Showing posts with label Linux. Show all posts
Showing posts with label Linux. Show all posts

Sunday, September 25, 2011

উইন্ডোজ থেকেই উবুন্টু চলবে

লিনাক্স ডিস্টোর জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। কিন্তু এই উবুন্টুকেকি আমার আরেক জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজে চলতে পারি? হ্যা, ইনস্টলতো দুরের কথা কোন লাইভ সিডি বা ভার্চুয়াল মেশীন ছাড়াই উইন্ডোজ থেকে সরাসরি উবুন্টু চলানো যাবে। পোর্টেবল বা বহনযোগ্য অপারেটিং সিস্টেম হিসাবে এটি উইন্ডোজের পরিবেশেই চলবে।

সাধারণত উইন্ডোজ ব্যবহারকারীদের লিনাক্স ভীতি আছে। এধরণের ব্যবহারকারীদেরকে লিনাক্সের সাথে পরিচয় করিয়ে দেবার এটা একটা দারুন মাধ্যম। এতে উবুন্টুর সকল সুবিধা না থাকলেও ব্যবহারকারী কোন রকম ঝুকি ছাড়াই উবুন্টু সম্পর্কে ব্যাপক ধারনা পেতে পারবে। শুধুমাত্র উইন্ডোজে চালানোর উপযোগী ৪৩৮ মেগাবাইটের বহনযোগ্য এই অপারেটিং সিস্টেম http://portableubuntu.sourceforge.net থেকে সেল্ফ এক্সট্র্যাক্টটিং ফাইল Portable_Ubuntu.exe ডাউনলোড করে আনজিপ করুন। আনজিপ করার পরে ১.৮১ গিগাবাইট যায়গা নেবে। এবার run_portable_ubuntu ডস ফাইলটি চালু করলেই উইন্ডোজের উপরেই উবুন্টুর ডক চালু হবে। উবুন্টুর বাকী কাজ এভাবে উইন্ডোজের উপর থেকেই চলবে। বহনযোগ্য এই উবুন্টুর ডিফল্ট উইজার হিসাবে pubuntu এবং পাসওয়ার্ড হিসাবে ১২৩৪৫৬ ব্যবহার করা হয়েছে। তো ভয় কেন? দেখে আসুন উবুন্টু অপারেটিং সিস্টেমের রাজত্ব আপনার উইন্ডোজ থেকেই।

আরো স্কিনশট এখানে


Read more ...

Download করুন Linux এর নতুন এক অন্যরকম Operating System

সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার ফিরে এলাম নতুন নাম নিয়ে। এর আগে আমি Nil নামে আপনাদের উপহার দিয়েছি। প্রথম পোষ্ট এ স্বাগত। আজকে একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাক, আজ আমি আপনাদের যা দেব তার নাম Bharat Operating System Solutions (BOSS)

সাইজ টা একটু বেশী 2GB র মত, তবে নতুনের মধ্যে খুব ই ভালো।Direct Link থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


Read more ...

Saturday, September 17, 2011

দুই দশকের লিনাক্স


ছবি::লিনাস টরভ্যাল্ডস

.........................
.........................
২৫ আগস্ট, ১৯৯১। ইউজনেটের কম্প ডট ওএস ডট মিনিক্স (comp.os.minix) নিউজগ্রুপে একটি বার্তা প্রকাশ করেন ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাঁর প্রকাশিত বার্তার সারকথা হলো: তিনি ৩৮৬ কম্পিউটারের জন্য একটি মুক্ত বা ফ্রি অপারেটিং সিস্টেম তৈরি করেছেন। শখের বশে। এপ্রিল থেকে কাজ করছেন। এটি দিয়ে তিনি জিসিসি [gcc(1.40)] এবং ব্যাশ [bash(1.08)] পোর্ট করে কাজ করেছেন। সেগুলো কাজ করে! এর মানে হলো, কাজ করে এমন কিছু কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে। কাজেই সেখানে কে কী চান, তাঁকে বলা যায়। তবে সেগুলো যে তিনি করবেনই, এমন কোনো নিশ্চয়তা তিনি দেননি!
লিনাসের ওই অপারেটিং সিস্টেমটি সবার সুবিধার জন্য একই বছরের সেপ্টেম্বরে একটি ফাইল সার্ভারে রাখা (আপলোড) হয়। লিনাসের সহপাঠী ও সহকর্মী অঁরি লেমাক প্রকল্পটির নাম দেন ‘লিনাক্স’। যদিও শুরুতে লিনাস প্রকল্পের নাম দিয়েছিলেন ফ্রিয়্যাক্স (FREAX)।
ইউজনেটের ব্যবহারকারীরা বা হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লিনাস টোরভাল্ডস কি জানতেন, এই ‘ছোট্ট’ উদ্যোগ মাত্র এক দশকের মধ্যে তাঁকে কোন জায়গায় নিয়ে যাবে? ২০০০ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী বিশ শতকের ১০০ জন গুরুত্বপূর্ণ মানুষের একটি তালিকা প্রকাশ করে। লিনাস তাতে ১৭তম স্থান অধিকার করেন!

