Showing posts with label ধর্ম. Show all posts
Showing posts with label ধর্ম. Show all posts

Thursday, November 17, 2011

আল – কুরআনে বিজ্ঞান (১ম পর্ব)

" তিনিই তোমাদেরকে দেখান বিজলী যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং তিনিই সৃষ্টি করেন ভারী মেঘ ;"
( সূরা : আর্ রা'দ, আয়াত : ১২ )

এই আয়াতে বিজলীর কথা বলা হয়েছে । যখন বিজলি চমকায় ঠিক তার পরই প্রচন্ড শব্দ শোনা যায় । তখন মানষের মধ্যে ভয়ের সৃষ্টি হয় । বিজলীর তীব্র আলোর ঝলক ভীতিকরভাবে চোখ ঝলসে দেয় এবং সাময়িকভাবে অন্ধ করে দিতে পারে । আবার পৃথিবী পৃষ্ঠের মধ্যে সংঘটিত বজ্র জীবন হানির কারণ ঘটায় এবং তাৎক্ষণিক মৃত্যু হয় । এতে সম্পদের ক্ষয় ক্ষতি হয় । কারণ, বজ্রপাতের স্থলে প্রচন্ড তাপের জন্য চারপাশের সবকিছু পুড়ে যায় । এজন্যই বিজলী ভয়ের সঞ্চার করে ।

কিন্তু উক্ত আয়াতে বলা হয়েছে ভয় ও ভরসার সঞ্চার করে । ভয়ের কথা বুঝতে পারলাম কিন্তু ভরসার সঞ্চার তাহলে কিভাবে হয় ? তাহলে শুনুন -

বজ্র বিদ্যুৎ বাতাসে অক্সিজেন ও নাইট্রোজেনকে একত্র করে এবং নাইট্রোজেনের অক্সাইড গঠন করে । মাটিতে পড়া বৃষ্টির ফোঁটা এই অক্সাইড বহন করে নিয়ে আসে এবং দ্রবীভূত নাইট্রোজেন যৌগের আকারে গাছপালার জন্য নাইট্রোজেন সরবরাহ করে । এই নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির জন্য দরকারী ।

আবর বজ্র - বিদ্যুত সহ ঝড়ের সময় গঠিত নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে গিয়ে নাইট্রিক এসিডের খুবই তরল একটি দ্রবণ তৈরি করে । এভাবে বাতাসের এক উল্লেখ্যযোগ্য পরিমাণ অকার্যকর নাইট্রোজেনের উপাদান নাইট্রোজেন যৌগে রূপান্তরিত হয় এবং উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য মাটিতে সঞ্চিত থাকে ।

সুতরাং দেখা যায় যে, বজ্র বিদ্যুতের এই উপকারী অবদান ব্যতীত নাইট্রোজেন চক্রের এই অন্যতম উৎস বজায় রাখা সম্ভবপর হত না এবং পরিনামে উদ্ভিদ জগত ক্ষতিগ্রস্থ হত । তাহলে দেখা যায় ভীতিকর বজ্র - বিদ্যুৎ সত্যিকার অর্থেই ভরসার সঞ্চার করে ।

আর এটা আল্লাহতাআলার মহান করুণা ছাড়া আর কিছুই নয় ।

পূর্বে প্রকাশ আমার শিক্ষার আলো ব্লগে ।


Read more ...

Saturday, November 12, 2011

রাসূলুল্লাহ (সঃ) সম্পর্কে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন হাদিসসমূহ (১ম পর্ব)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর যার হাতে আমার প্রাণ। অসংখ্য দুরুদ ও সালাম সর্বশেষ ও চুড়ান্ত নবী মোহাম্মদ সাঃ এর উপর।
-------------------------------------------------------------------------
১. আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না

এ ধরণের বানোয়াট কথগুলির একটি হলো:
لـولاك لما خـلقـت الأفـلاك
“আপনি না হলে আমি আসমান যমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না।”

আল্লামা সাগানী, মোল্লা আলী কারী, আব্দুল হাই লাখনবী ও অন্যান্য মুহাদ্দিস একবাক্যে কথাটিকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। কারণ এই শব্দে এই বাক্য কোনো হাদীসের গ্রন্থে কোনো প্রকার সনদে বর্ণিত হয় নি।
এখানে উল্লেখ্য যে, এই শব্দে নয়, তবে এই অর্থে দুর্বল বা মাওযূ হাদীস বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি হাদীস উল্লেখ করছি।

=============================================

২. আরশের গায়ে রাসূলুল্লাহ (সঃ) -এর নাম

একটি যয়ীফ বা বানোয়াট হাদীসে বর্ণিত হয়েছে, উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لما اقترف آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا رب لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لأحب الخلق إلي ادعني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك
“হযরত আদম (আ:) যখন (নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে) ভুল করে ফেলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন: হে প্রভু, আমি মুহাম্মাদের হক্ক (অধিকার) দিয়ে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাকে ক্ষমা করুন। তখন আল্লাহ বলেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মাদকে (সঃ) চিনলে, আমি তো এখনো তাঁকে সৃষ্টিই করিনি? তিনি বলেন, হে প্রভু, আপনি যখন নিজ হাতে আমাকে সৃষ্টি করেন এবং আমার মধ্যে আপনার রূহ ফুঁ দিয়ে প্রবেশ করান, তখন আমি মাথা তুলে দেখলাম আরশের খুঁটি সমূহের উপর লিখা রয়েছে: (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ)।

এতে আমি জানতে পারলাম যে, আপনার সবচেয়ে প্রিয় সৃষ্টি বলেই আপনি আপনার নামের সাথে তাঁর নামকে সংযুক্ত করেছেন। তখন আল্লাহ বলেন, হে আদম, তুমি ঠিকই বলেছ। তিনিই আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তুমি আমার কাছে তাঁর হক্ক (অধিকার) দিয়ে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মুহাম্মাদ (সঃ) না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না।”


ইমাম হাকিম নাইসাপূরী হাদীসটি সংকলিত করে একে সহীহ বলেছেন। কিন্তু সকল মুহাদ্দিস একমত যে হাদীসটি যয়ীফ। তবে মাউযূ কিনা তাতে তারা মতভেদ করেছেন। ইমাম হাকিম নিজেই অন্যত্র এই হাদীসের বর্ণনাকারীকে মিথ্যা হাদীস বর্ণনাকারী বলে উল্লেখ করেছেন।

আমি ইতোপূর্বে উল্লেখ করেছি যে, ইমাম হাকিম অনেক যয়ীফ ও মাউযূ হাদীসকে সহীহ বলেছেন এবং ইমাম ইবনুল জাওযী অনেক সহীহ বা হাসান হাদীসকে মাউযূ বলেছেন। এজন্য তাদের একক মতামত মুহাদ্দিসগণের নিকট গ্রহণযোগ্য নয়, বরং তাঁদের মতামত তাঁরা পুনর্বিচার ও নিরীক্ষা করেছেন।

এই হাদীসটির সনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সনদটি খুবই দুর্বল, যেকারণে অনেক মুহাদ্দিস একে মাউযূ হাদীস বলে গণ্য করেছেন। হাদীসটির একটিই সনদ: আবুল হারিস আব্দুল্লাহ ইবনু মুসলিম আল-ফিহরী নামক এক ব্যক্তি দাবী করেন, ইসমাঈল ইবনু মাসলামা নামক একব্যক্তি তাকে বলেছেন, আব্দুর রাহমান ইবনু যাইদ ইবনু আসলাম তার পিতা, তার দাদা থেকে হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) থেকে বর্ণনা করেছেন।

বর্ণনাকারী আবুল হারিস একজন অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য ব্যক্তি। এছাড়া আব্দুর রাহমান ইবনু যাইদ ইবনু আসলাম (১৮২ হি) খুবই দুর্বল ও অনির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন। মুহাদ্দিসগণ তাঁর বর্ণিত হাদীস গ্রহণ করেন নি। কারণ তিনি কোনো হাদীস ঠিকমত বলতে পারতেন না, সব উল্টোপাল্টা বর্ণনা করতেন। ইমাম হাকিম নাইসাপূরী নিজেই তার ‘মাদখাল ইলা মা’রিফাতিস সহীহ’ গ্রন্থে বলেছেন: “আব্দুর রাহমান ইবনু যাইদ ইবনু আসলাম তার পিতার সূত্রে কিছু মাউযূ বা জাল হাদীস বর্ণনা করেছেন। হাদীস শাস্ত্রে যাদের অভিজ্ঞতা আছে, তারা একটু চিন্তা করলেই বুঝবেন যে, এ সকল হাদীসের জালিয়াতির অভিযোগ আব্দুর রাহমানের উপরেই বর্তায়।”

এই হাদীসটি উমার (রা) থেকে অন্য কোন তাবেয়ী বলেন নি, আসলাম থেকেও তাঁর কোন ছাত্র তা বর্ণনা করেন নি। যাইদ ইবনু আসলাম প্রসিদ্ধ আলেম ছিলেন। তাঁর অনেক ছাত্র ছিল। তাঁর কোন ছাত্র এই হাদীসটি বর্ণনা করেন নি। শুধুমাত্র আব্দুর রহমান দাবী করেছেন যে তিনি এই হাদীসটি তাঁর পিতার নিকট শুনেছেন। তার বর্ণিত সকল হাদীসের তুলনামূলক নিরীক্ষা করে ইমামগণ দেখেছেন তাঁর বর্ণিত অনেক হাদীসই ভিত্তিহীন ও মিথ্যা পর্যায়ের। এজন্য ইমাম যাহাবী, ইবনু হাজার ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে মাউযূ বলে চিহ্নিত করেছেন। ইমাম বাইহাকী হাদীসটি অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। কোনো কোনো মুহাদ্দিস বলেছেন যে, এই কথাটি মূলত ইহূদী-খৃস্টানদের মধ্যে প্রচলিত শেষ নবী বিষয়ক কথা; যা কোনো কোনো সাহাবী বলেছেন। অন্য একটি দুর্বল সনদে এই কথাটি উমার (রা) এর নিজের কথা হিসাবে বর্ণিত হয়েছে। কিন্তু আব্দুর রহমান অন্যান্য অনেক হাদীসের মত এই হাদীসেও সাহাবীর কথাকে রাসূলুল্লাহ (সঃ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন।


======================>

এই মর্মে আরেকটি যয়ীফ হাদীস আব্দুল্লাহ ইবনু আব্বাসের কথা হিসাবে বর্ণিত হয়েছে। এই হাদীসটিও হাকিম নাইসাপূরী সংকলন করেছেন। তিনি জানদাল ইবনু ওয়ালিক এর সূত্রে বলেন, তাকে আর্ম ইবনু আউস আল-আনসারী নামক দ্বিতীয় শতকের এক ব্যক্তি বলেছেন, তাকে প্রখ্যাত তাবে তাবেয়ী সাঈদ ইবনু আবূ আরূবাহ (১৫৭ হি) বলেছেন, তাকে প্রখ্যাত তাবিয়ী কাতাদা ইবনু দিআমাহ আস-সাদূসী (১১৫ হি) বলেছেন, তাকে প্রখ্যাত তাবিয়ী সাঈদ ইবনুল মুসাইয়াব (৯১হি) বলেছেন, তাকে ইবনু আব্বাস (রা) বলেছেন:
أوحى الله إلى عيسى يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن
“মহান আল্লাহ ঈসা (আ)-এর প্রতি ওহী প্রেরণ করে বলেন, তুমি মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন কর এবং তোমার উম্মাতের যারা তাঁকে পাবে তাদেরকে তাঁর প্রতি ঈমান আনয়নের নির্দেশ প্রদান কর। মুহাম্মাদ () না হলে আদমকে সৃষ্টি করতাম না। মুহাম্মাদ () না হলে জান্নাত ও জাহান্নামও সৃষ্টি করতাম না। আমি পানির উপরে আরশ সৃষ্টি করেছিলাম। তখন আরশ কাঁপতে শুরু করে। তখন আমি তার উপরে লিখলাম: ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’; ফলে তা শান্ত হয়ে যায়।”
---------------------------
ইমাম হাকিম হাদীসটি উল্লেখ করে বলেন, হাদীসটির সনদ সহীহ। ইমাম যাহাবী তার প্রতিবাদ করে বলেন, “বরং হাদীসটি মাউযূ বলেই প্রতীয়মান হয়।” কারণ এই হাদীসটির একমাত্র বর্ণনাকারী এই ‘আর্ম ইবনু আউস আল-আনসারী’ নামক ব্যক্তি। সে প্রসিদ্ধ কয়েকজন মুহাদ্দিসের নামে হাদীসটি বর্ণনা করেছে। অথচ এদের অন্য কোনো ছাত্র এই হাদীসটি তাদের থেকে বর্ণনা করেনি। এই লোকটি মূলত একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তার কোনো পরিচয় পাওয়া যায় না। এই জানদাল ইবনু ওয়ালিক ছাড়া অন্য কোনো রাবী তার নাম বলেন নি বা তার কোনো পরিচয়ও জানা যায় না। এজন্য ইমাম যাহাবী ও ইমাম ইবনু হাজার আসকালানী বলেন যে, এই হাদীসটি ইবনু আব্বাসের নামে বানানো জাল বা মিথ্যা হাদীস। এই অর্থে আরো জাল হাদীস মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন।


আল্লাহ আমাদের কোরআন ও সহীহ হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। আমীন।

মূল ঃ হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম.এম. (ঢাকা)
অধ্যাপক, আল-হাদীস বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আস-সুন্নাহ পাবলিকেশন্স
ঝিনাইদহ, বাংলাদেশ

Read more ...

নাস্তিক ধর্মানুসারে কয়টা বিয়া জায়েজ আছে? :D






নাস্তিক মহানটী রিচার্ড ডকিন্স (এমসিঃ)

এযুগের বিশ্ববিখ্যাত নাস্তিক তিনি। বিয়ে করেছেন ৩/৪ টা ? প্রশ্ন থেকে যায় নাস্তিক ধর্মানুসারে কয়খান বিয়া করন যাইবো আর কয়টার সাথে লিভ টুগেদার করা যাইবো? ;)

Read more ...

Monday, October 31, 2011

কিছু ইসলামিক শব্দের অর্থ

আল হামদুলিল্লাহ:

আল হামদুলিল্লাহ শব্দের অর্থ,সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোন সুখবর বা ভালোঅবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন ভাই আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত,আল হামদুলিল্লাহ, ভালো আছি।

ইনশাআল্লাহ:

ইনশাআল্লাহ শব্দের অর্থ, মহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতের হবে, করবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নাত। যেমন ইনশাআল্লাহ আমি আগামী কাল আপনার কাজটি করে দিবো। পবিত্র কুরআনে মহান আল্লাহ মুমিনদেরকে এরনির্দেশ দিয়েছেন।

মাশা আল্লাহ:

মাশা আল্লাহ শব্দের অর্থ, আল্লাহ যেমন চেয়েছেন। এটি আল হামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎযে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলা হয়। যেমন, মাশা আল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো।

সুবহানাল্লাহ:

সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান। আশ্চর্য জনক ভালো কোন কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন সুবহানাল্লাহ! আগুনে পুরো ঘর পুরে গেলেও কুরআন শরীফ অক্ষত আছে।
নাউযুবিল্লাহ:

নাউযুবিল্লাহ শব্দের অর্থ,আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দ ও গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে এটি বলা হয়ে থাকে।
আসতাগফিরুল্লাহ:

আসতাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্খিত কোন অন্যায় বাগুনাহ হয়ে গেলে আমরা এটি বলবো।

ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন:

অর্থ, নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। যে কোনো দু:সংবাদ বা বিপদের সময় আমরা এটি বলবো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ: অর্থ; মহান আল্লাহর সাহায্য ও সহায়তাছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই। শয়তানের কোনওয়াসওয়াসা বা দূরভিসন্ধিমূলক কোন প্রতারণা থেকে বাঁচার জন্যএটি পড়া উচিত।

সংগৃহীত।

Read more ...

Thursday, October 27, 2011

প্রাচীন ভারতীয় নাস্তিক্যবাদ

প্রাচীন ভারতীয় নাস্তিক্যবাদ
আমরা অনেকেই মনে করি যে নাস্তিক্যবাদ বা নিরীশ্বরবাদ হল একটি আধুনিক মতবাদ। কিন্তু সত্যিকার অর্থে এই মতবাদ তেমন নতুন কিছু নয়। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেও আমাদের উপমহাদেশেই এই নাস্তিক্য মতবাদ ছিল যা আমরা অনেকেই জানি না।


আমরা জানি, নাস্তিক শব্দটির অর্থ হল যে ঈশ্বরে বিশ্বাস করে না। বৈদিক সাহিত্য অবশ্য নাস্তিক শব্দএর একটু অন্য ধরণের বিস্তৃত অর্থ তৈরি করেছে। যথা-

১. যে বেদ মানে না।
২. যে বেদকে অপৌরুষেয় অর্থাৎ ঈশ্বর সৃষ্ট মনে করে না।
৩. যে বেদকে অভ্রান্ত মনে করে না,
৪. যে দেশাচার মানে না,
৫. যে পরলোকে বিশ্বাস করে না।
৬. যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না।


বৈদিক সাহিত্যে ছ'টি শ্রেণীর নাস্তিকের কথা বলা হয়েছে। যথা - ১. মাধ্যমিক, ২. যোগাচার, ৩. সৌত্রান্তিক, ৪. বৈভাষিক, ৫. চার্বাক ও ৬. দিগম্বর।


প্রাচীন ভারতঈয় নাস্তিক্যবাদী দর্শন নিয়ে আলোচনার আগে আমরা এই বৈদিক সাহিত্য দ্বারা সংজ্ঞায়িত ৬ শ্রেণীর নাস্তিকদের নিয়ে ছোট্ট করে কিছু আলোচনা সেরে নেই।


১. মাধ্যমিক
নাগার্জুন মাধ্যমিক মতবাদের প্রবক্রা। এটি একটি মহাযানপন্থী বৌদ্ধ দর্শন। মাধ্যমিক মতে- আমরা যা দেখি, যা অনুভব করি, সবই আপেক্ষিক ভাবে মনে হওয়া, অনুভব করা। আলোয় যে প্রকৃতিকে আমরা দেখতে পাই, অন্ধকারে তা দেখা যায় না। চোখ না থাকলে জগতের বস্তু, রঙ সবই মিথ্যা। যে দ্রব্য একজন দুর্বল দ্বারা পরীক্ষিত হলে কঠিন মনে হয়, তাই একজন সবলের কাছে কম কঠিন অনে হয়। গুণাবলী স্বয়ং অস্তিত্ববান হতে পারে না। যে খাদ্যবস্তুর স্বাদ একজনের কাছে উপাদেয়, অপরের কাছে খারাপ মনে হতে পারে। সুতরাং বস্তুর বাস্তব গুণ নেই। বস্তুগুণ আপেক্ষিক।


একটি বস্তুর মধ্যে একই সঙ্গে সৃষ্টি-স্থিতি-লয় থাকতে পারে না। জগতের প্রকৃত কোনও অস্তিত্ব নেই। বস্তুসমূহ চীরস্থায়ীও নয়, ক্ষণস্থায়ীও নয়। বস্তু উৎপন্নও হয় না, বিলুপ্তও হয় না। আমরা যে সব বস্তু দেখছি তা আসলে অলীক।


মাধ্যমিক দর্শন কিছু যুক্তি ও কিছু যুক্তিহীনতায় ভরা দর্শন। বৈদিক যুগের ধর্মগুরুরা মাধমিক দর্শনের যুক্তিমনস্কতাকে ভয় পেয়েছিলেন। তারই পরিণতিতে মাধ্যমিকদের একঘরে করার চেষ্টায় মেতেছিলেন। প্রায় আড়াই হাজার বছর আগে এমন কিছু গভীর ও সূক্ষ্ম চিন্তার মানুষ ছিলেন- ভাবলে বিষ্ময় জাগে।



২. যোগাচার
গাচারযোগাচারও একটি মহাযান বৌদ্ধ দর্শন। যোগাচার বা বিজ্ঞানবাদ এর মতে - চৈতন্য, চেতনা, জ্ঞান ও বিজ্ঞান নিজে থেকেই ক্রিয়াশীল। বাইরের কোনও শক্তির দ্বারাই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি।


যোগাচার দর্শনে এমন বিজ্ঞানমনষ্ক চিন্তার পাশাপাশি কিছু ভ্রান্তিও ছিল। যোগাচারীরা মাধ্যমিকদের মতই মনে করতেন - যেহেতু চৈতন্য ছাড়া আমরা কোনও কিছুই দেখতে পারিনা, জানতে পারি না, তাই দৃশ্যমান কোন বস্তুর বাস্তব অস্তিত্ব নেই।



৩. সৌত্রান্তিক
সৌত্রান্তিকপন্থীরা নিরীশ্বরবাদী। তাঁরা মনে করেন, ঈশ্বর নেই। বিশ্ব-ব্রহ্মাণ্ড, প্রকৃতির কোনও কিছুই ঈশ্বরের সৃষ্টি নয়। সব কাজের পিছনেই থাকে কারনের বিবর্তনমূলক প্রকৃয়া। মাটিতে বীজ পুঁতলে অংকুর হয়। অংকুর থেকে শিশু গাছ, কাণ্ড-শাখা-প্রশাখা-পাতা-ফুল-ফল সবই একটা কারনের বিবর্তনমূলক প্রকৃয়া। সৃষ্টি স্থান-কাল নির্ভর। একটা বীজকে মাটিতে বপন না করে মাটি বা ধাতুর পাত্রে রেখে দিলে মাটি ও জলের অভাবে বীজ থেকে অঙ্কুর সৃষ্টি হবে না। মৈথুএর এক পক্ষের মধ্যে জন্মও নেবে না একজন শিশু। নারি-পুরুষের মিলন থেকে সকল শিশুর জন্মানোর যে বিবর্তন প্রক্রিয়া,তার জন্য একটা নির্দিষ্ট কালের প্রয়োজন। ঈশ্বর এই স্থান-কালের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সৃষ্টি করতে পারে না। সৌত্রান্তিক্রা শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণকে গ্রহণ করতেন না।অভিজ্ঞতার সঙ্গে প্রত্যক্ষপ্রমাণকে মিলিয়ে বিচার করলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় বলে মনে করতেন। হীনযানী বৌদ্ধদেরই একটি সম্প্রদায়ের নাম হল সৌত্রান্তিক।



