Showing posts with label বিস্ময়কর. Show all posts
Showing posts with label বিস্ময়কর. Show all posts

Thursday, November 17, 2011

গুজব নয় আজব হয়ত

* বজ্রপাতের সময় আলোর যে বিচ্ছুরণ হয় তার তাপমাত্রা ৯ লাখ ফারেনহাইট। যা সূর্যের উপর পৃষ্ঠের তাপমাত্রার চেয়ে তিনগুণ বেশি।

* গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়ে। কারণ কি জানেন? তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে। এখন বুঝেন এরা কেমন গরু!! :D

* বলেন তো তেলাপোকার প্রিয় খাবার কি ? খামের ও ডাকটিকেটের পেছনের আঠা। সাবধান ওখানে ভাগ বসাতে যেয়েন না।;)

* এককাপ কফিতে ১শ'রও বেশি বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে।

* স্লাগ (slug) এর কয়টি নাক জানেন? মাত্র চারটি। এতো নাক দিয়ে এরা কি করে।!!:P

* ব্যাঙের জিভ থাকে উল্টোভাবে। সব প্রাণীর জিভ থাকে মুখের ভেত থেকে, কিন্তু ব্যাঙের জিভ গজায় মুখের একদম সামনে থেকে।

* আপনি কি জানেন একটি বড় ভূমিকম্পের যে শক্তি তা ২০০ মিলিয়ন টন ডিনামাইটের শক্তির সমান। যা প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে ১০ হাজার গুণ বেশি।:-O

* উই পোকা অন্ধ। তাই বলে এদের দঃখে এদেরকে কাছে ডেকে নিয়ে এসেন না আবার।;)

* বিশ্বের সবচেয়ে বড় ফুল 'রাফ্লেসিয়া' আরনল্ড। কিন্তু বড় ফুল হলে কি হবে,এর গা থেকে বের হয় পঁচা গোস্তের মত বিশ্রী দুর্গন্ধ।=((

* নিউইয়ার্ক গেলে শুনে রাখেন, সেখানে রবিবার আইসক্রিম হাতে হাঁটা নিষেধ। সাবধান!!

* আমাদের ত্বকের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৬২৫ টি ঘামগ্রন্থি আছে।

* জার্মানির ড্রেনস্ক হ্রদে অনেক ভাসমান দ্বীপ আছে। একটু বাতাস হলেই দ্বীপের গাছগুলো নৌকার পালের মত কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যায়।

*ইমু পাখি আর ক্যাঙ্গারু পেছনের দিকে হাটতে পারেনা । তাতে কি সামনে তো হাঁটতে পারে।

* আপনি জানেন ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। আপনি একটু চেষ্টা করে দেইখেন।:t

* একটি বাদুর কমছেকম ৩০ বছর বেঁচে থাকে।

* প্রতিবছর আমরা কতবার চোখের পলক ফেলি এর হিসেব রাখেন! মাত্র এক কোটি বার।#-S

* মাকড়শার চোখ ৮ টি। চশমা কোন চোখে লাগাবে তা একটা বিষয় বটে।:P;)


Read more ...

Wednesday, November 9, 2011

আজব কিন্তু গুজব নয়..........!!!!!!!!!

আজব কিন্তু গুজব নয়..........!!!!!!!!!
.
.
.

