Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Wednesday, October 19, 2011

মুভি পাগলা নেতারা কে কেমন মুভি পছ্ন্দ করেন (একটি কাল্পনিক পোস্ট)

:D শামীম ওসমান
ইনি আসলে দেশী বিদেশী ব্যাপক মুভির ভক্ত। তার মধ্যে যেই সব মুভি তার জন্য আদর্শ।
১.মাফিয়া।
২.গডফাদার।
৩.মার্ডার।
৪.কিলার।

:D আবুল মাল
১.টাকার চেয়ে প্রেম বড়।
২.ভালবাসার মুল্য।
৩.One bank

:D (যোগাযোগ আবুল)
১.ভন্ড।
২.মতি চোরা।
৩.পদদা নদীর মাঝি।

:D (শেখ হাসিনা) :P
১.আব্বাজান।
২.সপ্নের ঠিকানা।
৩.মনপুরা।
৪.গরীবের রাণী।

:D (খালেদা জিয়া)
১. ওগো আমার প্রানের স্বামী :P
২.ওরা আমাকে ভাল হতে দিলনা।
৩.এই ঘর এই সংসার।


:D (তারেক জিয়া)
১.বদলা।
২.আম্মাজান।
৩.হামলা।

:D (সাকা)
১.নুরা পাগলা।
২.খাইছি তরে।
৩.মাথা নষ্ট।

:D (এরশাদ)
১.প্রেমিক পুরুষ।
২.প্রেম মানেনা বাধা।
৩.বলবো কথা বাসর ঘরে।

:D (দিপু মণি)
১.Border
২.ফন্দিফিকির।
৩.ফায়ার।

:D (সাহারা)
১.The Ghost
২.পালাবি কোথায়?
৩.লাইলি মজনু।

:D (জয়)
১.Once.Upon.A.Time.In.America
২.Gullivers.Travels
৩.Pirates of the Caribbean
৪.The Lord of the ring1,2,3

Read more ...

Saturday, September 24, 2011

অদ্ভুত কিছু তথ্য .. .. ! !

মস্ত বড় এই দুনিয়াটা মজার মজার তথ্য দিয়ে ভরা. Android এর একটা apps [Amazing Facts]থেকে কিছু মজার মজার তথ্য আপনাদের সাথে share করলাম.
1. Originally, BMW was an airplane engine manufacturer.
2.Intelligent people have more zinc and copper on their hair.
3.The 1st kiss in a movie was between May Irwin and John Rice in "The Widow Jones," in 1986.
4.In Takshashlia, 700BC, the first university was established.
5.Bluebird can not see the colour blue.
6.Most lipstick have fish scales.
7.Microsoft threatened 17 year old Mike Rowe with a lawsuit after the young man launched a website named "MikeRowSoft".
8. The name Adidas is made up from the name of the founder Adlof (Adi) Dassler (das).
9.French author Michel Thaler published a 233page novel which has no verbs.
10.Jamaica has the most Churches per square mile than any other country in the world.
11.A Jumbo jet uses 4000 gallons of fuel to take off.
12. The speed of typical raindrop is 17 miles per hour.
13.A mosquito can smell the carbon-di-oxide you exhale from about 60 to 70 feet away.
14. 1,525,000,000 miles of telephone wire are strung across the U.S.A
15. Titanic was built in Belfast.
16. The international telephone dialing code for Antarctica is 672.
17. Antarctica is the onle land on our planet that is not owned by any country.
18. The CD was developed by Philips and Sony in 1980.
19. The first internet worm was crated y Robert T.Morris Jr, and attacked more than 6000 Internet hosts.
20.The word "set" has more definitions than any other word in English language.

Read more ...