বিদ্যুতের আসা-যাওয়াকে ভিত্তি করে যদি কখনো কোনো গণনাযন্ত্র তৈরি করা হয়, তাহলে সেটি এক দিন লাপ্লাসের বিশ্বদানবের মতো ক্ষমতাশালী হয়ে উঠতে পারে—এ বিশ্বাস অনেক বিজ্ঞানীর থাকলেও বিশ শতকের মাঝামাঝি সময়েও অনেকের ভাবনায় আজকের কম্পিউটার-জগৎ ছিল না। কিন্তু ট্রানজিস্টরের আবিষ্কার, মার্কিন আদালতের চাপাচাপি, জেরক্সের গবেষণাগারে মাউসের উদ্ভাবন এবং কয়েকজন স্বপ্নচারী লোকের চেষ্টায় আশির দশক থেকে কম্পিউটার মানুষের চিন্তা-চেতনা আর কর্মজগতে নানা ধরনের পরিবর্তন আনতে শুরু করে। কিন্তু দিন শেষে কম্পিউটার আসলে গাড়ি বা টেলিভিশনের মতো কতগুলো উপকরণের সমন্বয় মাত্র। গাড়ি বা টেলিভিশনের সঙ্গে তার মৌলিক পার্থক্য হলো এর কাব্যিকতা। জানা শব্দ আর বাক্য দিয়ে কবি যেমন এক নতুন জগৎ গড়ে তুলতে পারেন, সে রকম কম্পিউটারও তার উপকরণের জগৎকে ছাড়িয়ে যেতে পারে, যেটি এর আগের কোনো ইলেকট্রনিক সামগ্রী পারেনি। কারণ, কম্পিউটারকে প্রোগ্রাম করা যায়! প্রোগ্রাম মানে হলো কতগুলো নির্দেশনা, যা দিয়ে কম্পিউটারের নিষ্প্রাণ উপকরণগুলো হয়ে ওঠে ছন্দময়। কাজেই শেষ পর্যন্ত কম্পিউটার দিয়ে হাতি-ঘোড়া কী মারা যাবে, সেটা নির্ভর করে প্রোগ্রামেরই ওপর। তাহলে প্রোগ্রামের এমন একটি অংশ থাকে, যা কিনা এসব লোহালক্কড়ে প্রাণ সৃজন করে। কম্পিউটারের লোকেরা এদের ‘অপারেটিং সিস্টেম’ বলে। অপারেটিং সিস্টেমের ব্যাপারটা এখন নিয়ন্ত্রণ করা যায় এমন সব ইলেকট্রনিক যন্ত্রের প্রাণভোমরা।

কম্পিউটারের নির্মাতা, এর ব্যবহারকারীভেদে এই অপারেটিং সিস্টেমের নানা তরিকা হতে থাকে। সে রকমই একটি অপারেটিং সিস্টেম হলো ইউনিক্স, যা কি না কম্পিউটার নিয়ন্ত্রিত বড় বড় ব্যবস্থায় প্রাণসঞ্চার করে। আশির দশকে ইউনিক্স ঘরানার বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম চালু ছিল। লিনাস যখন তাঁর স্নাতকোত্তর শ্রেণীর পড়াশোনা শুরু করেন, তখন তাঁকেও এই ইউনিক্স নিয়ে কাজ করতে হয়েছিল। সে সময় তিনি নিজের জন্য একটি অপারেটিং সিস্টেম বানানোর কথা ভাবেন। এটি কোনো ব্যতিক্রমী ভাবনা ছিল না। সে সময় নিজের কাজের সুবিধার্থে অপারেটিং সিস্টেমকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার কাজটা অনেককেই করতে হতো। তবে অন্যদের সঙ্গে লিনাসের পার্থক্য হলো, তিনি তাঁর যেটুকু দরকার, সেটুকু নিজের চাহিদামতো (কাস্টমাইজেশন) না করে সর্বজনীন কিছু একটা তৈরির চেষ্টা করেন এবং সফল হোন। তাঁর দ্বিতীয় ও আকর্ষণীয় ব্যাপার হলো, তাঁর কাজটি যাতে সবাই ব্যবহার করতে পারে, সেটিকে পরিবর্তন করতে পারে তিনি সেই উদ্যোগও নেন। কারণ, তিনি জানতেন, ‘নলেজ ইজ নট পাওয়ার, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার!’