৪. বৈভাষিক
হীনযানী বৌদ্ধদেরই আরও একটি শাখা বৈভাষিক। বৈভাষিকদের মতে গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব প্রাপ্তির পর যে'সব উপদেশ দিয়েছিলেন, সেগুলি নিয়েই সাতটি অভিধর্ম গ্রন্থ। এই অভিধর্ম গ্রন্থই বৌদ্ধদর্শনের প্রামাণ্য উৎসগ্রন্থ।


বৈভাষিকরা প্রত্যক্ষপ্রমাণকে শ্রেষ্ঠ মনে করতেন। মনে করতেন সমস্ত বস্তু চারটি ভূত দ্বারা গঠিত। এরা হল, পৃথিবী, জল, অগ্নি ও বায়ু। বৈভাষিকরা ন্যায়বৈশেষিকদের পারমাণবিক তত্ত্বকে স্বীকার করতেন।


বৈভাষিক দর্শনে বলা হয়েছে, পরমাণুর ছয়টি কোণ আছে। বস্তুর ক্ষুদ্রাতিক্ষুদ্র, অবিভাজ্য বিশ্লেষণ অযোগ্য অ অস্থির চরিত্র হল পরমাণুর গুণ। এককভাবে অদৃষ্য হলেও সমষ্টিগতভাবে দৃশ্যমান।


বৈভাষিকরা নিরীশ্বরবাদী। এমন নিরীশ্বরবাদীদের পরবর্তী জন্মও শেয়াল যোনিতে হবে বলে বৈদিক পূজারীরা গালি দিলেও, সেটা আদৌ অস্বাভাবিক ঠেকে না। বাঁচোয়া- শকুনের অভিশাপে গরু মরে না।



৫. চার্বাক
চার্বাক দর্শন একটু বৃহৎ আলোচনার প্রয়োজন আছে বলে সেটাকে এখানে আলোচিত না করে আলাদাভাবে আলোচিত করা হয়েছে। চার্বাক মতবাদ সম্পর্কে জানতে নিচের নিবন্ধগুলো পড়তে পারেন-

চার্বাক দর্শন প্রাচীন ভারতের নিরীশ্বরবাদী মতবাদগুলোর মধ্যে অন্যতম।



চার্বাক মতবাদ - ১ - http://www.facebook.com/note.php?note_id=10150209618089561
চার্বাক মতবাদ - ২ - http://www.facebook.com/note.php?note_id=10150212369704561
অথবা,
চার্বাক মতবাদ - http://sumitroydipto.blogspot.com/2011/06/blog-post_03.html



৬. দিগম্বর
মহাবীরের দিগম্বর মতবাদ সম্পর্কেও আলাদাভাবে আলোচনা করা হয়েছে। নিচে উল্লিখিত নিবন্ধটি দেখুন-

মহাবিরের দিগম্বর মতবাদ - http://www.facebook.com/note.php?note_id=10150219224724561
অথবা,
মহাবিরের দিগম্বর মতবাদ - http://sumitroydipto.blogspot.com/2011/06/blog-post_04.html



এতক্ষন যেসব নাস্তিক্যবাদী মতবাদ বৈদিক সাহিত্যে উল্লিখিত হয়েছে সেসব মতবাদ নিয়ে আলোচনা করলাম। এখন অন্যান্য মতবাদগুলো নিয়ে আলোচনা করব। তার আগে কিছু গুরুত্বপুর্ণ কথা বলে রাখি। প্রাচীন ভারতীয় দর্শন বলতে যে চিন্তাধারা বোঝায়, তা প্রধানত নিরিশ্বরবাদী। কথাটা একটু নতুন শোনালেও এটাই সত্যি, একশো শতাংশ সত্যি।


আমরা খবরের কাগজ পড়ে ততটাই জানতে পারি যেটুকু ছাপানো হয়, চাপা খবর আমরা পাই না। ঠিক তেমনই বেশির ভাগ ভারতীয় দার্শনিক প্রাচীন ভারতীয় দর্শন সম্পর্কে যতটা ছেপেছেন, তার চেয়ে বেশি চেপেছেন।


ম্যাক্সমুলার থেকে রাধাকৃষ্ণ, ভারতীয় দর্শনের গবেষক থেকে প্রামাণ্য দার্শণিকেরা বলতে চেয়েছেন, হিন্দু ধর্ম মূলত একেশ্বরবাদী। তারা দেখাতে চেয়েছেন, বেদের দেবতারা ভিন্ন ভিন্ন প্রাকৃতিক শক্তির প্রতিনিধি বা প্রতীক। পরবর্তিকালে বেদ বিশ্বাসী মানুষরা বুঝেছিলেন, সমস্ত শক্তির উৎস এক। তিনিই পরম ব্রহ্ম, ব্রহ্মাণ্ডের সব কিছুর নিয়ন্তা।


এইসব ভারত বিশেষজ্ঞ, পণ্ডিত, দার্শনিকেরা ব্রিটিশ শাসনের অধীনে, ব্রিটিশ শক্তির পরিমণ্ডলে পরিপক্ক হওয়ার ফলে খ্রিষ্টীয় একেশ্বরবাদের সাংস্কৃতিক শাসনকে মেনে নিয়েছিলেন। বৈদিক ধর্মের যাগযজ্ঞ সর্বস্বতাকে, বহু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসকে, খ্রিস্ট্রীয় একেশ্বরবাদের তুলনায় হীন বলে মনে করেছিলেন। ফলে বৈদিক ধর্মকে মূলত একেশ্বরবাদী বলে প্রচার করতে চেয়েছিলেন। আর এই চাওয়াকে সার্থক করতে এইসব তথাকথিত পণ্ডিতেরা ইতিহাস বিকৃত করতে চেষ্টার কসুর করেননি।


মুশকিল হল, বৈদিক সাহিত্য একেশ্বরবাদী তো নয়-ই, এমনকী ঈশ্বরকে সমস্ত কিছুর নিয়ন্তা বলে মনে করে না। বেদ দ্বিধাহীন ভাবে মনে করে, যে কারণে যজ্ঞ করা হবে, সে ফল মিলবেই। ঈশ্বরের ক্ষমতা নেই এই ফল লাভ আটকে দেবার। ক্ষমতা নেই ফল দেবার। যজ্ঞই একমাত্র সত্য। দেবতার ভুমিকা শুণ্য। বেদে যজ্ঞের ভূমিকার প্রাধান্য দেবার একটা বিশেষ কারনও আছে বটে। সবাই যদি মনে করে যে সকল অভিষ্টপূরণকারী হল দেবতা আর সেই দেবতাকেই উপাসনা করায় সবাই ব্যাস্ত হয়ে পরে তাহলে ব্রাহ্মণদের পেট কী করে চলবে? কারণ তখনকার সময় ব্রাহ্মণদের জীবিকাই ছিল এইসব যাজ্ঞের উপর নির্ভরশীল। তাই নিজেদের পেট চালানোর জন্য ব্রাহ্মণেরা বেদে যজ্ঞের বিধান দেন এবং দেবতাদের ভূমিকাকে কমিয়ে দিয়ে নিজেদের জীবিকা নিশ্চিত করেন। পাঠকগণ, আশা করি ইতিমধ্যে আপনারা সকলে বুঝে গেছেন যে ধর্মগুরুদের ধ্যানলব্ধ জ্ঞানের দ্বারা নয় বরং ধর্মগুরুদের পেটের তাগিদেই পরিকল্পিতভাবে হিন্দুধর্মের উৎপত্তি হয়েছিল আর তারপর বিভিন্নভাবে সমাজকে আয়ত্তে আনার চেষ্টায় এই হয়েছে এই ধর্মের বিবর্তন।


যাইহোক এখন মূল আলোচনায় আসি। বেদে অনুল্লিখিত প্রাচীন ভারতের নিরীশ্বরবাদী মতবাদগুলো সম্পর্কে নিম্নে উল্লেখ করা হল -



সাংখ্য
সাংখ্য দর্শনকে ভারতের প্রাচীনতম দর্শন বলে মনে করেন ভারতীয় দার্শনিকরা। সাংখ্য দর্শন নিরিশ্বরবাদী দর্শন। এখানেই শেষ নয়। সাংখ্য দর্শন মূলত বস্তুবাদী দর্শন। সাংখ্য যে একটি প্রাচীন মতবাদ, তার প্রমাণ- উপনিষদ সমূহে ও মহাভারতে সাংখ্য দর্শনের উল্লেখ আছে। গৌতম বুদ্ধ গৃহত্যাগের পর সাংখ্য অধ্যয়ন করেছিলেন বলে মনে করা হয়। কারণ সাংখ্য দার্শনিক কপিল ছিলেন বুদ্ধের উত্তরসুরী এবং বৌদ্ধ ধর্মের উপর সাংখ্যের প্রভাব স্পষ্ট।


কপিল তার সাংখ্যে ব্রহ্ম বা পরমাত্মাকে কোনও স্থান দেননি। তার মতে প্রকৃতি নিত্য, সমস্ত জাগতিক পদার্থ তারই পরিবর্তনের ফলে উৎপন্ন।


সাংখ্য মনে করে- জড় প্রকৃতির বিবর্তনের মধ্য দিয়েই বিশ্বের সব কিছুর সৃষ্টি। প্রতিটি কাজ বা ঘতনার পিছনেই রয়েছে কারণ। শ্বেতাশ্বতর উপনিষদ সাংখ্য-সংস্থাপক কপিলকে ঋষি বলে শ্রদ্ধা জানিয়েছিল। নিরীশ্বরবাদী কপিল মুনি হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের কাছে ঈশ্বরের পরমভক্ত মুনি হিসেবে পুজিত হচ্ছেন- এটাই দুঃখ। ইতিহাস বিকৃতিকে দেখার দুঃখ। প্রচারের দৌলতে বিকৃতিকারীদের আলোকিত হতে দেখার দুঃখ।



মীমাংসা
ভারতবর্ষের আরও একটি প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী দর্শন হল মীমাংসা। মীমাংসাবাদীরা স্পষ্টতই নিরীশ্বরবাদী। মীমাংসক কুমারিল ভট্টের রচিত শ্লোকবাতিক থেকে মীমাংসা দর্শনের কিছু মতামত তুলে ধরছি-


১. কেউ যদি বলেন এই বিষ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে থেকেই ঈশ্বর ছিলেন, তবে তাকে প্রশ্ন করা যেতে পারে সৃষ্টি না থাকলে স্থান থাকে না। স্থান না থাকলে ইশ্বর কোন স্থানে থাকতেন?


২. ঈশ্বর নিরাকার ছিলেন, নাকি তার আকার ছিল, দেহ ছিল? দেহ থাকলে সেই দেহের নিশ্চই একজন স্রষ্টা ছিলেন?


৩. ঈশ্বর সৃষ্টির জন্য নিশ্চই আর একজন ঈশ্বরের প্রয়োজন হয়েছিল। সেই ঈশ্বরকে সৃষ্টি করতে আরও একজন ঈশ্বরের প্রয়োজন হয়েছিল। এভাবে অনন্ত ঈশ্বরের প্রয়োজন হতেই থাকবে।


৪. কোন উপাদান দিয়ে তিনি বিশ্ব সৃষ্টি করেছিলেন? সেই উপাদানগুলো কি সৃষ্টির আগে থেকেই বর্তমান ছিল? থাকলে সেগুলো কোথায় ছিল?


৫. সৃষ্টির উপাদান গুলোর স্রষ্টা কে?


৬. যদি ঈশ্বর তার দেহ থেকেই এই উপাদান তৈরি করে থাকে- তবুও প্রশ্ন থেকে যায় সেই দেহের স্রষ্টা কে? স্রষ্টা হিসেবে একের পর এক ঈশ্বর আনলেও এর উত্তর পাওয়া যাবে না।


৭. ইশ্বর কেন জগৎ সৃষ্টি করলেন? কী অভাববোধ থেকে এই সৃষ্টি? ঈশ্বরের অভাববোধ থাকার অর্থ তিনি পূর্ণ নন।


৮. এই সৃষ্টিকে ঈশ্বরের লীলা বললে, বলতেই হয় ঈশ্বর দায়িত্বজ্ঞানহীন।


৯. ঈশ্বর যদি করুণা থেকে জগৎ সৃষ্টি করে থাকেন, তাহলে জগতে কেন এত দুঃখ?


১০. বেদ এ'কথাই বলে যে, বাঞ্ছিত ফল পেতে যজ্ঞই একমাত্র সত্য, দেবতার কোনও ভূমিকা নেই। দেবতা ফল দিতেও পারে না, ফল লাভ বন্ধও করতে পারে না। বোইদিক যজ্ঞ নীত 'ব্রাহ্মণ' তার প্রমাণ। তাহলে দেবতা বা ঈশ্বর সর্বশক্তিমান নন।


পাঠকেরা, আমার মনে হয় উপরে যা যা বললাম তাতে মীমাংসা দর্শন তদকালীন ব্রাহ্মণ্যবাদী দলের কাছে কী ভয়ানক চীজ ছিল সে বিষয়ে আপনাদের বুঝতে আর বাকি নেই। ঈশ্বর বিশ্বাসীদের বিরুদ্ধে এমন ভয়ংকর আক্রমণ আর কোনও দর্শনই হানতে পারেনি। সত্যি বলতে কী, এ'যুগের উচ্চডিগ্রিধারী অনেকের চেয়ে অনেক বেশি বুদ্ধিদীপ্ত ছিলেন মীমাংসাবাদীরা। মজার কথা হল, প্রচারের আলোয় আলোকিত বিখ্যাত পণ্ডিতদের শেষ পর্যন্ত স্বীকার করতে হয়েছে যে, সাংখ্য এবং মীমাংসা নিরীশ্বরবাদী মতবাদ ও মূলত বস্তুবাদী মতবাদ।



স্বভাববাদ
শ্বেতাশ্বতর উপনিষদের যুগে আরও একটি যুক্তিমনষ্ক মতবাদ উঠে এসেছিল। মতবাদটির নাম স্বভাববাদ। স্বভাববাদের উল্লেখ আমরা পাই মহাভারতে, বৌদ্ধ লংকাবতার সূত্রে ও অশ্বঘোষের বুদ্ধ চরিত-এ। স্বভাববাদ স্পষ্টতই একটি যুক্তিমনষ্ক মতবাদ। এই মতবাদ অনুসারে-

১. বিষ্বপ্রকৃতি কার্য-কারণের নিয়মশৃঙ্খলে বাঁধা।
২. একটি বিশেষ ধরণের ঘটনার পেছনে একটি বিশেষ ধরণের কারণ থাকে। যেমন, মাটি থেকে মৃতপাত্র-ই হত পারে, পরিধেও বস্ত্র নয়।
৩. কারণহীন বা অতিপ্রাকৃত ঘটনা ঘটা সম্ভব নয়।
স্বভাববাদীরা ছিলেন অতিপ্রাকৃতে অবিশ্বাসী, নিরীশ্বরবাদী।



বৌদ্ধ মতবাদ
বোউদ্ধ মতবাদ নিয়ে লিখতে গেলে প্রাসংগিক অনেক কিছুই লিখতে হয়। তাই আয়তনের বিশালতার কারণে আলাদাভাবে বৌদ্ধ মতবাদ নিয়ে লেখা হল। নিচে নিবন্ধটির লিঙ্ক দেয়া হল-

বৌদ্ধ মতবাদ - ১ - http://www.facebook.com/note.php?note_id=10150206453329561
বৌদ্ধ মতবাদ - ২ - http://www.facebook.com/note.php?note_id=10150206465459561
অথবা,
বৌদ্ধ মতবাদ - http://sumitroydipto.blogspot.com/2011/06/blog-post_4264.html

Read more ...

চার্বাক দর্শন প্রাচীন ভারতের নিরীশ্বরবাদী মতবাদগুলোর মধ্যে অন্যতম।

চার্বাক মতবাদ প্রাচীন ভারতের নিরীশ্বরবাদী মতবাদগুলোর মধ্যে অন্যতম। এটি একই সঙ্গে নিরীশ্বরবাদী, অনাত্মাবাদী এবং ভূতবাদী। এর আরেক নাম লোকায়ত মতবাদ। ভারতের প্রথম বস্তুবাদী চিন্তার প্রতিফলন ঘটেছিল চার্বাক মতবাদে। এই দর্শনের আরও একটি নাম বস্তুবাদী দর্শন। বৈদিক সাহিত্যে যে ছয়টি শ্রেণীর নাস্তিকের কথা বলা হয়েছে তাদের মধ্যে চার্বাক একটি। অন্য ৫টি হল : মাধ্যমিক, যোগাচার, সৌত্রান্তিক, বৈভাষিক ও দিগম্বর।



প্রথমে প্রাচীন বস্তুবাদী মতবাদের নামটা নিয়ে একটু আলোচনা সেরে নেই। আগেই বলে রাখছি, আমি যে 'চার্বাক' শব্দটি লিখছি সেটা বাংলাতে এবং এর বাংলা উচ্চারণও 'চার্বাক'। কিন্তু সংস্কৃত ভাষায় এর উচ্চারণ হল 'চার্বাকা' (चार्वाक, Cārvāka) । অর্থাৎ এখানে চার্বাকের 'ক' এর নিচে কোন হসন্ত ব্যবহার হবে না।



এখন আলোচননায় আসি। 'চার্বাক' শব্দটি কোথা থেকে এলো? অনেক দার্শনিকের মতে 'চারু+বাক্‌' থেকে চার্বাক কথাটি এসেছে। তাদের মতে, মানুষের স্বাভাবিক ভোগ প্রবৃত্তির কথা যে মতবাদে 'চারু' বা সুন্দরভাবে বলে, তাই চার্বাক। চার্বাক মতে, ইহ জগতেই সব কিছুর শেষ। মৃত্যুর পরে অন্য জগত বলে কিছু নেই। অতএব ভোগ কর।


অন্য মতে 'চর্ব' (অর্থাৎ চর্বন) করে যে- এই অর্থে চার্বাক শব্দটি ব্যবহৃত হয়েছে। এই ধরণের ব্যখ্যায় তারা বলতে চান -চর্ব-চোষ্য খানা-পিনার মধ্যেই জীবনের চরমতম স্বার্থকতা যে মতবাদ খুঁজে পায়, তারই নাম চার্বাক দর্শন।


ব্যাকরণ মানতে গেলে দুট মতকেই বাতিল করতে হয়। 'চারু+বাক্‌' থেকে 'চারুবাক্‌' অথবা 'চার্‌বাক্‌' বা 'চার্বাক্‌' ( চার্বাক বা চার্বাকা নয়)। আবার 'চর্বন করে যে' সে চার্বক (চার্বাক বা চার্বাকা নয়)।



পালি সাহিত্য বিষয়ে সুপণ্ডিত রিস দেভিডস (Rhys Davids) - এর মতে মহাভারতের এক কুচরিত্র রাক্ষস চার্বাক-এর নাম থেকেই ভাববাদীরা বস্তুবাদী মতবাদটির নাম রাখেন চার্বাক দর্শন। মহাভারতে আছে- চার্বাক ছিল দুর্যোধনের বন্ধু আর এক দুরাত্মা। কুরুক্ষেত্র যুদ্ধ-বিজয়ী ধর্মরাজ যুধিষ্ঠিরকে ব্রাহ্মণ ছদ্মবেশধারী চার্বাক জ্ঞাতিঘাতী হিসেবে ধিক্ষার জানিয়ে আত্মঘাতী হতে প্ররোচিত করেছিল। কিন্তু উপস্থিত ব্রাহ্মণগণ তাদের অতীন্দ্রিয় ক্ষমতায় চার্বাক-এর আসল পরিচয় জেনে ফেলে যুধিষ্ঠিরকে রক্ষা করেন। পাঠকগণ, বুঝতেই পারছেন, প্রাচীন ভাববাদীরা বস্তুবাদী মতবাদটির প্রতি মানুষের অশ্রদ্ধা ও ঘৃণা সৃষ্টির জন্যই এমন এক ঘৃণ্য রাক্ষস চরিত্রের নামে মতবাদটির নাম রেখেছিলেন।

সে'যুগের কিছু ভাববাদী চার্বাক বা লোকায়ত মতবাদকে দেবগুরু বৃহস্পতি প্রণীত বলে উল্লেখ করেছেন। পুরাণে আছে- অসুরদের পরাক্রমে বিধ্বস্ত দেবকুলকে রক্ষা করতে এক কৌশল অবলম্বন করেছিলেন দেবগুরু বৃহস্পতি। অসুরদের ধ্বংসের জন্য, অধঃপাতে নিয়ে যাবার জন্য এই ভ্রান্ত মতবাদ রচনা করলেন। তারপর অসুরের ছদ্মবেশে অসুরদের মধ্যে বস্তুবাদী দর্শনটি প্রচার করলেন। ফলে নীতিভ্রষ্ট, ভ্রান্ত অসুররা দেবতাদের কাছে পরাজিত হল। এখানেও আমরা দেখতে পাচ্ছি- বস্তুবাদী চার্বাক মতবাদই অসুরদের ধ্বংসের কারণ হয়েছিল- এই রকম প্রচারের মধ্য দিয়ে বস্তুবাদী দর্শনের প্রতি আতঙ্ক এবং বিদ্বেষ সৃষ্টির চেষ্টা স্পষ্ট।

শঙ্করাচার্য প্রমুখ ভাববাদী দার্শনিকেরা এই মতবাদকে 'লোকায়ত' নামে অবহিত করার কারণ হিসেবে জানিয়েছেন- দর্শনটি ইতর লোকের দর্শন, তাই 'লোকায়ত' দর্শন। এখানে দার্শনিকদের লোকায়ত মতবাদের প্রতি অশ্রদ্ধা স্পষ্ট।