Sunday, September 18, 2011

কিছু অসাধারণ ইংরেজী মুভি যেগুলো দেখতে পারেন

১। The SHAWSHANK REDEMPTION

যাদের ধৈর্য্য কম তারা এই মুভি দেখার পরে ধৈর্য্যশক্তি বেড়ে যাবে। :D ছবিটির মুল চরিত্র করা এন্ডি একজন ব্যাংক কর্মকর্তা।মিথ্যা মামলায় যাবজ্জীবন জেল হওয়ার পরও বিভিন্ন সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকার পরও জেলার এর কারণে সে সুযোগগুলো পায় না।পরে একসময় জেল থেকে পালিয়ে যাওয়ার ফন্দি করে।একটানা ১৯ বছর ধরে প্রতিদিন রাতে ছোট্ট একটা শাবল আর একটি চিজেল দিয়ে সুড়ঙ্গ খুড়ে একদিন সে পালিয়ে যায়।এই ১৯ বছরে জেলে আরো অনেক ঘটনা ঘটে বা বললে ছবি দেখে আর মজা পাবেন না। :D ছবিটির পরিচালক ফ্র্যাঙ্ক ডেরবন্ট এবং এন্ডি চরিত্রে অভিনয় করেছেন টিম রবিন্স।এছাড়া অস্কারজয়ী মরগ্যান ফ্রিমান আছেন সাথে।ছবিটি আই.এম.ডি.বি.’র সেরা ২৫০টা ছবির মধ্যে সেরা ছবির অবস্থানে আছে।

২।The Count of Monte Cristo

ছবিটির কাহীনির সাথে আগের মুভিটির কাহীনি অনেক মিল আছে।ছবিটি সম্পর্কে রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।

৩।The Pursuit of Happyness

আরেরিকাতে ৯০ এর দশকে অর্থনৈতিক মন্দার সময় চাকুরি হারানো এক লোকের করুন কাহিনী নিয়ে এই ছবি বানানো।একসময় সংসার চালানোয় ক্লান্ত হয়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।শুরু হয় সন্তানকে নিয়ে তার পথচলা।প্রতি পদে পদে রোমাঞ্চকর সব অনুভুতি পাবেন এই ছবি দেখলে। ছবিটির মুল চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ।সাথে তার ছেলে জাদেন স্মিথ ও অভিনয় করেছে ছেলের ভুমিকায়।মুভিটির রিভিউ পড়তে এখানে ক্লিক করুন।

৪।Hachiko: A Dog’s Story

ছোট থাকতে কষ্টের কোন মুভি দেখলে চোখে পানি চলে আসত। সে সময়ের কথা মনে পড়লে এখনো হাসি পায়।কিন্তু এই মুভিটির শেষের দিকে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। একটি সত্য ঘটে যাওয়া প্রভু ভক্ত এক কুকুরের গল্প নিয়ে এই ছবিটি বানানো।মুনিব মরে যাওয়ার পরেও যতদিন সে বেঁচে ছিল ততদিন অপেক্ষা করেছে রেলস্টেশনে,কবে তার মুনিব ফিরবে আর সে একসাথে বাড়ি ফিরবে।এটি সত্যিকার ঘটনার আদলে করা মুভি।সত্যিকারের ঘটনাটি অনেক বছর আগে জাপান এ শিবুয়া স্টেশানের।আজও কুকুরের আদলে তৈরি করা একটি মুর্তি দারিয়ে আছে রেলস্টেশনের ধারে।

৫। Crash (ক্র্যাস মুভি)

আমেরিকায় কালো-সাদাদের মধ্যে দন্ধ,ভুলবোঝাবোঝি এবং একে অপরের উপর নির্ভরশিলতা নিয়ে করা অনন্য একটা মুভি।ছবিটিতে পরিচালক খুব সুন্দরভাবে জিনিষগুলো ফুটিয়ে তুলেছেন।আই এমডিভি রেটিং ৮।


Read more ...

