Showing posts with label সফটওয়্যার. Show all posts
Showing posts with label সফটওয়্যার. Show all posts

Friday, November 18, 2011

WinRAR 4.01 এবং Your Uninstaller 7.3.2011.04 এর নতুন ভার্সন + সিরিয়াল

উইনরার (WinRAR) চেনেন না এরকম মানুষ খুব কমই আছে। উইনরার সব ধরনের কমপ্রেস ফরমেট সাপোর্ট করে এবং এটি দিয়ে যে কোন ফাইল সর্বোচ্চ কম্প্রেস অর্থাৎ ফাইল/ফোল্ডারের আকার (Size) সর্বোচ্চ সংকুচিত করার যায়। এটি দিয়ে ফাইল/ফোল্ডারের সাইজ সর্বোচ্চ ছোট করার নিয়ম এখানএখান থেকে দেখে আসতে পারেন। উইনরারের সাইজ খুব ছোট এবং ব্যবহার খুব সহজ, তাই এটির জনপ্রিয়তাও বেশী। এর নতুন ভার্সন ৪.০১ এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

এবার ইউর আনইনস্টলার (Your Uninstaller) সম্পর্কে কয়েকটা কথা বলি। উইন্ডোজে ডিফল্ট হিসেবে যে আনইনস্টলার দেয়া থাকে তা দিয়ে কোন সফটওয়্যার আনইনস্টল করলে ঐ সফটওয়্যারের অনেক ফাইল এবং রেজিট্রি কী থেকে যায়। এতে প্রয়োজনীয় জায়গা নষ্ট হয় এবং রেজিষ্ট্রির আকার বাড়তে থাকে। এসব সমস্যা থেকে বাচার জন্যই ইউর আনইনস্টলার ব্যবহার করা হয়। এর সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এর সর্বশেষ ভার্সন ৭.৩.২০১১.০৪ এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
আজ আর কিছু দেয়ার মত নেই :) . নতুন কিছু পেলে আবার শেয়ার করার জন্য চলে আসব। সে পর্যন্ত বিদায়। কোন সমস্যা হলে কমেন্টে বলবেন। ধন্যবাদ।

বিঃদ্রঃ সফটওয়্যার গুলোর সাথেই সিরিয়াল ও প্যাচ দেয়া আছে।


Read more ...

ইয়েসাস পার্টিশন মাস্টার (EASEUS Partition Master) – দারুন একটি পার্টিশন ম্যানেজার

কম্পিউটারের একটি প্রয়োজনীয় হার্ডওয়্যার হার্ডডিস্ক। অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, গান, মুভি, ডাটা ইত্যাদি সব হার্ডড্রাইভে সংরক্ষিত থাকে। আমরা এসব সাজিয়ে রাখার জন্য হার্ডড্রাইভকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে থাকি। এ পার্টিশন ভাগ করার জন্য পার্টিশন ম্যানেজারের প্রয়োজন হয়। আজ ইয়েসাস (EASEUS) নামে একটি পার্টিশন ম্যানেজারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটির দুটি এডিশন আছে একটি হোম এডিশন আরেকটি প্রোফেশনাল এডিশন। প্রোফেশনাল এডিশন আপনাকে কিনতে হবে, আর হোম এডিশন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। হোম এডিশনে প্রোফেশনাল এডিশন থেকে কয়েকটি সুবিধা কম আছে। তবে প্রয়োজনীয় সব সুবিধা হোম এডিশন দেয়া আছে। এর ফ্রি ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন।

এর প্রধান সুবিধাঃ
১. এর ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি। তাই সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
২. এটি পেনড্রাইভ সাপোর্ট করে।
৩. এটি দিয়ে আপনি সম্পূর্ন হার্ডডিস্ক বা শুধু পার্টিশন Wipe করতে পারবেন। কোন পার্টিশন Wipe করলে সে পার্টশনের ডাটা আর কখনো ফিরিয়া আনা যাবে না। আমরা যখন কোন ফাইল ডিলিট করে দেই তখন তা মুছে গেছে দেখা গেলেও আসলে মুছে না। ঐ ফাইলের জায়গাতে অন্য কোন ফাইল না প্রতিস্থাপিত হওয়া পর্যন্ত ঐ যায়গায় ফাইলটি থেকে যায়, শুধু ব্রাউজারে দেখা যায় না। যে কোন ডাটা রিকভারি টুল দিয়ে সেগুলো ফিরিয়া আনা যায়। এখন আপনার যদি খুব প্রয়োজনীয় কোন ডাটা থাকে, যা আর কেউ যাতে ফিরিয়া আনতে না পারে তা চান, তাহলে Wipe অপশনটা ব্যবহার করতে পারেন।
৪. ধরুন নতুন হার্ডডিস্ক কিনেছেন। এখন ভাবছেন এটাতে কি কি পার্টিশন তৈরি করবেন এবং কোন পার্টিশনে কত টুকু জায়গা রাখবেন, এরকম অবস্থায় আপনাকে এটি সাহায্য করতে পারবে। [নিচে বিস্তারিত বর্ননা দেয়া আছে]
৫. এতে পার্টিশন কপি করার সুবিধা আছে।
৬. এর একটি বড় সুবিধা হল এটির নিজস্ব হার্ডডিস্ক চেকার ফাংশন আছে। এতে আপনি আপনার হার্ডডিস্ক চেক করে সমস্যা বের করতে এবং সমাধান করতে পারবেন।
৭. এছাড়া পার্টিশনের সাধারন কিছু কাজ যেমনঃ রিসাইজ, মুভ, ডিফ্র্যগমেন্ট, ফরমেট ইত্যাদি সুবিধা তো আছেই।
এগুলোই মোটামুটি এর সুবিধা।

এর ইন্টারফেসের বিভিন্ন অংশঃ [চিত্রের নম্বরের সাথে মিলিয়ে পড়ুন]

1. এ অংশে আপনি এর সব ফংশন গুলো দেখতে পাবেন।
2. এখনে আপনি কাজের ধারা দেখতে পাবেন। ধরুন আপনি প্রথমে একটি পার্টিশন ডিলিট করতে আদেশ দিয়েছেন, তারপর তাকে ফরমেট করার আদেশ দিয়েছেন, সেগুলো এখানে দেখা যাবে। কাজের আদেশ দেয়ার পর প্রথমে এখানে তা দেখা যাবে, সব ঠিক থাকলে আপনি 5 নং চিহ্নিত বাটনে ক্লিক করলে আপনার দেয়া আদেশ গুলো এটি পালন করা শুরু করবে।
3. এখানে আপনি আপনার হার্ডডিস্ক এবং তার সব পার্টিশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
4. এখানে আপনার পার্টিশনের অবস্থা চিত্রের মাধ্যমে দেখাবে।

