Showing posts with label মিউজিক. Show all posts
Showing posts with label মিউজিক. Show all posts

Thursday, November 17, 2011

হেভি মেটাল ওয়ারফেইজ



জনপ্রিয় ব্যান্ড ওয়্যারফেইজ এর ড্রামার এবং শেখ মনিরুল আলম টিপু।

টিপু জানালেন, আশির দশকের দিকে পাশ্চাত্যের রক ও মেটাল ব্যান্ড গুলোর গান শুনতেন খুব।

সেই গান গুলো থেকে অনুপ্রেরণা নিয়ে স্কুল পড়ুয়া এক দল বন্ধু মিলে গড়ে তুলেন বাংলা রক মিউজিকের প্রথম হেভি মেটাল ধারার ব্যান্ড ওয়্যারফেইজ।

প্রথম এলবামেই সফলতা পায় ওয়ারফেইজ।

ফোক,ক্ল্যাসিক,আধুনিক ইত্যাদি নানা ধারার গানের ভিড়ে হঠাত এই নতুন ধারার গান তরুন শ্রোতাদের সহজেই আকৃষ্ট করে।


Read more ...

Wednesday, October 5, 2011

সুবহানাল্লাহ। জনপ্রিয় আমেরিকান সঙ্গীতশিল্পী রিহান্নার ইসলাম ধর্ম গ্রহণ।

আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের খবর শুনলাম মাত্র, আমাদের সকলের চেনা জনপ্রিয় আমেরিকান সঙ্গীতশিল্পী রিহান্না মুসলিম হয়ে গেছেন। সুভহানাল্লাহ।


আজকের খবরে প্রকাশ। জানা গেছে, তাঁর গত বার্থডেতে ডাকে আসা অসংখ্য গিফটের প্যাকেটের মাঝে দূর্ঘটনাবশত একটা গিফট ওলটপালট হয়ে গেছিল, বেভারলি হিলসের ইমরান জায়েদির একটা প্যাকেট ডাক বিভাগের ভুলে তাঁড় কাছে চলে আসে, যেটাতে ছিল সুবিখ্যাত আলেম, মোদাস্সির, কামেল মাওলানা, ড. জাকির নায়েকের লেকচার সম্বলিত এক অমূল্য ডিভিডি। প্রতিদিন স্টুডিও থেকে ফিরে উনি কিছুক্ষণ করে সেই ডিভিডি দেখেন প্রায় ৬মাস। এবং এভাবেই তিনি ধীরে ধীরে ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হন।


ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নতুন নাম নিয়েছেন রায়হানা জিনগী। এবং এরপর তিনি হিজাব পরিহিত ছবি তুলতে মুখের নেকাব খানিকক্ষণের জন্য সরান। পরে তাঁড় স্টুডিওতে হিজাব পরিহিত প্র্যাকটিস করার ছবিও প্রেসে আসে এক পাপারাজ্ঝির মাধ্যমে।


এদিকে এই খবরে ড. জাকির নায়িক অত্যন্ত আনন্দিত। তিনি এক প্রেস রিলিজে বলেন, রায়হানা ইসলামের আলোতে এসেছে এতে আমার মনে হচ্ছে আমেরিকা পুরাটাই ধীরে ধীরে ইসলামের আলোতে আসবে আগামী কয়েকবছরের মধ্যে। নাসারাদের দেশে আইয়ামে জাহেলিয়াত শেষ হয়ে এল বলে।


এর আগে এন্জেলিনা জোলি ইসলাম ধর্ম গ্রহণ করলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে কেউ বিশ্বাস করেনি। আন্জুমান আরা জলির একটা হিজাব পরা ফটো দেখুন, নিজের চোখেই বিশ্বাস আনুন।
*সর্বডানের জন*


আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রায়হানাকে উত্তম জাঝা আর রায়হানাকে এবং আমাদেরকে সঠিক উত্তম পথে চলার তওফিক দান করুন।


Read more ...

