Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts

Wednesday, October 26, 2011

বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক(!) সাকিব খান আসলেই খুব জনপ্রিয়।কতটা জনপ্রিয়

বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক(!) সাকিব খান আসলেই খুব জনপ্রিয়।কতটা জনপ্রিয় তা আপনারা ফেসবুকের এ পেজগুলোর নামের মাধ্যমেই বুঝতে পারবেন আশা করি:

* আমি একজন দুই পায়ের গরু - ছাকিপ কান
* ছেড়ে দে শয়তান , তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবিনা - ছাকিপ কান
* চৌদুড়ী সাহেব , সাস্থ্য বা শরীর দিয়ে "ছাকিপ কান" কে বিবেচনা করবেন না
* ছাকিপ কান = আবাল খান
* বড়ই লজ্জা পাই ; যখন কেউ বলে , তুই ১টা "ছাকিপ কান"
* "ছাকিপ কান " এর সব ছিঃনেমাই হিট& হট (দর্শক কারা সেইটা আর কইলাম না )
* টম & জেরী ও মি . বিন থেকে "ছাকিপ কান "এর বাংলা ছবি বেশী হাস্যকর
* "ছাকিপ কান "এর ছিঃনেমা দেখলেই আমার টয়লেট চাপে
* শাখিব খান অভিনীত সকল ছেনেমাকে অস্কার দেওয়া দরকার
* "ছাকিপ কান " ১জন নায়ক আর "গান্ধি পোকা " ১টা পাখি !
* ছাকিপ কানের ছিঃনেমা!!! ওয়াক থু :/

Read more ...

Monday, October 3, 2011

হায়রে বর্তমানের একি অবস্তা চলছে ? আমাদের কি হবে?

অফিসের বস মেয়ে সেক্রেটারি প্রভাকে ডেকে বলল, প্রভা ১ সপ্তাহের জন্য অফিসের ট্যুরে সিংগাপুর যাব, চলো.. লেট্স ইনজয়।
প্রভা তার স্বামি রাজিবকে ডেকে বলল, রাজিব আমি ১ সপ্তাহের জন্য অফিসের কাজে সিংগাপুর যাব, তুমি ভাল ভাবে থেকো।
রাজিব তার গার্লফ্রেন্ড তমাকে ফোন করে বলল, আমার স্ত্রী বাহিরে যাচ্ছে, বাসা খালি তুমি ১সপ্তাহের জন্য চলে এসো...........লেট্স এনজয়।
তমা তার ছাত্র অনুকে ডেকে বলল, আমি এক সপ্তাহ বিজি থাকব, তোমার এক সপ্তাহ ছুটি। তুমি ইনজয় কর।
অনু তার বাবাকে ফোন করে বলল, বাবা, কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ, আমি বাসায় আসছি, তুমি থেক, তোমার সাথে অনেক মজা করব।

ছেলের ফোন পেয়ে বাবা অফিসের লেডি সেক্রেটারিকে বলল, প্রভা, আমার আরো একটি কাজ এসেছে, সিংগাপুর যাওয়া হবে না। ট্যুর ক্যান্সেল।

প্রভাব তার স্বামি রাজীবকে ফোনে বলল, আমি কোথাও যাচ্ছি না। ট্যুর ক্যান্সেল হয়েছে। তোমার আর একা একা থাকতে হবে না।

রাজিব তার গার্লফ্রেন্ড তমাকে ফোন করে বলল, এই শুনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না।

তাই শুনে তমা তার ছা্ত্র অনুকে ফোন করে বলল, আমার যেই কাজ ছিল সেটা আর করতে হচ্ছে না, তাই তুমি কাল সকাল থেকে যথা রীতি পড়তে এসো।

অনু তৎক্ষনাত তার বাবাকে ফোন করে বলল, বাবা আমি কাল আসছি না, কারণ প্রাইভেট ম্যাডাম যেতে বলেছে। সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে।

সাথে সাথে অনুর বাবা তার অফিসের লেডি সেক্রেটারিকে ফোন করে বলল, আমার যে অন্য কাজ ছিল সেটা তোমার জন্য ক্যান্সেল করেছি, চল কাল সিংগাপুর যাব, প্রস্তুত হয়ে নাও, লেট্স এনজয়।

প্রভা তার স্বামিকে ফোন দিয়ে বলল, হ্যালো আমার কালই সিংগাপুর যেতে হচ্ছে.......................রাজিব..................তমা......................অনু.........বাবা................প্রভা....................রাজিব............তমা.....................অনু... ...............
বলেন তাদের কি কখনো এনজয় করা হবে....?????
হায়রে বর্তমানের একি অবস্তা চলছে ? আমাদের কি হবে?

Read more ...

লিবিয়া ফেরত রিক্সা চালক

আজ সকালে বাসা থেকে বের হয়ে । রিক্সা নেব ভাবছি । এমন সময় একটা রিক্সাকে ডাক দিলাম ভাই যাবেন ?
কোথায় যাবেন ।

রিক্সাঅলার কথা শুনে একটু অবাক লাগল সাধারনত রিক্সাঅলার এরকম করে কথা বলে না । বললাম আসাদগেট যাবো, যাবেন ।
রিক্সা অলা বলল ভাই আমি আস্তে চালামু জোরে চালাইতে পারুম না।
রিক্সায় উঠেই বুঝলাম ইনি নতুন চালায় । যারা নিয়মিত রিক্সা চালায় তাদের পায়ের পেশি অত্যাধিক শক্ত থাকে । দুবার এক্সিডেন্ট করতে করতে বেচে গেল।

শেষে বাধ্য হয়ে বললাম ভাই আপনি আস্তে চালান । জোরে চালানো লাগবে না ।
কিছু ক্ষন চুপ করে থেকে রিক্সাঅলা বলে ভাই । আমি লিবিয়া থেকে আসছি ১১ দিন । সারে চার লাখ টাকা খরচ করে লিবিয়া গেছি । যুদ্ধের কারনে ফিরা আইতে হইল । কিছু না পায়া এখন রিক্সা চালাইছি । খুব কষ্ট হইতাছে।

শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। লোকটা ইন্টার পাশ । একটা ফার্মে জব করত । সেখানে তার বদলে লোক নেওয়া হয়েছে।

হায় রে আমাদের দেশ।

Read more ...