এখানে লিনাস টোরভাল্ডস হয়ে ওঠেন আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির যাজকদের মতো, যাঁরা হাতে লিখে জ্ঞানের পুঁথি ছড়িয়ে দিয়েছেন সবার মধ্যে; হয়ে ওঠেন আমাদের দেশের কৃষকদের মতো, যাঁরা নিজেদের নতুন প্রজাতির ধানের বীজ অন্যকে দিতে দ্বিধা করেন না।

সেই থেকে লিনাক্স অপারেটিং সিস্টেম হয়ে উঠেছে গণমানুষের অপারেটিং সিস্টেম। ১৯৯১ সালে লিনাসের লেখা কয়েক পাতার প্রোগ্রামিংসংকেত (সোর্স কোড) থেকে ২০০৯ সালে এটির আকার হয়েছে ৩৭০ মেগাবাইটের বেশি। শুরুর দিকে লিনাস শুধু অপারেটিং সিস্টেমের কার্নেল বোঝানোর জন্য ‘লিনাক্ম’ নামটি ব্যবহার করতেন। অপারেটিং সিস্টেম কার্নেল কিন্তু একটি কম্পিউটারকে শেষ পর্যন্ত কাব্যময় করতে পারে না। এর আরও অনেক কিছু দরকার হয়, যেমন—কম্পাইলার, শেল, এডিটর ইত্যাদি। ১৯৮৪ সালে মুক্ত সফটওয়্যার আন্দোলন শুরু হওয়ার পর ১৯৯০ সাল পর্যন্ত কার্নেল ছাড়া এ রকম বেশ কিছু সফটওয়্যার তৈরি হয়ে যায়। কাজেই লিনাসের কার্নেল বলা চলে মুক্ত সফটওয়্যারের একেবারে প্রাণকেন্দ্রে বসে পড়ে। আর সেভাবে লিনাক্সকে কেন্দ্র করেই মুক্ত অপারেটিং সিস্টেম ছড়াতে শুরু করে। শুরুতে অনেকে এডিটর, কম্পাইলার, মেইল ইত্যাদি নিয়ে যে পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি হতো, সেটির অন্য নাম দেন; কিন্তু শেষ পর্যন্ত লিনাক্সই হয়ে ওঠে সবকিছুর সমার্থক।

১৯৯৬ সালে টাক্স নামের পেঙ্গুইন হয় লিনাক্সের প্রতীক।তবে পেঙ্গুইনের নির্বাচনটি কাকতালীয়। প্রতীক নির্বাচনের আলোচনায় লিনাস অস্ট্রেলিয়ার ক্যানবেরায় চিড়িয়াখানায় গিয়ে পেঙ্গুইনের বাচ্চার কামড় খাওয়ার কথা উল্লেখ করেন। ল্যারি ইউয়িং সেখান থেকে পেঙ্গুইন আমদানি করেন!

শুরুর দিকে লিনাক্সকর্মীদের মূল লক্ষ্য ছিল সার্ভার চালানোর সফটওয়্যার। ফলে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে সেটি জনপ্রিয় হয়ে ওঠেনি। একসময় লিনাক্স ব্যবহারকারী বললে ফুটে উঠত এক কম্পিউটার গিকের ছবি, উসকোখুসকো চুল, ভারী পাওয়ারের চশমা আর কম্পিউটার কি-বোর্ডে ঝুঁকে লিখছে নানা নির্দেশ। কিন্তু ২০০০ সাল থেকে চিত্রটি পরিবর্তন হতে থাকে। এখন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক কিংবা স্মার্টফোনকে লিনাক্সে চালানো যায়।

শুরুতে যেমন ছিল, এখনো ঠিক তেমনই ‘জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সফটওয়্যার’ হিসেবে রয়ে গেছে লিনাক্স। বিশ্বের হাজার হাজার প্রোগ্রামার, ডিজাইনার, হ্যাকার, টেস্টার মিলে প্রতিনিয়ত উন্নত করছে মুক্তদর্শনের এই ভ্যানগার্ড পণ্যটিকে। এটি প্রকাশিত হয় মুক্ত লাইসেন্সের আওতায় এবং পাওয়া যায় বিনা মূল্যে। যে কেউ ইচ্ছে করলে এর সোর্স কোডে পরিবর্তন এনে নিজের মতো করে নিতে পারে। শর্ত শুধু এটুকু, সে যেন তার করা উন্নতিটা সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়!