৪ নং সুবিধাটির ব্যবহারঃ
ধরুন নতুন হার্ডডিস্ক কিনেছেন। এখন ভাবছেন এটাতে কি কি পার্টিশন তৈরি করবেন এবং কোন পার্টিশনে কত টুকু জায়গা রাখবেন, এরকম অবস্থায় আপনাকে এটি সাহায্য করতে পারবে। আপনার যদি শুধু একটি হার্ডডিস্ক থাকে তাহলে এ সুবিধা ব্যবহার করা যাবে না। আপনি এ সুবিধা ব্যবহার করতে আপনার হার্ডডিস্কটি অন্য কম্পিউটারে লাগিয়ে বা আপনার কম্পিউটারে একাধিক নতুন কোন হার্ডডিস্ক লাগালে বা এক্সটার্নাল হার্ডডিস্কে লাগালে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। কারন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথম সব পার্টিশন ডিলিট করতে হয়, যা একটি হার্ডডিস্ক থাকলে করা সম্ভব না।
এখন একাধিক হার্ডডিস্ক লাগানো থাকলে EASEUS Partition Master চালু করুন। এবার 4 নং অংশ থেকে আপনার নতুন হার্ডডিস্কটির সব পার্টিশনে রাইট ক্লিক করে ডিলিট করে দিন (ফাংশনটির নাম Delete partition)। নতুন হার্ডডিস্ক সাধারনত Disk2 নামে দেখা যাবে। সব পার্টিশন ডিলিট করা হলে Unallocated লেখাটা দেখতে পাবেন। এবার নতুন হার্ডডিস্কের Basic MBR লেখাতে রাইট ক্লিক করে Partition scheme এ ক্লিক করুন।

তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে। এখানে Partition Scheme থেকে বেছে নিন আপনি কোন ধরনের বা কিভাবে পার্টিশনকে ভাগ করতে চান। তারপর OK বাটনে ক্লিক করে 5 নং চিহ্নিত বাটনে ক্লিক করলে এটি কাজ শুরু করে দিবে।

আমি আমার সব পোষ্টে চেষ্টা করি আমার লেখা যাতে সব ধরনের কম্পিউটার ইউজার বুঝতে পারে। তারপরও যদি আমার কোন লেখা বুঝতে সমস্যা হয় বা কোন প্রশ্ন থাকে আপনি নির্দ্বিধায় তা কমেন্টে বলতে পারেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ।


Read more ...

Wednesday, November 9, 2011

ডাওনলোড করুন Total Video Converter 3.71 (Latest Ver)

যারা ভিডিও কনভার্ট করে থাকেন তারা অবশ্যই Total Video Converter এর ব্যাপারে জেনে থাকবেন। তাই এই বিষয়ে আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমি এখন এই কনভার্টার এর সর্বশেষ ভার্শন নিয়ে এসেছি। আগের ভার্শন গুলোতে FLV ফরম্যাট থেকে 3gp তে কনভার্ট করলে সাউন্ড সমস্যা হতো, কিন্তু নতুন ভার্শন এ এই সমস্যাটি সমাধান করা হয়েছে।

আমার কাছে এই কনভার্টারটি খুব প্রিয় কারন, এটি ফাইল সাইজ কম রাখে, ম্যানুয়াল ভিডিও রেজুলেশন দেয়া যায়, বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করা যায়, কাটা ছেরা করা সহ আরো অনেক কিছুই আছে এটাতে।

ডাওনলোড করুন এখানে জিপ ফাইলে কি দেয়া আছে।

বি:দ্র: পাইরেট বিরোধী ভাই/বোনদের জন্য এই লিংক না। আপনাদের জন্য এই অফিসিয়াল সাইট দেয়া হলো।

সবাইকে ধন্যবাদ।


Read more ...

আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই :)

সবার প্রথমে বলে নেই, Admin ভাইজান দয়া করে Post টি Pending কইরেন না।তাইলে খুব দুক্ষু পামু। আগে একটা পোস্ট করছিলাম এখন পর্যন্ত pending ই রইছে আমিও অইটার খবর নেইনা Admin ভাইও নেন না...।

:p :P :P :P

এখন মূল কথায় আসা যাক,
যদিও মূল কথা সবাই এতক্ষনে বুঝেই গেছে যে এইতা আমার মতো একটা আজাইরা পাবলিক এর পোস্ট ।lolz :P

আমরা অনেকেই এখানে সি প্রোগ্রামিং জানি,আবার অনেকে জানতেও চাই,তোহ যারা জানেন নাহ তাদের জন্য আমি সি প্রোগ্রামিং এর বেসিক জানার জন্য এই বই টা গিফত করলাম।

জদিও আই বইটা বাজারে ১৭০ টাকা দিলে পাওয়া যায় তার পরও অনেকে কিনতে চান না আবার অনেকেই পারেন না,হইতো টাকা হাতে আসলে আড্ডা দিয়ে খেয়ে ফেলেন..lolz
যাই হোক বেশি লম্বা লেকচার দিলে সবাই ঘুমিয়ে পরতে পারেন,আবার কেউ কেউ আমারে মারতে ও আসতে চাইতে পারেন তাই বেশি কথা বলব নাহ,এই বইটার অনলাইন ভারসন আগেই ছিল,

লেখক এইটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু অনেকেই অনলাইনে বসে বই পড়তে পারেন নাহ বা অনেকে লিমিটেড ইনটারনেট এর শিকার,তাদের জন্য আমি নিজে একটু কষ্ট করে বইটার PDF Version টা তৈরি করেছি।