Friday, September 30, 2011

দুই ডাবের দাম ২৫০০ টাকা :-B :-B :-B







মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া জামে মসজিদে দান করা দুটি ডাব মুসল্লীদের কাছে ডাকের মাধ্যমে আড়াই হাজার টাকায় বিক্রি করা হয়েছে।




একটি ডাব স্থানীয় সাংবাদিক সোহেল রানা ১৫০০ টাকায় ও অপর ডাব মোঃ সোহেল মিয়া ১০০০ টাকায় সর্বোচ্চ ডাকে কিনে নিয়েছেন।


চরসাটুরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী জানান, শুক্রবার জুমার নামাজের সময় জনৈক ব্যক্তি দুটি ডাব মসজিদে দান করেন। নামাজ শুরুর আগে মুসলিল্গদের কাছে ডাব দুটি বিক্রির জন্য ডাকের ব্যবস্থা করা হয়।


কোন বেকুবে মসজিদে ডাব দান করছে, সেটা খুব জানতে ইচ্ছে করছে।


এইপোস্টকে ফান হিসাবে নিতে পারেন, কিন্তু কোনো ধরনের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা কাম্য নয়।

Read more ...

আরেকটি শংকার জন্ম - "সীসা"!!! (দেখুন আঁতকে উঠবেন!!!)

আসুন দেখে নিন আমাদের ভবিষ্যত প্রজন্ম কোথায় যাচ্ছে!!!! কারও রক্তের প্রয়োজন বা কারও চিকিতসার জন্য টাকার প্রয়োজন। কোন বিজ্ঞলোক মারা গেলে সেই খবর নিয়ে করা পোস্টটি দৃষ্টী আকর্ষনের পাতায় স্থান পায়। কিন্তু যার দ্বারা একটি জাতি (বাঙালী) কিভাবে মারা যাচ্ছে তা প্রকাশ পায় সেই পোস্টি কি দৃষ্টি আকর্ষনের পাতায় থাকবে??? @মডারেটর ও পাঠকদের কাছে প্রশ্ন। পোস্ট শুরুঃ





আরেকটি শংকার জন্ম - "সীসা"!

একটা পুরানো গল্প দিয়ে শুরু করি! আমি তখন ক্লাসে ফোরে পড়ি। আম্মু নিয়মিত স্কুল থেকে আনা নেয়া করে। তো, আমার স্কুলের উলটা দিকে, রাস্তার ওইপারে তখন নতুন একটা ফাস্টফুডের দোকান হয়েছে, নাম “মাইলস”। সে সময় টিভিতে নতুন একটা এড দেয়া শুরু করলো, “শার্ক এনার্জি ড্রিংক”। আমার তো এড দেখে মাথা নষ্ট অবস্থা! বাংলাদেশে এর আগে এনার্জী ড্রিংক বলে কোনো পানীয় ছিলোনা, তাই আম্মু’র ও কোনো আইডিয়া ছিলোনা এ সম্পর্কে। আমি একদিন ছুটির পর কান্না-কাটির চুড়ান্তে উপনিত হলাম এই দাবীতে যে, আজকে আমারে শার্ক খাওয়ানো লাগবেই! স্নেহময়ী মা আমারে নিয়ে রাস্তা পার হয়ে মাইলসে ঢুকলেন। তখন শার্কের দাম ছিলো খুব সম্ভব ৩৫ টাকা, দোকানি ৪০ টাকা রেখেছিলো। আমি হাতে নিয়েই আর দেরী করলাম না, বোতলের মুখ খুলেই মুখে চালান দিবো এমন সময়ে নাক মুখ কুচকে বমি আসলো! এমন বাজে, ওষুধের মতো গন্ধ আগে কখনো খাইনি! জিনিসটা মুখেও নিলাম না, মুখ লাগিয়ে লোকটাকে দিয়ে দিলাম। লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে জানালো যে, তিনি টাকা ফেরত দিবেন না। আম্মু কিছু না বলে আমাকে নিয়ে বের হয়ে এলেন।

আমি বের হয়ে বললাম, “আম্মু, পার্ক খাবো (ওইটাও তখন বিটিভিতে নতুন এড দেয়)” আম্মু কোনোক্কিছু না ভেবেই, আকাশ-বাতাস কাপিয়ে গগনবিদারী আওয়াজে এক চড় মারলো! ওইদিন আমার শার্ক, পার্ক কিছুই খাওয়া হয়নাই।

গল্পটা শেষ! ইদানিং আমার এরকম আরেকটা ব্যাপারে আম্মুর কাছে বায়না ধরা উচিত ছিলো, কিন্তু আমি খুবই চিন্তিত ব্যাপারটা নিয়ে। আমি মোটামুটি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, একটা বস্তুর এত দ্রুত পসার দেখে! জিনিসটা হলো, আমাদের সবার খুব বেশী পরিচিত নয়, আর তা হলো – "সীসা" বা আধুনিক ফ্লেভার্ড হুক্কা। আমি অবাক হয়ে যাই, মাত্র বছর দেড়েক-দুই এর মধ্যে কিভাবে ক্লাস এইট-নাইনের ছেলে-মেয়েদের হাতে এই জিনিস এসে পড়লো!

গ্রাম অঞ্চলে হুক্কা খুব বেশী যে জনপ্রিয়, তাও কিন্তু না! জমিদার গোছের কিছু লোক ভাব দেখানোর জন্য গরর গরর শব্দ করে দামী হুক্কা খেত। আর কোনো দরিদ্রের খোয়াইশ জাগলে নারিকেলের খোসা দিয়ে বানিয়ে নিতো হুক্কা। গ্রাম অঞ্চলে যেই জিনিস আজ বিলুপ্ত, শহরাঞ্চলে আজ তাই জনপ্রিয়!

কোনো এক চতুর মাধ্যমে এই মিথ্যা কথা ছড়িয়ে গেছে যে, হুক্কা/সীসা সিগারেটের তুলনায় কম বিষাক্ত মতান্তরে বিষাক্ত নয়। আর বিশ্বব্রহ্মান্ডের এই অন্যতম ডাহা মিত্থ্যে কথাতেই হোক অথবা বন্ধুদের সামনে বুক উচু করে বলার জন্যই হোক, অসম্ভব হারে স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে জিনিসটির কদর বেড়ে চলেছে। বর্তমানে একদম হাতের কাছেই বিড়ি-সিগারেটের মতোই পাওয়া যাচ্ছে। জিনিসটাতে একটা তথাকথিত "রয়াল (তাদের ভাষায়)" ভাব থাকলেও ৪০০-৫০০ টাকার মধ্যেই অনায়াসে পাওয়া যায়!