সাধারণ মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তার বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করতে 'রামায়ণ', 'মহাভারত'- এর মত মহাকাব্যগুলোতে ঢুকে পড়েছে অনেক কাহিনী, অনেক নীতকথা। রামায়নের অযোদ্ধা-কাণ্ডের দিকে তাকান। রামচন্দ্র তখন চিত্রকূটে। ভরত এলেন। রামচন্দ্র ভরতকে রাজ্য-পরিচালন বিষয়ে উপদেশ দিতে গিয়ে বললেন,


ক্কচিন্ন লোকায়তিকান্‌ ব্রাহ্মণাংস্তাত সেবসে।

অনর্থকুশলা হ্যেতে বালাঃ পণ্ডিতমানিনঃ।।


অর্থাৎ, '' আশা করি তুমি লোকায়তিক ব্রাহ্মণদের সেবা করছ না। ওরা অনর্থ ঘটাতে খুবই পটু। "



মহাভারতের শান্তিপর্ব। এক ধনী বণিক অথে যাবার সময় এক ব্রাহ্মণকে ধাক্কা মারে। ক্ষুব্ধ ব্রাহ্মণ অপমানের জ্বালা ভুলতে আত্মহত্যা কথা চিন্তা করে। দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের আত্মহত্যার মধ্যে সর্বনাশের সংকেত দেখতে পেয়ে শিয়াল সেজে হাজির হলেন। ব্রাহ্মণকে পশুজীবনের বহু কষ্টের কথা বলে মানবজীবনের জয়গান গাইলেন। জানালেন, অনেক জন্মের পর পুণ্যের ফল সঞ্চয় করে এই মানবজন্ম পাওয়া। এমন মহার্ঘতম মানবজীবন, বিশেষত শ্রেষ্ঠ মানুশ হিসেবে ব্রাহ্মণ হয়েই জন্মলাভের পরেও কেউ কি পারে সে-জীবন ধ্বংস করতে? অভিমানে আত্মহত্যা করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। শিয়াল, সে নিজেও আগের জন্মে ব্রাহ্মণ কয়েই জন্মেছিল। কিন্তু সে জন্মে চূড়ান্ত মূর্খের মত এক মহাপাতকের কাজ করেছিল বলেই আজ এই শিয়ালের জন্ম।


চূড়ান্ত মূর্খের মত কাজটা কী? এ-বারেই বেরিয়ে এল নিতিকথা -

অহমাংস পণ্ডিতকো হৈতুকো দেবনিন্দকঃ।

আন্বীক্ষিকীং তর্কবিদ্যম্‌ অনুরক্তো নিরার্থিকাম।।

হেতুবাদান্‌ প্রবদিতা বক্তা সুংসৎসু হেতুমৎ।

আক্রোষ্টা চ অভিবক্তা চ ব্রাহ্মবাক্যেষু চ স্বিজান্‌।।

নাস্তিকঃ সর্বশঙ্কী চ মূর্খঃ পণ্ডিতমানিকঃ।

ভাস্য ইয়ং ফলনিবৃত্তিঃ শৃগালত্বং মম দ্বিজ।।

(শান্তিপর্ব- ১৮০/৪৭-৪৯)


অর্থাৎ, আমি ছিলাম এক বেদ-সমালোচক তার্কিক পণ্ডিত। নিরর্থক তর্কবিদ্যায় ছিলাম অনুরক্ত। বিচারসভায় ছিলাম তর্কবিদ্যার প্রবক্তা। যুক্তিবলে দ্বিজদের ব্রহ্মবিদ্যার বিরুদ্ধে আক্রোশ মেটাতাম। ছিলাম জিজ্ঞাসু মনের নাস্তিক। অর্থাৎ কিনা পাণ্ডিত্যভিমানী মূর্খ। হে ব্রাহ্মণ, তারই ফলস্বরূপ আমার এই শিয়ালজন্মও।



পাঠক-পাঠিকা গণ, আশা করি আপনাদের মাথায় নিশ্চই এখন উঁকি-ঝুঁকি দিচ্ছে, চার্বাক বা লোকায়ত মতবাদে কি এমন কথা বলা হয়েছে, যা অবহেলায় পাশে সরিয়ে দেয়ার সাধ্য সে যুগের রথী-মহারথী দার্শনিকদের ছিল না (যদিও প্রক্ক্রিত অর্থে তারা কেউই 'দার্শনিক' ছিলেন না।) যার ফলে ভাববাদী রথী-মহারথীরা বস্তুবাদী এই মতবাদকে লক্ষ্য করে তীক্ষ্ণ আক্তমণ করেছেন? সেই সঙ্গে সাধারণ মানুষদের দর্শনটি থেকে দূরে সরিয়ে রাখতে নানাভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন?




ভারতবর্ষে আধ্যাত্মবাদী বা ভাববাদী সর্শনের সুস্পষ্ট প্রকাশ দেখতে পাই আনুমানিক খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে 'উপনিষদ' সাহিত্যে। চার্বাক বা লোকায়ত দর্শন বা বস্তুবাদী যুক্তিবাদের সূচনা সঠিক কবে হয়েছিল বলা সম্ভব নয়। তবে আনুমানিক অষ্টম শতকে রচিত বৌদ্ধ দার্শনিক কমলশীলের ব্যাখ্যা-গ্রন্থ 'পঞ্জিকা'তে বস্তুবাদী চার্বাক মতবাদের উল্লেখ রয়েছে দেখতে পাই।



কমলশীলের গুরু শান্তরক্ষিত নিজের মতের সমর্থনে 'তত্ত্বসংগ্রহ' নামে একটি দর্শনগ্রন্থ রচনা করেন। তাঁর রচনায় দেখতে পাই বস্তুবাদী যুক্তি-তর্ক নির্ভর মতবাদকে তিনি 'চার্বাক' না বলে 'লোকায়ত' বলে বর্ণনা করেছিলেন।



শান্তরক্ষিত থেকে শঙ্করাচার্য পর্যন্ত বেশ কয়েকজন বিখ্যাত আধ্যাত্মবাদী বা ভাববাদী দার্শনিকের রচনায় 'লোকায়ত' বা 'চার্বাক' নামের যুক্তি-তর্ক নির্ভর মতবাদটির উল্লেখ আছে। সে সময় ভারতীয় দর্শনের প্রথামত পরমত খণ্ডণ করে নিজের মত স্থাপন করা হত। পরমত হিসেবেই এইসব ভাববাদী দার্শনিকেরা চার্বাক বা লোকায়ত মতবাদের বিভিন্ন মতের উল্লেখ করেছেন। আর সেই উল্লেখ থেকেই আমরা চার্বাক দর্শন বিষয়ে কিছু জানতে পারি। চার্বাক বা লোকায়ত দর্শন ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের দর্শন, যা ছড়া হিসেবে প্রচলিত ছিল মানুষের মুখে মুখে। অলিখিত এই ছড়াই লোকগাথার রূপ পেয়েছিল।



আত্মা অবিনশ্বর হলে তবেই মৃত্যুর পর আসে স্বর্গ নরক ভোগের প্রশ্ন, জন্মান্তর পূর্বজন্মের কর্মফল ইত্যাদি প্রশ্ন। আত্মা নশ্বর হলে এইসব প্রশ্নই অর্থহীন হয়ে যায়।

চার্বাক বা লোকায়ত-দর্শনে আত্মার বিষয়ে এমন কিছু যুক্তির অবতারণা করা হয়েছিল যেগুলো ইতরজন বা সাধারণের কাছেও গ্রহণীয় হয়ে উঠেছিল।

চার্বাক দর্শনে আত্মা বা চৈতন্যকে দেহধর্ম বলে বর্ণনা করা হয়েছে। আর এই বক্তব্যই ভাববাদী দার্শনিকের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বস্তুবাদী চার্বাক দর্শনের সঙ্গে ভাববাদী দর্শনের। সুদীর্ঘ লড়াই চলেছিল শুধুমাত্র আত্মা 'অমর' কি 'মরণশীল' এই নিয়ে।



লোকায়ত দর্শন মতে- কোন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রমাণের প্রয়োজন। বিশ্বাস-নির্ভর অনুমানের সাহাহ্যে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। অনুমান-নির্ভর, একান্ত বিশ্বাস-নির্ভর অমর আত্মা, ইহলোক, পরলোক ইত্যাদি ধারণাগুলো লোক ঠকানোর জন্য একদল ধূর্ত লোকের সৃষ্টি।



প্রমাণের জন্য প্রত্যক্ষ প্রমাণই শ্রেষ্ঠ বলে চার্বাক দর্শন মনে করলেও প্রত্যক্ষ অনুগামী জ্ঞানকেও মর্যাদা দিয়েছিল। অপ্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে প্রতিটি অনুমানের মূল শর্ত অবশয়ই হবে 'পূর্ব প্রত্যক্ষ' অর্থাৎ প্রত্যক্ষের ওপর নির্ভর করে অনুমান। যেমন ধোঁইয়া দেখলে আগুনের অনুমান, গর্ভ দেখলে অতীত মৈথুনের অনুমান ইত্যাদি।



ভাববাদীদের চোখে প্রত্যক্ষ ও প্রত্যক্ষ-অনুগামী জ্ঞানের গুরুত্ব ছিল সামান্য অথবা অবান্তর। তারা অনেক বেশি গুরুত্ব দিতেন, 'ঋষি' নামধারী ধর্মগুরুদের মুখের কথাকে, ধর্মগুরুদের অন্ধ-বিশ্বাসকে যার উপর নির্ভর করে গড়ে উঠেছিল আত্মা সংক্রান্ত মতবাদ বা আধ্যাত্মবিদ্যা।



আজও যারা বলেন, "বিজ্ঞানের সঙ্গে ধর্ম এবং আধ্যাত্মবাদের কোন দ্বন্দ্ব নেই, বরং আধ্যাত্মতত্বই 'পরম বিজ্ঞান', তারা এটা ভুলে যান- প্রত্যক্ষ জ্ঞান বা অপ্রত্যক্ষ প্রমাণ ছাড়া প্রকৃত বিজ্ঞানের প্রথম ধাপটিতে পা রাখাই সম্ভব নয়। আর আধ্যাত্মতত্ব দাঁড়িয়ে আছে 'আত্মা অমর' এই বিশ্বাসের উপর, যা বিজ্ঞান-বিরোধী বিশ্বাস।



লোকায়ত দর্শন প্রত্যক্ষ ও প্রত্যক্ষ অনুগামী জ্ঞানের উপর নির্ভর করে দ্বিধাহীন ভাষায় ঘোষণা করেছিল- চৈতন্য দেহেরই গুণ বা দেহেরই ধর্ম। দেহ ধ্বংস হওয়ার পর চৈতন্যস্বরূপ আত্মার অস্তিত্ব অজ্ঞান ও ধূর্তদের কল্পনা মাত্র। আর 'আধ্যাত্মতত্ত্ব' বা আত্মার অবিনশ্বরতার উপর নির্ভর করে ওঠা তত্ত্ব বিজ্ঞানের লক্ষণ নয় ; অজ্ঞানের লক্ষণ।



লোকায়ত দর্শনের এই বক্তব্যের বিরুদ্ধে শংকরাচার্য যে যুক্তি দিয়েছিলেন তা হল- লোকায়তদের মতে দেহের মূল উপাদান জল, মাটি, আগুন, বায়ু ইত্যাদি ভূত-পদার্থ। এই প্রতিটি পদার্থই জড় বা অচেতন পদার্থ। তাহলে এই অচেতন পদার্থে গড়া মানুষের মধ্যে চেতনা আসছে কোথা থেকে? আসছে নিশ্চই এই সব অচেতন পদার্থের বাইরে থেকেই। অতএব স্বীকার করে নেয়া উচিৎ- চৈতন্য বা আত্মা দেহের অতিরিক্ত একটা কিছু। আত্মা বিষয়ে অন্যান্য বহু আধ্যাত্মবাদী দার্শনিক যে সব তর্কের ঝড় তুলেছেন, তাঁদের অনেকের বক্তব্যেই শংকরাচার্যের এই যুক্তির সুর লক্ষ্য করা যায়। তাঁরাও ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তুলেছেন- জড় বা অচেতন পদার্থে গড়া দেহ তো সরল যুক্তিতে অচেতনই হবার কথা। তবে মানুষের চৈতন্য আসছে কোথা থেকে?



লোকায়ত দর্শন এই যুক্তির বিরুদ্ধে পালটা যুক্তিও হাজির করেছে - মদ তৈরির উপকরণগুলোতে আলাদা করে কোন মদশক্তি নেই। কিন্তু সেই উপকরণগুলোকেই এক ধরণের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মিলন ঘটানোর পর সম্পূর্ণ নতুন এক গুণ পাওয়া যাচ্ছে, যাকে বলছি মদ। আত্মা বা চৈতন্যও একই জাতীয় ঘটনা।

লোকায়তিকদের চৈতন্যএর সঙ্গে মদশক্তির তুলনা নিয়ে কোন বিপক্ষ দার্শনিকই কুটতর্ক গড়ে তোলার চেষ্টা করেননি। তবে, দৃষ্টান্ত হিসেবে এনেছেন মৃতদেহের তুলনা। চৈতন্য যদি দেহেরই লক্ষণ বা ধর্ম হয়, তবে মৃতদেহেও তো চৈতন্য থাকার কথা, থাকেনা কেন?



লোকায়ত দর্শনের আত্মা বা চৈতন্যতত্ত্বের কাছে এটাই সবচেয়ে জোরালতম যুক্তি। চার্বাক বা লোকায়ত দর্শন এর বিপক্ষে জোরাল কোন যুক্তি আর হাজির করতে পারেনি। প্রাচীনকালের পটভূমিতে শারিরবিদ্যার অনগ্রসরতার যুগে এই ধরনের যুক্তির কোন উত্তর দেয়া সম্ভব ছিল না। আজ বিজ্ঞানের তথা শারীর-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছুই জেনেছি, তারই ভিত্তিতে আমরা বলতে পারি দেহ ও মৃতদেহের ধর্ম সমান নয়। চিন্তা, চেতনা বা চৈতন্য মস্তিষ্কের স্নায়ুকোষের ক্রিয়া।



মৃতদেহের ক্ষেত্রে মৃতদেহেরই অংশ মস্তিষ্ক স্নায়ুকোষের যেহেতু মৃত্যু ঘটে তাই স্নায়ুকোষের ক্রিয়াও ঘটে না, ফলে মৃতদেহের ক্ষেত্রে চৈতন্য বা চিন্তা থাকে অনুপস্থিত।

লোকায়ত দর্শনে আত্মা, পরলোক এবং পারলৌকিক ক্রিয়াকর্ম নিয়ে এমন অনেক যুক্তি দেখান হয়েছে, যেসব যুক্তি এযুগের যুক্তিবাদীদেরও ঈর্ষা জাগাবার মত। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এর সম্পাদক প্রবীর ঘোষ চার্বাক দর্শনের কিছু শ্লোকের কাব্যানুবাদ করেছেন। কিছু উদাহরণ দেয়া হল :



১. ব্রাহ্মণ জীবিকা হেতু তৈরি শ্রাদ্ধাদি বিহিত।

এছাড়া কিছুই নয় জেনো গো নিশ্চিত।।


- ব্রাহ্মণেরা তাদের জীবিকার তাগিদেই 'শ্রাদ্ধ' নামক নিয়ম চালু করেছে। পয়সা কামানোর অজুহাত ছাড়া শ্রাদ্ধ আর কিছুই নয়।



২. যদি, শ্রাদ্ধকর্ম হয় মৃতের তৃপ্তির কারণ।

তবে, নেভা প্রদীপে দিলে তেল উচিৎ জ্বলন।।


- শ্রাদ্ধকর্মের ফলে যদি মৃতের তৃপ্তি হয় তাহলে নেভা প্রদীপে তেল দিলেও আগুন জ্বলা উচিৎ।



৩. পৃথিবি ছেড়ে যে ভূতপদার্থে ফেরে তার পাথেও দিতে পিণ্ডদান বৃথা।

যেমন, ঘর যে গ্রামান্তরে তার পাথেও ঘরে দেয়া বৃথা।।


- বিদেশে থাকা পরিবারের সদস্যের জন্য দেশে বসে রান্না করা বৃথা, ঠিক তেমনি মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করাও বৃথা।



৪. চৈতন্যরূপ আত্মার পাকযন্ত্র কোথা?

তবে তো পিণ্ডদান নেহাতই বৃথা।।


- আত্মার কি পাকস্থলী আছে? যদি না থাকে তাহলে তার উদ্দেশ্যে পিণ্ডদান করলে সে খাবে পিণ্ড বা মাংস খাবেই বা কিভাবে আবার হজম করবেই বা কিভাবে?



৫. যদি জ্যোতিষ্টোম যজ্ঞে বলি দিলে পশু যায় স্বর্গে।

তবে, পিতাকে পাঠাতে স্বর্গে ধরে-বেধে বলি দাও যজ্ঞে।।


- জ্যোতিষ্টোম যজ্ঞে পশুবলি দিলে যদি পশু স্বর্গেই গিয়ে থাকে, তাহলে পিতাকে স্বর্গে পাঠানোর জন্য তাকে ধরে-বেধে যজ্ঞে বলি দিলেই তো হয়, শ্রাদ্ধানুষ্ঠানের দরকার কী?




৬. ভণ্ডরা পশুর মাংস খেতে অজুহাত চান।

তাই তারা দিয়েছেন বলির বিধান।।


- ব্রাহ্মণেরা পশুহত্যা মহাপাপ বলেছিলেন। তারা হিন্দুদের নিরামিষ ভোজনের বিধান দিয়েছিলেন। কিন্তু নিজেরা মাংস খাওয়ার লোভ সামলাতে পারেন নি। তাই ব্রাহ্মণদের আমিষ খাওয়া নিশিদ্ধ হলেও যজ্ঞে উৎসর্গকৃত পশুর মাংস তারা খেতেই পারতেন। তাই তারা যজ্ঞে পশুবলির বিধান দেন।




বুদ্ধের পর চার্বাক দর্শনের বিকাশের কোন খবর আমরা পাইনি।তার কারণ হতে পারে,

১. বৌদ্ধ দর্শন চার্বাক দর্শন অপেক্ষা অনেক উন্নততর, সংঘবদ্ধ, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য দর্শন ছিল।

২.বৌদ্ধ দর্শনের আবির্ভাব ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় বৌদ্ধ অনুরাগিদের অগ্রগমন, পিছিয়ে থাকা চার্বাক দর্শনকে আরো পিছিয়ে দিয়েছিল।

৩. চার্বাক দর্শনের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদীদের মগজ ধোলাই।



ফলে আমরা দেখতে পেলাম, যে শোষিত সাধারণ মানুষদের উপকারের জন্য চার্বাক দর্শন আত্মাবাদ ও ঈশ্বরবাদকে শানিত যুক্তিতে খণ্ডন করেছিল, সেই শোষিত সাধারণ মানুষই একসময় চার্বাক দর্শনকে এক নীতিহীন দর্শন বলে দূরে ঠেলে দিয়েছিল। এমনকি 'চার্বাক' শব্দটিকে লোকে গালাগাল বলেই ভাবতে শুরু করেছিল।



উপাসনা-ধর্মে বিশ্বাসীরা (উপাসনা ধর্ম বলতে ইংরেজি 'religion' শব্দটির বাংলা প্রতিশব্দকে বোঝাতে চাইছি। শুধু 'ধর্ম' শব্দটির দ্বারা ইংরেজি 'property' শব্দটির বাংলা প্রতিশব্দ বোঝায়) চার্বাকদের আরো নানা নামে চিহ্নিত করেছিল- লোকায়ত, বৃহস্পত্য, স্বাভাবিক, ভূতবাদী ইত্যাদি। চার্বাকেরা মনে করতেন, জগৎ স্বভাবগতভাবেই বৈচিত্র্যময় ও বৈচিত্র্যের কারণ। অতএব ঈশ্বরকে বৈচিত্র্যের স্রষ্টা ভাবাটা ভূল। ভূতবাদী হিসেবে ওরা মনে করতেন- ক্ষিতি বা পৃথিবী, অপ বা জল, তেজ বা আগুন ও মরুৎ বা বায়ু থেকেই সব কিছুর সৃষ্টি। ধ্বংসে সবই আবার এই চার ভূতেই বিলীন হয়।



'ভূতবাদ' মনে করত, পৃথিবীতে পদার্থেও পরিমাণ পাঁচ। আবার কিছু ভূতবাদীদের মতে পৃথিবীতে মৌলিক পদার্থের পরিমাণ চার। এই মৌলিক পদার্থ থেকেই পৃথিবীর বস্তু ও প্রাণীর সৃষ্টি। ধ্বংসে আবার সবই পঞ্চভূতে বা চার ভূতে বিলীন হয়। এই মৌলগুলো কী কী তা আমরা আগেই জেনেছি। এখন আমরা এই চারটি বা পাঁচটি মৌলিক পদার্থের তত্ত্ব মেনে নিতে পারব না। তাদের বর্ণিত মৌলিক পদার্থগুলোর মধ্যে একটিও প্রকৃত অর্থে মৌলিক পদার্থ নয়। আজ আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি। কিন্তু পাঠক পাঠিকাগণ আপনারা এই তত্ত্ব কোন যুগের সেটা একটু বিবেচনায় আনুন। একটু বিবেচনা করলে স্বীকার করে নিতেই হয়, আজ থেকে দু'আড়াই হাজার বছর আগের কিছু চিন্তাবিদ কী অসাধারণ বিপ্লবাত্মক চিন্তায় পৌঁছেছিলেন- সব কিছুই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত এবং মৃত্যুর পর মৃতদেহ মৌলিক পদার্থে বিলীন হয়ে যায়। দেহাতীত আত্মা বলে কিছু নেই। এমন চিন্তা মানুষের মাথায় এসেছিল সম্ভবত মৃত্যুর পর দেহের পরিণতি দেখে, অস্ত্র ও তৈজস্পত্রের ভঙ্গুরতা দেখে। মৃতদেহকে পচে-গলে মাটিতে মিশে যেতে দেখে, পূড়ে ছাই হয়ে শেষ হয়ে যেতে দেখে। অনুমান করে বলা যেতে পারে, তাদের এসব প্রত্যক্ষ প্রমাণ চতুর্ভূত বা পঞ্চভূত তত্ত্বে পৌঁছে দিয়েছিল।



সে সময়ের প্রেক্ষিতে চতুর্ভূত বা পঞ্চভূত তত্ত্বকে অবশ্যই অসাধারণ বলতেই হয়। দুঃখ এই, আজকের যুগে যেখানে মৌলিক পদার্থ নিয়ে বিজ্ঞানের গবেষণা যখন বিশাল রকম এগিয়ে গেছে, শারীরবিদ্যা নিয়ে গবেষণাও যখন অনেক দূরে এগিয়ে গেছে, সেখানে কিছু মানুষ আজও বিশ্বাস করে, মৃত্যুর পর দেহ মাটিতে পুঁতে ফেললেও, আগুনে পুড়িয়ে দেবার পরও সব শেষ হয় না, বেঁচে থাকে আত্মা, অর্থাৎ চিন্তা, চেতনা, চৈতন্য বা মন। আড়াই হাজার বছরে বিজ্ঞান অনেক এগোলো, কিন্তু আমাদের চেতনা এগোলো কই? আমরা তো যুক্তিহীনতার আবর্তে তলিয়ে যাচ্ছি। এই অধঃপাতকেই কি আমরা মেনে নেব?