Sunday, September 25, 2011

আসুন জানি mp3 ফাইলের আদি-অন্ত

আমাদের সবারই পচন্দের গান থাকে। এর মধ্যে আমরা বেশিরভাগই অডিও গান শুনে থাকি, তাই না? এই অডিও গানগুলোর মধ্যে অনেকগুলো ফরম্যাট থাকে, এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হল mp3 ফরম্যাট ফাইল। তাছাড়া বিভিন্ন প্লেয়ারের উপর লেখা থাকে mp3. মূলতঃ এখানে অডিও ফাইলগুলোকে সংকোচন করে এমপি৩ ফরম্যাট করা হয়। এই ফরম্যাটের গান একটি সিডিতে অনেকগুলো রাখা যায়, যা অন্য ফরম্যাটের গানের চেয়ে অত্যান্ত বেশি। কিভাবে এটি এভাবে কাজ করে???

সাধারণতঃ সিডিতে ডিজিটাল পদ্ধতিতে গান রাখা হয়। একটি সিডিতে প্রায় প্রতি মিনিটে ১০ মেগাবাইটের তথ্য রাখা যায়। MPEG (The Moving Picture Experts Group) বিশেষ সংকোচন পদ্ধতি ডিভিডি, HDTV (High Definition television) কিংবা DSS (Distributed Satellite Systems) স্যাটেলাইট সিস্টেম এ ভিডিও সংরক্ষনের জন্য বহুল ভাবে ব্যবহৃত হচ্ছে। এই ফরম্যাটের একটি অংশ সাউন্ড সংকোচনের জন্য ব্যবহার হয়। এটির নাম Mp3 (MPEG Audio Layer-3). অডিও ফাইলকে Mp3 ফরম্যাটে কনভার্ট করে ১০ থেকে ১২ গুণ সংকোচন করা যায়। মজার বিষয় হচ্ছে, গানকে উক্ত ফরম্যাটে কনভার্ট করলেও এর গুণাগুন থাকে একদম অটুট। এর ফলে এটি এতটাই জনপ্রিয় হয়েছে যে তা বলার অপেক্ষা রাখে না। আরো এটা কথা, সিডিতে ৩ মিনিটের জন্য যেখানে প্রায় ৩০ মেগাবাইটের স্পেস প্রয়োজন সেখানে Mp3 মাত্র কয়েক মেগাবাইটের হয়ে থাকে। আরো মজার বিষয় হচ্ছে, মেগাবাইট কমার ফলে আপনার আপনার গানের তো কোন পরিবর্তন হচ্ছে না, তার উপর গানের অপ্রয়োজনীয় অংশ ফেলে দেয়া হচ্ছে। এই সংকোচন করবার পদ্ধতিকে perceptual noise shaping বলে৷ এসব কারণেই MP3 এত জনপ্রিয়। বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী তাদের পচন্দের গান ইন্টারনেট থেকে সংগ্রহ করছে।

এবার আসুন অডিও সিডি থেকে MP3 করি

সাধারণভাবে অনান্য ভিডিও বা ডাটা সিডির মত অডিও সিডি থেকে গান হার্ডডিক্সে কপি করা যায় না। এজন্য দরকার হয় সিডি রিপার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দ্বারা সিডি রিপ করা গেলেও তা WMA ফরম্যাটে সেভ হয়। এমপিথ্রি বা অনান্য ফরম্যাটে সেভ করার জন্য বিভিন্ন ফ্রি সিডি রিপার পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে Accord CD Ripper। ফ্রিওয়্যার এই সিডি রিপার দ্বারা সহজেই অডিও গানকে MP3 বা WAV ফরম্যাটে কপি করা যায়। সাথে সাথে গানের মান, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে। মাত্র ১.৩৬ মেগাবাইটের এই সফটওয়্যাটি www.accmeware.com থেকে ডাউনলোড করে নিতে পারেন।
mp3 ফাইল শুনতে কোন সফট লাগবে?

mp3 ফাইল শুনবার জন্য তেমন বিশেষ সফট এর দরকার হয় না। Windows media Plyer এ MP3 গান আপনি শুনতে পারেন। তারপরও আপনি অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এজন্য উনএ্যাম্প সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটি বর্তমানে MP3 গান শুনার জন্য খুবই জনপ্রিয়। সফটওয়্যারটি ডাউ্নলোড করতে এখানে ক্লিক করুন।

::………::::বোনাস::::………::

MP3 গানকে রিংটোন করতে বা MP3 গানের মেগাবাইট আরো কমাতে পারেন। সফটওয়্যারটি ডাউ্নলোড করতে এখানে ক্লিক করুন। এটির দ্বারা আপনি খুব সহজেই এমপি৩ গানের মান পরিবর্ত করতে পারেন।

ভাল থাকবেন, ধন্যবাদ


Read more ...