আমার সবচেয়ে কষ্টটা এই জায়গায় যে, যেসব ছেলে-মেয়ে কোনোদিন সিগারেট স্পর্শ পর্যন্ত করেনাই, আজ তারা বাপের পকেট কিভাবে খালি করে ধোয়া দিয়ে পেট ভরছে দেখে! জীবনে একটা টাকা ঘুষ খায়নি, এরকম এক পরিচিত খালু। তিনি একজন প্রাক্তন সচীব। তিনি চাইলে আজ তার কোটি কোটি টাকা থাকতো, কিন্তু সততা তার কাছে জীবনের থেকেও দামী। জীবনে কোনোদিন সকাল বেলায় তাজা মাছ কিনেন নাই তিনি। বিকেলের পর মলিন হয়ে যাওয়া মাছ কম দামে কিনে আনতেন। একজন সচীব! আজ তার ছোট ছেলে, যে কিনা আজানের আগে দৌড় দিয়ে ইফতারী ফেলে নামাজে চলে যেত, সেও এই সীসায় আসক্ত! কষ্ট কই রাখি?

আমার আরেকটা ভয়, অস্বাভাবিক হারে মেয়েরা সীসায় আসক্ত হয়ে পড়ছে! চেনা বেশ কিছু বান্ধবী সীসা নিয়ে খুব খোলাখুলি আলাপ করছে, যেনো এটা হোটেল রাজ্জাক থেকে এক গ্লাস লাচ্চি খাবার মতোই কোনো একটা ব্যাপার!

এবার একটু দেখি, সীসায় আসলেই কোনো বিপদ আছে কিনা। মাঝে মাঝে কাউকে বিশ্বাস করতে নেই, নিজেকেও না! তাই, এই তথ্য খুজে বেড়ানো –

১) এই সীসার ৪টা পার্ট। বেজ, পাইপ, বওল আর মাউথপিস। বওলটাকে এলুমিনিয়ামের কভার দিয়ে ঢেকে দেয়া হয় আর সেই ফয়েলের মাঝে উত্তপ্ত কয়লা রাখা হয়। যা কিনা ভেতরের টোব্যাকো (তামাক) পুড়াতে সাহায্য করে। অশিক্ষিত মাত্র জানে যে, কয়লা পুরে কার্বন মনো অক্সাইড হয়, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে চরম ক্ষতি করে। মৃত্যুও ঘটাতে পারে।

২) এই ধোয়া বেজ এ রাখা সুগন্ধী (যেমনঃ স্ট্র্যবেরী, নারিকেল, চকলেট, গোলাপ) পানির ভেতর হয়ে আসে এবং তা মাউথপিসের সাহায্যে সোজা পাকস্থলিতে পৌছে।

৩) রয়টার্সের নাম তো শুনেছেন? রয়টার্সের এক সংবাদ অনুযায়ী একটা পুর্ণ সেশনের সীসা গ্রহন এক প্যাকেট সিগারেট সেবনের মতোই মারাত্মক।

৪) সিগারেট এদিক থেকে একটু কম ক্ষতিকর, তবে দুটো জিনিসই ক্ষতিকর। সিগারেটে যেখানে ১-৩% নিকোটিন থাকে, সেখানে সীসাতে ব্যাবহৃত তামাক থেকে ২-৪% নিকোটিন থাকে। সুত্রঃ ড. কেনেথ, আমেরিকা একাডেমী অফ পেডিয়াট্রিক্স এর প্রেসিডেন্ট।

৫) ইয়েমেন এর একটি প্রসিদ্ধ হাসপাতালের কার্ডিয়াক স্পেশালিস্ট ড. আহমেদ আল-মোতাররেব বলেন, “ একবার পুর্ণ ভাবে সীসা গ্রহন করা ৬০টি সিগারেট গ্রহন করবার সমান”। সুত্রঃ Journal of Periodontology (Nov. 2005)

৬) কিছু আধা শিক্ষিত মানুষ যুক্তি দেখায়, “এটা তো পানির মুধ্যে দিয়ে আসে। সব কিছু তো শোষন হয়ে যায়”। আমি তাদের দক্ষিন হাত ব্যাবহার করে বলি, “ওহে মুর্খ, নিকোটিন পানিতে প্রকৃতভাবে দ্রবীভুত হয় নারে ছাগলের ৩নম্বর বাচ্চা”

৭) সুগন্ধী, ঠান্ডা ধোয়া এবং প্রবল বিশ্বাস যে এটি ক্ষতিকর নয়, এগুলোই সীসার প্রতি মোহের একমাত্র কারণ। (সুত্রঃ ড. আল খামেরী, হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান।)

আমার আর কিচ্ছু বলার নেই। যাদের কথা বললাম, এদের কথায় যদি তারা কান না দেয়, আমার মতো চশমা পরা, হাবাগোবা ছেলের কথায় কান দিয়ে তারা কেনো তাদের জীবনের ক্ষতি করবে! ক্ষতিই তো, আমার কথা মানলে তো সীসা বার গুলা বন্ধ হয়ে যাবে! তখন, এই জমাট বেধে আড্ডা মারা আর সীসা খেয়ে লদকা-লদকি করার মুড আসবে কোথা থেকে? আক্রমনাত্মক ভাষা ব্যাবহার করায় দুঃখিত, তবে আমার হাতে শক্তি থাকলে, চাবকায়া সোজা বানিয়ে দিতাম! বাপের নাম ভুলে যেতো, সীসা আর কি জিনিস!

এখন এদের দরকার একটা গাইডেন্স, ঠিক ক্লাস থ্রী তে থাকতে যেমন ছিলো আমার মা। যে কিনা প্রচন্ড স্নেহময়ী কিন্তু দরকারের সময় বজ্রকঠোর। তাদের এখন একটা উপযুক্ত পদক্ষেপের প্রয়জোন যেটা কিনা আমার আম্মু নিয়েছিলো! আমি খুবই শংকিত, নতুন জেনারেশন নিয়ে কেনো যে জাফর ইকবাল, আব্দুল্লাহ আবু সায়ীদ এতো আশাবাদী! এদেরকে কি জবাব দিবো? স্যার, আমরা সীসা খাই? সিগারেট খাই? ইভ-টিজিং করি? পারলে আপনারা দেশ বানায় নেন, আমাদের দিয়ে আশা করে লাভ নাই! এই কথা বলবো?

সুত্রঃ

১) Click This Link

Read more ...

Tuesday, September 27, 2011

মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্স এ বাংলা ফন্ট সমস্যা করছে। ফন্টগুলো ফেটে যাচ্ছে আর খুব ছোট দেখাচ্ছে। অথচ IE তে ভাল আসছে। অমাইক্রোনল্যাব এর সব ইউনিকোড ফন্টই সেটআপ করা আছে। ফন্ট ফিক্সার দিয়েও ভ্রিন্দা রিপ্লেস করে সোলায়মানলিপি দেওয়া আছে। হঠাৎ করেই সমস্যাটা করছে। কোন কিছু নতুন করে সেটআপও করি নি।

ফায়ারফক্সের বাংলা ফন্ট সেটিংস ঠিক আছে?
Tools>> Options>> Content>> Click advanced in Fonts & Colors section>> Fonts for-Bengali

-এখান থেকে নীচের ছবির মত অপশনগুলো সেট করুন:
ছবি

Read more ...