2/ আমেরিকার হাইওয়েতে গাড়ি চলে ১২৩,০০০,০০০টি।
3/ ব্রাজিলে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সড়ক'মনুমেন্টাল এক্সিস'-এ একসঙ্গে ১৬০টি গাড়ি চলাচল করতে পারে।
4/ আমেরিকায় ১,৫২৫,০০০,০০০ মাইল টেলিফোনের তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
5/ আমেরিকার কলেজগামী ছাত্রদের শতকরা ২৭ জনই মনে করেন 'জীবন মানে হলো ক্রমবর্ধমান দোজখ'!
6/ একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে মাংসপেশি রয়েছে।
7/ প্রত্যেক বছর ৫৬,০০০,০০০ খেলোয়াড় বেসবলের মেজর লীগে অংশ নেন।
8/ মাথা কাটা গেলেও একটি তেলাপোকা কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে।
9/ জিরাফ তার একুশ ইঞ্চি জিভটি দিয়ে নিজেরকান নিজেই পরিষ্কার করতে পারে।
10/ গোল্ডফিশের স্মৃতিশক্তির স্থায়িত্ব মাত্র ৩ সেকেন্ড।
11/ একটি সজারুর প্রতি মিনিটে গড়ে ৩০০ বারহৃদস্পন্দন ঘটে।
12/ হামিংবার্ডের ওজন একটি পয়সার চেয়েও কম।
13/ ইন্ডিয়ানার সাউথ বেন্ডে ধূমপানের অপরাধে বানরকে সাজা দেওয়া হয়েছিল।
14/ গর্ভবতী গোল্ডফিশকে 'টুইট' বলে ডাকা হয়।
15/ হাঙ্গর একমাত্র মাছ, যে কি-না দু'চোখেরই পলক ফেলতে পারে।
16/ প্রায় ৩০০০ বছর আগে অধিকাংশ মিসরীয় নাগরিকই মারা যেত ৩০ বছর বয়সে।
17/ ১৮৪৫ সালের ব্রিটিশ আইন অনুযায়ী আত্মহত্যার প্রচেষ্টাকে একটি বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
18/ আমেরিকায় প্রত্যেক বছর চিঠি আদান-প্রদান হয় ১৬৬,৮৭৫,০০০,০০০টি ।
19/ প্রতি বছর আমেরিকায় ৮৫,০০০,০০০ টন কাগজ ব্যবহৃত হয়।
20/ ফড়িংয়ের আয়ু ২৪ ঘণ্টা।
21/ একজন পরিশ্রমী পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন ৪ গ্যালন সমপরিমাণ ঘামে। তবে সে বোঝার আগেই এর বেশিরভাগটুকু বাষ্প হয়ে মিলিয়ে যায়।
24/ জেলিফিশের শরীরের শতকরা ৯৫ ভাগই পানি।
25/ একটি জাম্বো জেট টেক অফ করার সময় ৪,০০০গ্যালন তেল খরচ করে।
26/ পৃথিবীতে প্রতিদিন গড়ে ১২টি নবজাতককেভুল মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।
27/ জন্মগ্রহণকালে নবজাতকের হাঁটুর হাড় থাকে না। ২-৬ বছর বয়সে এর অস্তিত্ব টের পাওয়া যায়।
বাবল গামে রাবার থাকে।
28/ বালুঝড় থেকে চোখকে রক্ষা করার জন্য উটেরতিনটি চোখের পাতা থাকে।
29/ কানাডা একটি ভারতীয় শব্দ, যার আভিধানিক অর্থ 'বড় গ্রাম'।
30/ বিড়াল তার গলার স্বর ব্যবহার করে প্রায় একশ' রকমের আওয়াজ করতে পারে। কিন্তু কুকুর পারে মাত্র দশটির মতো।
31/ পেঁয়াজ কাটার সময় চুইংগাম চিবালে চোখ দিয়ে পানি বের হবে না।
32/ সজারু জলে ভাসে।
33/ প্রাচীন মিসরীয়রা পাথরের তৈরি বালিশেঘুমাত।
34/ একজন মানুষ দিনে প্রায় পনেরো বার হাসে।
35/ একটি ইগুয়ানা টানা ২৮ মিনিট পানির নিচে থাকতে পারে।
36/ উটপাখির চোখের দৈর্ঘ্য এর মস্তিষ্কেরচেয়েও বড়।
37/ নিউইয়র্কে ক্যাথলিক গির্জার পর দ্বিতীয়সর্বোচ্চ জমির মালিক হলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
38/ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
39/ ফিনল্যান্ডে 'ডোনাল্ড ডাক' কমিকস্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ এই কার্টুন চরিত্রটি প্যান্ট পরত না!
40/ পূর্ণবয়স্ক মানুষ সারা জীবনে প্রায় ৬০,০০০ পাউন্ড খাবার খায়, যা ছয়টি হাতির ওজনের সমান।
41/ '১০১ ডালমেসিয়ান' ও 'পিটার প্যান'_ ডিজনিরএ দুটি কার্টুন চরিত্রেরই কেবল মা-বাবা দু'জনই আছে এবং শেষ পর্যন্ত তারা জীবিত থাকেন।
42/ নয় বছর বয়সে বিজ্ঞানী আইনস্টাইন নির্ভুলভাবে কথা বলতে পারতেন না; ফলে তার বাবা-মা তাকে প্রতিবন্ধী ভেবেছিলেন।
43/ চাহিবামাত্র স্বামী যদি কফি দিতে অস্বীকার করে তাহলে স্বামীকে তালাক দেওয়ারআইনি অধিকার রাখে সৌদি নারীরা।

Read more ...