Read more ...

Tuesday, October 4, 2011

আল্লাহ তা’য়ালা সম্পর্কে তিনটি প্রশ্ন এবং একটি বালকের জবাব

অনেক বছর আগে, তাবেয়ীনদের সময়ে (সাহাবীদের পরের সময়ে)। বাগদাদ ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। তৎকালীন প্রখ্যাত বহু আলিম এখানে বসবাস করতেন। তাই এটি হয়ে উঠেছিল ইসলামী জ্ঞানের কেন্দ্রভূমি।

একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে তিনটি প্রশ্নসহ পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানালেন যে, সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছেন এবং মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য।

খলিফা সকল আলিমদের একত্র হতে বললেন। রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন, আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি এ স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে যা আমাকে রোমের রাজা সঙ্গে দিয়ে দিয়েছেন।

প্রশ্নগুলো হল-
. আল্লাহর আগে কি ছিল?
. আল্লাহ কোন দিকে মুখ করে আছেন?
. এই মুহুর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন?

সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন; এর মধ্যে একটি ছোট বালক খলিফার কাছে এ প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য অনুমতি চাইল; খলিফা তাকে অনুমতি দিলেন।

প্রশ্নোত্তর শুরু হল :

বালক : আপনি কি গুনতে জানেন?
দূত : হ্যাঁ।
বালক : তাহলে ১০ থেকে উল্টো দিকে গুনুন।
দূত : (দূতটি গননা শুরু করল) ১০, ৯, ৮,...... ১।
বালক : ১- এর আগে কি?
দূত : ১- এর আগে কিছুই নেই।

বালক : ঠিক আছে গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন কি থাকবে এই ‘এক‘- এর আগে যা নিশ্চিত সত্য, শাশ্বত, চিরস্থায়ী, সুস্পষ্ট।

(বালকটির স্পষ্ট উত্তরে দূতটি হতবিহ্বল হয়ে গেল, কিছু অস্বীকার করতে পারল না।)

দূত : তাহলে এখন বল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন?
বালক : একটি মোমবাতি আনুন এবং তাতে আগুন জ্বালান
(মোমবাতি জ্বালানো হল)
বালক : এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে ?
দূত : এটাতো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে; এটা কোন এক দিকে নির্দিষ্ট নেই।

বালক : যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে; তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে যে তিনি নির্দিষ্ট কোন একটি দিকে মুখ করে থাকবেন, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি; সকল আলোর আলো।

(রোমান দূত বোকা বনে গেল। সে অবাক বিস্ময়ে অভিভূত হল। এতটুকু একটি বালক তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে, তার যক্তি-প্রমাণের কাছে কোনরূপ দ্বিমত পোষণ করা যাচ্ছে না। অবশেষে সে তার শেষ প্রশ্ন করার জন্য মুখ খুলতে গেল।)

বালক : থামুন। এখানে প্রশ্ন করছেন আপনি আর জবাব দিচ্ছি আমি। আর যেহেতু উত্তরদাতা প্রশ্নকর্তা থেকে বড় তাই আপনি নিচে নেমে আসুন আর আমাকে উপরে আসন গ্রহন করতে দিন ।

এরপর দূত নিচে নেমে এল এবং বালকটি উচু স্থানে আসন গ্রহন করার পর দূত তার শেষ প্রশ্নটি করল।

দূত : বল এখন আল্লাহ কি করছেন?

বালক : এই মুহুর্তে আল্লাহ তোমাকে উচু স্থান থেকে নিচে নামিয়ে অপমান করেছেন এবং আমাকে নিচু স্থান থেকে উচু স্থানে উঠিয়ে সম্মানীত করেছেন। আর এভাবেই যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠিয়ে সম্মানীত করেন এবং আল্লাহর একত্বে অবিশ্বাসীদেরকে অপদস্থ করেন।

অতঃপর রোমান দূতের আর কিছু বলার থাকল না, সেই স্থান ত্যাগ করা ছাড়া।

এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পন্ডিত হিসেবে আবির্ভূত হন এবং তিনিই হলেন ইমাম আবু হানিফা (র)।

আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমীন।

Read more ...

Monday, October 3, 2011

কুরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধরণ সফটওয়্যার।

রআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।

টিউটোরিয়াল

১. প্রথমে এই লিংক থেকে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)

২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (muhiuddinkhan.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি মাওলানা মুহিউদ্দীন খানের করা, যিনি মারেফুল কোরআন (বাদশাহ-ফাহাদের পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার কর্তৃক হাজীদের সরবরাহকৃত বিখ্যাত তাফসির) এর অনুবাদক।
কেউ অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।

[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]

৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।

৫. বাংলা অনুবাদের muhiuddinkhan.trans.zip ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

৬. Me only রেডিও বাটনে টিক দিয়ে OK করুন।

৭. কনর্ফামেশন মেসেজ আসবে OK করুন।

৮. এবার View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান এ ক্লিক করুন। বাংলা আসবে।

পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে তা ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন সোলায়মান লিপি ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-

৯. Tools থেকে Options এ ক্লিক করুন। এখান থেকে View এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-

১০. trans_bn_fontName এর ঘরে ‍SolaimanLipi টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে। Apply করে OK করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!

সার্চ করার কৌশল

ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের ‍Search বা Advanced বক্স থেকে বাংলায় টাইপ করুন তওবা তারপর Search বাটনে ক্লিক করুন।

দেখুন তওবা সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!

কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে-

Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন। (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)

যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে

--------------------------------------

ভালো থাকুন, সুস্থ থাকুন।


Read more ...

Monday, September 19, 2011

পবিত্র কোরআন এবং "বিগ ব্যাংগ"

বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত মহাবিশ্ব সম্পর্কে সারা পৃথিবীতে এ ধারনা প্রচলিত ছিল যে, এই মহাবিশ্ব অসীম এবং সমসময় তা এমনিই থাকবে। জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই মডেল ভূল প্রমানিত হয়। বর্তমান ২১ শতকে পৃথিবীর প্যখ্যাত কিছু বিজ্ঞানী ও গবেষকের অক্লান্ত পরিশ্রম, পরীক্ষা নিরীক্ষা এবং গানিতিক গননার ফলশ্রুতিতে আধুনিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই মহাবিশ্বের একটি শুরু রয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞানের মতে, ১৩ থেকে ১৪ বিলিয়ন বছর পূর্বে এক মহাবিস্ফোরনের ফলে মহাবিশ্বের বিস্তৃতি আরম্ভ হয়। এটাই “বিগ ব্যাংগ”। এই মহাবিস্ফোরনের শুরুতে মহাবিশ্বের সকল পদার্থ এবং শত্তি একটা নির্দিষ।ট বিন্দুতে একীভূত ছিলো।

পবিত্র কোরআনে মহান আল্লাহপাক ঘোষনা করেছেন:
Yusuf Ali: Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before we clove them asunder? We made from water every living thing. Will they not then believe?(21:30)

Read more ...

কোরআন এবং পৃথিবী অভ্যন্তরস্থ লোহা

আল্লাহপাক যেসব ধাতু সম্পের্কে কোরআনে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে তােদর মধ্যে লোহা অন্যতম। সূরা আল হাদিদ অর্থাত লোহা , হতে আমরা জানেতে পারি,
“And We also sent down iron in which there lies great force and which has many uses for mankind…” (Quran 57:25)
আল্লাহপাক, পৃথিবীঅভ্যন্তরে লোহা পাঠিয়েছেন। লোহা সূরাটি কোরআনের ঠিক মধ্যখানে অবষ্থিত(সুরা নং:৫৭, মোট সুরা ১১৪)।

সুরা আল হাদিদ কোরআনের ৫৭ তম সূরা। আরবীতে “আল হাদিদ” এর সংখ্যাতাত্ত্বিক মান ৫৭। পর্যায় সারনী হতে আমরা জানি যে, লোহার পারমানবিক সংখ্যা ২৬।যখন, আমরা বিসমিল্লাহ(শুরুর আয়াত) কে আয়াত ধরি, অনেক ইসলামি পন্ডিতের মতে আয়াতের অর্ন্তভূক্ত , তাহলে ২৫ তম আয়াতটি যেখানে ‘লোহাকে’ ‘পাঠানো’ হয়েছে উল্লেখ করা হয়েছে তা ২৬ এ উপনীত হয়, যা লোহার পারমানবিক সংখ্যা নির্দেশ করে। এভাবে, হিসাব করলে ‘লোহা সুরা’র মোট ২৯ টি আয়াতকে ৩০ তম আয়াত (বিসমিল্লাহির রাহমানির রাহিম একটা আয়াত হলে) বলা যায়। যা লোহার সবচাইতে সহজলভ্য আইসোটোপের (fe56) নিউট্রন সংখ্যা নির্দেশ করে।
অর্থাত , আল হাদিদ সূরা যেসব সংখ্যাতাত্ত্বিক ও অন্যান্য মূল্য প্রর্দশন করে তা হলো
মানুষের বহুবিধ উপকারের জন্য লোহ পৃথিবীতে পাঠানো হয়েছে। লোহা সূরা টি কোরআনের মধ্যখানে অবষ্থিত(পৃথিবী অভ্যন্তরে লোহার অবস্থানের মতো) , দুই প্রকারে লোহার পারমানবিক সংখ্যা, লোহার সবচাইতে সহজলভ্য আইসোটোপের (fe56) নিউট্রন সংখ্যা ।

http://www.youtube.com/user/MuhaddithDotOrg

Read more ...

পবিত্র হজ্ব ব্যবসা না তামাসা

প্রত্যেক মুসলমানদের জন্য হজ্ব আদায় করা একটি ফরজ কাজ। সামর্থ থাকুক বা না থাকুক সবাই- চায় হজ্ব করতে। ইসলামে অবশ্য করণীয় হুকুম আহকামের মধ্যে হজ্ব চতৃর্থ। জীবনকে সঠিকভাবে চালাতে ও মন-মানসিকতাকে পরকালের জন্য তৈরী করতে পবিত্র হজ্ব খুবই গুরুত্ব বহন করে। মন ও জীবনকে পাপ ও পঙ্কিলতা থেকে মুক্ত বিরতে রাখতে হজ্বের সফর বিরাট ভুমিকা রাখে। আমাদের কাছে হজ্ব যতটুকু গুরুত্ব বহন করে তেমনি আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছেও হজ্ব অতীব মর্যাদা রাখে। ত্যাগ তিতিক্ষার এক সুমহান নিদর্শন পবিত্র হজ্ব। হজ্বের অভিধানিক অর্থ ঈমান আল গাযজ্বালী (রাঃ)’র মতে নিয়্যাত করে কোথাও যাওয়া বা পূণ্য সংকল্পে ভ্রমণে যাওয়া। হজ্বের সফরকে তাই আল্লাহ সুবানাহু তায়ালা অতীব গুরুত্ব ও মর্যাদার সাথে তুলনা করেছেন। সহীহ হাদিসেও পাওয়া যায় মাহবুবে মাওলা সরদারে দু’জাহান হযরত মোহাম্মদ (সঃ) ও হজ্বের সফরে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। তিনিই তাঁর জীবনের শেষ হজ্বে মানব জাতির জন্য ময়দানে আরাফাতে এক অমূল্য বক্তব্য দিয়েছেন যা বিদায় হজ্বেও ভাষণ হিসেবে সর্বত্র সমাদৃত। এই মূল্যবান ভাষণের প্রতিটি শব্দ প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য শিক্ষণীয়। তাই বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলিম নর-নারীরা চেষ্টা করে প্রতি বৎসর হজ্বে যাবার। যার কোন সামর্থ নেই হজ্বে যাবার সেও মাওলা সুবাহানাহু তায়ালার কাছে আকুতি জানায় যেন তিনি যেন মৃত্যুর আগে একটি বার তাঁকে পবিত্র হজ্বে যাবার তৈফিক দান করেন। অনেকের আকুতি মহান আল্লাহ তায়ালা শুনেন। হজ্জে যাবার সুপ্ত বাসনা মনে পোষণ করেন না এমন লোক পাওয়া দুষ্কর। আমার জানামতে এমনও লোক আছে যারা হজ্বে যাবার জন্য নিয়্যাত করে সঞ্চয় করে। সমগ্র জীবনের সঞ্জয়কৃত পুঁজি দিয়েও মৃত্যুর আগে একবার পবিত্র বায়তুল্লাহ তাওয়াফ করতে চায়। হজ্বের সফর যে একেবারে সহজসাধ্য তা নয়। এই সফর কষ্টের এবং পরিশ্রমের হয়। অতীতে যাতায়াত করতে গিয়ে অনেকের সেই দূরত্বকে কমিয়ে দিয়েছে আকাশযান। বর্তমান যুগে আকাশ পথেই যাত্রা বা যাতায়াত করেন হাজীরা। অতীতের মত ব্যবস্থাপনাও নেই এখন। সৌদিআরবে হাজীদের জন্য সকল প্রকার সুবিধাবাদী বিদ্যামান। আগের চাইতে বর্তমান হাজীদের জন্য ব্যবস্থাপনা অভাব পরিলক্ষিত হয় না। বৎসরে একবারই অনুষ্ঠিত হয় বিধায় হাজী সাহেবদের ভীর হয় প্রচুর, তা সামল দিতে সৌদি সরকারকে রীতিমতো হিমশিম খেতে হয়। তাই সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম নীতি প্রণয়ন করা হয়েছে এবং তা অগ্রীম জানিয়ে দেওয়া হয়। প্রত্যেক দেশ থেকেই যাতে হাজীরা সুষ্ঠভাবে হজ্ব কার্য সম্পাদন করতে পারেন। প্রায় সকল দেশেই তাদের এম্বেসীর মাধ্যেমে সেই নিয়মনীতির আলোকে ভিসা প্রতান করা হয়। ইদানীং ভার বেশি হওয়াতে দেশে দেশে জানিয়ে দেওয়া হয়েছে কতজন লোক হজ্ব পালনে যেতে পারবে। দেশ ভেদ কিছুটা সংখ্যায় ব্যতিক্রম রয়েছে। এক দেশ থেকে অন্য দেশ, ভাষায় ভিন্নতা ও ভিন্ন পরিবেশে যাওয়া তাই একার দ্বারা বিছু করা সম্ভব হয় না। এ ছাড়াও বহুবিধ সমস্যা থাকায় সরকারীভাবেই ব্যবস্থাপনা করা হয়। সেই থেকে বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলাদেশ সরকার হাজীদের জন্য প্রত্যেক বছর এই উদ্যেগ নেয়। কিন্তু বাংলাদেশ সরকার বরাবরই ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বিগত কয়েক বছর বহুগুন বেড়েছে। চলিত বছরে তা চরম আকারে ধারণ করেছে। হাজীদের আবেগ অনুভুতি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল একের পর এক তামাশা করে যাচ্ছে। সেই সুযোগে আরো কিছু এজেন্ট হাজীদের সাথে প্রতারণামূলক ব্যবসা করছে। মানুষের ঈমানী ও সরল অনুভুতিকে পুঁচি করে পাবত্র হজ্বকে নিয়ে তামাশা, ব্যবসা করার অধিকার কেউ দেয়নি সরকার কিংবা সরকার অনুমোদিত এজন্সীগুলোকে। হাজী ক্যাম্পে হাজীদের অবর্ণনীয় কষ্ট ও অব্যবস্থাপনার দরুণ আজ অনেকেই অতিষ্ঠ। এমনকি হাজী ক্যাম্পে হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে। এতে করে গোটা দেশেল ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। বিশ্বেও মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম মুসলিম দেশ, সেখানে হজ্ব নিয়ে ব্যবসা ও তামাসা অনাকাঙ্খিত ও বেনাদায়ক। যেখানে হাজীদের সবাই মিলে সহযোগিতা, সহমর্মিতা ও সাহায্য করা প্রয়োজন সেখানে ব্যর্থতা প্রতারণা, ব্যবসা ও তাদের অনুভুতি নিয়ে তামাশা করা কি উচিত? যতি তা না হয়, তা হলে কেন বারবার হাজীদের নিয়ে একই গছনার পুণরাবৃত্তি হয়। আমাদের আশেপাশের অমুসলিম দেশগুলো হজ্ব ব্যবস্থাপনা সম্পাদন করে মর্যাদা ও গুরুত্বের সহিত। আমাদের দেশ মুসলিম দেশ, হবার পরেও কেন এত ব্যর্থতা দেখায়, তা মোটেই বোধগম্য নয়। চলতি বছরে হজ্ব ব্যবস্থাপনায় সরকারকে সহায়তা করতে অনেক অভিজ্ঞ প্রতিষ্ঠান সাহায্যোর হাত সম্প্রসারিত করার পরেও সরকারের সম্মতি মিলেনি বলে অবাক হয়েছি। এই অবস্থা অব্যহত থাকলে বাংলাদেশ থেকে আগামীতে হজ্বে যাবার জন্য অনেকেই সাহস করবে না হয়তো। সময় থাকতে হজ্বের ব্যাপারে সুষ্ঠ উদ্যেগ নেয়া প্রয়োজন মনে করছি এবং সেই উদ্যেগে যেন ব্যবসায়িক কোন ফন্দি না থাকে। ঈমানী দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করলে আল্লাহ’র সন্তুষ্টি পাওয়া যায়। হজ্বের ক্ষেত্রে সেই দায়িত্ব পালন ঈমানী দায়িত্বের অন্তর্ভূক্ত বলে মনে করি সাথে সাথে সকল এজেন্টের প্রতিও নজর দেওয়া প্রয়োজন। ট্রেভেল এজেন্টদের ব্যবসায়িক নীতির জন্যও অনেক সময় বিপত্তি দেখা যায়। ট্রেভেল এজেন্টদের খামখেয়ালীর দরুণ এবারে ব্রিটেনেও হাজীরা কষ্টের সম্মুখীন হয়েছেন। গত বছরেও ভিসা জটিলতায় ব্রিটেন থেকে অনেকই হজ্বে যেতে পারেন নাই। অবশ্য ব্রিটেন সরকার কোন উদ্যেগ নেয় না, যা করার অুমোদিত ট্রেভেল এজন্টরাই করে। তাই অনেক এজেন্টই হাজীদের নিয়ে প্রতারণা করে। পবিত্র হজ্ব একটি ধর্মীয় বিধান এবং তা অবশ্যই করণীয় সামর্থবানদের জন্য। অনেকের জন্য হজ্ব খুবই গুরুত্বও রাখে। স্বয়ং রাব্বুল আলামীন পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সুরা নাযিল করেছেন এবং সূরা হজ্ব নাম দিয়ে এই হজ্ব অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব মুসলমান নর-নারীদেও কাছে আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং পবিত্র হজ্বকে নিয়ে নিয়ে ব্যবসা-তামাশা করা উচিত নয়। এবারের হজ্ব যাত্রীদেও প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ সুবাহানাহু তায়ালা যেন সবাইকে সুষ্ঠভাবে হজ্ব সম্পাদন ও হজ্ব করার তাওফিক দেন।

Read more ...