Sunday, September 18, 2011

সঙ্গীতপ্রেমী বন্ধুদের জন্য অসাধারন একটি ওয়েবসাইট ও সফ্টওয়্যার

গানতো আমরা সবাই কমবেশি শুনে থাকি। আমি এখন এমন একটি ওয়েবসাইটের নাম বলব যা সবার ভালো লাগবে। সবার বলতে মেটালহেড হতে শু্রু করে ফোকফ্যান পর্যন্ত। সেই অসাধারন ওয়েবসাইটটি হল “last.fm”। এখানে আপনি মোটামুটি পৃথিবীর সব মিউজিসিয়ানদের বায়োগ্রাফী, ডিসকোগ্রাফী, গান ডাউনলোড, মিউজিক ভিডিও, সাক্ষাতকার এবং সব ধরনের তথ্য পাবেন। এই সাইটে আপনি সাইন আপ করে আপনার প্রোফাইল তৈরি করুন।

কিন্তু last.fm’র মজা শুধু এটা না। আপনি আসল মজা পেতে হলে সাইট থেকে Last.fm Scrobbler সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। Scrobbler’টি আপানার পিসিতে ইন্সটল করার সময় আপনার মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিন। ব্যাস হয়ে গেল। সফ্টওয়্যারটি ওপেন করে Sign In করে নিন। এবার দেখুন আসল মজা।

আপনি আপনার পিসি থেকে যে গান শুনবেন সফটওয়্যারটি গানটি এবং এর আর্টিস্ট সম্পরকে সব তথ্য আপনার চোখের সামনে হাজির করবে এবং আপনার শোনা গানটি আপনার last.fm’র প্রোফাইলে এড হয়ে যাবে। তখন last.fm আপনার গান শোনার ধরনটি সনাক্ত করবে এবং আপনি যে ধরনের গান পছন্দ করেন ঠিক সে ধরনের আরও কিছু গান ও আর্টিস্টের নাম আপনাকে recommand করবে শোনার জন্য। এই সফ্টওয়্যারটি আপনার গান শোনার ধারাকে এক ভিন্ন মাত্রা যোগ করবে এবং আপনার সঙ্গিতের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। আরও অনেক মজার Option আপনি সফ্টওয়্যারটিতে পাবেন। সেগুলো নাহয় আপনি নিজেই দেখে নিন।

সাইটটির নামঃ http://www.last.fm

সফ্টওয়্যার লিঙ্কঃ http://www.last.fm/download


Read more ...

যে কোন গানের কর্ড গিটারে বাজানোর জন্য বের করতে পারবেন, নিজেই..

অনেকেই আছেন যারা গান শুনলেই বলতে পারেন গানের কোথায় কোন জায়গায় কোন কর্ড হবে। আবার অনেকেই আছেন যাদের গিটারে অনেক কষ্ট করে কর্ড মিলিয়ে মিলিয়ে গান তুলতে হয়। যারা গান শুনলেই গান বাজাতে পারেন তার প্রোফেশনাল দের পর্যায়ে পরে কিন্তু আমরা যারা অল্প অল্প বাজাতে পারি তারা ইন্টারনেট অথবা কোন প্রোফেশনালদের কাছ থেকে কর্ড লিখে নিয়ে বাজাতে হয়। গিটারে কর্ড বের করার জন্য এই সফটওয়্যার টি আমার কাছে বেশ ভাল লেগেছে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা ট্রাইল ভার্ষন।

ফিচার সমূহ:

  • এটি mp3, wma, ogg, aac, m4a, wav & CD Audio files সাপোর্ট করে।
  • use interface খুব সহজ।
  • কর্ড এডিট এবং লিরিক লিখতে পারবেন।
  • আপনি এটা প্রিন্টার দিয়ে প্রিন্টও বের করতে পারবেন।

Read more ...