কারন আমি নিজে এর কনো অনলাইনে ভার্সন পাই নাই,যদিও আমার নেট আনলিমিটেড তার পরও আমি অনলিনে বই পরার মতো কাজ করি নাহ,কারন অই টাইম এ আমি অন্য কিছু ডাউনলোড দিয়ে রাখতে পারি,কারন আমার নেট স্পিড মারাত্তক।।..lolz :P
তাই যাদের যাদের দরকার তারা নিচের লিঙ্ক থেকে বই তা ডাউনলোড করে নিতে পারেন।আর আই লিঙ্ক এ ক্লিক করলে আমি কোন টাকা পয়সা পাবনাহ আইটা একদম ফ্রী ।
যদি আমার কাজটা একটু ভাল লাগে তাইলে Just আমার জন্য একটু দোয়া করলে হইব।আর যদি বইটা কারো কাজে আসে তাইলে লেখকের জন্য দোয়া করলেই হবে।

আর সবার শেষে বলে রাখি এই টিউনটা আমার পক্ষ থেকে সবাই কে আমার বার্থডের গিফট।
কারন আজ রাত ১২ টার পর আমার জন্মদিন,আমার আর শাহ্‌রুক খান এর মাঝে এইটাই সিমিলারিটি যে অই হিরোর Birth Day 2nd November আর আমি Tj এর Birth DaY 3rd November.

Click Here to Download


Read more ...

নোকিয়া স্যুইট, একের ভিতর সব; নিয়ে নিন লেটেস্ট ভার্সন

এবার কাজের কথায় আসি, আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তাদের অনেকেই হয়ত জানেন না যে নোকিয়া তাদের গ্রাহকদের জন্য সুন্দর একটি পিসি অ্যাপ্লিকেশান তৈরি করে রেখেছে, যার নাম পূর্বে ছিল অভি স্যুইট এখন নতুন নাম দেয়া হয়েছে নোকিয়া স্যুইট । এটি অত্যান্ত দরকারি একটি সফটওয়্যার । এটির লেটেস্ট ভার্সন হল 3.2.100 । এবার আসুন জেনে নেই এর দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি তার কিছু অংশ ।

  • ১. এখন থেকে মোবাইল হারালেও আপনার গ্যালারি ফাইল, গান, মেসেজ, পিকচার, ফোন বুক, এমন কি নোট এবং ক্যালেন্ডার ইভেন্ট পর্যন্তও হারাবে না কারন আপনি এর দ্বারা নিয়মিত ব্যাকআপ রাখতে পারবেন।
  • ২. আমরা জানি নোকিয়ার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান হচ্ছে ম্যাপস, কিন্তু মোবাইল এ এটি চালাতে গেলে আবশ্যই ইন্টারনেট লাগে। আর যার দ্বারা প্রচুর টাকা অপচয় হয়, তাছাড়া সেটি প্রতিবার নেট থেকে লোডিং হয় যা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা এত কিছুর পরেও মনের মত হয়না। তাই আপনার এ সমস্যা সমাধান করতে এতে যোগ করা হয়েছে অ্যাডভান্সড ম্যাপস অ্যাপ, যার দ্বারা আপনি আগে থেকেই যেকোনো দেশ, মহাদেশ, এমনকি সারা বিশ্বের ম্যাপ আপনার মোবাইল এ ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করুন মাত্র একবার তাও পিসি দিয়ে আর উপভোগ করুন যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা।
  • ৩. পিসিতে নেট আছে কিন্তু মোবাইল এ নেই,হয়ত মন চায় নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে কিন্তু পিসি দিয়ে তো আর নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করা যায়না, কোনো সমস্যা নেই আপনি এখন থেকে নোকিয়া স্যুইট দিয়ে পিসির মাধ্যমে ডাইরেক্ট মোবাইল এ নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ।
  • ৪. এর দ্বারা আপনি মোবাইল এর ইন্টারনেট দ্বারা পিসিকে কানেক্ট করতে পারবেন কোনরূপ ঝামেলা ছাড়া ।
  • ৫. এর দ্বারা আপনি নিয়মিত মোবাইল এর সফটওয়্যার আপডেট করতে পারবেন।
  • ৬. এর দ্বারা আপনি আপনার মোবাইল এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যা লিখে শেষ করা আমার জন্য দুঃসাধ্য, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আর এর গ্রাফিক্যাল ডিজাইন ও খুব সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে ।

এটি চালাতে মিনিমাম যা যা লাগবে তা হল -

System requirements

To install Nokia Suite, you need:

  • Microsoft Windows 7 32-bit & 64-bit (excluding Starter Edition), Windows Vista 32-bit & 64-bit (Service Pack 1 or newer), or Windows XP 32-bit (with Service Pack 2 or newer)
  • 2 GB of disk space on your computer
  • 1 GHz processor
  • 64 MB graphics card
  • 1 GB of RAM (random access memory)
  • 1024x576 screen resolution and 24-bit color

Note: To play high-definition video, you need a 2 GHz processor and 128 MB of video memory

তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ ও সুন্দর থাকুন সেই কামনা রইল, শুভ বিদায় ।


Read more ...

SD Formatter দিয়ে ভাইরাস আক্রান্ত মেমোরি কার্ড Format দিন

, আমরা যারা মেমোরীতে গান ডাউনলোড করি অনেক সময় ভাইরাস এর কারণে মেমোরি কার্ড, পেনড্রাইভ, Format হয় না। আর এই সমস্যার সমাধান এর জন্য এই সফটওয়ার দিয়ে যে কোন মেমোরি কার্ড, পেনড্রাইভ, সহজেই Format করতে পারবেন। সফটওয়ারটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন। এখন SD Formatter এ ডাবল ক্লিক করেন।

Next এ ক্লিক

Next এ ক্লিক

Next এ ক্লিক

Closc এ ক্লিক

কাজ শেষ এখন Start বাটনে ক্লিক করে All Programs > SD Formatter > SD Formatter ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে এখন আপনার ইচ্ছে মত Format দিয়ে নিন।


Read more ...

Tuesday, October 25, 2011

কিছু Accounting Tutorial সাইট



একাউন্টিং রিলেটেড কিছু প্রয়োজনীয় সাইট এর নামঃ

Accounting Training Sites:

www.middlecity.com

www.accountingcoach.com

www.accounting-tutorial.com

http://www.tutorialized.com/tutorials/Accounting/1


Read more ...