Saturday, September 17, 2011

নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

সালাত আরবী শব্দ। যার আভিধানিক অর্থ হলো- কারো দিকে মুখ করা, অগ্রসর হওয়া, দো’য়া করা, নিকটবর্তি হওয়া, পবিত্রতা বর্ণনা করা, ক্ষমা প্রার্থনা করা। তবে সালাত নামায হিসেবেই আমাদের কাছে বেশী পরিচিত।নামায ফারসী শব্দ। কোরআনের পরিভাষায় নামাযের অর্থ হলো আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, তাঁর দিকে অগ্রসর হওয়া, তাঁর কাছে যাওয়া, তাঁর একেবারে নিকটবর্তি হওয়া। এই সালাতের হুকুম দেয়া হয়েছে ইকামত শব্দের মাধ্যমে। ইসলামের ৫টি মৌল ভিত্তির মধ্যে সালাত দ্বিতীয়।

হযরত মুহাম্মদ (সাঃ)এরশাদ করেছেন- "সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজস্বরূপ।”

ইসলামের ৫টি মৌল ভিত্তির মধ্যে সালাত দ্বিতীয়

আল্লাহ আল-কোরাআনে বিভিন্ন জাগায় বলেছেন:-

  • সূরা আনআমের ১৬২নং আয়াতে ঘোষণা করেন- ''নিশ্চয়ই আমার নামায, আমার কোরবানী, আমার জীবন ও আমার মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য।”
  • সূরা যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ বলেন- ''আমি জ্বিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেনি।”
  • সূরা আনআমের ৭৯নং আয়াতে আল্লাহ বলেন- ''আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের দলভুক্ত নই।”
  • সূরা মুমিনুন-এর ১-২নং আয়াতে আল্লাহ বলেন- ''নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাযে বিনয়াবনত হয়।” সূরা মুমিনুন-এ আল্লাহ মুমিনদের ৭টি গুণের কথা উল্লেখ করেছেন।”
  • সূরা আলাকের ১৯নং আয়াতে বলা হয়েছে ''সিজদা কর ও আল্লাহর নিকটবর্তী হও।”
  • সূরা বাকারার ৪৩ ও ৪৫নং আয়াতে আল্লাহ বলেন-''নামায কায়েম কর, যাকাত প্রদান করএবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও। সবর ও নামায সহকারে সাহায্য চাও। নিঃসন্দেহে নামায বড়ই কঠিন কাজ, কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য নয় যারা মনে করে, সবশেষে মিলতে হবে তাদের রবের সাথে এবং তারই দিকে ফিরে যেতে হবে।”
  • সূরা আল কালাম এর ৪২-৪৩নং আয়াতে আল্লাহ বলেন- ''যেদিন কঠিন সময় এসে পড়বে এবং সেজদা করার জন্য লোকদেরকে ডাকা হবে কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত। হীনতা ও অপমানবোধ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর আগে যখন তারা সম্পর্ণ সুস্থ ছিল তখন সিজদার জন্য তাদের ডাকা হলে তারা অস্বীকৃতি জানাতো।”
  • এটা আয়শা (রা.) থেকে বর্ণিত, নবী করিমকে (স.) জিজ্ঞেস করা হলে তিনি বলেন- তুমি এভাবে নামায আদায় করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তোমার পক্ষে তা সম্ভব না হয়, তবে তুমি অবশ্যই মনে করে নিবে যে, আল্লাহ তোমাকে সর্বক্ষণ দেখছেন (মুসলিম শরীফ)”।
  • আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন-হযরত মুহাম্মদ (সাঃ)বলেছেন- কেয়ামতের দিন বান্দার আমলের মধ্য থেকে যে আমলটির হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে সেটিই হলো নামায। যদি এ হিসাবটি নির্ভুল পাওয়া যায় তাহলে সে সফলকাম হবে ও নিজের লক্ষে পৌঁছে যাবে। আর যদি এ হিসাবটিতে ভুল দেখা যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে ও ধ্বংস হয়ে যাবে। যদি তার ফরযগুলোর মধ্যে কোন কমতি থাকে তাহলে মহান ও পরাক্রমশালী -
  • অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর অনুগত নয় এবং আখেরাতে বিশ্বাস করে না, তার জন্য নিয়মিত নামায পড়া একটি আপদের শামিল। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে আল্লাহর আনুগত্যের নিজেকে সোপর্দ করেছে এবং যে ব্যক্তি মৃত্যুর পর তার মহান প্রভুর সামনে হাযির হবার কথা চিন্তা করে, তার জন্য নামায ত্যাগ করাই কঠিন।

নিশ্চয়ই নামায মন্দ ও অশ্লীল কাজ থেকে নামাযীকে ফিরিয়ে রাখে:-

  • সূরা আনকাবুতের ৪৫নং আয়াতে আল্লাহ বলেন- ''তোমার প্রতি অহির মাধ্যমে যে কিতাব পাঠনো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামায কায়েম করো, নিশ্চয়ই নামায মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।”
  • লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহতায়ালা নিশ্চয়তা দিয়েই কথাটি বলেছেন। অর্থাৎ আল্লাহ নামায কায়েমের মাধ্যমে সমাজ থেকে অশ্লীল ও নিষিদ্ধ কাজগুলো বন্ধ করতে চান।
  • যে উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ নামায ফরয করেছেন, মুসলমানদের ব্যক্তি ও সমাজে বর্তমানে নামায সে উদ্দেশ্য সাধনে ব্যর্থ হচ্ছে।সালাতের গুরুত্ব:হযরত ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি তাঁর সমস্ত গভর্ণরদের কাছে এই মর্মে নির্দেশ জারি করেনযে- ”তোমাদের যাবতীয় দায়-দায়িত্বের মধ্যে নামাযই আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ।” ইসলামী জীবন বিধানে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ।

প্রত্যেক মুসলিম নর নারীর ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে:-

  • পাঁচ ওয়াক্ত নামায ফরয হওয়ার আদেশ মহান আল্লাহ তার প্রিয় নবীকে আরশে আযীমে ডেকে নিয়ে সরাসরি দিয়েছিলেন কিন্তু অন্য সকল কাজের আদেশ জীব্রাঈল (আ.)-এর মাধ্যমে পাঠিয়েছিলেন। পবিত্র কুরআন মজিদে ৮২ বার নামাযের কথা বলা হয়েছে। সন্তানদের বয়স যখন সাত বছর হয় তখন নামায শিক্ষা দেয়া এবং দশ বছর বয়সে নামায পড়তে বাধ্য করার জন্য পিতা-মাতার প্রতি নির্দেশ রয়েছে।
  • নামায ফরয হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তা অবশ্য পালনীয়। মহিলাদের বিশেষ অবস্থা, অজ্ঞান ও পাগল হওয়া ছাড়া নামায থেকে বিরত থাকার কোন সুযোগ নেই। অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামায পড়তে ব্যর্থ হলে বসে, বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে এবং তাও না হলে ইশারায় নামায পড়ার বিধান রয়েছে। সফরে রোজার জন্য শিথিলতা থাকলেও নামায সংক্ষিপ্তাকারে পড়ার বিধান রয়েছে। এমনকি কোন অমুসলিম যদি আসরের সময় ইসলাম কবুল করে তবে ঐ দিন আসরের নামায থেকে তার ওপর নামায ফরয হয়ে যায়।

বিশ্বের সবাই আল্লাহর তসবীহ্ পাঠ করে:-

  • সূরা আন নূরের ৪১নং আয়াতে আল্লাহ বলেন- ''তুমি কি দেখ না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই এবং উড়ন্ত পাখিরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করছে। ওদের প্রত্যেকের জানা কিভাবে আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে হয়।”
  • গাছপালা পাহাড়-পর্বতসমূহ দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুর্দ জন্তুসমূহ অবনত হয়ে অর্থাৎ রুকুর হালতে, সরিসৃপ প্রাণীসমূহ বুকের উপর ভর দিয়ে অর্থাৎ সিজদার হালতে আর ব্যাঙ, কুকুর, বিড়াল, শিয়াল প্রভৃতি প্রাণীসমূহ তাশাহুদের সূরতে আল্লাহর তাসবীহ করছে। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ দাঁড়িয়ে, অবনত হয়ে, সিজদার হালতে ও তাশাহুদের সূরতে একমাত্র নামাযের মাধ্যমেই আল্লাহর তাসবীহ পাঠ করতে সমর্থ হয়।
  • নামাযের মাধ্যমে কালেমার ওয়াদা পালনের অভ্যাস হয়:নামায এমন এক আমল যেখানে নামাযীর মন-মগজ, মুখ, হাত-পা, চোখ-কানথ সবই ব্যবহার করতে হয়।
  • নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় সর্বাবস্থায় যা কিছু করা হয় বা বলা হয়, তা সবই আল্লাহতায়ালার হুকুম ও রাসুল (সা.)-এর তরীকা মতো করতে হয়। কোনো একটা কাজও নামাযীর নিজের ইচ্ছেমতো করা চলে না। এভাবে প্রতিদিন পাঁচবার নামাযে আল্লাহর হুকুম ও রাসুলের তরীকা মতো মন-মগজ ও শরীরের সব অঙ্গকে কাজে লাগিয়ে কালেমার ২ দফা ওয়াদা পালনের অভ্যাস হয়।

নামায আল্লাহকে ভুলতে দেয় না:
আল্লাহতায়ালা :-

  • সূরা তোয়াহার ১৪নং আয়াতে বলেন: ''আমাকে মনে রাখার জন্য নামায কায়েম কর।”নামায আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় যে-আমরা সবসময়ই আল্লাহ যা অপছন্দ করেন তা আমরা করতে পারি না। এভাবেই পাঁচ ওয়াক্ত নামায যে মসজিদে আদায় করতে অভ্যাস করে নেয়, সে আল্লাহকে ভুলে থাকতে পারে না।

মুসলমানদের নামাজের ফল অর্জন না হওয়ার চারটি কারণ হলোঃ

  • নামাজের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ না করা।
  • নামাজের সূরা, দোয়া তাসবিহর সঠিক উচ্চারণ বা কেরাত বিশুদ্ধ না হওয়া।
  • নামাজের গুরুত্বপূর্ণ নিময়কানুন বা মাসলা-মাসায়েল সম্পর্কে অজ্ঞতা।
  • নামাজে পাঠকৃত সূরা, দোয়া তাসবিহর অর্থ ও তাৎপর্য না জানা।

Read more ...

"ব্ল্যাকহোল" সম্পর্কে নিখুঁত তথ্যগুলো আল-কোরআনে কিভাবে এলো?- তা সত্যিই ভাবায়

মহাজগতের অসীম বিস্তৃতিতে আবিষ্কৃত এক বিষ্ময়কর নাম "ব্ল্যাকহোল"। বাংলায় বলা হয় "কৃষ্ঞগহ্বর"। যে নামেই ডাকা হোক না কেন- বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্য দিয়েই এটির আসল পরিচয় ফুটে ওঠে। আল-কোরআনে সরাসরি এটির নাম উল্লেখ করা হয়নি বটে। কিন্তু স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ তাঁর কিতাবে এমন একটি বিশেষ সৃষ্টি সম্পর্কে শপৎ করেছেন এবং এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন যার সাথে "ব্ল্যাকহোল" বা "কৃষ্ঞগহ্বর"-এর বৈশিষ্ট্যের মিল দেখলে সত্যিই বিস্মিত হতে হয়। সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি “হাবল টেলিস্কোপ”- এর সহায়তায় মহাকাশের যে সমস্ত চমকপ্রদ তথ্য উদঘাটিত হচ্ছে সেগুলোর সাথে প্রায় ১৪৫০ বছর পূর্বে নাযিলকৃত আল-কোরআনে প্রদত্ত বিজ্ঞান বিষয়ক ঐশী তথ্যগুলোর যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় তা প্রতিটি চিন্তাশীল মানুষকে ভাবিত ও অভিভূত না করে পারে না। “পবিত্র কোরআনে” মহান আল্লাহ্ প্রদত্ত বৈজ্ঞানিক তথ্য ও ইংগিতের সাথে এগুলোর সমন্বয় সৃষ্টির সাথে সাথে আমার নিজস্ব কিছু বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশই এই আলোচনার মূল বিষয়বস্তু। প্রকৃত খবর মহাজ্ঞানী মহান আল্লাহতায়ালাই ভাল জানেন।

বর্তমানে মহাকাশে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত আবিষকৃত বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যাদির আলোকে এ বিষয়ে অতি সংক্ষেপে ধারণা দেয়া হলো-

Black holes can be divided into several size categories:

*Supermassive black holes

*Intermediate-mass black holes

*Stellar-mass black holes

*Micro black holes

*দৈনিক ইনকিলাব- ৬ মে ১৯৯৮ইং-(পৃথিবী পাশে বিরাট ব্ল্যাকহোল-এর সন্ধান লাভ) - রয়টারস- গত ১৪ মে নাসা জানায়, হাবল মহাশুন্য টেলিস্কোপ বিশাল সেন্টারাস তারকাপুঞ্জের মাঝখানে একটি ব্ল্যাকহোল-এর ছবি তুলেছে। পৃথিবী থেকে এক কোটি আলোকবর্ষ দূরে ব্ল্যাকহোল - এ এক অভূতপূর্ব ছবিতে তারকা জন্মের এক ভয়ঙ্কর অগ্নিঝড় প্রত্যক্ষ করা গেছে।

*দৈনিক ইনকিলাব- ২০ জুন ১৯৯৮ইং-(৩৭০০ আলোকবর্ষ বিস্তৃত ধূলি চাকতি আবিষকৃত) - রয়টারস - সুদূর তারকাপুঞ্জের মাঝখানে এক ব্ল্যাকহোলকে ঘিরে মহাশুন্যে বিরাট আকৃতির চক্রাকার টুপির মত একটি ধূলি চাকতি দৃষ্টিগোচর হচ্ছে। গত ১৮ জুন হাবল মহাশুন্য টেলিস্কোপ থেকে এই ছবিটি প্রেরণ করা হয়। ধূলির এই চাকতি ব্যাসার্ধে প্রায় ৩৭০০ আলোকবর্ষ বিস্তৃত। এটি অতি প্রাচীনকালের তারকাপুঞ্জের সংঘর্ষজনিত ফলশ্রুতি হতে পারে। মহাশুন্য বিজ্ঞান টেলিস্কোপ ইনস্টিটিউট হাবল ছবি বিশ্লেষণ করে।তাদের মতে, এই চাকতিটি গঠিত হবার পর কয়েক কোটি বছরে এই ব্ল্যাকহোল তাকে গ্রাস করে। এই ব্ল্যাকহোল ৩০০ সূর্যের সমাহার। এটি তারকাপুঞ্জ এনজিসি ৭০৫২-এর মাঝখানে। এটি পৃথিবী থেকে ১৯ কোটি ১০ লাখ আলোকবর্ষ দূরে।

এ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের গবেষণায় যে তথ্য বেরিয়ে এসেছে সংক্ষেপে তা হলো- যে সব তারকার ভর সৌর-ভরের ৮ গুণের কম থাকে, অন্তিমদশায় সেইসব সংকোচনশীল তারকার কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা অর্থাৎ ১.৪ গুন সৌর-ভরের নিচে থাকে এবং সেগুলো 'শ্বেতবামন' হিসেবে স্থতি লাভ করে। যে সব তারকার ভর সৌর-ভরের ৮ গুণের বেশী থাকে, অন্তিমদশায় সেগুলো সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হতে পারে। যেসব সুপারনোভার সংকোচনশীল কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমার উপরে কিন্তু ১.৪ থেকে ৩ গুণ সৌর-ভরের মধ্যে থাকে সেগুলো 'নিউট্রন' তারায় পরিণত হতে পারে। কিন্তু এগুলোর ভর যদি ৩ গুণ সৌর-ভর অপেক্ষা বেশী হয় তবে আর নিজেকে ধরে রাখতে পারেনা এবং সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় 'ব্ল্যাকেহালে' পরিণত হয়।

*(কৃষ্ণগহ্বর এবং শিশুমহাবিশ্ব ও অন্যান্য রচনা) এবং (কালের সংক্ষিপ্ত ইতিহাস) - থেকে সংগৃহিত তথ্য অনুসারে:- সূর্যের চেয়ে প্রায় দ্বিগুন বেশি ভরসম্পন্ন কোন তারকা কোনও কোনও ক্ষেত্রে বিস্ফোরিত হয়ে যথেষ্ট পরিমাণ পদার্থ নিক্ষেপ করার ফলে নিজের ভর এর চেয়ে নিচে নামিয়ে আনতে পারে। কিন্তু সব সময় এরকম ঘটে না। কোনও কোনও তারকা অতি ক্ষুদ্র হয়ে যায়। ফলে তাদের মহাকর্ষীয় ক্ষেত্রগুলো আলোককে বাঁকিয়ে সেই তারকাতেই আবার ফিরিয়ে আনে, কোনও আলোক বা কোনও কিছুই সেখান থেকে পালাতে পারে না। এই তারকাগুলো কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হয়। কৃষ্ণগহ্বর থেকে কণিকা উৎসর্জন হলে এর ভর ও আকার স্থির হারে হ্রাস পায়। ফলে আরও অধিক সংখ্যক কণিকার ছিদ্রপথে নির্গমন সহজ হয় এবং ক্রমবর্ধমান হারে চলতে থাকে, যতক্ষণ না কৃষ্ণগহ্বরটির অস্তিত্ব বিলুপ্ত হয়। শেষ পর্যন্ত মহাবিশ্বের সমস্ত কৃষ্ণগহ্বরই এভাবে উবে যায়। এই মহাবিশ্বে হয়ত বেশ কিছু সংখ্যক অধিকতর ক্ষুদ্র কৃষ্ণগহ্বর ছড়িয়ে আছে যেগুলো তারকা চুপসে গিয়ে সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টি হয়েছে উত্তপ্ত ঘন মাধ্যমের অত্যন্ত উচ্চ চাপগ্রস্ত অঞ্চল চুপসে যাওয়াতে। কোয়ান্টাম ক্রিয়া সাপেক্ষে এই “আদিম কৃষ্ণগহ্বর” গুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। কোন তারকা কৃষ্ণগহ্বরের খুব কাছাকাছি এলে তার নিকটতর ও দূরতর অংশে মহাকর্ষীয় আকর্ষণের পার্থক্যের জন্য তারকাটি ছিন্ন হয়ে যায়। এর অবশিষ্টাংশ এবং অন্যান্য তারকা থেকে যে সমস্ত বায়বীয় পদার্থ নির্গত হয় সবই গিয়ে পড়ে ঐ কৃষ্ণগহ্বরে। কৃষ্ণগহ্বর থেকে যা বেরিয়ে আসে সেটি কিন্তু সেখানে যা পড়ে তার থেকে পৃথক। শুধুমাত্র শক্তিটা একরূপ থাকে। কৃষ্ণগহ্বর থেকে কণিকা এবং বিকিরণ নির্গত হলে এর ভর হ্রাস পায়। ফলে এটি আরও ক্ষুদ্রতর হয় এবং কণিকাগুলো দ্রুততর গতিতে বাহিরে প্রেরিত হয়। শেষ পর্যন্ত এর ভর শুন্যে পরিণত হয়ে কৃষ্ণগহ্বরটি সম্পূর্ণ মিলিয়ে যায়। যে বস্তুগুলো কৃষ্ণগহ্বরের ভিতরে পড়ে সেগুলো তাদের নিজস্ব ক্ষুদ্র একটি শিশু-মহাবিশ্বে চলে যায়।

আল-কোরআন-
সূরা ওয়াকিয়া -(56.Al-Waqia // The Event)-সূরা নং-৫৬, আয়াত নং-৭৫ ও ৭৬
(৫৬:৭৫)-ফালা - উক্বছিমু বিমাওয়া- ক্বি‘ইন নুজূম।

{মাওয়াকিউন -অর্থ- পতিত হওয়ার স্থান -‘কোরআনের অভিধান’-মুনির উদ্দীন আহমদ-৩৪০পৃষ্ঠা}

(৫৬:৭৫) অর্থ:- আমি শপথ করছি নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানের।
(56 : 75)=Then I swear by the place where the stars are fallen down.

(৫৬:৭৬)- অ ইন্নাহূ লাক্বাছামুল লাও তা’লামূনা ‘আজীম।
(৫৬:৭৬)- অবশ্যই এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে।
(56 : 76)= And if you know that is mighty oath.

সূরা তাকভীর-(81.At-Takwir // The Overthrowing)-সূরা নং-৮১, আয়াত নং-১৫ ও ১৬
(৮১:১৫)- ফালা - উক্বছিমু বিল খুন্নাছিল

{খান্নাছুন -অর্থ- যেসব তারকা গোপন হয়ে যায়-‘কোরআনের অভিধান’-মুনির উদ্দীন আহমদ-১৮৪পৃষ্ঠা}

(৮১:১৫) অর্থ- আমি শপথ করি - গোপন হয়ে যাওয়া তারকা বা নক্ষত্রের,
(81 : 15)=Then I swear by the hiding stars;

(৮১:১৬)- জাওয়া- রিল কুন্নাছ।
(৮১:১৬) অর্থ-যা অদৃশ্য হয়ে প্রত্যাগমণ করে।
(81 : 16)=Which become invisible and then coming back.