Saturday, September 24, 2011

এক নজরে বিটিসিএল ইন্টারনেট প্যাকেজ সমুহ

All Internet Packages

Date: 03-07-2011

Pre-Paid Packages:

[C] DayTime Category

(08:00 AM-08:00 PM)

PackageSpeed KbpsMonthly Free

Traffic

Plan TimePackage

Value (Tk.)

Regis.

Char. Tk.

Setup & Config.

Char. Tk.

DayBCube-

128

Up to 128Unlimited3 Months1,725100.00300.00
DayBCube-

256

Up to 256Unlimited3 Months2,553
DayBCube-

512

Up to 512Unlimited3 Months4,485
DayBCube-

1000

Up to 1024Unlimited3 Months6,900

[D] NightTime Category

(08:00 PM-08:00 AM)

PackageSpeed (Kbps)Monthly Free

Traffic

Plan TimePackage

Value (Tk.)

Regis.

Charge Tk.

Setup & Config. Charge Tk.
NightBCube-

512

Up to 512Unlimited3 Months2,415100.00300.00
NightBCube-

1000

Up to 1000Unlimited3 Months3,450
NightBCube-

2000

Up to 2000Unlimited3 Months5,520

Post Paid Packages:

[A] Volume-based

Category


PackageSpeed KbpsCharge (Tk.)

/month

Monthly Free TrafficCharge for additional TrafficRegis.

Charge Tk.

Setup & Config.

Charge Tk.

BCube

SuperSaver

Upto 128300.002 GBTk.0.0001/KB100.00300.00
BCube

Standard

Upto 256500.005 GBTk 0.0001/KB
BCube

Premium

Upto 5121,000.0012 GBTk 0.0001/KB
Bcube

Express

Upto 10241,800.0025 GBTk 0.0001/KB
15%VAT will be applicable on the monthly charge.
[B] Unlimited Category

(Always ON)


PackageSpeed KbpsFree Data

Traffic

Proposed Fixed Charge (Tk.)/monthRegis.

Charge Tk.

Setup & Config. Charge Tk.
BCube Infinity-

128

Up to 128Unlimited500.00100.00300.00
BCube Infinity -

256

Up to 256Unlimited900.00
BCube Infinity -

512

Up to 512Unlimited1,500.00
BCube Infinity -

1000

Up to 1024Unlimited2,200.00
15% VAT will be applicable on the monthly charge.

Read more ...

Thursday, September 22, 2011

বই পড়ুন এবং কিনুন অনলাইনে এবং অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন

বই মানুষের নিত্যসঙ্গী। কিন্তু সময়ের অভাবে,পড়াশোনার ব্যাস্ততা ও বিভিন্ন কাজে ব্যাস্ততার কারণে আজ আমাদের অনেকেরই গল্প ,কবিতা, উপন্যাস,প্রবন্ধ সমূহ পড়া হয়ে ওঠেনা। অথচ বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে ,হ্রাস করেনা, বই কিনে কেউ দেউলিয়া হয়না। টেকটিউনসের মতো সাইটে বই বিষয়ক লেখা খুব কমই চোখে পড়েছে আমার।অথচ এই সাইটে বই বিষয়ক একটি বিভাগ যদি থাকত যেখানে টিউনাররা বই সম্পর্কে কমবেশি লিখত এবং বইয়ের সাইটগুলো দেয়া থাকত তাহলে অনেকে বিশেষ করে যারা এসব বই পড়তে আগ্রহী তারা সহজেই তাদের পছন্দসই বইটি খুজে পেত। টেকটিউনস কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকল বই সম্পর্কিত একটি বিভাগ চালু করবার।যাইহোক আমি এই টিউনে বই সম্পর্কিত কিছু সাইটের নাম বলব যেখানে নতুন ,পুরাতন গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই পড়া যাবে, ইবুক ডাউনলোডও করা যাবে, সাম্প্রতিক বইগুলোর নাম জানা যাবে, জনপ্রিয় লেখকদের সাক্ষাৎকার পাওয়া যাবে, বিভিন্ন ধরনের লেখা পাঠানো যাবে,সমালোচনাও করা যাবে।তাই আজই সাইটগুলো ভিজিট করুন । আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন।

সাইটগুলো নিম্নরুপ:::::::::::

www.gronthamela.com
www.boi.vub0n.com
www.ovidhan.org
www.boibazaar.com
www.addhayan.com
www.banglakitab.com
www.boi-mela.com
www.yourlifeguidebd.com


Read more ...

Wednesday, September 21, 2011

বাংলাদেশে চালু হতে যাচ্ছে 3G প্রযুক্তি

বাংলাদেশ সরকার উন্মুক্ত নিলামের মাধ্যমে তৃতীয় প্রজন্ম (3G) লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছরের শেষদিকে রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি Teletalk-কে 3G লাইসেন্স প্রদান করা হবে পরিক্ষামুলকভাবে গ্রাহকদের এই সেবা দেয়ার জন্য। এর ছয় মাস পর অন্যান্য মোবাইলফোন কম্পানিকে এর লাইসেন্স প্রদান করা হবে ব্যাবসায়িক ভাবে ব্যাবহারের জন্য।
পরিক্ষামুলক প্রকল্প শেষে Teletalk প্রায় ১৭ লাখ গ্রাহককে এই সেবা প্রদান করতে পারবে। তাছাড়া প্রায় ৪৭ লাখ গ্রাহককে 2.5G-র সেবা প্রদান করতে পারবে।
উল্লেখ্য, বর্তমানে Teletalk-এর গ্রাহক সংখ্যা মাত্র ১২ লাখ। তাই এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকার প্রায় ১৯শত কোঁটি টাকা বিনিয়োগ করছে, যার ৪২৪ কোঁটি টাকার যোগান দিচ্ছে সরকার নিজেই, ২ শতাংশ লোণ এবং অবশিষ্ট অংশ আসছে চীনের সাহায্য থেকে।
বাংলাদেশের সাধারন জনগনের কাছে এই সেবা পৌছাতে আরও এক বছর সময় লাগতে পারে।
3G ব্যাবহারের মাধ্যমে গ্রাহক কথা বলার পাশাপাশি ছবিও দেখতে পারে। এর মাধ্যমে যোগাযোগ বাবস্থা আরও ত্বরান্বিত হবে। এবং যেকোন জায়গা থেকে দ্রুত গতির ইন্টারনেট ব্যাবহার করা যাবে।

Read more ...