আপনি কি মিউজিক রিমিক্স করতে ভালবাসেন তাহলে আপনার জন্য VirtualDJ Home v7.0.4

কমবেশি আমরা সবাই রিমিক্স গান পছন্দ করি। আর মিউজিক রিমিক্স এর জন্য অসাধারন একটি সফট VirtualDJ Home । যা

মিউজিককে করে তুলবে আপনার মনের মত।

লুন দেখে নেওয়া যাক কিছু ScreenShoot{সঙ্গে UserManual}





{UserManual}


প্রথমে browser Click করে song Select করুন।

Song select হলে record এ click করে start recording এ click করুন।
ব্যাস এবার record শুরু হবে।

এবার ইছেমত sampler দিন।

Empty স্থানে load করতে পারবেন sampler

আর effect তো থাকছেই।


পারবেন ভিডিও edit করতে এবং ভিডিও effect যোগ করতে


এখান থেকে voice চিকন ও মোটা করতে পারবেন


পারবেন লুপ change করতে


ব্যাস কাজ হয়ে গেলে stop Recording এ Click করুন।

ডাউনলোড

Read more ...

ডিজে প্রিয়দের জন্য একটি ওয়েবসাইট

http://www.djmaza.com/ ওয়েবসাইট এ হিন্দি ডিজে মিক্স এ্যালবাম পাত্তয়া যায়। প্রতিমাসেই নতুন নতুন গান আপডেট করা হয়। এখানে সবচেয়ে বড় সুবিধা দ্রুত ফাইল ডাউনলোড করার পাশাপাশি রেজম সার্পোট করে। চলুন ভিজিট করি দেখি।

এধরণের আরো ঠিকানা থাকলে লিংক দিবেন অবশ্যই। বাংলা হিন্দি সবই................... সবাইকে ধন্যবাদ>>>>


Read more ...

চমৎকার একটি মিউজিক এডিটর [সিরিয়াল নাম্বার সহ]

গান এবং অন্যান্য মিউজিক ফাইল এডিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা ইউটিলিটি ব্যবহার করি। হাজারো মিউজিক সফটওয়্যারের মধ্যে এই MP3 মিউজিক এডিটর সফটওয়্যারটি অসাধারন। কারণ এর ইন্টারফেস খুব সুন্দর, পছন্দমত বিটরেটে MP3 ফরমেটে এডিট করা ফাইল সেভ করার সুবিধা, নিজের মনের মত করে এডিট করার জন্য অনেক অনেক টুলস, আছে মাইক্রোফোন লাগিয়ে নিজের ভয়েস রেকর্ড করার সুবিধা ইত্যাদি। মোট কথা একটি MP3 মিউজিক এডিটর সফটওয়্যারে যা যা থাকা দরকার তার প্রায় সবই আছে এই সফটওয়্যারে।

MP3 Music Editor

বিনামূল্যে সিরিয়াল নাম্বার সহ MP3 মিউজিক এডিটর সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


Read more ...

যেভাবে এমপিথ্রি থেকে প্রিয় গানটির ভোকাল রিমুভ ও সেভ করবেন।

ভাবুন তো আপনার প্রিয় গানটির কেবল ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে কোনো গায়কের ভয়েস শোনা যাচ্ছে না তাহলে কেমন হয় !তখন আপনি ইচ্ছা করলেই সে মিউজিকের উপর আপনার নিজের ভয়েস দিয়েই সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দিতে পারেন আপনার প্রতিভা।তাই আপনার প্রতিভাকে বিকশিত করার জন্য আমি আপনদের কে জানাবো কিভাবে একটি গান থেকে তার ভয়েস রিমুভ করে তা কারাওকে করতে হয়।তো চলুন দেখে আসি কিভাবে করবেন।

রিমুভ করুন আপনার প্রিয় গানের ভোকাল

আপনারা অনেকে হয়তো এর আগে অনেক এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকতে পারেন।কিন্তু তা অধিকাংশই ফ্রী না।এর জন্য সম্পূর্ণ কাজ হয়তো অনেক সম্পাদন করতে পারেন নাই।অর্থাৎ আপনি গানের ভোকাল রিমুভ করলেও গানটাকে সেভ করে রাখতে পারেন নাই।কিন্তু আজ আমি আপনাদের যে সফ্টা দেব সে শুধু ফ্রী নয় একদম "ওপেন সোর্স"।