Thursday, October 6, 2011

পাথরখেকো মানুষ!

মানুষের বিশাল খাদ্য তালিকায় পাথরের নাম নেই। অথচ এই পাথর খেয়েই দিব্যি বেঁচে আছেন একজন আবদুল করিম। বয়স এখন ৬০। দীর্ঘ ৪৫ বছর ধরে পাথর খাচ্ছেন। কখনো পেটের পীড়া কিংবা অন্য কোনো সমস্যায় আক্রান্ত হননি। আখাউড়া রেলস্টেশন এলাকায় ফুটপাতের পাশে বসে অবলীলায় পাথর খেয়ে যান আবদুল করিম। শুধু পাথর নয়, পাথরের পাশাপাশি কাচের টুকরোও আছে তার খাদ্য তালিকায়।

আবদুল করিম অবশ্য স্বাভাবিক খাদ্যও খান। ভাত, চা, বিস্কুটসহ সবধরনের খাবার। পাথর খাচ্ছেন কেন জিজ্ঞেস করতেই সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুই-পাঁচ টাকার নোট ও কয়েন দেখিয়ে বললেন, ‘টাকার জন্য। এটাই আমার পেশা। এই থেকে নিজের খাবার ও বাড়িতে বুড়ো মায়ের খাওয়াদাওয়ার জন্য টাকা পাঠাতে হয়।’
পাথর খাওয়া বলতে যে বড় বড় পাথর দাঁতে ভেঙে খান, তা নয়। পাথর না বলে পাথরকুচি বলাই ভালো। খান বেশ শব্দ করে চিবিয়ে চিবিয়ে। বড় ধরনের টুকরো হলে চিবানোর ঝামেলায় না গিয়ে গিলে পেটের ভেতর চালান করে দেন।
আখাউড়া রেলস্টেশনে রাতদিন হাজার লোকের আনাগোনা। যাত্রী উঠছেন, নামছেন। কৌতূহলীরা আবদুল করিমের পাথর খাওয়া দেখে অবাক মানছেন। কেউ কেউ টাকা-পয়সাও দিচ্ছেন। এটাই আবদুল করিমের আয়ের উত্স। বেশি কৌতূহলীদের কেউ কেউ করিমের পেটেও হাত দিয়ে দেখেন। চাপ দিলে পাথরের ঘরঘর আওয়াজ পান।
আবদুল করিম আখাউড়ার স্থায়ী বাসিন্দা নন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের জসিহাটি। একটু ভাবুক টাইপের আবদুল করিম জানালেন, জীবিকার তাগিদেই তিনি পাথর খাওয়া শিখেছেন। ১৫ বছর বয়সে বাবা ফারুক হোসেন মারা যাওয়ার পর চার ভাইবোনের সবার বড় করিম বাড়ি থেকে বের হয়ে যান। ঘুরতে ঘুরতে আজমিরে খাজা বাবার মাজারে গেলে সেখানে চিশতী নামক এক ওস্তাদের কাছে পাথর খাওয়ার তালিম নেন। সে থেকে শুরু। ৪৫ বছর ধরে পাথর খেয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনোই ক্ষতি হয়নি বলে দাবি করলেন করিম।
থাকার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই আবদুল করিমের। রাতে স্টেশনের ফুটপাতে পড়ে থাকেন। মাঝেমধ্যে অবশ্য লাপাত্তা হয়ে যান। সে সময় কোনো পীর-মুর্শিদের দরগাই নাকি তার ঠিকানা হয়।
এদিকে পাথর খান বলে স্থানীয় লোকজনের কাছে আবদুল করিম ‘পাথর শাহ’ নামে পরিচিত।

Read more ...

Wednesday, October 5, 2011

কিছু অদ্ভুদ তথ্য(১৮ প্লাস)

•• ইন্ডোনেশিয়ায় হস্তমৈথুনের শাস্তি হলো মুন্ডচ্ছেদ!!

••• আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক!!

••• গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা!!
তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে!!
মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা থরচ করেন!!
মজার বিষয় হলো এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়!!

••• লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে!!
কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে!! মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড!!