মাসুদ রানা সিরিজের বইয়ের কালেকসন।(লিঙ্ক আপডেটেড)

ছোটো বেলা থেকে আমি মাসুদ রানা সিরিজের ভক্ত। আপনারাও নিশ্চই এ সিরিজের ভক্ত ? আজ তাই আমার কাছে থাকা এ সিরিজের আমার কিছু ফেভারেট বইয়ের ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম।

ফাইল হোস্টিং সারভারের কি হল কি জানে। আপলোড করা ফাইল ডাউনলোড হচ্ছে না।

তাই আবার আপলোড করে দিলাম।

ডাউনলোড লিঙ্ক ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে জানাবেন।


Read more ...

Tuesday, September 20, 2011

www.rajnoitik.com(রাজনৈতিক ডটকম): খবর-চিন্তা-আলাপ ও সক্রিয়তার অনলাইন ঠিকানা

রাজনৈতিক ডটকম বাংলাদেশ থেকে বাংলাভাষায় কৃষি, সমাজ, প্রাণ ও প্রকৃতি, রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, আঞ্চলিক, আন্তর্জাতিক, ভাব, দর্শন, চিন্তা, ইনসাফ, প্রতিরক্ষা, আইন ও বিচার, অর্থনীতি, শিল্প, ব্যবসা, উন্নয়ন, ইসলাম, শিল্পকলা, সাহিত্য ইত্যাদি বিষয়ে খবরাখবর-আলাপসালাপ-চিন্তাভাবনা-বিশ্লেষণ-মতামত-মন্তব্য-------------------------------------

ম্যাগাজিনে যেতে চাইলে ক্লিক করুন নীচে-----
http://www.rajnoitik.com

Read more ...

Monday, September 19, 2011

সাঈদী অসুস্থ, শুনানি হয়নি

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ থাকায় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি হয়নি। বুধবার শুনানির পরবর্তী দিন ঠিক হয়েছে।

মঙ্গলবার নির্ধারিত শুনানির দিনে কারা কর্তৃপক্ষ জামায়াতে ইসলামীর নেতা সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনেনি।

ট্রাইবুনালের নিবন্ধক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার কারণে সাঈদীকে কারাগার থেকে আদালতে আনা যাচ্ছে না। তাই শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আসামির হাজির হওয়ার নিয়ম। কিন্তু আসামি অনুপস্থিত থাকায় শুনানি পিছিয়েছে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন।

তিনিই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।

এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

Read more ...

সাবাসসসসসসসস....বিএনপি সাবাস....সঠিক সময়ে সঠিক হরতাল...

বালের সরকারকে তামা তামা করে দে............।।X((X((X((

জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির অন্য দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারে অস্থিরতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া।
বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও আলাদাভাবে একই দিনে হরতালের কর্মসূচি দিচ্ছে বলে বিরোধী দলের নেতারা জানিয়েছেন।

বালের সরকারকে তামা তামা করে দে............।।X((X((X((
Click This Link

Read more ...

প্রকাশিত হল সম্পূর্ন বাংলা ভাষায় Social News Sharing and Bookmarking ওয়েবসাইট

বর্তমান সময়ে বাংলা ভাষার অনলাইন তথ্য ভান্ডার অনেক সমৃদ্ধ। সংবাদ, বিনোদন, তথ্য সেবা, শিক্ষা ইত্যাদি প্রতিটি বিষয়েই রয়েছে হাজারো ওয়েবসাইট। প্রতি মুহূর্তেই এগুলেতে আপডেট করা হচ্ছে নতুন নতুন তথ্য, যা বাংলা ভাষাই প্রযুক্তি চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সময়ের অভাবে হয়তো সবগুলো সাইট ভিজিট করা সম্ভাব হয় না ফলে নজর এড়িয়ে যায় বহু গুরুত্বপূর্ন খবর। এখন আর কোন কিছুই আপনার নজর এড়াবে না। কারণ সম্পূর্ণ বাংলা ভাষাতে নির্মাণ করা হয়েছে Social News Sharing and Bookmarking ওয়েব সাইট বার্তা ভুবন । এখান থেকে আপনি যে কোন বার্তা ও বার্তার লিংক শেয়ার করতে পারবেন। প্রথম পর্যায়ে প্রতিটি বার্তাই অপেক্ষমান অবস্থায় থাকবে এবং ৫ জন সদস্যের ভোট পেলেই তবে সেটা প্রকাশিত হবে। এজন্য খুব সহজেই খুজে পাবেন গুরুত্বপূর্ন সব খবরগুলো।

বার্তা ভুবনের প্রধান প্রধান ফিচার গুলো নিচে তুলে ধরা হল -

১। বার্তা ভুবনে আপনি গুনগত মান সম্পন্ন যে কোন তথ্য ও তথ্যের ওয়েব লিংক শেয়ার করতে পারবেন।
২। গ্রুপ গঠন ও গ্রুপে যোগদানের মাধ্যমে একটি নিদ্রিষ্ট বিষয় বা বিভাগের প্রতি আগ্রহী সদস্যবৃন্দ তাদের মধ্যে যে কোন বার্তা শেয়ার করতে পারবেন।
৩। বিভিন্ন জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের ভিডিও লিংক শেয়ার করতে পারবেন এবং Ajax-Powered ভিডিও প্লেয়ারের মাধ্যমে তা দেখতে পারবেন।
৪। যে কোন সদস্যকে অনুসরন করতে এবং তাকে মেসেজ প্রদান করতে পারবেন।
৫। বিভাগ সেটিংসের মাধ্যমে অপ্রয়োজনীয় বিভাগগুলো Hide করতে পারবেন এবং প্রতিটি বিভাগেই আলাদা ভাবে Feed Subscribe করতে পারবেন।
৬। যে কোন বার্তাই আপনার প্রোফাইলে Save করতে পারবেন এছাড়াও আপনার প্রতিটি কর্মকান্ড প্রোফাইলে প্রদর্শিত হবে।
৭। যে কোন বার্তাতেই মন্তব্য প্রদান, ভোট প্রদান, না ভোট প্রদান এবং জনপ্রিয় Social Media Website গুলোতে শেয়ার করতে পারবেন।
৮। বার্তা ভুবনের সাম্পতিক কর্মকান্ডগুলো Live দেখার ব্যাবস্থা রয়েছে এবং সেটা এই মুহূর্তে পেইজ এ প্রদর্শিত হবে।
৯। বার্তা ভুবনের সদস্যদের কর্মকান্ডের উপর স্কোরিং এর ব্যাবস্থা রয়েছে। স্কোরিং অনুযায়ী সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত ৫০ জন সদস্যের তালিকা শীর্ষ সদস্যবৃন্দ পেইজ এ প্রদর্শিত হবে।
১০। Link Submission এর মাধ্যমে যে পোষ্ট করা হবে, শিরোনামে ক্লিক করেই উক্ত ওয়েবপেইজ এ ভিজিট করা যাবে। এভাবে ওয়েব ডেভলপার এবং ব্লগাররা তাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারেন।

তাই আর দেরি না করে এখনই বার্তা ভুবনে নিবন্ধন করুন , এবং আমাদের প্রিয় মাতৃভাষায় একটি সমৃদ্ধ তথ্য ভান্ডার গঠনের অংশিদার হোন। ধন্যবাদ।

Read more ...