এবার আসি মূল কথায় কাজটি করার জন্য আপনার যে সফটওয়ারটা লাগবে তা হলো "Audacity"।ডাউনলোড করুন ৩.১৫ MB সাইজের সফটওয়্যারটি এখান থেকে।
এবার ডাউনলোড করার পর zip ফাইলটিকে আনজিপ করুন।এবার ফো্ডারটি ওপেন করে audacity এ ক্লিক করুন।

Open

এবার সফটওয়্যারটি ওপেন হবে।এবার Menu bar থেকে File > Open... এ ক্লিক করুন।

Open

এবার আপনি যে গানটি ভোকাল রিমুভ করতে চান তা সিলেক্ট করে ওপেন করুন।

Select

এবার ফাইলটি Importing হবে।

Incerting

dffg

আগেই বলে রাখে যে এটা কেবল মাত্র Stereo মুডের ফাইলগুলোর ভোকাল রিমুভ করা যায়।

ddd

Importing হবার পর চিত্রে দেখানো স্থানের ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।

ffff

এবার ওখান থেকে split stereoTrack এ ক্লিক করুন।

gdf

তাহলে ওখানে Left ও right সাইড ওপেন হবে।

gdf

এখনা থেকে কেবল মাত্র নিচের (right সাইড) সিলেক্ট করুন।

dd

এবার সিলেক্টা থাকা অবস্থায় Effect মেনু থেকে Invert এ ক্লিক করুন।

hhhh

ফাইলটি ইনভারট হয়ে গেলে এবার নিচের (right সাইড) এর ড্রপডাউন মেনু থেকে Mono সিলেক্ট করুন।

gg

একই ভাবে উপরের (Left সাইড) ড্রপডাউন মেনু থেকে ও Mono সিলেক্ট করুন।
এবার Play বাটনে ক্লিক করুন আর উপভোগ করুন ভয়েস ছাড়া শুধুমাত্র গানের মিউজিক।

gdhxd

আর গাইতে থাকুন গানের তালে তালে ,সুরে সুরে....।

যেভাবে সেভ করবেন

তো ভয়েস রিমুভ করার হলো কিন্তু সেভ ? হ্যা গানটি নতুন করে সেভ করার জন্য
File মেনু থেকে Export As Mp3.... ক্লিক করুন আর সেভ করে নিন Mp3 ফরমেটে।

gh


Read more ...

Thursday, September 15, 2011

কোক স্টুডিওর A-Z -যারা ফিউশন গান ভালোবাসেন। !:#P !:#P !:#P মিউজিক প্রেমিদের জন্য মাস্ট সি। :) :)



বেশ কয়েকদিন ধরে ফিউশন জনরার গান বেশ শোনা হচ্ছে। সফট, ফোক আর মেটাল শুনতে শুনতে ভাবলাম ভিন্ন কিছু ট্রাই করা দরকার। অনেকদিন আগের শোনা কোক স্টুডিওর গানগুলি নতুন করে শোনা শুরু করলাম, আর নতুন করে আবার প্রেমে পড়ে গেলাম কোক স্টুডিওর। যারা ফিউশন গান শুনতে ভালোবাসেন এবং এখনো কোক স্টুডিও শুনেননি পোস্টটা আশা করি তাদের ভালো লাগবে।