Saturday, September 17, 2011

কোটিপতি হবার কোচিং সেন্টার

নিম্নে কোটিপতি কোচিং সেন্টার এর শিট দেয়া হলঃ-

১. আলুভর্তা তৈরি করতে কি প্রয়োজন?
A) বালু B) রড
C) সিমেন্ট D)আলু

২. বাংলাদেশ এর রাজধানী কোনটি?
A)দিল্লী B)লন্ডন
C)ঢাকা D)নিউইয়র্ক

৩.ইন্টার অথবা A লেভেলে ভর্তি হতে আগে কন ক্লাস পরতে হয়য়?
A) ৬ষ্ঠ B)৭ম
C) ৫ম D)১০ম

৪.ত্বকের যত্নে কোনটি ব্যাবহার করা হয়?
A)ব্লিচিং পাওডার B)হুইল পাওডার
C) সার্ফ এক্সেল D) ফেসওয়াস

৫. আমরা সাধারণত কাকে আমাদের আপন বলি?
A)পাশের বাড়ির লোককে B) দোকানদারকে
C)রিকশা ওয়ালাকে D) মা’কে


6 কমলা নামক ফল আমরা কোন ফলের গাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি?
ক)আম গ)লিচু
খ)জাম ঘ)কমলা

7 তাজমহল কে তৈরি করেছেন?
ক)আমি গ) আপনি
খ)খালু ঘ) শাহজাহান
মুসলমানদের ধর্মের নাম কি?

ক)সনাতন ধর্ম গ)খ্রিস্টান ধর্ম
খ)ইসলাম ধর্ম ঘ)আজুহা ধর্ম

8 ‘আলাদিনের দৈত্য’ কোন আরব্য রজনীর গল্পের চরিত্র?

ক) আলিবাবা ও চল্লিশ চোর গ) আলাদিনের চেরাগ
খ)বাগদাদ ঘ) হাতেমতাই

9 কোন ভদ্রলোক আপনাকে জিজ্ঞেস করল “How are you?”তখন আপনি তাকে কি বলবেন?
ক)হাউয়া বুঝিনা গ) আমি ভাত খাই
খ)আমি বাড়ি যাই ঘ)আমি ভাল আছি

Read more ...

Wednesday, September 14, 2011

আর কত চুরি করবেন আপনি? @ জনাব আরেফিন রুমি

ঈদ এর কয়েকদিন আগে কিনেছিলাম আরেফিন রুমির একটা এলব্যাম, কিনে এতটাই অবাক হলাম। এই সিডি না কিনে নেট থেকে হিন্দি গান ডাউনলোড করে শুনলে আমার ৭০টা টাকা বেচে যেতো। ঠিক একই কাজ করেছিলো ক্রিকেট বিশ্বকাপ এর সময়। নিচে জনাব আরেফিন রুমির ৩টা গান, যেই গান গুলো থেকে চুরি করেছে সেই গান এর লিঙ্ক দিলাম শুনতে পারেন। কিন্তু হ্যা, তার আগে তার গান গুলো একবার শুনে নিয়েন তাহলেই বুঝতে পারবেন।

1. প্রিয়তমা / Tujhe Bhula Diya

2. বলনা কোথায় তুমি / Peheli Nazar Main

3. অচেনা মায়া / Aao Na Ao Na - Kyun Ho Gaya Na

Read more ...

বাংলা মুভি বাংলা রিভিউ- “অন্তহীন”