পেটে ঢুকছে মার্বেল, দাম বাড়ছে ইলিশের




বরিশাল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কেজির নিচে ইলিশের দাম হয় পাঁচ থেকে ছয়শ টাকা। কিন্তু যদি এক কেজির বেশি হয় ওজন, তাহলে দাম হাজার ছাড়িয়ে যায়। আর এ সুযোগই নিচ্ছে একদল অসাধু মাছ ব্যবসায়ী।

ইলিশের ওজন বাড়াতে মাছের পেটে মার্বেল-পাথর-লোহা ভরে দিচ্ছে এ ব্যবসায়ীরা, যা মঙ্গলবার বরিশালের ইলিশের প্রধান মোকাম পোর্ট রোডের বিভিন্ন আড়তে ক্রেতাদের নজরে পড়ে। এ নিয়ে শোরগোল এমনকি সভায় হয়।

তবে জেলে বা আড়তদার কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারছে না সংশ্লিষ্টরা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা মাসরেফুল ইসলাম সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মোকাম থেকে সাড়ে এগারোশ' টাকা কেজি দরে ছয়টি ইলিশ কেনেন তিনি।

নতুন বাজারে গিয়ে মাছ কাটলে দুটি মাছের পেট থেকে ২০টি করে মোট ৪০টি মার্বেল বের হয়। এরপর অন্য মাছ না কেটে আড়তে ফেরত দিয়ে আসেন মাসরেফুল।

পরে অনুসন্ধান চালিয়ে ইলিশ মোকামের 'সায়েম এন্টারপ্রাইজ' এ কয়েকটি মাছের পেটে মার্বেল ও পাথর পাওয়া গেছে। একইভাবে মার্বেল পাওয়া গেছে 'শাহীন ট্রেডার্স' মৎস্য আড়তেও।

এর আগেও কিছু মাছের পেটে মার্বেল কিংবা পাথর পাওয়ার কথা স্বীকার করেন বরিশাল মৎস্য আড়তদার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।

তিনি বলেন, এ নিয়ে সভা ডাকা হয়েছে। অচিরেই জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাছ ব্যবসায়ী মো. বাবর আলী বলেন, ভরা মৌসুমেও তেমন ইলিশের দেখা নেই। এক কেজির নিচে ইলিশ মাছের দাম কেজি প্রতি ৫০০-৬০০ টাকা এবং এক কেজির ওপরে উঠলে ১১০০-১২০০ টাকায় বিক্রি হয়।

"এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী কম ওজনের মাছের পেটে মার্বেল, পাথর ও বরফ ঢুকিয়ে বেশি দামে আড়তে বিক্রি করছে। কিন্তু যেহেতু মাছ ৫/৬ বার হাত বদল করে মোকামে আসে তাই নিশ্চিত করে ধরা যাচ্ছে না করা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত", বলেন তিনি।

মো. হানিফ সিকদার নামে এক মাছ ব্যবসায়ী জানান, এর আগে জালের কাঠি (লোহা) পাওয়া গিয়েছিলো ইলিশের পেটে।

আড়তে যারা মাছ দেয় তারাই এক কাজ করছে বলে দাবি করেন তিনি।

শাহীন ট্রেডার্সের আবদুর রব ছট্টু মিয়া ও মো. স্বপন বলেন, সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার পাইকাররা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

মোকামের ব্যবসায়ী মো. মোর্শেদ খান বলেন, এখানকার ইলিশ মাছ বিদেশে রপ্তানি হয়। দেশের বাইরে এরকম একটি ঘটনা ধরা পড়লে এর প্রভাব পড়বে সরাসরি রপ্তানিতে।

"দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এতে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে", বলেন তিনি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, "আমরা শুনেছি ইলিশ মাছের পেটে মার্বেল ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পেলেই ব্যবস্থা নেওয়া হবে।"

Read more ...

কুমিল্লায় পুলিশ-জামায়াত সংঘর্ষ, আটক ১৬

কুমিল্লা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।

সোমবার শহরের চকবাজারে এ সংঘর্ষের পর ১৬ জনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, শটগানের গুলি ও টিয়ার গ্যাস শেল ছুঁড়তে হয়েছে।

আহত পুলিশ সদস্যদের কুমিল্লা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত ও শিবিরের আহত কর্মীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে কান্দিরপাড় থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এরপরও তারা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে।

এ সময় মিছিলকারীরা পুলিশের প্রতি গুলি করে ও ইটপাটকেল নিক্ষোপ করে।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কবির জানান, সংঘর্ষে দুই অতিরিক্ত সুপারিনটেনডেন্টসহ ১০ জন পুলিশ আহত হয়েছে।

সংঘর্ষের সময় রাবার বুলেট, টিয়ার গ্যাস সেল ও শটগানের গুলি করা হয়। সব মিলিয়ে অন্তত ৩শ' রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয় বলে তিনি জানান।

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে কান্দিরপাড় থেকে চকবাজার এলাকার ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রায় দুইঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

জামায়াত-শিবিরের কর্মীরা চকবাজারে ফার্স্ট সিকিউিরিটি ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংকসহ দোকানপাট ও ৭-৮টি গাড়ি ভাংচুর করে।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর জামায়াত কর্মী সাইফুল ইসলাম, ওমর ফারুক, গোলাম সাদেক, মাইনুদ্দিন, এরশাদ মিয়া, মোখলেছুর রহমান মজুমদার, জাকির ভূইয়া, আবু বক্কর, আবদুল কুদ্দুস, শাহাদাত হোসেন, কামরুল, রবিউল্লা, এ আই মহসিন, আবদুল হালিম, মামুন, সরওয়ার আলমকে আটক করা হয়।

আহত পুলিশ সদসদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাজিদ হোসেন, টুটুল চক্রবর্তী, কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, টিএসআই নুরুন্নবী, এসআই মোমেন, এএসআই নকূল চন্দ্র বিশ্বাস ও হালিবলদার সাত্তার। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিবিরের কুমিল্লা শহর শাখার প্রচার সম্পাদক মনির হোসেন জানান, তাদের অন্তত ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.

Read more ...

জামাত-শিবিরের চরিত্র, ফুলের মত পবিত্র!!!

