৮০৮৮ প্রসেসরের প্রচলন শুরু করে যেটির ডাটা বাদ ছিল ৮ বিট ওয়াইড। এতে ৪ বাইট ইনস্ট্রাকশন কিউ ছিল এবং ৯ মে.হা. ক্লক স্পিড সাপোর্ট করতো। এটি IBM এর প্রথম কম্পিউটারে ব্যবহিত হয়।



ইন্টেল ৮০১৮৬ –

এই প্রসেসর ফাস্ট জেনারেশন প্রসেসর নামে পরিচিত। ১৯৮২ সালে আবিষ্কৃত হয় এটি, যা মূলত ৮০৮৬ এর মতই ৬ বাইট ইনস্ট্রাকশন কিউ, ২০ বিট অ্যাড্রেস বাস এবং ১৬ বিট ডাটা বাস নিয়ে গঠিত। এর ক্লক স্পিড ছিল ৪-৬ মে.হা.



ইন্টেল ৮০২৮৬ –

এই প্রসেসর Protected Mode এবং Real Mode নামে দুই মোডে অপারেট করতে পারত। এর বড় সুবিধা হল, ইউজার ইনস্ট্রাকশন এবং অপারেটিং সিস্টেম ইনস্ট্রাকশন আলাদা করতে পারা যেটি মেমরিকে সুরক্ষিত রাখতে সহয়তা করতো। এই প্রসেসর ৬-২৫ মে.হা. গতিতে কাজ করতে সক্ষম ছিল।



ইন্টেল ৮০৩৮৬ –

১৯৮৫ সালে ইন্টেল ৮০৩৮৬ বাজারে আসে, এটি সব ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করতো। এই প্রসেসর সেকেন্ডে প্রায় ৫ মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারত এর ইনস্ট্রাকশন কিউ সাইজ ছিল ছিল ১৬ বাইট। এই প্রসেসর ৩৩ মে.হা. গতি পর্যন্ত কাজ করতে পারত। এর দুটি ভার্সন ছিল, একটি 80386 D.X অপরটি 80386 S.X



ইন্টেল ৮০৪৮৬ –

১৯৮৯ সালে এটি বাজারে আসে এবং এতে ৮ কিলোবাইট ক্যাশ মেমরি এবং বিল্ডি ইন ম্যাথ কো প্রসেসর ছিল। এই ম্যাথ কো প্রসেসর এর কারণে এটি পূর্ববর্তী প্রসেসর এর চেয়ে ৩ গুন দ্রুত গতিতে কাজ করতে পারত।



ইন্টেল পেন্টিয়াম –

পেন্টিয়াম প্রসেসর দুটো ডাটা পাইপলাইনের সাহায্যে একই সাথে দুটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারত। এটি ৫০-৬৬ মে.হা. পর্যন্ত ক্লক স্পিড প্রদান করে। এটি ২৫৬ কে.বি. থেকে ১ এম.বি. পর্যন্ত ক্যাশ মেমরি সাপোর্ট করতে পারত।



পেন্টিয়াম প্রো –

১৯৯৫ সালের শেষের দিকে ইন্টেল পেন্টিয়াম প্রো প্রসেসর ডেভেলপ করে যেটি প্রতি সাইকেলে মাল্টিপাল ইনস্টাকশন রান করতে সক্ষম। এই প্রসেসর ৩২ বিট সার্ভার এবং ওয়াকস্টেশন অ্যাপ্লিকেশান এর জন্য মূলত ডিজাইন করা হয় (যেমনঃ উইন্ডোজ এন.টি.) যা ২০০ মে.হা. পর্যন্ত গতিতে কাজ করতে পারে।



পেন্টিয়াম টু –

এই প্রসেসর ৫৭ টা মাল্টিমিডিয়া এক্সটেনশন সাপোর্টটিং ইনস্টাকাশন যুক্ত করা হয় যার ফলে এই প্রসেসর ভালো অডিও ভিডিও সাপোর্ট দিতে পারে। এর ক্লক স্পিড ছিল ৩০০ মে.হা. পর্যন্ত।



পেন্টিয়াম টু জেনন –

পেন্টিয়াম টু জেনন প্রসেসর সার্ভার এবং পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি করা হয় যেটি মূলত কিছু বিশেষ কাজের জন্য তৈরি করা হয়। এসব কাজ হলঃ ইন্টারনেট সার্ভিসেস, কর্পোরেট ডাটা ট্র্যান্সফার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ও মেকানিক্যাল ডিজাইন অটোমেশন ইত্যাদি।