••• হংকং এর আইন অনুসারে কোন মেয়ের স্বামী পরকীয়া করলে তাকে সে খুন করতে পারে!!
তবে খুনটা করতে হবে থালি হাতে!!
আর যে মেয়ের সাথে পরকীয়া প্রেম করছিল, তাকে খুন করার জন্য যেকোন অস্ত্র ব্যবহার করা যাবে!!

Read more ...

Saturday, September 24, 2011

সবচেয়ে বড় কাহিনী, যা এখনো বলা হয় নি

সবচেয়ে বড় কাহিনী, যা এখনো বলা হয় নি…

আসলে আধ্যাত্মিকতা হলো নির্দিষ্ট ধরণের এমন একটা বিষয়, যার মূল কাজকারবার হচ্ছে ‘ধারণা করতে পারা, অনুমান করতে পারা’র সঙ্গে। ঈশ্বরবিশ্বাসী ঐতিহ্যে একটা ধারণা আছে যে, .. .. .. । এখানে কিছু কিছু কাজকে বিবেচনা করা হয়, ঈশ্বরিক নিয়মনীতি না মানা হিসেবে। আবার কিছু কিছু কাজকে সন্তোষজনক বলে গণ্য করা হয়, ঈশ্বরিক কোনো কিছুর কাছে। কিন’ ঈশ্বরে বিশ্বাসী না, এমন ঐতিহ্যর ধারণায়, এটা খুবই সোজাসাপ্টা/সরলসোজা ব্যাপার যে, ঐতিহাসিক পরিসি’তি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আসল গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ‘এখানে-এখন’। এখন মানে কিন্তু এখনই। কোন একটা কাজ করতে গিয়ে আমরা আগে দেখার চেষ্টা করি আমাদের কাছে এই মুহূর্তে কী কী পথ খোলা আছে। আমাদের এরকম ভাবার কোনই সুযোগ নাই যে, অতীতের কোন একটা সময় যদি এখন আবার পেতাম! এটা এখন। এই মুহূর্তটাই। কোন রহস্য না, খুব সোজা-সরাসরি শুধু এই ‘এখন’।

আর এই ‘এখন’ কেন্দ্রিক ভাবনা থেকেই একটা বোধশক্তির জন্ম নেয় যে, আমাদের সবসময়ই বাস্তবের মুখোমুখি হতে হচ্ছে। একের পর এক। এক জায়গা থেকে আরেক জায়গায়। সবসময়। আর এর ফলে আমরা আসলে সবসময়ই আমাদের কাজের যথার্থতা যাচাই করতে পারছি। কিন’ আমরা ক্রমশই এই ‘এখন’টার কাছ থেকে অনেক হুমকি-ধামকি পাচ্ছি। যে কারণে আমরা দৃষ্টি ফেরাই অন্যদিকে। লাফ দেই অতীত বা ভবিষ্যতে। আমাদের দৈনন্দিন জীবনের (যে স্বাচ্ছন্দপূর্ণ জীবন আমরা যাপন করি) বস্তুগত উপাদানগুলোর দিকে নজর দিলে দেখা যায় যে, সবসময়ই এই ধরণের বিষয়গুলোর মধ্যে থেকেই আমাদের কোন একটা পথ বেছে নিতে হয়। তবে কোনটাই কিন’ এককথায় ভালো বা খারাপ বলে গণ্য করা হয় না। .. .. ..। তারা কখনোই গায়ে এই তকমা সেঁটে আসে না যে, ‘এটা খারাপ’ বা ‘এটা ভালো’। আমরা অহরহই এধরণের পরিস্থি’তির মুখোমুখি হই। কিস্তু আমরা আসলে খুব ভালোভাবে এটার প্রতি মনোযোগ দেই না। এটা নিয়ে ভালোভাবে ভাবি না। এটা মাথায় আনি না যে, আমরা কোন এক জায়গায় যাচ্ছি…। … … …। অপেক্ষা করতে থাকি মৃত্যুর জন্য… মৃত্যুর জন্য… মৃত্যুর জন্য।