Thursday, October 6, 2011

IDM protable 6.07 Final Full :D:D:D

ইন্টারনেট ব্যবহার করেন আর IDM এর কথা জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা। আর পোর্টেবল ভার্সন এ সুবিদা হল উইন্ডোজ ইন্সটল দিলেও আপনার ফাইল গুলা থাকবে।
download link--
Click This Link

ফাইলটা ডাউনলোড করে তারপর এক্সট্র্যাক্ট করে শুধু Internet Download Manager.exe ফাইলটা চালালেই হবে। ব্যস! ডাউনলোডের জন্য প্রস্তুত আপনার Internet Download Manager!

হ্যাপি ডাউনলোডিং!
ইন্টারনেট ব্যবহার করেন আর IDM এর কথা জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা। আর পোর্টেবল ভার্সন এ সুবিদা হল উইন্ডোজ ইন্সটল দিলেও আপনার ফাইল গুলা থাকবে।
download link--
Click This Link

ফাইলটা ডাউনলোড করে তারপর এক্সট্র্যাক্ট করে শুধু Internet Download Manager.exe ফাইলটা চালালেই হবে। ব্যস! ডাউনলোডের জন্য প্রস্তুত আপনার Internet Download Manager!

হ্যাপি ডাউনলোডিং!

Read more ...

Tuesday, September 27, 2011

মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা করছে। ফন্টগুলো ফেটে যাচ্ছে আর খুব ছোট দেখাচ্ছে। অথচ IE তে ভাল আসছে। অমাইক্রোনল্যাব এর সব ইউনিকোড ফন্টই সেটআপ করা আছে। ফন্ট ফিক্সার দিয়েও ভ্রিন্দা রিপ্লেস করে সোলায়মানলিপি দেওয়া আছে। হঠাৎ করেই সমস্যাটা করছে। কোন কিছু নতুন করে সেটআপও করি নি।

ফায়ারফক্সের বাংলা ফন্ট সেটিংস ঠিক আছে?
Tools>> Options>> Content>> Click advanced in Fonts & Colors section>> Fonts for-Bengali

-এখান থেকে নীচের ছবির মত অপশনগুলো সেট করুন:
ছবি

Read more ...

Sunday, September 25, 2011

অসাধারন Anti Virus আপনার পিসি র ভালো স্বাস্থ্য কামনা করে

একটি Anti Virus যার নাম McAfee Security Center। Version টি এখন দেখা হয় নি তবে এটি নুতন। 26 mb র এই সফট টি এখুনি ডাউনলোড করে আপনার পিসি কে দিন পূরণও স্বাস্থ্য। ;) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আর হ্যা কাল আমার অংক পরিক্ষা, তাই এক্তু প্রারথনা করবেন।

Read more ...

সফটওয়্যার বাগ : কারণ, প্রতিকর ও পরিনিতি……………

বাগ হলো কমপিউটার প্রোগ্রাম বা সিস্টেমের ভুলত্রুটি বা খুঁত, যা সফটওয়্যারের প্রত্যাশিত ফল পেতে বাধাগ্রস্ত করে। আবার কখনও কখনও এমন ফল প্রদর্শন করে, যা প্রত্যাশিত ফলের সাথে কোনো মিল পাওয়া যায় না। আবার কখনও প্রত্যাশিত ফল এলেও প্রোগ্রাম সোর্সকোডে এমন কিছু সমস্যা থাকে, এর ফলে দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। মূলত তিনটি বিশেষ কারণে এ ধরনের সফটওয়্যারের বাগ সৃষ্টি হয়। ০১. প্রোগ্রামারদের মাধ্যমে, ০২. আর্কিটেকচারাল ডিজাইনে ও ০৩. প্রোগ্রামের সোর্সকোড থেকে। তবে এর কম্পাইলারের মাধ্যমে খুব কম ভুলই সংঘটিত হয়।

অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে বাগের জন্য অনেক প্রতিষ্ঠানকে প্রতিবছর বড় রকমের ক্ষতির মুখোমুখি হতে হয়, এর হাজারো উদাহরণ দেয়া সম্ভব। তবে এই লেখায় সফটওয়্যার বাগ, টুল এবং এর কৌশলগত দিক নিয়ে কিছু তথ্য উল্লেখ করা হলো। একই সাথে বিভিন্ন সময়ে সংঘটিত বড় ধরনের ক্ষতির দিকসমূহ তুলে ধরা হলো। এতে প্রোগ্রামাররা তাদের কাজের প্রতি আরও বেশি যত্নবান ও মনোযোগী থাকবেন।

১৯৬২ সাল। অনেক গবেষণার পর নাসার গবেষকেরা মেরিনার-১ নামের নভোযানটি মঙ্গলগ্রহের উদ্দেশে পাঠানোর সব ধরনের প্রস্ত্ততি শেষ করেন। কিন্তু উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যে বহনকারী রকেটটি ধ্বংস হয়ে যায়। বিপর্যয়পরবর্তী গবেষণায় দেখা যায়, যে ত্রুটির জন্য এ বিপর্যয় সংঘটিত হয়, তা খুবই সামান্য। তবে ক্ষতির পরিমাণ অকল্পনীয়। প্রোগ্রামে এ ধরনের ভুল যে খুবই ধ্বংসাত্মক, তা বলার অপেক্ষা রাখে না। আর যা ঘটেছিল প্রোগ্রাম এরর তথা বাগের কারণে।

গবেষকেরা দেখতে পান প্রোগ্রামাররা যে প্রোগ্রাম লিখেছেন সেখানে বেগ পরিমাপক কোড হিসেবে ‘R’ ব্যবহার করা হয়। মূলত এটি হবে ‘R’ (বার)। ‘R’ হচ্ছে সাধারণ বেগ পরিমাপক কোড, কিন্তু ‘R’ হচ্ছে সুষম পরিমাপক কোড। প্রোগ্রামাররা ভুলবশত ‘R’-এর মাথার ওপর একটি দাগ (হাইফেন) ভুল করে ব্যবহার করেন। আর এই দাগটি একটি মহামূল্যবান হাইফেন হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

ইতিহাসের আরেকটি দুর্ঘটনা ঘটে ১৯৯৮ সালে খুব ছোট ভুলের জন্য। Mars Climate Orbiter সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণের অপেক্ষায়। কিন্তু মঙ্গলগ্রহের বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথে ধ্বংস হয়ে যায় নভোযানটি। অনুসন্ধানে বেরিয়ে আসে, এর অভ্যন্তরীণ বিভিন্ন কাজের সমন্বয়ের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেখানে ‘English units’ (পাউন্ড সেকেন্ড)-এর পরিবর্তে ‘Metric units’ (নিউটন সেকেন্ড) ব্যবহার করা হয়।