আজ বিকেল চারটার কিছু আগে জামায়াত যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্তদের মুক্তির দাবীতে রাজধানীর কাকরাইলের মোড়ে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ের সামনের রাস্তায় মিছিল বের করে। মিছিলে কিছু উস্কানী মুলক শ্লোগান ও রাস্তায় জানজট সৃষ্টি হওয়ার কারনে পুলিশ বাধা দেয়। আর যেহেতু সময়টা ছিল অফিস শেষ করে বাড়ী ফেরা আগ মূহুর্ত। আর ঠিক সেই সময় তারা রাজধানীর ঐ ব্যস্ততম সড়কটিতে মিছিল বের করে। এ ক্ষেত্রে পুলিশের বাধা দেয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু তার জবাব তারা কিভাবে দিয়েছে একটু দেখুন:

এদের শরীরে বইছে জেহাদী রক্ত। এদের শপথ বাংলার জমিন হতে কাফের-মুশরিকদের বিতারিত করতেই হবে !!! জালিম হাসিনা সরকার ও তার দোসর, সমর্থক তথা স্বাধীনতার পক্ষ বলে যারা পরিচয় দেন, তারা ভারতীয় দালাল। তাই সবাইকে এই পবিত্র বাংলার জমিন ছাড়তে হবে। এদেশ আবার পাকিস্তান হবে। পাক-সাফ হবে। পুত-পবিত্র হবে !!!!

বিস্তারিত দেখুন: মানবজমিন এবং প্রথম আলো


Read more ...

পবিত্র হজ্ব ব্যবসা না তামাসা

প্রত্যেক মুসলমানদের জন্য হজ্ব আদায় করা একটি ফরজ কাজ। সামর্থ থাকুক বা না থাকুক সবাই- চায় হজ্ব করতে। ইসলামে অবশ্য করণীয় হুকুম আহকামের মধ্যে হজ্ব চতৃর্থ। জীবনকে সঠিকভাবে চালাতে ও মন-মানসিকতাকে পরকালের জন্য তৈরী করতে পবিত্র হজ্ব খুবই গুরুত্ব বহন করে। মন ও জীবনকে পাপ ও পঙ্কিলতা থেকে মুক্ত বিরতে রাখতে হজ্বের সফর বিরাট ভুমিকা রাখে। আমাদের কাছে হজ্ব যতটুকু গুরুত্ব বহন করে তেমনি আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছেও হজ্ব অতীব মর্যাদা রাখে। ত্যাগ তিতিক্ষার এক সুমহান নিদর্শন পবিত্র হজ্ব। হজ্বের অভিধানিক অর্থ ঈমান আল গাযজ্বালী (রাঃ)’র মতে নিয়্যাত করে কোথাও যাওয়া বা পূণ্য সংকল্পে ভ্রমণে যাওয়া। হজ্বের সফরকে তাই আল্লাহ সুবানাহু তায়ালা অতীব গুরুত্ব ও মর্যাদার সাথে তুলনা করেছেন। সহীহ হাদিসেও পাওয়া যায় মাহবুবে মাওলা সরদারে দু’জাহান হযরত মোহাম্মদ (সঃ) ও হজ্বের সফরে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। তিনিই তাঁর জীবনের শেষ হজ্বে মানব জাতির জন্য ময়দানে আরাফাতে এক অমূল্য বক্তব্য দিয়েছেন যা বিদায় হজ্বেও ভাষণ হিসেবে সর্বত্র সমাদৃত। এই মূল্যবান ভাষণের প্রতিটি শব্দ প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য শিক্ষণীয়। তাই বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলিম নর-নারীরা চেষ্টা করে প্রতি বৎসর হজ্বে যাবার। যার কোন সামর্থ নেই হজ্বে যাবার সেও মাওলা সুবাহানাহু তায়ালার কাছে আকুতি জানায় যেন তিনি যেন মৃত্যুর আগে একটি বার তাঁকে পবিত্র হজ্বে যাবার তৈফিক দান করেন। অনেকের আকুতি মহান আল্লাহ তায়ালা শুনেন। হজ্জে যাবার সুপ্ত বাসনা মনে পোষণ করেন না এমন লোক পাওয়া দুষ্কর। আমার জানামতে এমনও লোক আছে যারা হজ্বে যাবার জন্য নিয়্যাত করে সঞ্চয় করে। সমগ্র জীবনের সঞ্জয়কৃত পুঁজি দিয়েও মৃত্যুর আগে একবার পবিত্র বায়তুল্লাহ তাওয়াফ করতে চায়। হজ্বের সফর যে একেবারে সহজসাধ্য তা নয়। এই সফর কষ্টের এবং পরিশ্রমের হয়। অতীতে যাতায়াত করতে গিয়ে অনেকের সেই দূরত্বকে কমিয়ে দিয়েছে আকাশযান। বর্তমান যুগে আকাশ পথেই যাত্রা বা যাতায়াত করেন হাজীরা। অতীতের মত ব্যবস্থাপনাও নেই এখন। সৌদিআরবে হাজীদের জন্য সকল প্রকার সুবিধাবাদী বিদ্যামান। আগের চাইতে বর্তমান হাজীদের জন্য ব্যবস্থাপনা অভাব পরিলক্ষিত হয় না। বৎসরে একবারই অনুষ্ঠিত হয় বিধায় হাজী সাহেবদের ভীর হয় প্রচুর, তা সামল দিতে সৌদি সরকারকে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম নীতি প্রণয়ন করা হয়েছে এবং তা অগ্রীম জানিয়ে দেওয়া হয়। প্রত্যেক দেশ থেকেই যাতে হাজীরা সুষ্ঠভাবে হজ্ব কার্য সম্পাদন করতে পারেন। প্রায় সকল দেশেই তাদের এম্বেসীর মাধ্যেমে সেই নিয়মনীতির আলোকে ভিসা প্রতান করা হয়। ইদানীং ভার বেশি হওয়াতে দেশে দেশে জানিয়ে দেওয়া হয়েছে কতজন লোক হজ্ব পালনে যেতে পারবে। দেশ ভেদ কিছুটা সংখ্যায় ব্যতিক্রম রয়েছে। এক দেশ থেকে অন্য দেশ, ভাষায় ভিন্নতা ও ভিন্ন পরিবেশে যাওয়া তাই একার দ্বারা বিছু করা সম্ভব হয় না। এ ছাড়াও বহুবিধ সমস্যা থাকায় সরকারীভাবেই ব্যবস্থাপনা করা হয়। সেই থেকে বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলাদেশ সরকার হাজীদের জন্য প্রত্যেক বছর এই উদ্যেগ নেয়। কিন্তু বাংলাদেশ সরকার বরাবরই ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বিগত কয়েক বছর বহুগুন বেড়েছে। চলিত বছরে তা চরম আকারে ধারণ করেছে। হাজীদের আবেগ অনুভুতি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল একের পর এক তামাশা করে যাচ্ছে। সেই সুযোগে আরো কিছু এজেন্ট হাজীদের সাথে প্রতারণামূলক ব্যবসা করছে। মানুষের ঈমানী ও সরল অনুভুতিকে পুঁচি করে পাবত্র হজ্বকে নিয়ে তামাশা, ব্যবসা করার অধিকার কেউ দেয়নি সরকার কিংবা সরকার অনুমোদিত এজন্সীগুলোকে। হাজী ক্যাম্পে হাজীদের অবর্ণনীয় কষ্ট ও অব্যবস্থাপনার দরুণ আজ অনেকেই অতিষ্ঠ। এমনকি হাজী ক্যাম্পে হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে। এতে করে গোটা দেশেল ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। বিশ্বেও মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম মুসলিম দেশ, সেখানে হজ্ব নিয়ে ব্যবসা ও তামাসা অনাকাঙ্খিত ও বেনাদায়ক। যেখানে হাজীদের সবাই মিলে সহযোগিতা, সহমর্মিতা ও সাহায্য করা প্রয়োজন সেখানে ব্যর্থতা প্রতারণা, ব্যবসা ও তাদের অনুভুতি নিয়ে তামাশা করা কি উচিত? যতি তা না হয়, তা হলে কেন বারবার হাজীদের নিয়ে একই গছনার পুণরাবৃত্তি হয়। আমাদের আশেপাশের অমুসলিম দেশগুলো হজ্ব ব্যবস্থাপনা সম্পাদন করে মর্যাদা ও গুরুত্বের সহিত। আমাদের দেশ মুসলিম দেশ, হবার পরেও কেন এত ব্যর্থতা দেখায়, তা মোটেই বোধগম্য নয়। চলতি বছরে হজ্ব ব্যবস্থাপনায় সরকারকে সহায়তা করতে অনেক অভিজ্ঞ প্রতিষ্ঠান সাহায্যোর হাত সম্প্রসারিত করার পরেও সরকারের সম্মতি মিলেনি বলে অবাক হয়েছি। এই অবস্থা অব্যহত থাকলে বাংলাদেশ থেকে আগামীতে হজ্বে যাবার জন্য অনেকেই সাহস করবে না হয়তো। সময় থাকতে হজ্বের ব্যাপারে সুষ্ঠ উদ্যেগ নেয়া প্রয়োজন মনে করছি এবং সেই উদ্যেগে যেন ব্যবসায়িক কোন ফন্দি না থাকে। ঈমানী দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করলে আল্লাহ’র সন্তুষ্টি পাওয়া যায়। হজ্বের ক্ষেত্রে সেই দায়িত্ব পালন ঈমানী দায়িত্বের অন্তর্ভূক্ত বলে মনে করি সাথে সাথে সকল এজেন্টের প্রতিও নজর দেওয়া প্রয়োজন। ট্রেভেল এজেন্টদের ব্যবসায়িক নীতির জন্যও অনেক সময় বিপত্তি দেখা যায়। ট্রেভেল এজেন্টদের খামখেয়ালীর দরুণ এবারে ব্রিটেনেও হাজীরা কষ্টের সম্মুখীন হয়েছেন। গত বছরেও ভিসা জটিলতায় ব্রিটেন থেকে অনেকই হজ্বে যেতে পারেন নাই। অবশ্য ব্রিটেন সরকার কোন উদ্যেগ নেয় না, যা করার অুমোদিত ট্রেভেল এজন্টরাই করে। তাই অনেক এজেন্টই হাজীদের নিয়ে প্রতারণা করে। পবিত্র হজ্ব একটি ধর্মীয় বিধান এবং তা অবশ্যই করণীয় সামর্থবানদের জন্য। অনেকের জন্য হজ্ব খুবই গুরুত্বও রাখে। স্বয়ং রাব্বুল আলামীন পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সুরা নাযিল করেছেন এবং সূরা হজ্ব নাম দিয়ে এই হজ্ব অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব মুসলমান নর-নারীদেও কাছে আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং পবিত্র হজ্বকে নিয়ে নিয়ে ব্যবসা-তামাশা করা উচিত নয়। এবারের হজ্ব যাত্রীদেও প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ সুবাহানাহু তায়ালা যেন সবাইকে সুষ্ঠভাবে হজ্ব সম্পাদন ও হজ্ব করার তাওফিক দেন।