যুগটা তারুণ্যের। জীবন তাদের জন্যই যারা জীবনকে সুন্দরকে করে বাঁচতে জানে। সে জন্যই তো তারুণ্যের সংজ্ঞা শুধুমাত্র বয়সের সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। সে জন্য আজকাল সবাই বলে ওঠে : “Yo man! Wassup?? We are the facebook generation. Yeah!” । সর্বদা মজা করা , “পলিটিক্স দেশটাকে শেষ করে দিল “ এইভাবেই চলে সবার জীবন। কিন্তু এই জীবনের মধ্যে লুকিয়ে থাকা দার্শনিক রুপকে কি দেখেছে কেউ?? কিন্তু সেরকমই এক অসম্ভবের চেষ্টা করেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী তার জাতীয় পুরস্কার বিজয়ী মুভি “অন্তহীন” এ।
কাহিনী জানা যাক। বৃন্দা (Radhika Apte) একজন টেলিভিশন সাংবাদিক । শহরের বর্তমানের তাজা খবর হলো পুলিশ গোয়েন্দা অভিক চৌধুরীর (রাহুল বসু) কীর্তি ... সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল অস্ত্র ভান্ডার এর খোঁজ ... ইত্যাদি ইত্যাদি। বৃন্দা , অভিকের একটি সাক্ষাৎকার নিতে চায়। কিন্তু অভিকের সরাসরি নিষেধ। দুজন তাদের সকল ব্যস্ততায় ক্ষান্তি দেবার পর বাসার এক কোণে নিজেদের Laptop এ খোঁজে ক্ষণিকের মানসিক প্রশান্তি। ইন্টারনেটের চ্যাটের মাধ্যমে তাদের গাঢ় বন্ধুত্ব, কিন্তু তারা জানেই না একে অপরের পরিচয়। ধীরে ধীরে মুভিটিতে আরো কিছু চরিত্রের আগমন ঘটে। পারো দিদি (অপর্ণা সেন) বৃন্দার সহকর্মী এবং অভিকের বড় ভাই রন্জন (কল্যাণ রায়) এর স্ত্রী। কিন্তু অনেক বছর ধরেই রন্জন ও পারোর বিচ্ছেদ তবে ঠিক ডিভোর্স নয়। সত্যি কথা বলতে ওরা একে অপরকে প্রচন্ড ভালোবাসে কিন্তু দূরত্বকেই ওরা আপন করে নিয়েছে। পারোদির মাধ্যমেই বৃন্দা ও অভিকের সত্যিকার দুনিয়াতে দেখা হয়। ধীরে ধীরে একটু একটু বন্ধুত্ব। কিন্তু বৃন্দা জড়িয়ে যায় এক বড় ধরণের ব্যবসায়ী সংগঠকদের জালে। তাদের Real Estate ব্যবসার পিছনে ঘৃণ্য সকল কর্মকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত হয়ে পরে বৃন্দা। এদিকে অভিক তার Laptop এর Chat এর মানুষকে ভালোবেসে ফেলে। দুজনে সীদ্ধান্তে আসে যে তারা দেখা করবে, অন্তহীন অপেক্ষার সমাপ্তি করবে। একদিন অভিক জানতে পারে যে ব্রিন্দাই সেই মেয়েটি কিন্তু সে দিন বদলে গেছে অনেক কিছুই।
বৃন্দা চরিত্রে Radhika Apte দারুন অভিনয় করেছেন। রাহুল বসু বেশ ভালো করলেও তার চরিত্রটি একটু চুপচাপ ধরণের। রন্জন চরিত্রে কল্যাণ রায় এবং ভি.কে. মেহরা চরিত্রে শৌভিক কুন্ডগ্রামির অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। শর্মিলা ঠাকুর অভিকের পিসী চরিত্রের বেশ দারুন করেছেন। মুভিটির সংগীত ছিল বেশ আকর্ষণীয়। শান্তনু মৈত্রের সুরের প্রত্যেকটি গান বিশেষ করে শ্রেয়া ঘোষালের জাতীয় সংগীত জয়ী “যাও পাখি” বেশ শ্রুতিমধুর। তবে মুভিটির চিত্রনাট্য এবং পরিচালনা এক কথায় অসাধারণ। অভিকের পীসি (শর্মিলা ঠাকুর) তার জীবনে এসে যাওয়া ক্ষণিকের প্রেমের বর্ণনার দৃশ্যটি আসলেই চমৎকার। তবে মুভিটির বেশ কিছু অংশ বেশ বোরিং হলেও দারুন ডায়ালগ এবং নির্দেশনা মুভিটিকে এগিয়ে নিয়ে যায়।
মুভিটি একই সঙ্গে অনেকগুলো বিচ্ছিন্ন মানুষের জীবন কাহিনী ধরণের হলেও যেন এক সুরে বাধা একটি কাহিনী। বলতে গেলে ভারতের জাতীয় পুরস্কার বিজয় করে মুভিটি তার যোগ্যতা প্রমাণ করেছে।
রেটিং – ৩.৫ /৫

Read more ...

