Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

Friday, October 14, 2011

এবার ব্রাউজার(গুগল ক্রোম) দিয়েই ব্রাউজ করুন অন্যের কম্পিউটার

শুরুতেই জানাই টেকটিউনসসের সকল বস্‌দের সালাম।কেমন আছেন আপনারা? আমি চরম ভাল আছি :D এবং সবসময়ই ভাল থাকি ;) আশা করি আপনারাও আমার মতো ভাল আছেন। আজকের টিউনটির বিষয় গুগল ক্রোম এক্সটেনশন Chrome Remote Desktop।এটি নিয়ে এখানে কোন টিউন হয়েছে কিনা আমি জানি না যদি হয়ে থাকে তাহলে মডারেটরকে অনুরধ করব টিউনটি খুব দ্রুত মূছে ফেলার জন্য।আর কোন ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।যাইহোক চলেন কাজের কথায় যাই :)

আপনারা হয়তো কেউ কেউ Chrome Remote Desktop BETA ব্যবহার করেছেন কিন্তু আমার মতো অনেকেই আছে যারা হয়তো ব্যবহার করেন নি।তাই আজকের টিউনটি মুলত তাদের জন্য যারা আমার মতো নতুন।যারা গুগল ক্রোম ব্যাবহার করেন না তারা হয়তো কেউ কেউ আজকের পর থেকে ক্রোম ইউজার হয়ে যাবে।

আমরা অনেকেই রিমোট পিসি কন্ট্রোলার হিসাবে টিম ভিউয়ার ব্যবহার করেছি।অনেক উপকারি এবং মজার একটি সফটওয়ার।Chrome Remote Desktop এর কাজটা মোটামুটি একই রকম।

এবারে গুগল মামা আনল Chrome Remote Desktop এর বিটা ভার্সন।ইউজারদের কাছ থেকে ফিডব্যাক পাবার জন্য পরিক্ষামূলক উদ্দেশ্যে রিলিজ করলো।তো চলেন দ্যাইখা লই এর ফিচারগুলা :P

রিমোট প্রযুক্তি এবং ইউজারদের কাছ থেকে ফিডব্যাক।

ওয়ান টাইম কোডের মাধ্যমে অন্য কম্পিউটারের ডাটা শেয়ার এবং একসেস্‌।

এটি একটি ক্রোস প্লাটফর্ম এক্সটেনশন অর্থাৎ এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব

অপারেটিং সিস্টেমেই চলবে।

এখানে তথ্য আদান প্রদানের জন্য গুগল টকের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

যাইহোক এখন দেখা যাক এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আমাদের কি কি সাপোর্ট থাকা দরকার।ইউজার দুজনের প্রত্যেকের পিসিতে এক্সটেনশনটি ইন্সটাল থাকতে হবে প্লাস একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ।আর কিছুই না।

এক্সটেনশনটি ডাউনলোড এবং ইন্সটল করতে প্রথমে এখান ক্লিক করুন(১৯.১ এমবি ;) )

এখন Add to Chrome এ ক্লিক করুন এবং আপনার গুগল মেইল দিয়া সাইন ইন করুন।এরপর দেখবেন ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে।

এর পরের উইন্ডোটা এই রকম…

Continue তে ক্লিকান

Allow access এ ক্লিকান

মারেন শেয়ার ;)

এইহলো আপনার ১২ ডিজিটের কোড যেটি আপনি আপনার পার্টনারকে সরবরাহ করবেন আথবা তার কোডটি আপনাকে ব্যবহার করতে হবে।

এখন শুধু কানেক্ট করবেন।

এই হলো আপনার পার্টনারের ডেস্কটপ।একই ভাবে এই কাজ গুলা দুটি কম্পিউটারেই করতে হবে।

কোন প্রকার হেল্পের জন্য এখানেক্লিকান।এটা হলো আপনার জন্য গুগল মামার তৈরি হেল্প লাইন :P


Read more ...

Saturday, September 24, 2011

১২.৫ বিলিয়ন ডলারে মটোরোলা কিনে নিল গুগল!

হঠাৎ করেই গুগল একটি বিশাল অংকের অর্থে কিনে নিল আমেরিকার মোবাইল জায়ান্ট মটোরোলাকে। প্রতিটি শেয়ার ৪০ ডলার করে কেনা এই লেনদেন গুগলের ইতিহাসের সবচেয়ে বড় ইনভেস্ট। গুগলের এই সাহসী পদক্ষেপের পেছনে কারন খুঁজতে যেয়ে বিশেষজ্ঞরা ধারনা করছেন অ্যাপলের মার্কেট লিডিং মোবাইল 'আইফোনকে' টেক্কা দেবার জন্যেই গুগলের এ পদক্ষেপ। বিশ্বে প্রতিদিন প্রায় ৫৫০,০০০ টি এন্ড্রয়েড সমর্থিত সেলফোন প্রায় ৩৯টি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সক্রিয় হচ্ছে। কিন্তু তাতেও গুগলের প্রত্যাশা পূরন হচ্ছে না। তাই তারা সম্পূর্ণ নিজেদের ব্যবস্থাপনায় মোবাইলের হার্ডওয়্যার তৈরি করতে চায় বলেই সবার ধারনা। এতে করে গ্রাহকদের গুগল নিজেদের পছন্দমত স্পেসিফিকেশনের সেলফোন উপহার দিতে পারবে বলে সিদ্ধান্তে এসেছে।
কাল সকালেই গুগল মটোরোলাকে কিনে নেবার প্রস্তাব করে এবং মাত্র ১ ঘন্টার মধ্যে তারা মটোরোলার নতুন মালিকানা ঘোষনা করে।
গুগল মটোরোলাকে ব্যবহার করে নিজেরাই সেলফোন তৈরি করবে, সেক্ষেত্রে এন্ড্রয়ে কি আগের মত সবার ব্যবহারের জন্য ওপেন থাকবে? হ্যা, গুগলের ঘোষনা মতে, এন্ড্রয়েড আগের মতই ওপেন থাকবে।

গুগল জানায়, "The acquisition of Motorola Mobility, a dedicated Android partner, will enable Google to supercharge the Android ecosystem and will enhance competition in mobile computing. Motorola Mobility will remain a licensee of Android and Android will remain open. Google will run Motorola Mobility as a separate business."