একথা নিঃসন্দেহে বলা যায়, ওপরের দুটি ভুল খুব সামান্য হলেও এর জন্য ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এর প্রতিটিই ঘটেছে সফটওয়্যার বাগের জন্য। মহাকাশ গবেষণায় এই সামান্য ভুলের জন্য প্রতিষ্ঠানের ৩২৭.৬ মিলিয়ন ডলারের প্রজেক্ট এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। একথা সত্য, সময়ের পরিবর্তনের সাথে সাথে সফটওয়্যারের কোডিং ও পরীক্ষা-নিরীক্ষাপ্রযুক্তি উন্নত হয়েছে। ভুলও হচ্ছে। আর বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে যথারীতি।

এই উদাহরণটি মনোযোগ দিয়ে খেয়াল করলে একটি ছোট ভুল পাওয়া যাবে।

if ((scale !=0.0) || (scale !=1.0))
imageSize /= scale;

এর অর্থ হচ্ছে, যদি স্কেলের মান 0.0 অথবা 1.0-এর সমান না হয়, তবে স্কেল ফ্যাক্টর অনুসারে ইমেজ রিসাইজ করে। এই লজিকটিতে আসল ভুল হচ্ছে বুলিয়ান প্রকাশ পদ্ধতির। এখানে অথবা (OR)-এর পরিবর্তে এবং (AND) হওয়া উচিত ছিল। উল্লিখিত শর্তে ভুল থাকলেও প্রোগ্রামটি ঠিকই কাজ করছে, তবে দুটি শর্ত একই সাথে মানা হয়নি। খুবই সাধারণ এ ভুল কোড ফাংশনের জন্য ঘটেনি এ কথা সবাই বুঝতে পারবেন। এরকম হাজারো ভুল পাওয়া যাবে প্রোগ্রামারদের সোর্সকোডে। এখন প্রশ্ন হচ্ছে, এর জন্য কী করা যেতে পারে?

এনআইএসটি তথা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের জন্য প্রস্ত্তত করা আরটিআইয়ের এক গবেষণা তথ্য থেকে জানা যায়, প্রতিবছর সফটওয়্যার বাগ তথা প্রোগ্রাম বা সিস্টেমের ভুলভ্রান্তির কারণে ৫৯.৫ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়।

আমাদের অনেক সময় বাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভর করা কোনো মতেই ঠিক নয়। আর এটি কখনই সবশেষ বা নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। বিশ্বখ্যাত কমপিউটার বিজ্ঞানী Dijkstra-র মতে, ‘program testing can be used to show the presence of defects, but never their absence.’ সুতরাং একথা নিশ্চিত করে বলা যায়, কোনো প্রোগ্রাম দিয়ে সফটওয়্যার পরীক্ষা-নিরীক্ষা করার পর এটি আপাতদৃষ্টিতে বাগমুক্ত মনে হলেও এর মধ্যে সমস্যা থাকবেই। একথা সত্য, অনেক প্রতিষ্ঠানই তাদের প্রোগ্রামিংয়ে বাগ দূর করার জন্য সফটওয়্যারনির্ভর পরীক্ষা-নিরীক্ষাকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে। এমনকি এসব প্রতিষ্ঠান কোডিংয়ের বাগ দূর করার জন্য যে পরিমাণ অর্থ খরচ করে থাকে তা সফটওয়্যারের তৈরির খরচের প্রায় অর্ধেক। সক্রিয় এসব পরীক্ষা-নিরীক্ষার ওপর নির্ভর না করে প্রথম থেকেই সফটওয়্যারের পরীক্ষণ, পর্যালোচনা ও ডিবাগিংয়ের দিকটি খুব গুরুত্বসহকারে খেয়াল রাখা দরকার।

তাহলে কী সফটওয়্যার টেস্টিংয়ের পদ্ধতির ওপর অধিক নির্ভর করা কোনোমতেই ঠিক নয়? একটি বড় ধরনের সফটওয়্যার স্বাভাবিক নিয়মে পরিপূর্ণভাবে পরীক্ষা করা কতটা সম্ভব? তাহলে কীভাবে সফটওয়্যারের বাগ সমস্যার সমাধান সম্ভব?

এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, সফটওয়্যার বাগ সমস্যা দূর করার জন্য কোনো সফটওয়্যার টেস্টিং পদ্ধতির ওপর সম্পূর্ণ নির্ভর করা মোটেও উচিত নয়। বাগ সমস্যার অধিক ও কার্যকর ফল পাওয়ার জন্য কোড রিভিউ বা স্বাভাবিক পরীক্ষণ ও পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে ভালো। এ পদ্ধতি অনুসরণ করে ডেভেলপমেন্টের প্রতিটি স্তর যথা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আর্কিটেকচার ডিজাইন, কোডিং প্রতিটি স্তর পর্যবেক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে একজন প্রোগ্রাম লিখবে, অন্যজন সেগুলো পর্যালোচনা করবে, যা বাগ দূর করার জন্য এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতেই সবচেয়ে বেশি সফলতা পাওয়া সম্ভব।

একথা সত্য, সম্পূর্ণ বাগমুক্ত কোনো সফটওয়্যার তৈরি করা অসম্ভব। তবে আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করে থাকি তা মোটামুটি বাগমুক্ত বলে ধরে নেয়া হয়।


Read more ...

আমার টাকা দিয়ে কেনা Kaspersky Internet Security 2011এর 1বছরের জেনুইন সিরিয়াল কী আপনাদের জন্য দিচ্ছি একদম ফ্রি!!

ইন্টারনেট ব্যববহার করে অথচ Kaspersky Antivirusএর নাম শোনেনি এমন লোক আছে বলে আমার জানানেই।আমরা সকলেই জানি এই Antivirusটির মূল্য সম্পরকে।যাই হোক আর কথা বাড়ি য়ে কাজ নেই।এখন এই অত্যন্ত শক্তিশালীKaspersky Antivirusএর GENUINE SERIAL KEY আপনাদের জন্য দিচ্ছি একদম ফ্রি!!