আলোচনা-
আমরা বিজ্ঞানের সহায়তায় অবগত হয়েছি যে, কোন তারকা কৃষ্ণগহ্বরের খুব কাছাকাছি এলে তার নিকটতর ও দূরতর অংশে মহাকর্ষীয় আকর্ষণের পার্থক্যের জন্য তারকাটি ছিন্ন হয়ে যায়। এর অবশিষ্টাংশ এবং অন্যান্য তারকা থেকে যে সমস্ত বায়বীয় পদার্থ নির্গত হয় সবই গিয়ে পড়ে ঐ কৃষ্ণগহ্বরে। সুতরাং আল-কোরআনের (৫৬:৭৫) নং আয়াতে নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থান বলতে যে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর -কেই বোঝান হয়েছে তা সহজেই বুঝে নেয়া যায়। এরপর আবর (৫৬:৭৬) নং আয়াতে যেহেতু কৃষ্ণগহ্বরের বৈশিষ্ট্যধারী স্থান অর্থাৎ নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানকে নিয়ে মহাশপথ করা হয়েছে। সুতরাং ‘আদিম কৃষ্ণগহবরগুলো’ অল্লাহতায়ালার আদেশে অনেক আগেই সৃষ্টি হয়ে গেছে। (৮১:১৫) নং আয়াতে প্রদত্ত বক্তব্যে (খান্নাছুন -অর্থ- যেসব তারকা গোপন হয়ে যায়) সম্ভবত দুটি বিষয়ের প্রতি ইংগিত দেয়া হয়েছে:- প্রথমত কোন নক্ষত্র যখন (নব) কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হয় তখন তা থেকে বিপরীত কনিকা উৎসর্জনের ফলে এর ভর হ্রাস পায় এবং অত্যন্ত সংকুচিত হয়ে ক্ষুদ্রতর অবস্থায় বিরাজ করে অর্থাৎ আমাদের দৃষ্টির আড়ালে চলে যায় বা গোপন হয়ে যায়। দ্বিতীয়ত কোন নক্ষত্র কৃষ্ণগহ্বরের আওতায় এলে তা ছিন্নভিন্ন হয়ে যায় এবং এর সমূদয় পদার্থ সহ নক্ষত্রটি কৃষ্ণগহ্বরে পতিত হয়। ফলে এটিও দৃষ্টির আড়ালে চলে যায় অর্থাৎ গোপন হয়ে যায়। (৮১:১৬) নং আয়াতে সম্ভবত এই ইংগিত দেয়া হয়েছে যে, যেহেতু কৃষ্ণগহ্বর থেকে কণিকা নির্গমনের ফলে অবশেষে এর ভর শুন্য হয়ে যায় অর্থাৎ এটি সম্পূর্ণরূপে মিলিয়ে যায় বা এর অস্তিত্ব বিলুপ্ত হয়। সুতরাং যে নক্ষত্রটি (সূর্যের চেয়ে দ্বিগুণ বেশি ভরসম্পন্ন) কৃষ্ণগহবরে রূপান্তরিত হয় এবং যে নক্ষত্রটি কৃষ্ণগহবরে পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, এরা উভয়েই অবশেষে অদৃশ্য শক্তিরূপে এই মহাবিশ্বের কোন অজ্ঞাত অঞ্চলে (তথাকথিত শিশু-মহাবিশ্বে) প্রত্যাগমণ করে ( to return back)|

যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে মহাকাশে ব্ল্যাকহোলের উপস্থিতি পর্যবেক্ষণ করা যায়, তা হলো এটির প্রচন্ডতম ধ্বংসাত্মক আকর্ষণ ক্ষমতা। কারণ এগুলো এতই সংকুচিত হয়ে ক্ষুদ্রতর অবস্থায় থাকে যে এদের অবস্থান নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়ে। তবে এদের প্রচন্ডতম আকর্ষণ ক্ষমতার আওতায় আসা ধ্বংসপ্রাপ্ত নক্ষত্রগুলোর ছিন্ন ভিন্ন দশা ও পতন প্রবাহ দেখে পতনমুখি স্থানে আকর্ষণকারী কৃষ্ণগহ্বরের উপস্থিতি নির্ণয় করা সহজ হয়। আল-কোরআনে এই তথ্যটিও উল্লেখিত হয়েছে-

আল-কোরআন-
সূরা নাযিয়াত -(79.An-Naziat // Those Who Drag Forth)-সূরা নং-৭৯,আয়াত নং-১, ২ ও ৩
(৭৯:১)- অন্না-যি‘আ-তি গ্বারক্বাওঁ
{এখানে (নাযিআতি) শব্দটি (নাযউ’ন) থেকে উদ্ভুত, অর্থাৎ কোন কিছুকে উৎপাটন করা। (গারক্বান) ও (আগারাকান) এর অর্থ কোন কাজ নির্মমভাবে করা -“পবিত্র কোরআনুল করীম”-(বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর)-মূল:-“তফসীর মাআরেফুল ক্বোরআন” -১৪৩৪ পৃষ্ঠা--।
{নাযউ’ন = (অর্থ) উৎপাটন করা, নামিয়ে আনা, পদচ্যুত করা ইত্যাদি -‘আল-কাওসার’-(আরবী বাংলা অভিধান)-মদীনা পাবলিকেশন্স। }
(৭৯:১) অর্থ- শপথ তাদের, যারা নির্মমভাবে উৎপাটন করে বা পদচ্যুত করে বা নামিয়ে আনে।
(79 : 1)= By those who extract or dismissed or bring down severely/vehemently,
(৭৯:২)- অন্না - শিত্বা-তি নাশতাওঁ ,
{এখানে, নাশতুন = (অর্থ) বন্ধন খোলা বা (মুক্ত করা) - ৩৫৬পৃষ্ঠা এবং নাশিতাতুন = (অর্থ) বাঁধন যারা খুলে দেয় - ৩৪৫পৃষ্ঠা - ‘কোরআনের অভিধান’ - মুনির উদ্দীন আহমদ।}
(৭৯:২) অর্থ:- এবং যারা বাঁধন খুলে বন্ধন মুক্ত করে দেয়।
(79 : 2)= And those who loosen the binding and then set free from all ties of the world.
৭৯:৩)- আছ্ছা-বিহা-তি ছাবহা,
[এখানে, সাবেহুন =(অর্থ) সন্তরণকারী ।
সা-বেহা-তুন =(অর্থ) তারকা -(আল-কাওসার)-মদীনা পাবলিকেশন্স।]
(৭৯:৩) অর্থ- শপথ, সন্তরণকারী তারকাসমূহের,
(79 : 3)=I swear by the swimming stars,

আলোচনা-
এরপূর্বে (৫৬:৭৫) নং আয়াতে নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থান হিসেবে যে স্থানের ইংগিত দেয়া হয়েছিল, এবার (৭৯:১) ও (৭৯:২) নং আয়াতে এসে সেই স্থানের প্রকৃতি অর্থাৎ তা চিনবার উপায় সম্পর্কে ইংগিত দেয়া হলো। এই আয়াত দুটিতে আল্লাহতায়ালা তাঁর এমন ধরনের বিশেষ সৃষ্টিকে নিয়ে শপথ করেছেন যার সাথে ব্ল্যাকহোলগুলোর প্রচন্ড শক্তি ও ধ্বংসাত্মক প্রকৃতির মিল খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানের বর্ণনায় আমরা দেখেছি যে, ব্ল্যাকহোলগুলোই বিশালকায় কোন নক্ষত্র সহ গ্রহ, উপগ্রহ ইত্যাদি সব কিছুকে তাদের আওতায় পেলে প্রচন্ড আকর্ষণে টেনে নিয়ে গতানুগতিক কক্ষপথের (৭৯:২) বাঁধন থেকে মুক্ত করে দেয় অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথ থেকে (৭৯:১) পদচ্যুত বা উৎপাটন করে নির্মমভাবে নামিয়ে আনে। এর ফলে অবশেষে সেগুলো সূরা ওয়াকিয়ার (৫৬:৭৫) নং আয়াতে বর্ণিত নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থান -এ পতিত হয়। বিজ্ঞানীরা যে স্থানের নাম দিয়েছেন ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে - এখানে আমি (শপথ তাদের, যারা নির্মমভাবে উৎপাটন করে বা পদচ্যুত করে বা নামিয়ে আনে) এবং (যারা বাঁধন খুলে বন্ধন মুক্ত করে দেয়) এই বাক্য দুটির মধ্যে 'তাদের' এবং 'যারা' এই শব্দ দুটি দ্বারা কেন ব্ল্যাকহোলকে নির্দেশ করলাম? আমরা জানি যে, প্রায় সকল ভাষায় কোন একটি শব্দের খুব কাছাকাছি বেশ কয়েকটি অর্থ হতে পারে। তবে সেই শব্দটি কোথায় কিভাবে ব্যবহৃত হলো সেটাই বিবেচ্য বিষয়।

এ বিষয়টি বুঝতে হলে ৭৯ নং সূরারই ঠিক তার পরের (৭৯:৩) নং আয়াতের দিকে দৃষ্টি দিতে হবে।

দেখা যাচ্ছে (৭৯:৩) নং আয়াতে (শপথ, সন্তরণকারী তারকাসমূহের) সন্তরনকারী তারকাসমূহের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। বিজ্ঞানের বর্ননায় আমরা দেখেছি যে, তারকাগুলোই পরবর্তীতে কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হয়।

সুতরাং এই (৭৯:৩) নং আয়াতটি থেকে নিশ্চয় এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে, (৭৯:১) ও (৭৯:২) নং আয়াতে শপৎ তাদের ও যারা শব্দ দ্বারা আসলে বিশেষ কিছু তারকার দিকেই নির্দেশ করা হয়েছে।

এখানে একটি বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। পূর্বে ভাবা হত যে, ব্ল্যাকহোল থেকে কোন কিছু- এমনকি আলোকও বেরিয়ে আসতে পারে না। আর এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এগুলোর নাম দেয়া হয় ব্ল্যাকহোল অর্থাৎ অন্ধকার গহ্বর বা কৃষ্ণগহ্বর। কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের আলোকে জানা যায় যে, (কৃষ্ণগহ্বর এবং শিশু-মহাবিশ্ব ও অন্যান্য রচনা)-মহাবিশ্বের ভবিষ্যৎ-১২ অধ্যায় -কৃষ্ণগহ্বরগুলোকে যত কৃষ্ণবর্ণ বলে প্রচার করা হয় আসলে গহ্বরগুলো তত কৃষ্ণ নয়। কারণ কণাবাদী বলবিদ্যার অনিশ্চয়তার নীতি অনুসারে, একটি কণিকা যদি কৃষ্ণগহ্বরে থাকে তাহলে এর দ্রুতি আলোকের দ্রুতির চেয়ে বেশী হওয়া সম্ভব। এর ফলে অনেক বেশী সময় লাগলেও পরিনামে কণিকাটি কৃষ্ণগহ্বর থেকে পলায়ন করতে পারবে।

আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানের দেয়া নাম ‘ব্ল্যাকহোল’ সম্পর্কে ১৪৫০ বছর পূর্বে আল-কোরআনে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলেও এই "ব্ল্যাক অর্থাৎ কৃষ্ণ”- বৈশিষ্ট্যটির বিষয়ে কিছুই বলা হয়নি। কারণ ব্ল্যাকহোলের স্রষ্টা সর্বজ্ঞ মহান অল্লাহপাক ভালভাবেই জানেন যে, ব্ল্যাকহোলগুলো প্রকৃত অর্থে ব্ল্যাক অর্থাৎ কৃষ্ণ নয়।

পবিত্র কোরআনে এমন কোন বৈজ্ঞানিক তথ্য নেই যা ভুল বলে প্রমাণিত হয়েছে। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কিছুদিন পূর্বেও মানুষ যে সমস্ত তথ্য সম্পর্কে বিভ্রান্তিতে ছিল, জ্ঞান সাধনার ফলে তার অনেকটাই আজ সত্যের আলোয় উদ্ভাসিত হয়েছে। এভাবে অল্লাহতায়ালা বার বার প্রমাণ করে দেখান যে, আল-কোরআনে প্রদত্ত বৈজ্ঞানিক ঐশী তথ্যগুলো যেমন সত্য, ঐশী আইন-কানুনগুলোও তেমনই অকাট্য ও সত্য এবং সর্বকালেই কল্যাণকর। মহান স্রষ্টা চান, বিশ্বাসী মানুষেরা যেন এইসব ঐশী তথ্য সম্পর্কে চিন্তা-গবেষণাব মধ্য দিয়ে আধুনিক আবিষ্কারগুলোকে যাঁচাই করে নিয়ে প্রকৃত সত্যের সন্ধান লাভ করতে পারে এবং আল্লাহর মহত্ব ও করুণার কথা স্মরণ করার সাথে সাথে একমাত্র তাঁরই কাছে মাথা নত করে।

Read more ...

তারকা থেকে ব্ল্যাকহোলে রূপান্তর- এই তথ্যটি কিরূপে আল-কোরআনে এলো? সত্যিই অবাক লাগে!

এর আগের পোষ্টে ব্ল্যাকহোলের বৈশিষ্ট্য সম্পর্কে আল-কোরআনে কি তথ্য রয়েছে সে বিষয়ে বলেছি।
বিস্তারিত জানতে চাইলে- "ব্ল্যাকহোল" সম্পর্কে নিখুঁত তথ্যগুলো আল-কোরআনে কিভাবে এলো?- তা সত্যিই ভাবায়

এবার আসুন- আরও গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। শুধু বৈশিষ্ট্যের কথাই নয়, কোন ধরনের তারকা ব্ল্যাকহোলে রূপান্তরিত হয় সেই মৌলিক তথ্যটিও রয়েছে এ মহাগ্রন্থে।

বিজ্ঞান-
*(কালের সংক্ষিপ্ত ইতিহাস) - থেকে সংগৃহিত তথ্যমতে--কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল কিভাবে তৈরী হয় সেটা বুঝতে হলে একটি তারকার জীবনচক্র সম্পর্কে ধারণা নেয়া প্রয়োজন। শেষ পর্যন্ত একটি তারকার হাইড্রোজেন ও অন্যান্য পারমাণবিক জ্বালানী ফুরিয়ে যায়। একটি স্ববিরোধী ব্যাপার হলো:- শুরুতে একটি তারকার জ্বালানী যত বেশী থাকে, তার জ্বালানী ফুরিয়েও যায় তত তাড়াতাড়ি। এর কারণ, তারকাটির ভর যত বেশী হয় মহাকর্ষীয় আকর্ষণের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য তাকে তত বেশী উত্তপ্ত হতে হয়। আর তারকাটি যত বেশী উত্তপ্ত হয় তার জ্বালানীও তত তাড়াতাড়ি ফুরিয়ে যায়।
আল-কোরআন-
সূরা নাযিয়াত -(79.An-Naziat // Those Who Drag Forth)-সূরা নং-৭৯,আয়াত নং-১ ও ২
(৭৯:১)- অন্না-যি‘আ-তি গ্বারক্বাওঁ
(৭৯:১) অর্থ- শপথ তাদের, যারা নির্মমভাবে উৎপাটন করে বা পদচ্যুত করে বা নামিয়ে আনে।

(৭৯:২)- অন্না - শিত্বা-তি নাশতাওঁ ,
(৭৯:২) অর্থ:-- এবং যারা বাঁধন খুলে বন্ধন মুক্ত করে দেয়।

সূরা নযিয়াত-(79.An-Naziat // Those Who Drag Forth)-সূরা নং-৭৯, আয়াত নং-৩, ৪ ও ৫
(৭৯:৩)- আছ্ছা-বিহা-তি ছাবহা,

[এখানে, সাবেহুন =(অর্থ) সন্তরণকারী ।
সা-বেহা-তুন =(অর্থ) তারকা -(আল-কাওসার)-মদীনা পাবলিকেশন্স।]

(৭৯:৩) অর্থ- শপথ, সন্তরণকারী তারকাসমূহের,
(79 : 3)=I swear by the swimming stars,

(৭৯:৪)- ফাছ্ছা-বিক্বা-তি ছাবক্বা।
(৭৯:৪) অর্থ- যারা দ্রুত কার্য সম্পন্ন করে।
(79 : 4)=Those who perform their business quickly.

(৭৯:৫)- ফাল মুদাব্বিরা-তি আমরা।
(৭৯:৫) অর্থ- যারা নির্দেশিত সকল কার্যনির্বাহ করে - তোমরা পুণরুত্থিত হবেই।
(79 : 5)=Those who fulfill their duties according to the commend/direction – you shall rise again from the dead.

আলোচনা-
আমরা পূর্বেই দেখেছি যে, সূরা নাযিয়াতের (৭৯:১) ও (৭৯:২) নং আয়াতে ব্ল্যাকহোলের বিশেষ বৈশিষ্ট্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে - এখানে আমি (শপথ তাদের, যারা নির্মমভাবে উৎপাটন করে বা পদচ্যুত করে বা নামিয়ে আনে) এবং (যারা বাঁধন খুলে বন্ধন মুক্ত করে দেয়) এই বাক্য দুটির মধ্যে 'তাদের' এবং 'যারা' এই শব্দ দুটি দ্বারা কেন ব্ল্যাকহোলকে নির্দেশ করলাম? আমরা জানি যে, প্রায় সকল ভাষায় কোন একটি শব্দের খুব কাছাকাছি বেশ কয়েকটি অর্থ হতে পারে। তবে সেই শব্দটি কোথায় কিভাবে ব্যবহৃত হলো সেটাই বিবেচ্য বিষয়।

এ বিষয়টি বুঝতে হলে ৭৯ নং সূরারই ঠিক তার পরের (৭৯:৩) ও (৭৯:৪) নং আয়াতের দিকে দৃষ্টি দিতে হবে।

দেখা যাচ্ছে (৭৯:৩) নং আয়াতে (শপথ, সন্তরণকারী তারকাসমূহের) সন্তরনকারী তারকাসমূহের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। বিজ্ঞানের বর্ননায় আমরা দেখেছি যে, তারকাগুলোই পরবর্তীতে কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হয়।

সুতরাং এই (৭৯:৩) ও (৭৯:৪) নং আয়াত দুটি থেকে নিশ্চয় এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে, (৭৯:১) ও (৭৯:২) নং আয়াতে শপৎ তাদের ও যারা শব্দ দ্বারা আসলে বিশেষ কিছু তারকার দিকেই নির্দেশ করা হয়েছে।

সেই সাথে (৭৯:৪) নং আয়াতে (যারা দ্রুত কার্য সম্পন্ন করে) কোন ধরনের তারকা সেই দিকে ইংগিত দেয়া হয়েছে। অর্থাৎ যেসব তারকা বা নক্ষত্র দ্রুততার সাথে কার্য সম্পন্ন করে সেগুলোর কথাই বোঝান হয়েছে। বিজ্ঞানের বর্ণনায় আমরা এটাও জেনেছি যে, তারকার কাজ হলো পারমাণবিক জ্বালানী জ্বালীয়ে শেষ করা এবং যে তারকার ভর যত বেশী সেই তারকা তার জ্বালানী তত দ্রুত জ্বালীয়ে শেষ করে। সুতরাং (৭৯:৪) নং আয়াতে দ্রুত কার্য-সম্পন্নকারী তারকা বলতে যে সমস্ত তারকা তাদের জ্বালানী দ্রুত জ্বালীয়ে শেষ করে সেগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ পরোক্ষভাবে এখানে অধিক ভরসম্পন্ন তারকার প্রতিই ইংগিত দেয়া হয়েছে। আমরা এটাও জানি যে, সুপারনোভা বিষ্ফোরনের পর সূর্যের চেয়ে অনেক বড় তারকাগুলোর কেন্দ্রের ভর যদি প্রায় তিনগুণ বা তার বেশী হয় তবে সেগুলো অবশেষে কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হতে পারে।

এরপর (৭৯:৫) নং আয়াতে (যারা নির্দেশিত সকল কার্যনির্বাহ করে - তোমরা পুণরুত্থিত হবেই) অধিক ভরসম্পন্ন তারকাদের মধ্য থেকে যেগুলো কৃষ্ণগহ্বরে রূপান্তরিত হচ্ছে এদের কাজ সম্পর্কেও ইংগিত দেয়া হয়েছে। অল্লাহতায়ালার নির্দেশমত বিশেষ বিশেষ কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য যে তারা নিয়োজিত, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। যেহেতু এই আয়াতের শেষে এবং বিশেষ করে (৭৯:১০, ১১, ১২) নং আয়াতে পুণরুত্থানের সময় সম্পর্কে বক্তব্য এসেছে। সুতরাং প্রতি-বস্তু জগৎ সৃষ্টি এবং কিয়ামত বা মহাপ্রলয় সংঘনের কোন বিশেষ প্রক্রিয়ার সাথে মহান আল্লাহপাক এগুলোকে নিয়োজিত রেখেছেন কিনা তা ভেবে দেখবার বিষয়।

আল-কোরআনে এ ধরনের আরও অনেক শব্দ ও আয়াত এসেছে যেগুলো যখন নাজিল হয়েছিল শুধু তথনকার জন্য নয়, বরং কেয়ামত পর্যন্ত সঠিক অর্থ বোঝানোর জন্যই মহান স্রষ্টা এগুলোকে সেভাবেই ব্যবহার করেছেন। মানুষের জ্ঞানের পরিধি যত বিস্তৃত হবে, সে চিন্তা-ভাবনা করলে তত সূক্ষ্মভাবে তার অর্থ বুঝতে সক্ষম হবে। একজন উম্মী নবীর পক্ষে মহান স্রষ্টার সাহায্য ছাড়া এধরনের বিসম্য়কর অকাট্য বৈজ্ঞানীক তথ্যগুলো আল-কোরআনে নির্ভুলভাবে তুলে ধরা যে কখনই সম্ভব ছিলনা- একজন সত্যান্বেষী সরলমনা মানুষ মাত্রই তা সহজেই বুঝে নেবে।

"মহান স্রষ্টা যে আছেন" আল-কোরআনই তার নিরন্তর জ্জ্বলন্ত প্রমান। এটি নিছক কোন বিজ্ঞানের বই নয়। তাই এতে বৈজ্ঞানিক তথ্য ও ত্বত্ত্বগুলোর বিস্তারিত বিবরণ না দিয়ে ঐশী ইংগিত দেয়া হয়েছে মাত্র। সৃষ্টি রহস্য সম্পর্কে একজন ইমানদার যখন আল-কোরআন ও বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে গভীর চিন্তা-গবেষণায় রত হয়, তখন পরম শ্রদ্ধা ও বিশ্বাসে জগৎসমূহের স্রষ্টা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান এক আল্লাহর সামনে মাথা নত করতে সে বিন্দুমাত্র কুন্ঠিত হয় না। আল-কোরআন যে স্বয়ং মহান স্রষ্টা প্রেরিত পথপ্রদর্শনকারী মহাগ্রন্থ তা জ্ঞানী ও সরলমনা বিশ্বাসীরা তখন নির্দিধায় মেনে নেয়।।এভাবে অল্লাহতায়ালা বার বার প্রমাণ করে দেখান যে, আল-কোরআনে প্রদত্ত বৈজ্ঞানিক ঐশী তথ্যগুলো যেমন সত্য, ঐশী আইন-কানুনগুলোও তেমনই অকাট্য ও সত্য এবং সর্বকালেই কল্যাণকর। মহান স্রষ্টা চান, বিশ্বাসী মানুষেরা যেন এইসব ঐশী তথ্য সম্পর্কে চিন্তা-গবেষণাব মধ্য দিয়ে আধুনিক আবিষ্কারগুলোকে যাঁচাই করে নিয়ে প্রকৃত সত্যের সন্ধান লাভ করতে পারে এবং আল্লাহর মহত্ব ও করুণার কথা স্মরণ করার সাথে সাথে একমাত্র তাঁরই কাছে মাথা নত করে।

Read more ...