Read more ...

আজহারুল-তাসনীম গ্রেপ্তার

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পর জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজহারুল ইসলামের সঙ্গে প্রচার সম্পাদক তাসনীম আলমকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।

এর আগে বিকেলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা।

এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। রাত ৯টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

পল্টন ময়দানে চারদলীয় জোটের ঘোষিত সমাবেশের আট দিন আগে গ্রেপ্তার হলেন জামায়াতের এই দুই শীর্ষ নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর ওই সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে বিরোধী দলীয় নেতারা জানিয়েছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় গত বছর ২৯ জুন নিজামীকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদবাগের বাসা থেকে এবং মুজাহিদকে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত বছর ১৩ জুলাই জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে স¤প্রতি চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।



বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/

Read more ...

আবারো তালেবানি শাসনের দিকে বাংলাদেশ...শেখা হাসিনা দেশে নেই দেখেই তাদের এই আন


কোমরে থাকা অস্ত্র বের করছে এক শিবির ক্যাডার


গুলিবিদ্ধ ছাগু:D

আহত এক ছাগুকে ফিল্মি কায়দায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছেX(



অবরুদ্ধ পুলিশ


পুলিশের গাড়িতে আগুন


ছাগু নৃত্য


কেউ কি বলবে এটা বাংলাদেশের ছবি?

চট্টগ্রামে পুলিশ অফিসার মান্নান আইসিউতে জীবন ম্ররত্যুর স্তাহে পাঞ্জা লড়ছে


শেখ হাসিনা এখন আমেরিকায় আছেন সেটা সবাই জানেন। আজ তিনি দেশে নেই দেখে জামাতি তালেবানি চক্র মাঠে নামার সাহস করেছে। এরা পুলিশকে মেরে আহত করেছে। কুমিল্লায় এরা পুলিশকে গুলি মেরেছে। চট্টগ্রামে আইসিইউতে জীবন ম্ররত্যুর সাথে লড়ছে এক পুলিশ অফিসার। এসব কীসের আলামত। বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্থান বানানোর ষড়যন্ত্র রুখতে আরেকটি ২৮শে অক্টোবর সময়ের দাবী।

Read more ...