51DghVFbLuL. SL500 AA300  আমার টাকা দিয়ে কেনা Kaspersky Internet Security 2011এর 1বছরের জেনুইন সিরিয়াল কী আপনাদের জন্য দিচ্ছি একদম ফ্রি!!

FILESIZE 200KB(ONLY SERIAL KEY)

DOWNLOADLINK

http://depositfiles.com/files/wkr83xhkc

এটা 100%কাজ করবে।



Read more ...

Friday, September 23, 2011

প্রসেসরে গ্রাফিক্স ক্ষমতা বাড়ালো ইনটেল

প্রসেসরে গ্রাফিক্স ক্ষমতা বাড়ালো ইনটেল

চিপ জায়ান্ট ইনটেল কর্তৃপক্ষ স্যান্ডি ব্রিজ এবং আইভিব্রিজ প্রসেসরে গ্রাফিক্স ড্রাইভার আপডেট করেছে। ইনটেলের দাবী, নতুন সংস্করণের এ গ্রাফিক্স ড্রাইভারটি উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিসতায় গেমের পারফর্মেন্স ৩৭ শতাংশ বাড়িয়ে দেবে। খবর সিনেট-এর।

স্যান্ডি ব্রিজ প্রসেসর ছাড়াও ইনটেলের আইভিব্রিজ প্রসেসরেও গ্রাফিক্স ড্রাইভারে আপডেট করা হয়েছে বলেই জানা গেছে।

ইনটেল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে, ‘গ্রাফিক্স ড্রাইভারে আপডেটের ফলে দ্বিতীয় প্রজন্মের ইনটেল কোর প্রসেসরে গেমিং পারফর্মেন্স আরো উন্নত হবে। ইউএলভি বা আল্ট্রা লো ভোল্টেজে চলা স্যান্ডি ব্রিজ এবং আইভিব্রিজ প্রসেসরগুলো বিদুৎসাশ্রয়ী এবং এর হাইডেফিশিন (এইচডি) ইমেজিং আরো বাড়বে।’

Read more ...

Tuesday, September 20, 2011

Visit Our Plug N Play Search Engine ..................

Visit Our Plug N Play Search Engine ..................
http://www.shortz.me/VI

Read more ...

ডাউনলোড করুন Adobe Photoshop CS4 Portable, ইন্সটল/ক্রাক করার ঝামেলা নাই। মাত্র ৬৯ মেগাবাইট!!!

ফটো এডিটিং এর জগতে এখন পর্যন্ত যে সফটওয়্যারটি একচ্ছত্র রাজত্ত করছে, তার নাম হল- Adobe কোম্পানীর PHOTOSHOP সফটওয়্যার। সত্যি বলতে কী- অনলাইনে অনেক ফটো-এডিটিং সফটওয়্যার পাওয়া গেলেও আসলেই আজ পর্যন্ত এই সফটওয়্যারটির বিকল্প খুজে পাওয়া যায় না। এর সহজ ইউসার ইন্টারফেসের কারণেই মনে হয়, এটির এত জনপ্রিয়তা। এছাড়াও বিভিন্ন কাজের জন্য এই সফটওয়্যারটির হাজার হাজার প্লাগিন্স অনলাইনে পাওয়া যায়। যা এটিকে করে তুলেছে আরও আকর্ষনীয়।

যাইহোক, কম্পিউটার ব্যবহার করে অথচ ফটোশপ সম্পর্কে জানে না, এমন ব্যক্তি খুজে পাওয়া বিরল। তাই বিস্তারিত বর্ননায় আর গেলাম না।

আজ আপনাদের যে সফটওয়্যারটি উপহার দিতে যাচ্ছি, তা হল- বহুল পরিচিত- Adobe Photoshop CS4 Portable যার সাইজ মাত্র ৭০ মেগাবাইট।

সবচাইতে বড় কথা এটি পোর্টেবল সফটওয়্যার। অর্থাত ইন্সটলের ঝামেলা নাই। শুধু তাই না, এটি প্রি-অ্যাক্টিভেটেড করা আছে। তার মানে হল- ক্রাক করারও ঝামেলা নেই।

তাই আর দেরি না করে মূল্যবান এই সফটওয়্যারটি মিডিয়াফার থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


Read more ...

লুফে নিন আপনার নোকিয়া সেটের জন্য ১১ টি Most Wanted এন্টিভাইরাস !!

images লুফে নিন আপনার নোকিয়া সেটের জন্য ১১ টি Most Wanted এন্টিভাইরাস !!!

আমার এবারের টিউনের বিষয় হল- মোবাইলের এন্টিভাইরাস।

আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে থাকি। এজন্য মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং আপনার প্রিয় ডিভাইসটির বারটা বাজাতে পারে।

এছাড়া আরো অনেকভাবেই মোবাইলে ভাইরাস ঢুকতে পারে।

তাই আমার মতে সবারই মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ। আর একথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হলাম ১১ Most Popular এন্টিভাইরাস নিয়ে।

আর কথা বারালাম না। নিচে সবগুলোর তালিকা দিয়ে দিলাম। যার যেটা দরকার ডাউনলোড করে নিন। ইচ্ছা করলে সবগুলোই সংগ্রহে রেখে দিতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না !!

ভাল কথা সবগুলোই .sis ফাইল। অর্থাৎ Nokia N70,N72,N90,6630,6600,6670,6680,3230,9210 ইত্যাদি সেটের জন্য প্রযোয্য।
ডাউনলোড করতে ক্লিক করুন-

Kaspersky Antivirus FULL License
Avira Antivirus
Symantec Mobile Security
Simworks AnitiVirus
Norton Anti-Virus
NetQin Mobile AntiVirus
mACFE ANTIVIRUS
F-Secure Mobile Anti-Virus
Commander Antivirus
BullGuard Antivirus
BitDefender Antivirus
Download all files click here

Read more ...

Monday, September 19, 2011

"অবশেষে.....উইন্ডোজ ৮"- (Windows 8)___!!!!

টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ কে নিয়ে প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন এ অপারেটিং সিস্টেমের ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপারস কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার কথা জানিয়েছেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট 'স্টিভেন সিনোফস্কি'।
কম্পিউটার, ট্যাবলেট এবং ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হবে এ সংস্করণটি। এ সংস্করণটিতে নতুন কি কি থাকছে তা নিয়েই এই পোস্ট-
মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট 'স্টিভেন সিনোফস্কি' জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজকে নতুন করে সাজিয়েছি। উইন্ডোজ ৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ ৮ কেই গুরুত্ব দেয়া হয়েছে।'
এবারের ‘বিল্ড’ নামে ডেভেলপার্স কনফারেন্সে টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর বিভিন্ন ফিচার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এ প্রসঙ্গে স্টিভেন সিনোফস্কি বলেছেন, ‘অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ ৮ এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিং-এর মজা। শুধু ট্যাবলেট নয়, এ অপারেটিং সিস্টেম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন; যার ফলে উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও এখানে কাজ করবে। এতে থাকবে একটি অ্যাপ্লিকেশন স্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে। নতুন অনেকগুলো ফিচার রয়েছে উইন্ডোজ ৮-এ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ, অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশ কিছু নতুন ফিচার।
টাচ কীবোর্ড:
উইন্ডোজ ৮ এ থাকছে দুটি টাচ কীবোর্ড। একটি বড়ো বাটনযুক্ত ফুল-সাইজ টাচ কীবোর্ড এবং আরেকটি থা¤^ কীবোর্ড। টাইপের গতি বাড়াতে এবং নিঁখুত করতে কীবোর্ড দুটিতেই একাধিক ফিচার রয়েছে। কোনো ওয়ার্ড টাইপ করতে শুরু করলে কীবোর্ড সেই শব্দটি অনুমান করে দেখাবে এবং শব্দটি বেছে নেয়া যাবে। সাধারণ মাউস এবং কীবোর্ড উইন্ডোজ সমর্থন করবে। কোন ভাষার কীবোর্ড ব্যবহার করা হবে সেটি ব্যবহারকারী পছন্দ করে নেবার সুযোগ পাবে। কোনো নির্দিষ্ট প্রোগ্রামের পরিবর্তে ইনপুট এবং ভাষা নির্বাচন করলে উইন্ডোজ সেটি স্বয়ংক্রিয়ভাবে পুরো কম্পিউটারের জন্য মেনে চলবে।
স্কাই ড্রাইভ:
মাইক্রোসফট উইন্ডোজ ৮ সংস্করণে যোগ হচ্ছে ক্লাউড সুবিধা। ক্লাউড সুবিধার এ পদ্ধতিটির নাম ‘স্কাই ড্রাইভ’।
এ ভার্চুয়াল পদ্ধতিতে যেকোনো ব্রাউজার বা মেট্রো অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ফাইল, ছবি, ডকুমেন্টে অ্যাকসেস পাওয়া যাবে।
অ্যাপ স্টোর:
অ্যাপ স্টোর প্রসঙ্গে স্টিভেন সিনোফস্কি জানিয়েছেন, ‘নতুন অপারেটিং সিস্টেমটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপ্লিকেশনের ওপর। উইন্ডোজ ৮ এ প্রথমবারের মতো যোগ হচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোরের মতোই একটি অ্যাপ স্টোর। উইন্ডোজ ৭ এ যেখানে র‌্যাম লাগে ৪০৪ মেগাবাইট সেখানে উইন্ডোজ ৮ এ লাগবে মাত্রই ২৮১ মেগাবাইট। মুল অপারেটিং সিস্টেমেই আসল ক্ষমতা রয়েছে তাই আলাদা লেয়ার বসানোর প্রয়োজন পড়েনি। ফলে হার্ডওয়্যারের জন্য এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং কম ব্যাটারি খরচ করে। স্টার্ট-আপ টাইমও কমে এসে মাত্র ৮ সেকেন্ডে ঠেকবে।
এআরএম প্রসেসর সমর্থন করে:
উইন্ডোজের ইতিহাসে প্রথমবারের মতো উইন্ডোজ ৮ এরআরএম-এর তৈরি প্রসেসর সমর্থন করবে। এ ছাড়াও এএমডি এবং ইনটেলের চিপও এ অপারেটিং সিস্টেমের জন্য সমর্থনযোগ্য থাকছেই। এআরএম প্রসেসর সাধারণত ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহৃত হয়। এআরএম প্রসেসর সমর্থন করতে মাইক্রোসফটকে এনভিডিয়া, কোয়ালকোম এবং টেক্সাস ইনস্ট্রমেন্টস নামের হার্ডওয়্যার প্রস্তুতকারী জায়ান্টদের সঙ্গে কাজ করতে হচ্ছে।
দ্রুতগতির বুটআপ:
মাত্রই আট সেকেন্ডের বুটআপ সময় লাগবে বলেই মাইক্রোসফট জানিয়েছে। এ প্রসঙ্গে সিনোফক্সি তার ব্লগে বলেছেন, ‘বুটআপের জন্য সারাদিন বসে থাকার প্রয়োজন হবে না। আমরা যখনই বুট করতে যাই, আমদের চাওয়া থাকে দ্রুতগতির বুট আপ। উইন্ডোজ ৮ এ সেটিই থাকছে।’
মেট্রো ইন্টারফেস:
উইন্ডোজ ৮ সংস্করণে থাকছে দুটি ইন্টারফেস। একটি সাধারণ কম্পিউটার ইন্টারফেস এবং আরেকটি হচ্ছে ‘মেট্রো’ নামের ট্যাবলেট কম্পিউটারে ব্যবহারের জন্য আলাদা ইন্টারফেস। মেট্রো ইন্টারফেস অনেকটাই উইন্ডোজ ৭ এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এ ইন্টারফেস ট্যাবলেট কম্পিউটারের জন্য মানানসই। মেট্রো ইন্টারফেস টাচবান্ধব ইন্টারফেস হবার ফলে নেভিগেশন আরো সহজ হবে। এতে রয়েছে পার্সোনালাইজড লেআউট, যাতে স্বচ্ছ টপোগ্রাফি এবং অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। দ্রুত চালু হবার জন্য সব ধরনের ইউজার অ্যাপ্লিকেশন স্টার্ট আপ স্ক্রিনের সামনেই দেখাবে মেট্রো ইন্টারফেস।
নিরাপত্তা:
অন্যান্য সংস্করণের চেয়ে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা আরো গভীরভাবে পর্যালোচনা করছে মাইক্রোসফট। ভাইরাস বা বাগ থেকে ফাইল বা সেটিংস রক্ষায় উইন্ডোজ ৮ কার্যকর হবে বলেই সিনোফস্কির মতো।
সুতরাং, সব কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এগিয়ে আসছে 'উইন্ডোস ৮'।
তবে আগ্রহীদের আর একটু সময় ধৈর্য ধারন করতে হবে কারন, 'স্টিভেন সিনোফক্সি' জানিয়েছেন তারা এর মান নিয়ে আরও একটু চিন্তা করবেন তবে ২০১২-এর প্রথম বা মাঝামাঝি সময় এটি অবশ্যই বাজারে আসবে।


Read more ...