“প্রথম আসমানের মাত্রাগত বন্ধন”



(Dimensional binding of the 1rst-space)
আল-কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নযিলকৃত সৃষ্টি থেকে শুরু করে সর্ববিষয়ে দিকনির্দেশনা দানকারী মহাবিজ্ঞানময় ঐশী কিতাব।
নিম্নে পবিত্র কোরআন থেকে প্রথম আসমান সম্পর্কে বৈজ্ঞানিক ইংগিতবহ কয়েকটি আয়াত উল্লেখ করার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও আমার নিজস্ব বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনার আলোকে কিছু বক্তব্য পেশ করতে চেয়েছি। প্রকৃত জ্ঞান তো সর্বজ্ঞ মহান আল্লাহতায়ালার নিকটে।

আল-কোরআন-
সূরা আর-রাহমান-আয়াত নং-৩৩
(৫৫ : ৩৩) ইয়া মা’শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাত’তুম আন তানফুজূ মিন আক্বতা-রিছ ছামা- ওয়া-তি ওয়াল আরদ্বি ফানফুজূ; লা-তানফুজূনা ইল্লা-বিছুলতা- ন।

{তানফীযুন =(অর্থ)- এপার ওপার ছিদ্র করা। সুলত্বানূন =(অর্থ)- আইনসঙ্গত অধিকার (‘আল-কাওসার’- মদীনা পাবলিকেশন্স)। লা-তুতিয় =(অর্থ) - তুমি আনুগতত করো না (কোরআনের অভিধান- ১৩১পৃষ্ঠা--মুনির উদ্দীন আহমদ)}

(৫৫:৩৩) অর্থ:--হে জ্বীন ও মানুষ জাতি! তোমরা আনুগততের সাথে যদি আকাশমন্ডলীর নিকটতম সীমা এবং পৃথিবীর একপাশ থেকে ভেদ করে অপর পাশে যেতে পার, ভেদ কর। তোমরা ভেদ করে যেতে পার না আইনসংগত অধিকার অর্জন (ক্ষমতা অর্জন) ব্যাতিরেকে।

সূরা ইনশিকাক--আয়াত নং-১৯
(৮৪ : ১৯) অর্থ:- নিশ্চয়ই তোমরা এক স্তর থেকে অপর স্তরে আরোহন করবে (সাওয়ার হবে)।

(৫৫:৩৩) ও (৮৪:১৯) নং আয়াতের ইংগিতের সাথে সংগতি রেখে বলা যায় যে, অদম্য মানব জাতি অজেয়কে জয় করার নেশায় উৎসাহ ও উদ্দিপনার সাথে ক্রমাগত চেষ্টা-সাধনার ফলে জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধন করছে ও তা প্রয়োগের মাধ্যমে (৫৫:৩৩) ক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছে। এর ফলে ঊর্ধ্ব জগতের অসীমত্বের মাঝে নিজেদের পদচারণার পরিধিকে ধাপে ধাপে (৮৪:১৯) উন্নীত করছে,-যেমন খনিজ তেলকে উড়োজাহাজে এবং পারমাণবিক জ্বালানীকে রকেটে ব্যবহার করে প্রচন্ড গতিশক্তি অর্থাৎ ক্ষমতা অর্জনের মাধ্যমে একে একে বায়ুমন্ডলে উড্ডয়ন, মহাশুন্যে ভ্রমন, চন্দ্রপৃষ্ঠে আরোহন ও মঙ্গলগ্রহে নভোজান প্রেরণ করেছে। আলোক শক্তিকে কাজে লাগিয়ে “হাবল টেলিস্কোপের” সাহায্যে গ্রহ থেকে গ্রহান্তরের, নক্ষত্রসমূহের এবং এক গ্যালাক্সি থেকে অপর গ্যালাক্সির তথ্য সংগ্রহ করছে এবং বহু দূর- দূরান্ত পর্যন্ত দৃষ্টিসীমাকে প্রসারিত করেছে।

আল-কোরআন-
সূরা মুমিন-আয়াত নং-৬৪
(৪০ : ৬৪) অর্থ:- আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ-----
সূরা মূল্ক-আয়াত নং-৫
(৬৭ : ০৫) অর্থ:- আমি দুনিয়া বা পৃথিবীর (নিকটবর্তী) আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা (নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি) দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি।
সূরা সাফ্ফাত-আয়াত নং-৬
(৩৭ : ০৬) অর্থ:- আমরা (আল্লাহ-সম্মান সূচক) দুনিয়া বা পৃথিবীর (নিকটবর্তী) আকাশকে গ্রহাদির অলংকারে সজ্জিত করেছি।
সূরা ফুরকান-আয়াত নং-৬১
(২৫ : ৬১) অর্থ:- কত মহান তিনি যিনি (১ম) আকাশে স্থাপন বা পরিগঠন করেছেন বুরুজ অর্থাৎ তারকার ঘরসমূহ বা গ্যালাক্সি সমূহ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ (সূর্য) ও জ্যোতির্ময় চন্দ্র।

{বুরুজুন = (অর্থ)- তারকার ঘর-- (‘কোরআনের অভিধান’- ৯৬ পৃষ্ঠা - মুনির উদ্দীন আহমদ)}

(‘বুরুজুনের’ বহুবচন হল ‘বুরুজ’। সাধারনত ‘ঘর’ বলতে যেমন দেয়াল ঘেরা এমন একটি স্থানকে বোঝায় যেখানে কয়েকজন মানুষ একত্রে বসবাস করতে পারে। তেমনি ‘বুরুজুন’ অর্থ ‘তারকার ঘর’ বলতে মহাকাশে সৃষ্ট এমন একটি স্থানকে বুঝানো হয়েছে যেখানে অনেকগুলো তারকা বা নত্র একটি নির্দিষ্ট সীমার মধ্যে একত্রিত অবস্থায় থাকে। সুতরাং ‘বুরুজুনের’ অর্থ ‘মহাকাশের অসংখ্য নক্ষত্র সমৃদ্ধ স্তর অর্থাৎ গ্যালাক্সি’ হওয়াই স্বাভাবিক। আবার বুরুজ শব্দটি যেহেতু বহুবচন, সুতরাং এর দ্বারা ‘মহাকাশের অসংখ্য গ্যালাক্সি সমৃদ্ধ স্তর অর্থাৎ গ্যালাক্সিগুচ্ছ’ হওয়াই যুক্তিসংগত।)

সূরা আম্বীয়া-আয়াত নং-৩৩
(২১ : ৩৩) অর্থ :- আল্লাহই রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সঞ্চালমান।

বিজ্ঞানের বদৌলতে আমরা অবগত হয়েছি যে, আমরা ভূপৃষ্ঠে প্রথম আসমানের নিম্নতম স্তর অর্থাৎ বাযুমন্ডলের অক্সিজেন সমৃদ্ধ স্তরে বাসযোগ্য পরিবেশে বসবাস করছি। মহান আল্লাহর অশেষ কৃপায় এই বায়ুমন্ডল বিশেষ করে এর ওজন স্তরের কারণে বহির্জগত থেকে আগত ক্ষতিকারক মহাজাগতিক রশ্মি, অতিবেগুনী রশ্মি, রঞ্জন রশ্মি, সৌরঝড়, প্রতিদিন লাখ লাখ উল্কা পতন ইত্যাদির হাত থেকে পৃথিবীবাসি রক্ষা পাচ্ছে। আর এই তথ্যটি (৪০:৬৪) নং আয়াতে সংক্ষেপে অথচ কত নিখুঁতভাবেই না ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা সুউচ্চ আসমানের বিভিন্ন স্তর, মহাস্তর পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। এর ফলে আমরা জানতে পেরেছি যে, (২১:৩৩) সূর্য, পৃথিবী, চন্দ্র ও অন্যান্য গ্রহ, উপগ্রহগুলো আপন আপন কক্ষপথে অনেকটা বৃত্তাকারে পরিভ্রমণ করছে। সূর্য কেন্দ্রীক এই সৌরমন্ডলের পৃথিবী, চন্দ্র, ও অন্যান্য গ্রহ, উপগ্রহ সহ সূর্যটা এই ছায়াপথ বা ( Milky Way galaxy ) গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে আবর্তন করছে। এই কেন্দ্রের চারিদিকে একবার ঘুরে আসতে আপন কক্ষপথে ঘন্টায় প্রায় ৪,০০০০০ মাইল গতিবেগে ধাবমান সূর্যের সময় লাগে প্রায় ২২.৫ - ২৫ কোটি বছর।

পৃথিবীর নিকটবর্তী আসমান অর্থাৎ আমাদের এই ছায়াপথ বা গ্যালাক্সিতে ২০,০০০ থেকে ৪০,০০০ কোটি ( সূর্যের মত বা এর চেয়েও বড় ) নক্ষত্র রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন নক্ষত্রগুলো অসংখ্য প্রদীপ দ্বারা গাঁথা (৬৭:৫) মালার আকারে সাজান। সুতরাং বলা যায় যে, এই ছায়াপথ বা গ্যালাক্সিতে (দুনিয়ার নিকটবর্তী আসমানে) যেমন অসংখ্য নক্ষত্র (৬৭:৫) আছে, তেমনি রয়েছে অসংখ্য (৩৭:৬) গ্রহ ও উপগ্রহ। ২০,০০০ থেকে ৪০,০০০ কোটি নক্ষত্র ও অসংখ্য গ্রহ ও উপগ্রহ নিয়ে গঠিত এই ছায়াপথের একপাশে বিন্দুর মত আমরা পড়ে রয়েছি। অসংখ্য নক্ষত্রের একত্রিত অবস্থানকে যেমন নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি বলে, তেমনি অনেকগুলো গ্যালাক্সির গুচ্ছের আকারে অবস্থানকে গ্যালাক্সিগুচ্ছ ( বুরুজ অর্থাৎ তারকার ঘরসমূহ ) বলে। আমাদের এই ছায়াপথ বা গ্যালাক্সি যে গ্যালাক্সিগুচ্ছের অন্তর্গত তাতে মোট বিশটি গ্যালাক্সি আছে অর্থাৎ আমাদেরটি ছাড়াও আরও ঊনিশটি গ্যালাক্সি বিদ্যমান। জ্ঞাত সর্ববৃহৎ গ্যালাক্সিগুচ্ছ “হারকিউলাস কাস্টার” এর মধ্যকার গ্যালক্সির সংখ্যা দশ হাজার। বিজ্ঞানের জানামতে এভাবে মহাবিশ্বের (প্রথম) আসমানে কমপক্ষে ৮,০০০ কোটি গ্যালাক্সি দলে দলে ছোট বড় আসংখ্য গ্যালাক্সিগুচ্ছের (২৫:৬১) আকারে ছড়িয়ে আছে। সুতরাং (৬৭:৫) ও (৩৭:৬) নং আয়াত থেকে অনুমান করা যায় যে, প্রথম আসমানের অসীম বিস্তৃতিতে ছড়িয়ে থাকা (২৫:৬১) তারকার ঘরসমূহের বা গ্যালাক্সিগুচ্ছের (বুরুজ) প্রতিটি গ্যালাক্সিতেই (২৫:৬১) সূর্য ও চন্দ্রের মত অসংখ্য নক্ষত্র ও গ্রহ, উপগ্রহ আছে। তবে (৩৭:৬) নং আয়াতের বর্ণনা অনুসারে, মহান আল্লাহতায়ালা পৃথিবীর নিকটতম আসমান অর্থাৎ আমাদের এই ছায়াপথের সৌরমন্ডলে যে অনেকগুলো গ্রহ, উপগ্রহকে অলংকারের আকারে (৩৭:৬) সাজিয়ে রেখেছেন তা দূরবিক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের সময় সহজেই অনুমান করা যায়। গ্রহ, উপগ্রহগুলোর উপর সূর্যের আলো পড়ায় মতির মত ঝকমক করতে থাকে। রং-বেরঙের আলোর ঝলকানিতে চোখ জুড়িয়ে যায় ও মনে প্রশান্তি আনে।

আল-কোরআন-
সূরা রাহমান-আয়াত নং-৭, ৮ ও ৩৫
(৫৫ : ০৭) অর্থ:- তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদন্ডে ( মাত্রা বা ডাইমেনশনে )
(৫৫ : ০৮) অর্থ:- যেন তোমরা ভারসাম্য লংঘন না কর।
(৫৫:৩৫) অর্থ:- তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধুম্রকুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।

সূরা জ্বিন- আয়াত নং-৮ ও ৯
(৭২ : ৮) অর্থ:-এবং ওরা পরস্পর বলাবলি করছিল যে, আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ;
(৭২ : ৯) অর্থ:-পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসে থাকতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে।

বিজ্ঞানের সহায়তায় আমরা জেনেছি যে,- {আমরা শুধুমাত্র স্থানের তিনটি এবং কালের একটি মাত্রা দেখতে পাই, কারণ অন্য মাত্রাগুলো বক্র হয়ে অত্যন্ত ক্ষুদ্র আয়তনের স্থানে রয়েছে। সুতরাং স্পষ্টই মনে হয় স্থান-কালের যে সমস্ত অঞ্চলে একটি কালিক ও তিনটি স্থানিক মাত্রা কুঞ্চিত হয়ে যায়নি একমাত্র সেই সমস্ত অঞ্চলেই আমরা প্রাণ অর্থাৎ প্রাণ বলতে যা বুঝি, সেই রকম প্রাণের অস্তিত্ব সম্ভব। ( ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’- স্টফেন ডবু হকিং -১০ অধ্যায় - ‘পদার্থবিদ্যাকে ঐক্যবদ্ধ করা’- দেখে নিতে পারেন )}

আল-কোরআনের বিজ্ঞানময় ঐশী বাণী ও বৈজ্ঞানিক তথ্যগুলো পর্যালোচনা করলে আমরা সহজেই বুঝে নিতে পারি যে, মহান আল্লাহতায়ালা এই পৃথিবীকে বাসোপযোগী করে গড়ে তোলার জন্য সৌরমন্ডল সহ আসমানের প্রতিটি স্তর ও মহাস্তরকে (৫৫:৭) কয়েকটি মানদন্ড অর্থাৎ ডাইমেনশন বা মাত্রার ছকে এমনভাবে বেঁধে দিয়েছেন যেন (৫৫:৮) ভারসাম্য লংঘিত না হয়। আর ‘স্থানের তিনটি ও কালের একটি মাত্রা’ = ‘চারটি মাত্রায়’ বেঁধে দেয়া ভারসাম্যের কারণেই আমাদের এই পৃথিবীতে (৪০:৬৪) বাসযোগ্য পরিবেশ গড়ে উঠেছে ও প্রাণের অস্তিত্ব সম্ভব হচ্ছে। এই মানদন্ডের কারণেই প্রথম আসমান (৪০:৬৪) ছাদরূপ পৃথককারীর মত আমাদেরকে সপ্ত-আসমানের বাকী অঞ্চলগুলো থেকে আড়াল করে রেখেছে। হয়ত এমন একদিন আসবে যখন এই সৌরজগতের গ্রহ, উপগ্রহগুলো সহ সমস্ত কিছুকে ধীরে ধীরে জয় করা সম্ভব হবে। কিন্তু এই সৌরজগতের জ্ঞাত শেষ সীমানার (পুটো) পরে কোটি কোটি (৭২:৮), (৭২:৯) ধুমকেতু অধ্যূষিত যে বিশাল এলাকা রয়েছে তার (৫৫:৩৫) বাঁধাগুলোকে প্রতিহত করে আরও ঊর্ধ্বে আরোহন করা ( সাওয়ার হওয়া ) সম্ভব হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। প্রতিদিন প্রায় বিশ লাখ উল্কা পতন ঘটে এবং সেগুলো আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে। কিন্তু মহান আল্লাহতায়ালার অশেষ কৃপায় আমরা পৃথিবীবাসি এগুলোর হাত থেকে যে শুধু রক্ষা পাচ্ছি তাই নয়, এর ভয়াবহ রূপ আমরা সচরাচর অনুভবও করতে পারি না।

Read more ...

সাত আসমান আবার কি? অনন্ত আসমানের কি সীমানা থাকতে পারে!?

আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবিক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম, সেই দূরত্বটুকুই কি সাত-আসমানের সীমানা, নাকি এর পরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহতায়ালা আরও ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন? এই প্রশ্নটি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই এবং এর সঠিক জবাব বিজ্ঞান এখনও পর্যন্ত দিতে পারেনি। তবে আল-কোরআনে এ বিষয়ে বেশ কিছু ইংগিত রয়েছে। বৈজ্ঞানিক ইংগিতবহ ঐশী-দিকনির্দেশনার আলোকে গবেষণাকর্ম চালিয়ে গেলে সত্যান্বেষী বিজ্ঞানীগণ অচিরেই এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবেন। এর ফলে সকল দ্বিধাদন্দের ঊর্ধ্বে উঠে মানুষ সত্যকে আরও নিবিড়ভাবে জানতে ও বুঝতে পারবে। যদিও আমার জ্ঞান অত্যন্ত সীমিত, তথাপি এ অবধি অর্জিত যৎসামান্য জ্ঞানের আলোকে আমি এ বিষয়ে কিছু বক্তব্য পেশ করতে চেয়েছি। আসল জ্ঞান তো সর্ববিষয়ে সর্বজ্ঞ মহান আল্লাহতায়ালার নিকটে।

মহান আল্লাহতায়ালা 'সপ্ত-আকাশমন্ডলীকে' আল-কোরআনে সৃষ্টি বিষয়ক আয়াতসমূহে স্পষ্টভাবে 'ছাব`আ ছামাওয়াতি' হিসেবেই উল্লেখ করেছেন-

আল-কোরআন-
সূরা হা-মীম-আস সীজদা-আয়াত নং-১২
(৪১ : ১২) ফাক্বাদ্বা- হুন্না ছাব'আ ছামা-ওয়া-তিন ফী ইয়াওমাইনি ওয়া আওহা-ফী কুল্লি ছামা -য়িন আমারাহা; ওয়া যাইয়্যিনিছ ছামা - আদ দুনইয়া- বিমাছা- বীহা ওয়া হিফজা; জা- লিকা তাক্বদীরুল আযীযিল 'আলীম।
(৪১ : ১২) অর্থ:- অতঃপর তিনি আকাশমন্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তাঁর বিধান ব্যক্ত করলেন; এবং আমরা (আল্লাহ- সম্মান সূচক) দুনিয়ার অর্থাৎ পৃথিবীর (নিকটবর্তী) আকাশকে সজ্জিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।

সূরা মুমিনূন-আয়াত নং-১৭
(২৩ : ১৭) অ লাক্বাদ খালাক্বনা-ফাওক্বাকুম ছাব’আ ত্বারা -য়িক্বা অমা-কুন্না-‘আনিল খালাক্বি গ্বা-ফিলীন।

[তারা’য়িকুন =(অর্থ)- পথ, দল, পদ্ধতি -'কোরআনের অভিধান’-মুনির উদ্দীন আহমদ -২৪০পৃষ্ঠা]

(২৩ : ১৭) অর্থ:- আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সাতটি পদ্ধতি (পথ) এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই।

(নিকটবর্তী অর্থাৎ প্রথম আসমানে মূলত সৌরমন্ডলীয় পদ্ধতিতেই সবকিছু পরিচালিত হচ্ছে এবং অসীম বিস্তৃতি ঘটেছে।তেমনি বাকী আসমানগুলোতেও হয়ত ভিন্ন ভিন্ন এক একটি পদ্ধতি রয়েছে, যা আমরা এখনও জানতে পারিনি)

বিজ্ঞানের সহায়তায় আমরা জেনেছি যে, আমরা শুধুমাত্র একটি কালিক ও তিনটি স্থানিক মাত্রা দেখতে পাই এবং সেক্ষেত্রে স্থান-কাল যথেষ্ট মসৃন (Fairly flat)। এটা প্রায় একটা কমলালেবুর বাইরের দিকটির মত। যা কাছ থেকে দেখলে সবটাই বঙ্কিম এবং কুঞ্চিত কিন্তু দূর থেকে দেখলে উঁচু নিচু দেখতে পাওয়া যায় না। মনে হয় মসৃণ। স্থান-কালের ব্যাপারটাও সেরকম -অত্যন্ত ক্ষুদ্র-মাত্রায় দেখলে দশমাত্রিক এবং অত্যন্ত বঙ্কিম, কিন্তু বৃহত্তম মাত্রায় বক্রতা কিংবা অতিরিক্ত মাত্রা দেখতে পাওয়া যায় না। স্থানের তিনটি এবং কালের একটি মাত্রা ছাড়া অন্য মাত্রাগু‍লো বক্র হয়ে অত্যন্ত ক্ষুদ্র আয়তনের স্থানে রয়েছে। সেই স্থানের আয়তন প্রায় এক ইঞ্চির এক মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন ভাগের এক ভাগ। এগুলো এতই ক্ষুদ্র যে আমাদের নজরেই আসে না। সুতরাং স্পষ্টতই মনে হয়, স্থান-কালের যে সমস্ত অঞ্চলে একটি কালিক ও তিনটি স্থানিক মাত্রা কুঞ্চিত হয়ে ক্ষুদ্র হয়ে যায়নি একমাত্র সেই সমস্ত অঞ্চলেই প্রাণ অর্থাৎ প্রাণ বলতে যা বুঝি সেই রকম প্রাণের অস্তিত্ব সম্ভব। তবে তন্তু-ত্বত্ত্বের অনুমোদন সাপেক্ষে মহাবিশ্বের অন্যান্য এরকম অঞ্চল কিংবা এমন একাধিক মহাবিশ্ব (তার অর্থ যাই হোক না কেন) থাকার যথেষ্টই সম্ভাবনা রয়েছে, যেখানে সমস্ত মাত্রাই কুঞ্চনের ফলে ক্ষুদ্র কিংবা যেখানে চারটি মাত্রাই প্রায় সমতল। কিন্তু সেই সমস্ত অঞ্চলে বিভিন্ন সংখ্যক কার্যকর মাত্রাগুলো পর্যবেক্ষণ করার মত বুদ্ধিমান জীব থাকবে না। দ্বিমাত্রিক জীবের কথা কল্পণা করা যাক, যদি সে এমন কিছু খায় যে তার পুরোটা হজম করতে না পারে, তবে খাদ্যের বাকী অংশটা সে যে মুখে আহার কেরেছে সেই মুখ দিয়ে বের করে দিতে হবে। অন্যদিকে যদি দেহের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পথ থাকে তাহলে জন্তুটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তিনটির বেশি স্থানিক মাত্রা হলেও সমস্যা দেখা দেবে। এক্ষেত্রে দুটি বস্তুর মধ্যকার দূরত্বের বৃদ্ধির সঙ্গে মহাকর্ষীয় বলের হ্রাস-প্রাপ্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে। ফলে পৃথিবী ও অন্যান্য গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার স্থিরত্ব হ্রাস পাবে এবং তারা হয় সর্পিল গতিতে সূর্য থেকে দূরে সরে যাবে, নয়তো সূর্যের ভিতরে গিয়ে পরবে। (বিস্তারিত জানার জন্য 'কালের সংক্ষিপ্ত ইতিহাস' স্টিফেন ডব্লু হকিং-১০ অধ্যায় দেখে নিতে পারেন।)

আল-কোরআন-
সূরা যারিয়া-অয়াত নং-৪৭
(৫১ : ৪৭) আছ্ছামা আ বানাইনা-হা-বিআইদিওঁ ওয়া ইন্না -লামূছিউ-ন।
(৫১ : ৪৭) অর্থ:- আমি আকাশ নির্মাণ করেছি ক্ষমতা বা শক্তিবলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী।

(৫১:৪৭) নং আয়াতে “আছ্ছামা-আ” অর্থাৎ ‘আকাশ’ নির্মাণের সাথে শক্তি বা ক্ষমতার বিষয়টি উল্লেখ থাকায় এমন ‘একক আকাশের’ প্রতি ইঙ্গিত পাওয়া যায় যে আকাশে সৃষ্টির আদি পর্যায়ে বলবাহী মৌল-কণিকাগুলো ঘনিভূত শক্তিরূপে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে বিরাজমান ছিল। অতঃপর সর্বশক্তিমান আল্লাহতায়ালার ইচ্ছায় একদা এর মহাসম্প্রসারন শুরু হয়।

“আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি” প্রবন্ধের -‘সৃষ্টিকালীন ১ম - ইওম বা দিন’- পড়ে নিলে বুঝতে সুবিধা হবে

সূরা আম্বিয়া-আয়াত নং-৩০
(২১ : ৩০) আ অ লাম ইয়ারাল লাজীনা কাফারূ -আন্নাছ ছামা- ওয়াতি অল আরদ্বা কা- নাতা- রাতাক্বান ফাফাতাক্বনা হুমা;অ জ্বায়ালনা মিনাল মা -য়ি কুল্লা শাইয়িন হাইয়্যিন; আফালা - ইউমিনূন।

(২১ : ৩০) অর্থ:- যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পরিগঠন করলাম পানি হতে; তবুও কি ওরা বিশ্বাস করবে না ?

