Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

Friday, September 16, 2011

হুমায়ুন আহমেদ কে কি দেখতে যাবেন শিলা আহমেদ !

সৃষ্টিকর্তা তার মঙ্গল করুক।
তিনি হুমায়ুন আহমেদ।
দেশের কৃতি লেখক।
তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ।
মেয়ে - শিলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নুহাশ আহমেদ।

তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ুনের মেয়ে শিলা আহমেদের
ঘনিষ্ট বান্ধবী।
শিলা , শাওন কে পরিচয় করিয়ে দিয়েছিলেন হুমায়ুনের সাথে।
বলেছিলেন - বাবা , শাওন নাটকে অভিনয় করতে চায়।

সেই শুরু ........

শাওন কালনাগিনী হয়ে ছোবল দেয় গুলতেকিন, শিলা, বিপাশা , নুহাশ কে।

এর পরের ঘটনা সবার জানা - দেখা।

হুমায়ুন আহমেদ এখন জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা নিচ্ছেন
নিউইয়র্কে।
আর শিলা আহমেদ থাকেন সেই আমেরিকারই আরেক শহরে। আটলান্টায়।

শিলা কি হুমায়ুন কে দেখতে যাবেন ?

কিংবা নুহাশ কি নেবেন পিতার খোঁজ খবর ??


Read more ...

Wednesday, September 14, 2011

আসুন সকলে মিলে এই দেশটাকে বিক্রি করে দেই !!!! এটাই শেষ উপায়

সমাজের কিছু ছদ্মবেশী বিষিষ্ট পরিবিষ্ট , আলোচিত , টকশো তে উপস্থিত , যারা বসে আছেন দেশ বেচার চেয়ারে , দেশের টাকা বিদেশে পাঠানোর দায়িত্ব কাধেঁ তাদের জন্য লিখলাম , আপনারা যারা পড়বেন অনুপ্রানিত হবেন , তাদের এই কার্যক্রম দেখে কোন প্রতিবাদ করবেন না, সকালে ঘুম থেকে উঠবেন নাস্তা পানি খাবেন , অফিস বা ব্যবসা স্থলে যেয়ে ভাববেন কি করা যায় , আরো টাকা কিভাবে রোজগার করা যায় , কার ঘাড়ে কাঠাল ভাঙ্গা যায় , তারপর বাড়ি ফেরে স্টার প্লাস দেখবেন ।
আমাকে অনেকে মেসেজ করে বলে রাষ্ট্রদ্রোহী শালা দ্রোহ সংসদ চালায় আরো আরো অনেক কিছু , আসুন এইবার আমি আপনাদের সাথে দেশ বিক্রির সহায়তার কাজে হাত বাড়িয়ে দিলাম , আসুন আমরা সবাই একসাথে দেশ বিক্রির কাজে নিজেকে নিয়োজিত করি । আমার মনে হয় এখানে কারো আপত্তি থাকার কথা না , কি বলেন আপনারা ?
আসেন দাদা, আসেন দাদা
মাল লিমিটেড এটাই শেষ
কোম্পানি রেট, পানির দরে
বেইচা দিমু বাংলারে ।
টুটা ফাটা, ব্যাড ফিনিশিং?
কি কন, এটা বাতিল মাল?
কাইটা দিমু, চাইখ্যা নিবেন
আপনার চটি আমার গাল।
ফাইন ফাইন মগজ আছে
করবে দালাল গিরি
সঙ্গে দিমু ঘরে পোষা
সুশীল সমাজ ফিরি।

Read more ...