কোক স্টুডিওর সাথে পরিচয়ের আগে আসুন জেনে নেই ফিউশন কি জিনিস।

ফিউশন মিউসিকঃ

ফিউশন হচ্ছে এমন একধরনের মিউসিক প্যাটার্ন যেখানে একাধিক ধরনের মিউসিক এক সাথে কম্বাইন্ড করা হয়। অনেকেই হয়তো রক এন্ড রোল মিউসিক শুনেছেন। এই রক এন্ড রোল মিউসিক কিন্ত মুলত ব্লুস, গস্পেল আর কান্ট্রি মিউসিকের কম্বিনেশন। আবার আমরা ইদানিং লালনের যে নতুন মিউসিকের গান গুলা শুনি সেগুলো হচ্ছে ফোক এর সাথে রক বা ব্যান্ড এর কম্বিনেশন। সাধারনত ফিউশন মিউসিকে কয়েকটা ভিন্ন ভিন্ন রকমের সুর, তাল, লয় (টেম্পো, রিদম, বিট) এর ছোট ছোট পার্ট করে
স্বতন্ত্র ভাবে উপস্থাপন করা হয়। অডিয়েন্স একি সাথে কয়েক ধরনের গানের স্বাদ পায়। এ কারনে ফিউশন শুনতে কখনই বোরিং লাগেনা।
যে সব আরটিস্ট ফিউশন মিউসিক নিয়ে কাজ করে থাকেন তাদের ক্যটাগোরাইজড করা আসলে একটা ঝামেলার ব্যপার। তারা সাধারনত নিজেদের উভয় ধরনের জনরার মিউসিশিয়ান বলতে পছন্দ করেন। মনে করুন একজন মিউসিশিয়ান ব্লুস ধাচের গান করেন কিন্ত রক থেকে অনুপ্রানিত হয়ে (যেমন- স্টিভ রে, ডাবল ট্রাবল) তারা কিন্ত নিজেদের ব্লুস-রক মিউসিশিয়ান বলে। এই নতুন ধরনের মিউসিকের মাধ্যমেই ফিউশনের জন্ম।

কিছু উদাহরনঃ

জাজ-রক ফিউশন (জাজ+রক)
টেক হাউস ফিউশন (টেকনো+হাউস)
জাজ পাঙ্ক ফিউশন (হার্ডকোর পাঙ্ক+জাজ)
হেভি মেটাল ফিউশন (অল্টারনেটিভ মেটাল+অল্টারনেটিভ রক+ হেভি মেটাল) ইত্যাদি।

উপমহাদেশীয় ফিউশনঃ

আমাদের সাবকন্টিনেন্টালে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্লাসিকের সাথে রক (রাগা ফিউশন) আর ফোক এর সাথে রক ফিউশন। এই দুই ধরনের ফিউশন নিয়েই কাজ করে কোক স্টুডিও।


কোক স্টুডিওঃ

আগেই একটা কথা বলে নেই, কোক স্টুডিও প্রথম শুরু হয় পাকিস্তানে। পরে তাদের দেখাদেখি ইন্ডিয়াও শুরু করে। কয়েকটা গান ভালো করলেও আমার মনে হয় আগের কোক স্টুডিওর কাছে ধারেও যেতে পারেনি এমটিভির কোক স্টুডিও। তাই আমরা পুরান কোক স্টুডিও নিয়েই বরং কথা বলি।
প্রথম কোক স্টুডিও ছিলো পাকিস্তানের একটা টিভি সিরিজ যেখানে বিভিন্ন জনরার, এলাকার আর বিভিন্ন স্টাইলের আর্টিস্টরা একত্র হয়ে লাইভ রেকর্ডিং করে। কোক স্টুডিওর নিজস্ব হাউস ব্যন্ড থাকে, সেই সাথে যোগ দেয় সুফি, ক্লাসিকাল, রাগা, ফোক ধাচের বিখ্যাত ওস্তাদ শিল্পীরা। আবার বিভিন্ন রক,পপ ব্যন্ড পারফর্ম করে এই সব ওস্তাদদের সাথে।
প্রথম কোক স্টুডিও ২০০৮ এ রোহাইল হায়াত আর তার স্ত্রি আম্বার হায়াত এর প্রোডাকশনের মাধ্যমে যাত্রা শুরু করে। সফলভাবে এর তিনটি সিজন দেখানো হয়।
কোক স্টুডিওর হাউস ব্যন্ডটিও কিন্তু বেশ ভালো।



আমার প্রিয় এপিসোড গুলার মধ্যে অবশ্যই রাহাত ফতে আলির সাথে জুনুনের, আরিফ লোহারের সাথে মেশা শাফির, ফুজুন, স্ট্রিংস এর সাথে সুফি মিক্স এই পারফরমেন্স গুলা অবশ্যই থাকবে।




কোক স্টুডিওর অফিসিয়াল ফেসবুক পেজঃ কোক স্টুডিও

কোক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব সাইটঃ ইউ টিউব। মোটামুটি সবগুলা সিজন পাবেন এখানে।

বেস্ট অফ কোক স্টুডিওর মিডিয়াফায়ার লিঙ্কঃ টিপ দেন,সরাসরি ডাউনলোড শুরু হবে।

Read more ...