গুগলের সি.ই.ও ল্যারি পেইজ গুগল ব্লগে আরো বলেন,

মটোরোলার ৮০ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবনী জাদু ও মেধায় যোগাযোগ প্রযুক্তিতে এসেছে বিপ্লব, যা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এছাড়াও মাইক্রোসফট ও অ্যাপল যেভাবে উপুর্যুপুরি এন্ড্রয়েডের পেটেন্টের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে, সেখানে মটোরোলাকে কিনে নেয়া আমাদের একটি সুবিধাজনক অবস্থানে পৌছে দেবে।

সব কিছু বিবেচনা করে আশা করা যাচ্ছে গুগলের এ যুগান্তকারী পদক্ষেপে টেলিকমিউনিকেশন্স সেক্টরে বড় একটি বিপ্লব ঘটতে যাচ্ছে।


Read more ...

Wednesday, September 21, 2011

ছবি দেখে তথ্য দেবে সফটওয়্যার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যা কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে পারে। আর এ সফটওয়্যারটি তৈরি হবার পরই তা কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল কর্র্তৃপক্ষ। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সফটওয়্যারটি তৈরি করেছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটি (সিএমইউ)-এর গবেষকরা।

গবেষক আলেহান্দ্রো অ্যাকুয়িস্টি জানিয়েছেন, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পেতে তার ছবিটি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলেই তার বিষয়ে অনলাইনে সব তথ্যই পাওয়া যাবে। সে তথ্য ঘেঁটে যেকোনো কিছু হ্যাকও করে ফেলা সম্ভব। তাই অনলাইনে ব্যাক্তিগত তথ্য কঠোর নিরাপত্তার মধ্যে রাখা খুবই কঠিন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নিউ সায়েন্টিস্ট’ সাময়িকীতে।

জানা গেছে, চলতি সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে এ সফটওয়্যারটি বিষয়ে জানানো হবে।

Read more ...

টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক

টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক থেকে মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটারে টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে ফেসবুক স্ট্যাটাসকেই টুইট হিসেবে পোস্ট করা যাবে। খবর গুগল নিউজ-এর।

কোনো ফেসবুক ব্যবহারকারী যখন ফেসবুক স্ট্যাটাস সবার জন্য উন্মুক্ত করে দেবেন সেটি তখন স্বয়ংক্রিয়ভাবে টুইটারেও টুইট হিসেবে পোস্ট হয়ে যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এ ব্যবস্থা চালু করা হবে। এ জন্য ফেসবুকের টুইটার পেজে গিয়ে নিজের প্রোফাইল/পেজ কে টুইটারের সাথে লিংক করতে হবে। কেবল পাবলিক বা সবার জন্য উন্মুক্ত পোস্টগুলোই টুইট হিসেবে আপডেট করা যাবে।

উল্লেখ্য, ফেসবুক থেকে টুইট করার সুযোগ আগেও ছিলো। থার্ডপার্টি সফটঅয়্যার ব্যবহার করে বা অ্যাকাউন্ট সেটিংসের মাধ্যমে টুইট করা সম্ভব ছিলো। কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বন্ধ করে আনুষ্ঠানিকভাবে সবার জন্য এ সুযোগ আনছে ফেসবুক।

বিশ্লেষকরা বলছেন, গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং গুগল প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকতেই নিত্য-নতুন সুবিধা দেয়া হচ্ছে ফেসবুকে।

Read more ...

গুগল প্লাস ফেসবুক দ্বৈরথ

গুগল প্লাস ফেসবুক দ্বৈরথ

মাত্র ১২ সপ্তাহ সময় পার করেই সার্চ জায়ান্ট গুগল তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাত্র আড়াই কোটি ব্যবহারকারী নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতায় নামতে তড়িঘড়ি এ সিদ্ধান্ত নিয়েছে গুগল। খবর রয়টার্স-এর।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন চাইলেই গুগল প্লাসে সরসারি সাইন আপ বা অ্যাকাউন্ট খোলা যাবে। এতোদিন অ্যাকাউন্ট খুলতে কোনো গুগল প্লাস ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পেলে তবেই অ্যাকাউন্ট খোলা যেতো।

গুগল প্লাস সাইটটিকে আরো জনপ্রিয় এবং উন্নত করতে নতুন অনেক ফিচার যোগ করা হবে। এটি গুগল প্লাসের বিটা সংস্করণ। এর মধ্যে সহজে সব কিছু বের করার জন্য সার্চ অপশন যোগ করা হয়েছে। এ ছাড়াও ভিডিও চ্যাটিং সুবিধার জন্য হ্যাংআউট ফিচারটিও চালু হচ্ছে।

এদিকে, সবার জন্য গুগল প্লাস উন্মুক্ত করে দেবার দিনেই ফেসবুক কর্তৃপক্ষও ফেসবুকে নতুন অনেক ফিচার যোগ করেছে।

বিশ্লেষকরা আশা করছেন ৭৫ কোটি ব্যবহারকারীর ফেসবুক এবং আড়াই কোটির গুগল প্লাসের মধ্যে ইঁদুর দৌড়ে আদতে উন্নতি হবে সোশ্যাল নেটওয়ার্কিংয়েরই।

Read more ...