এটা একটা সমস্যা। ঐ এখন কেন্দ্রিক ভাবনায় পুরোপুরি আস’া না থাকার ফলে আমরা যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে সামনে এগিয়েছি, তাতে ঐ ‘এখন’ এত এত শক্তিশালী জিনিসের অধিকারী হয়েছে যে, আমরা তার সামনা সামনি দাঁড়াতে পারি না। যে কারণে আমাদের সবসময়ই অতীত থেকে ধার করতে হয় আর ভবিষ্যতকে আহ্বান জানাতে হয়। আর হয়তো এ কারণেই আমাদের দরকার হয় ধর্মের। হয়তো এ কারণেই আমরা রাজপথে মিছিল করি। হয়তো একারণেই আমরা মুণ্ডুপাত করি এই সমাজটার। হয়তো একারণেই আমরা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দেই। কিন্তু এটা খুবই বিদ্রুপাত্মক। শেষপর্যন্ত খুব হাস্যকরও বটে…।

দুনিয়া সম্পর্কে আমাদের বোঝাপড়া কী, আমরা কোথায় থেকে এসেছি, কী ভাবছি, কী করছি- এগুলো নিয়ে আমরা যতো বেশি অনুসন্ধান করা শুরু করব, তত আমরা দেখতে পাব যে, আমাদেরকে এতদিন অনেক মিথ্যা কথা বলা হয়েছে। সব সামাজিক প্রতিষ্ঠানই আমাদের কাছে মিথ্যা বলেছে। আর এক মিনিট ভালো করে ভাবলে দেখা যাবে এগুলোর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সবসময়ই আমাদের কাছে প্রশ্নাতীত অবস্থায় থেকেছে। কিন্তু বর্তমান দুনিয়ার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই এই ধাপ্পাবাজির ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই সেই ধরণের কিছু লোকেরই তৈরি করা জিনিস, যারা সরকার বানায়, দুর্নীতিপরায়ন শিক্ষাব্যবস্থার রুপরেখা বানায়। কারণ আমাদের শাসকদের বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই আমাদের বা আমাদের পরিবারকে নিয়ে। তারা সবসময় একটা জিনিস নিয়েই চিনি-ত থাকে। আর সেটা হলো কিভাবে এই গোটা দুনিয়াটার উপর একচ্ছত্র আধিপত্য কায়েম করা যায়। আমাদেরকে আসলে সত্য থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে। দুনিয়ায় ঐশ্বরিক উপসি’তি বিষয়ে অনেক বিভ্রান- করা হয়েছে। আমি জানি না ঈশ্বর কে বা কী। কিন্তু আমি জানি তিনি কী নন। আর পুরো সত্যটা জানার জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে না পারলে, আমরা হয়তো কোন এক সময় টের পাব যে, আমরা আসলে সত্যিকারের ঐশ্বরিক উপস্থিতির ধারণাটাই তালগোল পাকিয়ে ফেলেছি। আমরা যতো বেশি করে নিজেদের সম্পর্কে জানতে-বুঝতে শুরু করব, ততো বেশি করে মিথ্যায় ভরা দুনিয়াটা আমাদের সামনে স্পষ্ট হতে থাকবে। কিন’ তার আগে আমাদের সত্যটা জানতে হবে। জানার চেষ্টা করতে হবে। আর সত্যটাই আমাদের মুক্তি দেবে।

“তারা খুবই বিপদে পড়িবে… যারা সত্যকে একটা কর্তৃত্ব হিসেবে ধরার চেয়ে, কর্তৃত্বকেই সত্য হিসেবে ধরে নিয়েছেন।”- G. Massey, Egyptologist

একটু ভেবে দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষকে বিশ্বাসই করিয়ে ফেলেছে যে, আকাশের উপর একজন মহাক্ষমতাধর, সর্বশক্তিমান অদৃশ্য কেউ আছেন। যিনি আপনার প্রতিটা পদক্ষেপের উপর দৃষ্টি রাখছেন। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত। আর এই অদৃশ্য মহাশক্তির আছে কিছু বিশেষ নিয়মনীতির তালিকা। কী করা যাবে আর কী করা যাবে না। আর কেউ যদি ‘করা যাবে না’ তালিকার কোন কাজ করেই ফেলে তাহলে তার জন্য বরাদ্দ হবে বিশেষ জায়গা। যেখানে তিনি তাদেরকে আগুনে পুড়িয়ে, নানাবিধ তরিকায় নির্যাতন করে, নিদারুণ যন্ত্রণা দিয়ে শাসি-র ব্যবস’া করবেন। আর তারা সেখানে পুড়বে, যন্ত্রণা পাবে, কাঁদবে, চিৎকার করবে, তড়পাবে…. দুনিয়ার শেষ দিন পর্যন-…। কিন’… তিনি আপনাকে ‘ভালোবাসেন’! তিনি আপনাকে ভালোবাসেন আর তাঁর দরকার অনেক অনেক পয়সাকড়ি! সবসময়ই তার দরকার প্রচুর পয়সাকড়ি! সর্বক্ষমতাধর, সর্বশক্তিমান, সর্বজ্ঞ ঈশ্বর এই এক পয়সাকড়ির জায়গাতেই কুপোকাত? ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিশাল বিশাল অঙ্কের টাকা লেনদেন করে। তাদেরকে কোন ট্যাক্সও দিতে হয় না। আর সবসময়ই তার চাই আরো কিছু বেশি। হয়তো বলবেন, ভালোই একটা গল্প ফেঁদেছি। হায় ঈশ্বর!