Tuesday, September 13, 2011

ভালবাসা নিয়ে ১০টি মজার তথ্য (একটু জানুন, একটু হাসুন)

ভালবাসা জীবনের আলো। ভালবাসা জীবন যাপনের মানকে উন্নত করে, মানুষকে করে স্মার্ট। একথাটি যারা না মানে, তাদের জ্ঞাতার্থে বৈজ্ঞানিক মজার কিছু তথ্য তুলে ধরা হল:

১. যখন মানুষ প্রিয়জনক ঠোট চুম্বন করে তখন সে মাথা বাম দিকে না নুইয়ে ডান দিকে বাকিয়ে নিয়ে যায় (৬০% ব্যক্তির ক্ষেত্রেই এরকম হয়)
২. বিজ্ঞরা বলে থাকে দুটি নদীর সংযোগ স্থলে ০৪ হাজার বছর আগে ভালবাসার গান লিখে রাখা হয়েছিল।
৩. ৫ ভাগের ১ ভাগ ভালবাসা একতরফা হয় পরবর্তীতে দুজনদুজনাতে জড়িয়ে যায়।
৪. ভালবাসায় পতিত হলে মানুষের মন ও দেহ শান্ত থাকে। তাদের নার্ভস লেবেল উন্নয়ন হয় এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।
৫. সম্প্রতি একটি জরীপে ভালবাসার কেন্দ্র সংযোজক Philadelphia International Airport সব চেয়ে ভাল বিমান বন্দর হিসাবে ঘোষনা দেওয়া হয়েছে।
৬. ভালবাসা হার্টরেট বাড়ানোর মাধ্যমে মানুষের ভিতরের ভয় দূর করে।
৭. যে সকল লোক নিয়মিত প্রতিদিন সকালে তার স্ত্রীকে কিস করে তারা ৫ বছর বেশি বাচে যারা করে না তাদের চেয়ে।
৮. প্রেমিকাকে ডায়মন্ড প্রদান দুজনের মধ্যে ভালবাসা বৃদ্ধি করে।
৯. নতুন প্রেমিক প্রেমিকাদের হরমোন ডিসঅরডার সমাধানে প্রেমের ভূমিকা অত্যধিক।
১০. ভালবাসার মানুষকে খুজে নিতে কমপক্ষে ১২ জন মানুষের সাথে ডেট করা উচিত তাতে প্রকৃত জুটি মেলার সম্ভাবনা বেশি।


Read more ...

গঞ্জিকা সেবনকারী বিপ্লবীদের পতনের গল্প।




বিপ্লবী এক নেতা ছিল ইনোভার্সিটির পিছে-
গাঞ্জাখেয়ে থাকতো পড়ে ওভারব্রীজের নীচে।

সর্বহারার নামে তারা করত মানুষ খুন-
বক্তৃতাতে আদর্শবাদ সাজতো লাখো গুন।

ফিদেল কাস্ত্রো, চে-গুয়েভারার গেঞ্জি গায়ে দিয়ে-
ইয়াবা খেয়ে যুদ্ধ করে নাইট ক্লাবে গিয়ে।

কথায় কথায় ছাড়তো বুলি মার্কস লেলিনের-
জেগে জেগে স্বপ্ন দেখতো বিশ্ব বিপ্লবের।

প্রেম জীবনে ব্যার্থ হয়ে সদস্য হতো যারা-
বিশেষ মানের, বিশেষ কালার ড্রিংস পেতো তারা।

শ্রমিক রক্তের টাকা দিয়ে কিনল নতুন গাড়ী-
বছর খানেক পরে এবার ভাঁঙ্গলো হাটের হাড়ী।

স্বার্থবাদের বিপ্লবীরা খন্ড হবার পর
নেতায় এখন খুঁজে পায়না তার আপন ঘর।

সুর্য ডুবার আগেই এখন বাড়ী ফেরে নেতা-
সামনা সামনি দেখা হলে মুখটা করে বাঁকা।

মাঝে মাঝে বলে আমায় অতিত কাব্য বাণী-
বিপ্লবীরা কখন পালায় সবই আমি জানি।

সমাজতন্ত্র, গণতন্ত্র, স্বার্থ শুধুই টাকা-
স্বার্থ পেলেই ঘুরবে আবার নতুন তন্ত্রের চাকা।

Read more ...