Tuesday, September 13, 2011

বাংলা মুভি বাংলা রিভিউ- “গেরিলা”

৪০ টি বছর পার হয়ে গেল। এখন ঐসব অতীত নিয়ে কী পরে থাকতে হবে নাকি?? ঐসব যুদ্ধাপরাধী আংকেল-দাদুগুলিকে মারলে তো আমার কালকের পরীক্ষায় পাস হয়ে যাবে না কিংবা বিদেশ থেকে কোম্পানীর অর্ডারটাও পাওয়া যাবে না। বাংলাদেশের প্রতিটি সমাজের মধ্যে যখন চলে এসেছিল মুক্তিযুদ্ধকে ভুলে যাবার মনোভাব তখন উচিত সময়ে উপস্থিত এক অসাধারণ চলচ্চিত্র “গেরিলা”। গেরিলাকে আমি কোন মুভি বলতে চাই না। এটি যেন ৭১ এর মুক্তিযুদ্ধের এক দলীল। সমস্ত যুদ্ধের ভয়াবহতার এক পুর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হয়েছে মুভিটিতে।
কাহিনী জানা যাক। ১৯৭১ এর একজন সাধারণ নারী বিলকিস বানু ( জয়া আহসান) । ২৫ শে মার্চ তার স্বামী হাসান (ফেরদৌস) নিখোঁজ হবার পর সে যোগ দেয় মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধাদের অর্থ যোগান, অস্ত্র সরবরাহ এমনকি আলতাফ মাহমুদের দেয়া গানের স্পুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌছে দেবার কাজে সে সুনিপুণ। ছদ্মবেশে এক পাকিস্তানী জাকজমকপূর্ণ পার্টিতে বোমা স্হাপন করে বিলকিস। সবকিছু ঠিকঠাক মতই চলছিল। কিন্তু এক মুক্তিযোদ্ধা তার সমস্ত সহযোগীদের নাম বলে দিলে ঘন বিপদ এসে নাড়া দেয় বিলকিসের দ্বারে। বিলকিস তার শ্বশুড়বাড়ী ছেড়ে পালিয়ে যায় তার বাপের বাড়ী। কিন্তু দেশ তো আর আগের মত নেই। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। মাঝপথে ট্রেন বন্ধ। কারণ সামনে ব্রীজ ভাঙা। হাঁটা দেয় বিলকিস। সবুজ বাংলাদেশের পথে হাঁটতে গেলে লাশের স্তুপে হোঁচট খেতে হয়। নৌকায় নদী পার হতে গেলে দেখা যায় লাশ ভেসে আছে। গ্রাম গঞ্জে রাজাকার গুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে মা-বোনদের হানাদার বাহিনীর তেষ্টা মেটাবার জন্য। বিলকিস বাসায় পৌছাতে সাহায্য করে সিরাজ। সে এক মুক্তিযোদ্ধা । বিলকিসের ভাই খোকনও এক মুক্তিযোদ্ধা। খোকন বাহিনীর জ্বালায় নাকানি-চুবানি খাওয়া অবস্থা পাকিস্তানীদের। কিন্তু রাজাকারদের সাহায্যে ধরা পরে খোকন এবং রাজাকারদের দ্বারা নৃশংসভাবে নিহত হয়। বিলকিস খোকনের লাশ খুঁজতে গিয়ে ধরা পরে পাক-বাহিনীর কাছে। কিন্তু পাকবাহিনীর ক্যাপটেন শামসাদ হয়তো ভাবতেও পারেনি যে টেবিলের উপর রেখে দেয়া গ্রেনেডটি তার মৃত্যুর কারণ হয়ে দাড়াবে।