Read more ...

বিশ্বের বৃহত্তম গুহা

বিশ্বের বৃহত্তম গুহা

১৯৯১ সালের কোন এক সময়ে গ্রামবাসীদের অদ্ভুত এক খবর শুনিয়েছিলেন ভিয়েতনামের এক হতদরিদ্র কৃষক হো কানাহ। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তিনি নাকি অতিকায় এক বিশাল গুহার খোঁজ পেয়েছেন। স্বভাবতই প্রথমে কেউ বিশ্বাসই করতে চায় নি কথাটা। কাউকে যে নিয়ে গিয়ে জায়গাটা দেখাবেন সেটারও উপায় ছিল না। দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে কোন পথে যে সেই জায়গাটায় গিয়েছিলেন, সেটাই মনে করতে পারছিলেন না তিনি। পরবর্তীতে অদ্ভুত সেই জায়গাটা কানাহ খুঁজে বেরিয়েছিলেন দীর্ঘ ১৮টি বছর। ২০০৯ সালের এপ্রিলে বহু কষ্টে তিনি আবার যখন সেই বহু আরাধ্য জায়গাটায় আবার আসতে পারলেন, তখন জানা গেল, তিনি আসলে খুঁজে পেয়েছেন পৃথিবীর সর্ববৃহত্ গুহাটি। অত্যাধুনিক লেসার প্রযুক্তি দিয়ে মাপজোক করে ব্রিটিশ একটি অভিযাত্রী দল ঘোষণা করলেন যে, মালয়েসিয়ার ডিয়ার কেভ নয়, ভিয়েতনামের সন ডং-ই পৃথিবীর সবচেয়ে বড় গুহা।

ডিয়ার কেভের প্রায় প্রতিটি জায়গাই উচ্চতায় ও প্রস্থে ৯১ মিটার (৩০০ ফিট)। কিন্তু এটা লম্বায় মাত্র ১.৮ কিলোমিটার। যেখানে সন ডং গুহায় অভিযাত্রীরা ৪.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটেছেন। ধারণা করা হচ্ছে এটার দৈর্ঘ্য আরও অনেক বেশি। আর উচ্চতা ও প্রস্থে কখনো কখনো এটি ১৪০ মিটারও (৪৬০ ফিট) ছাড়িয়ে গেছে।

ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য স্পিলান গুহাটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘ভিয়েতনামের এই জায়গাটা খুবই দুর্ভেদ্য। জঙ্গলের মূল রাস্তা থেকে গুহাটা অনেক দূরে। আর এটা এতই গহীনে যে, গুগল আর্থের সাহায্যেও এর হদিশ পাওয়া যায় নি। একেবারেই কাছাকাছি না গেলে এই গুহাটি লোকচক্ষুর আড়ালেই থেকে যেত। এ কারণেই, আগের অভিযানগুলোতে অনেকে গুহাটির মাত্র ১০০ মিটারের মধ্যে গিয়েও এর প্রবেশ পথ খুঁজে পায় নি।’

গুহাটিতে প্রায় ১৫০টি ছোট-বড় প্রকোষ্ঠ আছে বলে ধারণা করছেন অভিযাত্রীরা। তবে এখন পর্যন্ত গুহাটির শেষ পর্যন্ত যেতে পারেন নি তাঁরা। প্রথমবারের অভিযানে প্রায় ২০০ ফুট উঁচু একটি চুনাপাথরের দেয়ালের সামনে এসে থমকে যেতে হয় তাঁদের। তবে খুব দ্রুতই হয়তো এই গুহার শেষপর্যন্ত যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন অভিযানপ্রিয় মানুষরা।


Read more ...