(২১:৩০) নং আয়াতে ‘আন্নাছ্ ছামা-ওয়াতি’ বলতে সৃষ্টিকালীন প্রাথমিক পর্যায়ের এমন ‘এক আকাশমন্ডলীর’ কথা বোঝান হয়েছে যখন সপ্ত-আকাশের মধ্যকার সকল স্তর ও মহা-স্তরগুলো এবং পৃথিবীও একত্রিত অবস্থায় বিরাজ করছিল।

সূরা-হা-মীম-আস-সিজদা-আয়াত নং-১১
(৪১ : ১১) ছুম্মাছতাওয়া -ইলাছ্ছামা -য়ি ওয়া হিয়া দুখা নুন ফাক্বা-লা লাহা - ওয়ালিল আরদ্বিতিয়া তাওআন আও কারহা; কা- লাতা- আতাইনা- ত্বা -য়িঈন।

{দুখানুন =(অর্থ)- ধুঁয়া -‘কোরআনের অভিধান’-মুনির উদ্দীন আহমদ -১৮৬ পৃষ্ঠা }

(৪১ : ১১) অর্থ:- অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি তাকে (আকাশকে) ও পৃথিবীকে বললেন, “তোমরা উভয়ে আস ইচ্ছায় বা অনিচ্ছায়।” তারা বলল, ‘আমরা এলাম অনুগত হয়ে।’

(৪১:১১) নং আয়াতে ‘ইন্নাছ্ছামা-য়ি’ শব্দটির সাথে ‘দুখানুন’ অর্থাৎ ‘ধুম্রপুঞ্জের’ বিষয়ে উল্লেখ থাকায় এমন এক আকাশকে বোঝান হয়েছে ‘যা’ ডাইমেনশন বা মাত্রাগত ছকে নানা স্তর ও মহাস্তরে সাজান সপ্ত-আকাশ সৃষ্টির পূর্ববর্তী অবস্থা। এই অবস্থায় ‘আকাশ’, ধুম্রপুঞ্জ দ্বারা অর্থাৎ পৃথিবী সৃষ্টির পরও বিদ্যমান ভরবাহী মৌল-কণিকা ও পৃথিবী থেকে বিকর্ষীত স্বয়ংসম্পূর্ণ মৌলিক পদার্থ কণিকা বা পরমাণুসমূহ দ্বারা ভরপুর ছিল। অতঃপর আল্লাহতায়ালার আদেশে একদিকে যেমন পৃথিবীর স্তরগুলো সৃষ্টি করা হয়, অপরদিকে তেমনি আকাশকে পৃথিবী থেকে পৃথক করে দিয়ে সপ্তাকাশে পরিণত করা হয়।

“আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি” প্রবন্ধের -‘সৃষ্টিকালীন ৫ম - ইওম বা দিন’- পড়ে নিলে বুঝতে সুবিধা হবে।

সূরা সাফ্ফাত-আয়াত নং-৬
(৩৭ : ০৬) ইন্না- যাইয়্যানাছ- ছামা -আদদুনইয়া-বিযীনাতিনিল কাওয়া-কিব।
(৩৭ : ০৬) অর্থ:- আমরা (আল্লাহ-সম্মান সূচক) দুনিয়া বা পৃথিবীর ( নিকটবর্তী ) আকাশকে গ্রহাদির অলংকারে সজ্জিত করেছি।

সূরা মূল্ক-আয়াত নং-৫
(৬৭ : ০৫) অ লাক্বাদ যাইয়্যান্নাছ ছামা - আদদুনইয়া - বিমাছা -বীহা ওয়া জ্বায়ালনা - হা - রুজুমাল লিশ শাইয়া - ত্বীনি ওয়া আতাদনা - লাহুম আজা- বাছ্ছাঈর।
(৬৭ : ০৫) অর্থ:- আমি দুনিয়া বা পৃথিবীর (নিকটবর্তী) আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা ( নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি ) দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি।

সূরা হিযর- সূরা-আয়াত নং-১৬
(১৫ : ১৬) অ লাক্বাদ জ্বাআলনা- ফিছ্ছামা -য়ি বুরূজ্বাউঁ আমাইয়্যান্না-হা-লিন্না-জিরীন।

{বুরুজুন=(অর্থ)-তারকার ঘর- ‘কোরআনের অভিধান’ -৯৬পৃষ্ঠা -- মুনির উদ্দীন আহমদ}

(‘বুরুজুনের’ বহুবচন হল ‘বুরুজ’। সাধারনত ‘ঘর’ বলতে যেমন দেয়াল ঘেরা এমন একটি স্থানকে বোঝায় যেখানে কয়েকজন মানুষ একত্রে বসবাস করতে পারে। তেমনি ‘বুরুজুন’ অর্থ ‘তারকার ঘর’ বলতে মহাকাশে সৃষ্ট এমন একটি স্থানকে বুঝানো হয়েছে যেখানে অনেকগুলো তারকা বা নক্ষত্র একটি নির্দিষ্ট সীমার মধ্যে একত্রিত অবস্থায় থাকে। সুতরাং ‘বুরুজুনের’ অর্থ ‘মহাকাশের অসংখ্য নক্ষত্র সমৃদ্ধ স্তর অর্থাৎ গ্যালাক্সি’ হওয়াই স্বাভাবিক। আবার বুরুজ শব্দটি যেহেতু বহুবচন, সুতরাং এর দ্বারা ‘মহাকাশের অসংখ্য গ্যালাক্সি সমৃদ্ধ স্তর অর্থাৎ গ্যালাক্সিগুচ্ছ’ হওয়াই যুক্তিসংগত।)

(১৫ : ১৬) অর্থ:- আকাশে (প্রথম) আমি ‘বুরুজ’ অর্থাৎ ‘তারকার ঘরসমূহ বা গ্যালাক্সিসমূহ’ স্থাপন বা পরিগঠন করেছি এবং তাকে করেছি সুশোভিত দর্শকদের জন্য।

সূরা ফুরকান-আয়াত নং-৬১
(২৫ : ৬১) তাবা- রাকাল্লাজী জ্বাআলা ফিছ্ছামা -য়ি বুরুজাউঁ অ জ্বাআলা ফীহা- ছিরা- জ্বাউঁ অ ক্বামারাম মুনীরা।
(২৫ : ৬১) অর্থ:- কত মহান তিনি যিনি (প্রথম) আকাশে স্থাপন বা পরিগঠন করেছেন ‘বুরুজ’ অর্থাৎ ‘তারকার ঘরসমূহ বা গ্যালাক্সিসমূহ’ এবং তাতে স্থাপন বা পরিগঠন করেছেন প্রদীপ (সূর্য) ও জ্যোতির্ময় চন্দ্র।

সূরা রাহমান-আয়াত নং- ৭ ও ৮
(৫৫ : ০৭) আছ্ছামা -আ রাফা‘আহা- ওয়া ওয়াদ্বা‘আল মীযা- ন,
(৫৫ : ০৮) আল্লা- তাত্বগ্বাও ফিল মীযা- ন।
(৫৫ : ০৭) অর্থ:- তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদন্ডে (মাত্রা বা ডাইমেনশনে),
(৫৫ : ০৮) অর্থ- যেন তোমরা ভারসাম্য লংঘন না কর।

(৩৭:৬), (৬৭:৫), (৪১:১২) নং আয়াতে ‘ছামা- আদদুনইয়া’ এবং (১৫:১৬), (২৫:৬১) নং আয়াতে ‘ফিছ্ছামা-য়ি’ বলতে ‘পৃথিবীর নিকটবর্তী আকাশ অর্থাৎ প্রথম আকাশকেই’ বোঝানো হয়েছে এবং যেখানে চন্দ্র,, সূর্য, গ্রহসমূহ, ‘মাছাবিহা’ অর্থাৎ প্রদীপমালা বা নক্ষত্রপুঞ্জ (গ্যালাক্সি) এবং ‘বুরুজ’ অর্থাৎ তারকার ঘর বা গ্যালাক্সিসমূহ পরিগঠন করে এক একটি স্তর ও মহাস্তরে সজ্জিত করা হয়েছে। সেই সাথে (৪১:১২) নং আয়াতের প্রথম অংশে ‘ছাবআ ছামাওয়াতি’ বলতে সেই সপ্ত-আকাশের কথা বোঝান হয়েছে যেগুলোকে (৫৫:৭) ও (৫৫:৮)নং আয়াতে উল্লেখিত ’মীযা- ন’ অর্থাৎ ডাইমেনশন বা মাত্রাগত মানদন্ডের ছকে বেঁধে দেয়ার কারণে সেই সাতটি আকাশের প্রত্যেকটির স্বাতন্ত্রতার ভারসাম্য কখনই লংঘিত হয় না।

আবার সপ্ত-আকাশমন্ডলীতে যে অসংখ্য স্তর সৃষ্টি করা হয়েছে, এই তথ্যটিও কয়েকটি আয়াতে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে-

সূরা মূলক-আয়াত নং-৩
(৬৭ : ০৩) লাজী খালাক্বা ছাব‘আ ছামা- ওয়া- তিন ত্বিবা- ক্বা ;
(৬৭ : ০৩) অর্থ:- যিনি সপ্ত-আকাশমন্ডলীতে স্তর সমূহ সৃষ্টি করেছেন ;

সূরা নূহ্-আয়াত নং-১
(৭১ : ১৫) আলাম তারাও কাইফা খালাক্বাল্লা-হু ছাব‘আ ছামা-ওয়া-তিন ত্বিবা-ক্বাওঁ
(৭১ : ১৫) অর্থ:- তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ্ কিভাবে সপ্ত-আকাশমন্ডলীতে স্তর-সমূহ সৃষ্টি করেছেন?

উপরের আয়াতগুলো থেকে সহজেই বুঝে নেয়া যায় যে, আল্লাহতায়ালা প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত-আকাশের প্রত্যেকটিতেই অসংখ্য স্তর সৃষ্টি করেছেন। এক্ষেত্রে “ছাব‘আ ছামা-ওয়া-তি” অর্থাৎ সপ্ত-আকাশমন্ডলীকে কখনই অসংখ্য আকাশ হিসেবে ধরে নেয়া যায় না। উদাহরন স্বরূপ সহজ কথায় যদি বলি আমি সাতটি গ্লাস ও পেয়ালাটি বানিয়েছি। গ্লাসগুলি ও পেয়ালাটির মধ্যকার জিনিসগুলিও আমি বানিয়েছি। গ্লাসগুলি ও পেয়ালাটিতে যা যা আছে সবই আমার। এক্ষেত্রে পূর্বে প্রস্তুতকৃত যে সাতটি গ্লাস (নির্দিষ্টভাবে) এবং পেয়ালাটির কথা উল্লেখ করা হয়েছে তা কখনও অসংখ্য গ্লাস বা পেয়ালা হয়ে যাবে না। বরং প্রস্তুতকৃত সাতটি গ্লাসের প্রতিটিতে এবং পেয়ালাটিতেও অসংখ্য জিনিস আছে, এটাই বুঝতে হবে। কারণ সাতটি গ্লাস প্রস্তুতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই বার বার সাতটি গ্লাস না বলে ভাষার সৌন্দর্য রক্ষার্থে শুধু গ্লসগুলো বললেও সাতটি গ্লাসই বুঝতে হবে।

প্রথম আসমান বলতে আমরা কি বুঝবো? সহজ কথায় পৃথিবী পৃষ্ঠের চতুর্দিকে ঊর্ধ্বে দৃশ্যমান যে অসীম বিস্তার আমরা অবলোকন করি, সেটাকেই প্রথম আসমান হিসেবে চিহ্নীত করা যেতে পারে। আমাদের পা যখন পৃথিবী পৃষ্ঠ ছুঁয়ে থাকে তখন আমাদের মাথা থাকে প্রথম আসমানের সবচেয়ে নিকটতম স্তর অর্থাৎ বায়ুমন্ডলের মধ্যে। তাছাড়া বায়ুমন্ডলের স্তরসমূহ, কক্ষপথ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জসমূহ যেমন আমাদের ছায়াপথ অর্থাৎ Milky Way galaxy এর মত অন্যান্য গ্যালাক্সিগুলো, গ্যালাক্সিগুচ্ছ বা বুরুজ অর্থাৎ ‘তারকার ঘর সমূহ’ ইত্যাদি সবকিছুই প্রথম আসমানের অসংখ্য স্তরসমূহ। প্রথম আসমানের এই দৃশ্যমান সীমানাকে আমরা কখনই অতিক্রম করতে পারব না এবং অন্যান্য আসমানসমূহে কি আছে তা হয়ত স্বচক্ষে দেখতে পারব না। তবে দৃষ্টি-সীমানার মধ্যে আবদ্ধ প্রথম আসমানী জগতের বাহিরে পরবর্তী আসমানসমূহে কি আছে তা সরাসরি দেখতে না পারলেও অদূর ভবিষ্যতে মহাশক্তি বা বিশেষ ক্ষমতা অর্জনের মাধ্যমে অনুভবের আলোকে হয়ত কিছুটা বর্ণনা করা যেতেও পারে। যেমন এখন বিজ্ঞানীগণ মোট দশটি ডাইমেনশন বা মাত্রার কথা ব্যক্ত করছেন। তবে এর মধ্যে চারটি ডাইমেনশনের কারণেই যে এই দৃশ্যমান জগতের জড় ও অজড় সবকিছু এবং আমরা আকৃতি লাভ করেছি এবং জন্ম-মৃত্যু, ক্ষুধা-তৃষ্ণা, সৃষ্টি, ক্ষয়, ধ্বংস, রোগ-ব্যাধি, সুখ-দুঃখ, প্রেম-ভালবাসা ইত্যাদির ছকে বাঁধা পরেছি, তা আজ প্রতিষ্ঠিত একটি বৈজ্ঞানিক তথ্য। স্থানের তিনটি ও কালের একটি মাত্রা অর্থাৎ এই চারটি মাত্রার ছকে সাজান সুরক্ষিত সীমানার মধ্যে যে দৃশ্যমান জগতকে আমরা ও বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবিক্ষণ যন্ত্রের সাহায্যে অবলোকন করেন তা কি অতিক্রম করা আদৌ সম্ভব হবে ? বিজ্ঞানীগণ বাকি যে ডাইমেনশনগুলো নিয়ে অনুভব ও চিন্তা ভাবনা করছেন সেগুলো অথবা আরও অধিক (দশ মাত্রা বা তারও অধিক) মাত্রার ছকেই হয়ত আল্লাহতায়ালা বাকী ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন। মহাশক্তি অর্জন অর্থাৎ বৈজ্ঞানিক অগ্রগতির ফলে হয়ত অচিরেই অনুমান ও অনুভবের উপর ভিত্তি করে সেই ছয়টি আসমান সম্পর্কে কিঞ্চিত ব্যাখ্যা প্রদান করা সম্ভব হতেও পারে। তবে সেই ছয়টি আকাশ আমাদের দৃশ্যপটের আড়ালেই বিরাজ করবে। দৃষ্টিসীমার মধ্যে আনা মানুষের সাধ্যের অতীত বৈকি।

সূরা নাবা-আয়াত নং-১২
(৭৮ : ১২) অর্থ:- আমি নির্মান করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত-স্তর,

সবশেষে বলা দরকার যে, সপ্ত-আকাশমন্ডলীকে অস্বীকার করলে অর্থাৎ আল্লাহতায়ালার স্বঘোষিত সাত আসমানকে অসংখ্য আসমান হিসেবে ব্যাখ্যা করলে পরোক্ষভাবে সর্বশেষ নবী ও রাসূলাল্লাহ্ হযরত মুহাম্মদ (সাঃ) কর্তৃক বর্ণীত বিজ্ঞানময় মিরাজের বাস্তব ঘটনাটিকে অস্বীকার করা হয় না কি ? মিরাজের গৌরবময় রজনীতে মহান আল্লাহতায়ালা তাঁর অসীম ক্ষমতা ও কুদরতের পরশে তাঁর সবচেয়ে প্রিয় ও আনুগত্যশীল বান্দা হযরত মুহাম্মদ (সাঃ)-কে স্থান ও কালের সীমানা অতিক্রম করিয়ে সপ্ত-আকাশমন্ডলীতে স্ব-শরীরে ভ্রমন করিয়েছিলেন এবং অতীত বর্তমান ও ভবিষ্যতের জ্ঞানদান করেছিলেন। সুতরাং আল্লাহর বাণী ছাব‘আ ছমাওয়াতি অর্থাৎ সপ্ত-আকাশমন্ডলীকে, অসংখ্য আকাশমন্ডলী হিসেবে ব্যাখ্যা না করে বরং আসুন আমরা নির্দিধায় মেনে নেই যে আল্লাহতায়ালা (৭৮:১২) সুস্থিত সপ্ত-আকাশকে সাতটি আসমানী সীমানার (আমাদের দৃষ্টিতে যা অসীম) অন্তরালে মজবুতভাবে নির্মান করে সাজিয়ে রেখেছেন এবং প্রত্যেকটি আকাশে অসংখ্য স্তরসমূহ সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে হয়ত এই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে তেমন জোরালো ও নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে বিজ্ঞানের আরও উন্নততর আবিস্কারের আলোকে হয়ত এ বিষয়টিকে গভীরভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে। আল-কোরআনের অকাট্য সত্যবাণী দিয়ে বৈজ্ঞানিক তথ্যসমূহকে যাচাই করার মানসিকতা নিয়েই ধৈর্য্যরে সাথে এই প্রচেষ্ঠা চালাতে হবে। তাহলেই কেবল আমরা সকল প্রকার বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাব। কারণ আল-কোরআনের চরম সত্য তথ্যগুলোর মোকাবেলায় অনুমানের কোনই মূল্য নাই।

বিংশ শতাব্দি বিজ্ঞানের যুগ। প্রায় ১৪৫০ বছর পূর্বেই মহান স্রষ্টা তাঁর বিজ্ঞানময় গ্রন্থে এমন সব অকাট্য বৈজ্ঞানিক তথ্যের অবতারনা করেছেন যেগুলোর মর্ম ধীরে ধীরে উপলব্ধি করা সম্ভব হচ্ছে। এ বিষয়টি তো সর্বজ্ঞ আল্লাহতায়ালার পরিকল্পনার মধ্যেই ছিল এবং তিনি ভালভাবেই জানতেন যে, এমন এক সময় আসবে যখন আল-কোরআনে প্রদত্ত বৈজ্ঞানিক তথ্যগুলো অন্যান্য ধর্মের বিজ্ঞানীদের দ্বারা তাদের অজান্তেই সত্য বলে আবিষ্কৃত হতে থাকবে। এরফলে এই সত্য তথা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যগুলো একদিকে যেমন তারা সরাসরি অস্বীকার করতে পারবে না, অপরদিকে তেমনি এই তথ্যগুলো কিভাবে আল-কোরআনে স্থান পেল তা অবিশ্বাসীরা ভেবে কুল পাবেনা। কিন্তু এই সত্য তথ্যগুলোকে যে স্বয়ং মহান স্রষ্টাই তাঁর প্রেরিত মহাগ্রন্থে মানুষকে পরীক্ষা করার জন্য আগে থেকেই সংযোজন করে রেখেছেন তা ঈমানদারেরা সহজেই বুঝে নেবে ও একবাক্যে বিশ্বাস করে নেবে। এই ঐশী তথ্যগুলোর অছিলায় অনেক নীরহংকার জ্ঞানী ও বিচক্ষণ ব্যাক্তিবর্গ যে ইমানের আলোয় আলোকিত হবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে এপরও যারা অহংকার বশত বে-ইমানের পথে পা বাড়াবে তাদের ফায়সালার জন্য তো মহান আল্লাহই যথেষ্ট।

Read more ...