আগেই বলেছি মুভিটি একটি পূর্ণাঙ্গরুপে ৭১ এর ছবি। মুভিটিতে যুদ্ধের ভয়াবহতে একেবারে পুরোপুরিভাবেই দেখানো হয়েছে। প্রথম ভাগে শহর ভিত্তিক যুদ্ধ এবং শেষভাগে গ্রামভিত্তিক। সকল ক্ষেত্রেই রাজাকারদের সাহায্যের নমুনা দেখে অবাক হয়ে যেতে হয় এবং খালি মনে হয় এরাও মানুষ?? মুভিটিতে আলতাফ মাহমুদ ( আহমেদ রুবেল) , রুমি , বদির মতো সত্য চরিত্র দেখানো হয়েছে। সকলের অভিনয় অসাধারণ। প্রত্যেকের পারফর্ম্যান্স দেখেই বোঝা যায় যেন সকলের চোখে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র দেখাবার জন্য এক জ্বালা ছিল । বিলকিসের ভাসুর সমাজের প্রভাবশালি তসলিম সর্দার ( এটিএম শামসুজ্জামান) এর চরিত্রটি সবার নজর কেড়েছে। এছাড়া আজাদ আবুল কালাম সহ প্রত্যেক রাজাকার চরিত্রের অভিনয় অভিনয় শিল্পীরা এতটাই ভালো অভিনয় করেছে যে সবাই ওদের থুতু মারতে উদ্যত হবে।
মূল চরিত্রে জয়া আহসানের অভিনয় বরাবরের মত অসাধারণ। জয়া আবারো প্রমাণ করলো যে সেই বাংলাদেশের এখন পর্যন্ত সেরা অভিনেত্রী। খল চরিত্রে শতাব্দী ওয়াদুদের অভিনয় দেখে সত্যি অবাক হতে হয়।
তবে মুভিটির নির্মাণ ছিল এক কথায় অসাধারণ। ৭১ এর মুভি বানানো সম্ভব, কিন্তু ৭১ এর বাংলাদেশ দেখানো সম্ভব নয়। সেই অসাধ্যটি সাধন করেছে পরিচালক মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ। পাকিস্তান রেলওয়ের ট্রেন বলুন কিংবা যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশে সবুজ গ্রাম বলুন। সবকিছুই অসাধারণ। শতাব্দী ওয়াদুদকে দুটি চরিত্রে অভিনয় করানো হয়। দুটি পুরোপুরি দুজনকে দিয়ে করানো সম্ভব থাকলেও সব হানাদারদের চেহারা একই রকম হয় এটা দেখাতেই হয়তো তাকেই দেয়া হয়েছে। তবে দুটো চরিত্রেই দারুন করেছে শতাব্দী ।
মুভিটিতে ভয়াবহ ধরণের নৃশংসতা দেখানো হয়েছে যেটার বর্ণনা এখানে দিতে চাই না। মুভিটির কিছু কিছু দৃশ্য গায়ের লোম খাড়া করে দেয়। যেমন আলতাফ মাহমুদের দাড়িয়ে উঠে বলা: “আমি আলতাফ মাহমুদ!” কিংবা তসলিম সর্দারের শান্তি কমিটিতে যোগদানে অপরাগতা। দুধওয়ালা নরেন যখন বলে : “এদেশ ছেড়ে কোথায় যাবো??” এটা শুনে সকলেরই চোখে পানি চলে আসে।
মুভিটির খারাপ দিক নিয়ে একেবারে কম আলোচনা করবো। মুভিটির প্রথম ভাগে এডিটিং একটু খারাপ । যে দৃশ্যটা অসাধারণ হবার পথে চলছিল সেটি হঠাৎ করে শেষ হয়ে পরবর্তী দৃশ্য চলে আসে। মুভিটির গতি তখন অত্যাধিক মাত্রায় বেশী ছিল ফলে কোন কোন ঘটনার শেষ ফলাফল বোঝা যায় না। এছাড়া মুভিটির আবহ সংগীত আরেকটু ভালো হওয়া আশা করেছিলাম।
এ মুভিটি নিঃসন্দেহে সকল বাংলাদেশীর প্রাণের ছবি। সকলেরই উচিত মুভিটি অন্তত একবার দেখা। এবং মুক্তিযুদ্ধ কে আরো ভালো ভাবে জানা। আমরা আশা করবো এরকম মুভি যেন আরো বানানো হয় যেন আমাদের মন থেকে সেই গানটি ভেসে উঠে: “আমরা কোন দিন ভুলবোনা ... ...”।
রেটিং- ৫/৫

Read more ...