Google Android ব্যবহার করুন পিসি তে! (উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স)

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %281sssd%29

অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল বাংলাই ব্লগিং করব। এতদিন ইংলিশ এ ব্লগ চালিয়ে আসলেও বাংলা ব্লগিং করতে পারছিলাম না মূলত আমার সাইট এ বাংলাদেশি ভিসিটর এর অভাবে। কিছুদিন আগে ঠিক করলাম বাংলাই লিখব এবং এমন জায়গায় লিখব যেখানে অনেকেই পরতে আসে। এই কারনেই মূলত টেকটিউনস এ আসা। যায় হোক, আত্মকথন বাদ দিয়ে এখন মুল প্রসঙ্গে আসি। আমার প্রথম বাংলা পোস্ট হিসেবে আমি আমার ব্লগ এর সবচেয়ে Popular আর্টিকেল টি গ্রহন করলাম। আর তা হল "কিভাবে একটি Android মোবাইল ছাড়া পিসি তে Android ব্যবহার করা যায়"। এখানে আমি "উইন্ডোজ ৭" কে OS Platform হিসেবে ব্যবহার করেছি। একই পদ্ধতি "উইন্ডোজ এক্সপি", "ভিস্তা", "অ্যাপেল ম্যাক" এবং "লিনাক্স" এর ক্ষেত্রেও প্রযোজ্য। ইংলিশ এ মূল Tutorial টি পাবেন এখানে।

Google Android বর্তমানে সবচেয়ে আলোচিত মোবাইল অপারেটিং সিস্টেম। আপনি যদি Android কেনার আগে একবার Try করতে চান অথবা যদি Android না কিনেই এর স্বাদ নিতে চান তবে আপনার জন্য এই Tutorial।

প্রথমেই জেনে নিই কি কি লাগবে :

পূর্বপ্রস্তুতি

প্রথমে Java Development Kit (JDK) ডাউনলোড করে তা ইন্সটল করুন।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %288%29s

তারপর Android Emulator টি ডাউনলোড করে ইন্সটল করুন।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %289%29s

নোট: While installing, it might prompt that JDK not found (Even if you have installed it.) Don’t be panic. If you have already installed it, then just click back from the install wizard and again click next. This time it will find the JDK. Sounds silly huh? But it works this way for me.

ইন্সটল করার পর SDK Manager.exe ফাইলটি Installation Folder থেকে চালু করুন। এইসময় অবশ্যই ইন্টারনেট চালু থাকতে হবে। প্রোগ্রামটি Google’s servers থেকে available package গুল চেক করবে।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %284%29

Process টি শেষ হলে আপনি কিছু Downloadable ফাইল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ডাউনলোড করুন। আমি এই Tutorial এ “Android SDK Tools, revision 11”, “Android SDK Platform-tools, revision 5”, “SDK Platform Android 2.2, API8, revision 2” and “Samples for SDK API19, revision 1” ব্যবহার করেছি।

ফাইল গুল ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরবর্তী অনুচ্ছেদ যান।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %287%29

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %286%29

কার্যপদ্ধতি

এরপর Virtual Devices > New এ যান।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %288%29

উপরের ছবি দেখে সেট করুন।

The program may appear to freeze while it is creating the AVD, so just wait until you see the confirmation window.

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %289%29

আপনার Android এখন প্রস্তুত। চালু করতে আপনার Virtual Android সিলেক্ট করে ডানপ্রান্ত থেকে “Start on” এ ক্লিক করুন। You can choose to scale the display if you’ve chosen a larger screen size than your monitor will fit, and then select Launch।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2810%29s

Android এখন আপনার এমুলেটর মধ্যে লোড হবে. কয়েকটি কমান্ড প্রম্পট উইন্ডো ওপেন হবে তারপর আপনি এমুলেটর নিজেই দেখতে পাবেন। উল্লেখ্য, ডিফল্টরূপে, বড় পর্দার মাপ emulated ডিভাইসের ডান দিকে keypad এবং ভার্চুয়াল বাটন প্রদর্শন করবে. Android এর জন্য বিশেষত আপনার প্রথম চালনার, লোড কয়েক মিনিট ব্যয় হতে পারে. একটা সময় পরে, বুট স্ক্রিন একটি অ্যানড্রইড বুট অ্যানিমেশন থেকে চালু হবে।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2810%29

অবশেষে, আপনি আপনার নতুন অ্যানড্রইড হোম স্ক্রিন দেখতে পাবেন!

দেখে নিন কিছু Screenshot।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2811%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2813%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2814%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2815%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2816%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2817%29


Read more ...

Sunday, September 18, 2011

যে কোন গানের কর্ড গিটারে বাজানোর জন্য বের করতে পারবেন, নিজেই..

অনেকেই আছেন যারা গান শুনলেই বলতে পারেন গানের কোথায় কোন জায়গায় কোন কর্ড হবে। আবার অনেকেই আছেন যাদের গিটারে অনেক কষ্ট করে কর্ড মিলিয়ে মিলিয়ে গান তুলতে হয়। যারা গান শুনলেই গান বাজাতে পারেন তার প্রোফেশনাল দের পর্যায়ে পরে কিন্তু আমরা যারা অল্প অল্প বাজাতে পারি তারা ইন্টারনেট অথবা কোন প্রোফেশনালদের কাছ থেকে কর্ড লিখে নিয়ে বাজাতে হয়। গিটারে কর্ড বের করার জন্য এই সফটওয়্যার টি আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা ট্রাইল ভার্ষন।

ফিচার সমূহ:

  • এটি mp3, wma, ogg, aac, m4a, wav & CD Audio files সাপোর্ট করে।
  • use interface খুব সহজ।
  • কর্ড এডিট এবং লিরিক লিখতে পারবেন।
  • আপনি এটা প্রিন্টার দিয়ে প্রিন্টও বের করতে পারবেন।

Read more ...