লিনাক্সকে ঘিরে রচিত হয়েছে, হচ্ছে মুক্ত সফটওয়্যারের মহাকাব্য। প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন সফটওয়্যার ও সেবা। সেই মুক্তদর্শনকে ঘিরেই বিকশিত হয়েছে একুশ শতকের ভাগ্যনিয়ন্তা ইন্টারনেট। ইন্টারনেট সচল রাখার সব সফটওয়্যারই বলা চলে মুক্তদর্শন লাইসেন্সে প্রকাশিত, যে দর্শন আজ সচল রেখেছে গুগল বা ফেসবুককে।
জয় লিনাক্স!
জয় ওপেন সোর্স!!!

Read more ...

Tuesday, September 13, 2011

Ubuntu তে .exe support

কে Ubuntu ব্যবহার কতে চান কিন্তু যখন দেখান যে .exe support করছে না তখন আবার Windows এ ফিরে জান। তাই আমি আজ দেখাব কি ভাবে Ubuntu তে .exe ব্যবহার করা যায়।

প্রথমে Ubuntu Software Center এ গিয়া wine & Q4wine install করতে হবে।

Must be install Q4wine. otherwise

it not work.

Read more ...

Sunday, June 27, 2010

উবুন্তু ১০.০৪ এ মিডিয়া সাপোর্ট

Powered By Plug N Play
যারা উবুন্তুত ইনস্টল করবেন তারা একটি কমন সমস্যায় পড়বেন। আর তা হল মিডিয়া সার্পোট। উবুন্তুতে মিডিয়া সাপোর্ট সরাসরি দেওয়া থাকে না। আর তাই এতে অডিও/ভিডিও গান/মুভি চলে না। কিন্ত যাদের নেট কানেকশন আছে তারা খুব সহজেই রিপজিটরি থেকে ডিপেন্ডেন্সি ফাইল গুলো ডাওনলোড করে উবুন্তুতে মিডিয়া সাপোর্ট নিতে পারেন। কিন্তু এতে দুটি সমস্যা রয়েছে। একে তো এতোবড় ডিপেন্ডেন্সি ফাইল রিপজিটরি থেকে ডাওনলোড করার ঝামেলা (নেট স্পিড স্লো) আবার একবার ডাওনলোডের পর দ্বিতীয় বার উবুন্তু Install করে ব্যবহার করা যায় না।
এতো গেল যাদের নেট কানেকশন আছে তাদের কথা। যাদের নেই, কিংবা বিভিন্ন পেকেজের বা সাইবার ক্যাফের ব্যবহার কারী তারা তো উবুন্তুর রিপজিটরিই Browse করে দখবেন না বা কোনটি প্রয়োজনীয় ফাইল তা বুঝতে পারবেন না। তাহলে কী করা যেতে পারে…..
একটি উপায় অবস্য রয়েছে। কিন্তু তার জন্যে অবস্য প্রথমেই ১০৬.১৬০+২৪.৬= ১৩০.৭৬ মেগা ডাউনলোড করে নিতে হবে। যা করতে হবে তা হল-
১) গুগল বা যেকোন সার্চ ইজ্ঞিন দ্বারা ubuntu restricted extras offline installer প্যাকেজটি খুজে ডাওনলোড করে নিন, বা রেপিডশেয়ার অথবা এন্টার আপলোড হতে ফাইলটি ডাওনলোড করে নিন।

http://rapidshare.com/files/382342007/Ubuntu_restricted_Extra_10.04_Offline_Installer_For_Ubuntu_10.04.tar.gz.htm

http://www.enterupload.com/hhnhdso2nshn/Ubuntu_restricted_Extra_10.04_Offline_Installer_For_Ubuntu_10.04.tar.gz.html
২) তারপর compressed ফাইলটি decompressed করে নিন।
৩) Decompressed ফাইলের মাঝে একটি ফাইল আছে যার নাম হল – Install.sh। এই ফাইলে Double Click করুন।
৪) বক্স হতে Run in Terminal টি সিলেক্ট করুন।
৫) টার্মিনাল চালু হবে, আপনার ইউজার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি প্রদান করুন। এটি নিজে নিজেই সকল pakage ইন্সটল করবে একটু অপেক্ষা করুন।
৬) এবার এন্টার আপলোড হতে VLC Media Player টি Download করে নিন।

http://www.enterupload.com/u56kfu74ubaw/VLC_Offline_installer_10.04_For_Ubuntu_10.04.tar.gz.html

৭) VLC_Offline_installer_10.04_For_Ubuntu_10.04.tar.gz নামক ফাইলটি Extract করুন, এবং আগের মতই Install.sh ফাইলটি Terminal এ Run করে VLC Media Player টি Install করুন।
৮) PC টি Restart করুন।

আমার এই ভাবে উবুন্তু ১০.০৪ তে মিডিয়া সাপোর্ট কাজ করছে। আপনারাও ট্রাই করতে পারেন।

Plug N Play © 2010 Privacy

Read more ...