দীপু নাম্বার টুঃ বাংলা মুভি

দীপু নাম্বার টুঃ বাংলা মুভি


ছবি: দীপু নাম্বার টু
কাহিনিঃ মুঃজাফর ইকবাল
পরিচালক: মোরশেদুল ইসলাম
ধরণ: শিশুতোষ অ্যাডভেঞ্চার
প্রকাশ: ১৯৯৬
প্রযোজনা: ইমপ্রেস টেলিফিল্ম

Read more ...

অমানুষ- মুভি ডাউনলোড


আমার দর্শনঃঅনেকের কাছে মুভিটি সেরকম কিছু না। কিন্তু আমার কাছে অনেক কিছু কারন আমি যে মুভি দেখি সে মুভির লেভেলে নেমে আসি। কলকাতার মুভি দেখছি অথছ হলিঊডের সাথে তুলোনা দিব তাকি করে হয়। যাহোক আমার ভাষায় মুভিটি অতুলনিয়।রিয়েলিটি নাকি ফান্ন্টাসি সেটা বলা মুস্কিল। কিন্তু ভালোলাগার মতো একটা মুভি এটা।

ডাউনলোড ১
ডাউনলোড ২
ডাউনলোড ৩
ডাউনলোড ৪
টরেন্ট ঃ ডিভিডি রিপ
পরিচালক ঃ রাজিব
সংগিত ঃ জিত গাংগুলি
অভিনয়ে ঃ সোহাম ও শ্রাবন্তি।
কাহিনি সংক্ষেপঃ বিনদ ( সোহাম) এতিম ছেলে । বিষন্ন একটা অতিত নিয়ে সে অনেক বছর কাটিয়েছে এতিম খানায়। ইঞ্জিয়ারিং কলেজে চান্স পেয়েই ভর্তি হলো। পরিচয় করিয়ে দিল নিজেকে একটা আন স্মাট, লোফার পাশাপাশি ব্রিলিয়ান্ট হিসাবে। কথায় আছে র্দুজন বিদ্বান হলেও পরিতাজ্য। তাই হলো সবাই তাকে এড়িয়ে যায়। কিন্তুশুধু এড়ায় না রিয়া (শ্রাবন্তি)। বন্ধুত্ত হয়ে যায় ওদের। গরিব, অসহায় ছেলেটিকে রিয়া বন্ধুর মতোভাবে আর ওর সকল কাজে সাহায্য করে। রিয়াকে আবার ভালোবাসে আদি নামের একছেলে। বিনোদ যখন তার ভালোবাসার কথা রিয়াকে জানাতে যাবে তখনি রিয়া আদিকে এক্সেপ্ট করে নেয়। মাথায় বারি পরে বিনোদের।
রিয়ার বাবা সব জেনে গেলে আদিকে সরে যেতে বলে এবং রিয়েকে বিয়ে দেওয়ার জন্য আয়োজন করে।আদির কথায় বিনোদ রিয়াকে নিয়ে ঘর ছেড়ে পালায় । আদি অপেক্ষা করতে থাকে যে কখন বিনদ রিয়াকে নিয়ে আসবে। বাকিটা দেখবেন মুভিতে। শেষটা খুব আকর্ষনিয়।
তথ্যঃ এই মুভিটার সাথে বাংলাদেশের অন্যমানুস মুভির মিল পাওয়া যাবে।আসলে কিন্তু এটা বাংলাদেশের নকল না।এটা তামিল মুভি থেকে অনুমুতি নইয়ে করা হয়েছে। যা আমাদের বাংলাদেশেরটা নেয়নি।
অমানুস মুভির গান ডাউনলোড

Read more ...