ইন্টেল সেলেরন –

১৯৯৮ সালে ইন্টেল তুলনামূলক কম দামে প্রসেসর বাজারে আনে সেটি হল সেলেরন। কম দাম বলে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠে। বর্তমানে সেলেরন প্রসেসর ৩.৬ গি.হা. স্পিডে অপারেট করতে সক্ষম।



পেন্টিয়াম থ্রি –

পেন্টিয়াম থ্রি প্রসেসর ইমেজিং, থ্রিডি স্টীমিং অডিও ভিডিও, গেমস এর জন্য খুব জনপ্রিয়তে অর্জন করে। এটি ১.৪ গি.হা. পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে।



পেন্টিয়াম থ্রি জেনন –

১৯৯৯ সালে পেন্টিয়াম থ্রি জেনন বাজারে আসে যা মূলত ই-কমার্স এবং অ্যাডভান্সড বিজনেস অ্যাপ্লিকেশান এর জন্য। পেন্টিয়াম টু জেনন এর মত ২ এম.বি. পর্যন্ত L2 ক্যাশ সাপোর্ট করে। ৭০০ মে.হা. পর্যন্ত ক্লক স্পিড প্রদান করে।



পেন্টিয়াম ফোর –

২০০০ সালের শেষের দিকে ইন্টেল নেট বাস্ট টেকনোলজির উপর ভিত্তি করে তাদের সপ্তম প্রজন্মের মাইক্রোপ্রসেসর পেন্টিয়াম ফোর বাজারে ছাড়ে যা ৩.৮ গি.হা. পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে। বিভিন্ন সুবিধার কারণে এটি অনেক জনপ্রিয় হয়ে উঠে।



ইটানিয়াম ও ইটানিয়াম টু –

ইন্টেল ও এইচপি (HP) মিলিত ভাবে এই প্রসেসর তৈরি করে। ৬৪ বিট এই প্রসেসরগুলো মূলত প্যারালাল প্রসেসিং সাপোর্ট করে যা প্রতি সাইকেলে ৬ টা ইনস্টাকশন পারফর্ম করতে পারে। এতে মোট ২৫৬ টা অ্যাপ্লিকেশান রেজিস্টার আছে। ইটানিয়াম ৮০০ মে.হা. পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে যেখানে ইটানিয়াম টু ১.৬ গি.হা. পর্যন্ত সাপোর্ট করতো। এই প্রসেসর বাজারে তেমন একটা চাহিদা সৃষ্টি করতে পারে নি।



ডুয়াল কোর প্রসেসর –

ইন্টেল ২০০৫ সালে পেন্টিয়াম ডি প্রসেসর বাজারে আনে যা আসলে দুটি পি-ফোর প্রসেসরের সমন্বয়ে। পরবর্তীতে তারা মুলত ল্যাপটপ কম্পিউটারের জন্য ডুয়াল কোর প্রসেসর তৈরি করে যা ১.২০ গি.হা. স্পিডে কাজ করতে সক্ষম। ডুয়াল কোর প্রসেসর এর পরবর্তী ভার্সন কোর টু ডুয়ো। কোর ডুয়ো এবং কোর টু ডুয়ো উভয়েরই দুটো করে আলাদা প্রসেসর আছে। চারটা প্রসেসর কোর নিয়ে ইন্টেল যে প্রসেসর টা বাজারে এনেছে সেটা হল কোয়াড কোর। এটা অনেক বেশি গতি সম্পন্ন।



ইন্টেল কোর আই

ইন্টেল কোর আই সিরিজে ৩ ধরনের প্রসেসর আছে Core i3, Core i5, Core i7. এখানে শুধু Core i7 নিয়ে আলোচনা করা হবে কারণ এটা হল ইন্টেলের সর্বশেষ প্রসেসর। এটাকেই কার্যক্ষমতা কমিয়ে, পাওয়ার কমিয়ে বানানো হয় Core i5 ও Core i3.

ইন্টেল কোর আই সেভেন হচ্ছে নেহালেম মাইক্রোআর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি তিনটি ইন্টেল ডেস্কটপ X86-64 প্রসেসরের একটি ফ্যামিলি। এ ফ্যামিলিতে আছে তিনটি প্রসেসরঃ ২.৬৬ গি.হা. এ চলা Core i7-920, ২.৯৩ গি.হা গতিতে Core i7-940 এবং ৩.২ গি.হা. গতিতে চলা Core i7-965 Extreme. এগুলো অনেক বেশি কার্যকর, অনেক বেশি শক্তিশালী প্রসেসর।



এই ছিল ইন্টেল প্রসেসর এর যত ততো ইতিহাস।

------------------------------------------------------

Read more ...