Sunday, March 7, 2010

mp3 গান Download করুন অতি সহজেই কোন website এর সহায়তা ছাড়াই

আমরা সবাই সংগীত খুব ভালোবাসি। এজন্য ইন্টারনেট থেকে নানা ধরনের গান করে থাকি। এজন্য আমাদের কে নানা web site এ যেতে হয়, তারপর গান Download করতে হয়।আবার অনেক সময় website এর ঠিকানা না জানার জন্য নিজের পছন্দমত গান Download করা সম্ভব হয়না। ফলে আমাদেরকে নানা বিরম্বনায় পরতে হয়।আর আমাদের এই বিরম্বনা থেকে মুক্তি দিতে এসে গেছে Super Mp3 Download নামের 3.75 MB এর একটি software। যা Download করা যাবে এই লিংক হতে ।software টি install করে mp3 search Menu তে click করে ডান পাশ্বের Box এ যে গান Download করতে চাই তা লিখে Search mp3 now নামক Button এ click করতে হবে।এখন পছন্দের গান গুলো প্রদর্শিত হবে। এর Download Button এ click করে গান Download করা যাবে।

আবার Advanced Search Menu তে click করে নিজের পছন্দের Artist, Title এবং Album এর নাম দিয়ে গান search করা যাবে। Hot songs Menu তে Top 100 song পাওয়া যাবে। Categories Menu তে বিভিন্ন category অনুযায়ী গানা search করা যাবে। এছাড়া উপরের Play Button এ click করে গান শোনাও যাবে।আর এখন আপনারা উপভোগ করুন mp3 গান।আপনাদের সকলকে ধন্যবাদ।

Read more ...

২০০৯ এর বর্ষ সেরা গেমসগুলো একঝলক

কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তাই গেমস প্রেমীদের কথা মাথায় রেখেই গেমস নির্মাতা প্রতিষ্টানগুলো নিয়মিত নতুন নতুন গেমস তৈরি করছে। প্রত্যেক গেমসই যে মানুষকে আকৃষ্ট করবে এমনটি নয়। তাই যেসব গেমস মানুষ সবচেয়ে বেশীবার খেলেছে, ডাউনলোড বেশি হয়েছে এবং সিডি বিক্রি হয়েছে এইসব গেমসগুলোকে বছরের সেরা গেমস হিসেবে ঘোষনা করা হয়। তেমনি আজকে কিছু ২০০৯ সালের সবচেয়ে সেরা কিছু গেমস আপনাদের সামনে তুলে ধরব।
Best shooter
Call of Duty: Modern Warfare 2
Left 4 Dead 2

Best action/adventure
Uncharted 2: Among Thieves
“Assassin’s Creed II,

Batman: Arkham Asylum এবং
Brutal Legend.”

Best racing game
আমরা সাধারনত রেসিং গেমসের সবচেয়ে বেশী ভক্ত। তবে আমার কাছে আগে NFS2 টা সবচেয়ে বেশী ভাল লাগত। কিন্তু ২০০৯ সালে ঠিক এরকমই একটি রেসিং গেমস সেরাদের মুকুট পেয়েছে। গেমসের নামটি
“Forza Motorsport 3″

বিদ্রঃ তবে এই গেমসটি খেলতে হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন।

Read more ...

ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল

আমাদের প্রায়ই কম্পিউটারের ভাইরাসের মুখোমুখি হতে হয়, শব্দটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আজ আপনাদের ১২ টি টুলস দিবো যা দিয়ে আপনি ভাইরাসে আক্রান্ত কম্পিউটারে ফিক্সিং করে আপনার নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন।

ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিন :-

কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেট ওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও ভাইরাসসমূহ কোন নেট ওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যার ফলে অন্যান্য কম্পিউটার যা ঐ সিস্টেমটি ব্যবহার করে সেগুলো আক্রান্ত হতে পারে। ভাইরাসকে কখনো কম্পিউটার ওয়ার্ম ও ট্রোজান হর্সেস এর সাথে মিলিয়ে ফেলা হয়। ট্রোজান হর্স হল একটি ফাইল যা এক্সিকিউটেড হবার আগ পর্যন্ত ক্ষতিহীন থাকে। বর্তমানে অনেক পার্সোনাল কম্পিউটার (পিসি) ইণ্টারনেট ও লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে যা ক্ষতিকর কোড ছড়াতে সাহায্য করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ই-মেইল ও কম্পিউটার ফাইল শেয়ারিং এর মাধ্যমে ভাইরাস সংক্রমন ঘটতে পারে। কিছু ভাইরাসকে তৈরি করা হয় প্রোগ্রাম ধ্বংশ করা, ফাইল মুছে ফেলা বা হার্ড ডিস্ক পূণর্গঠনের মাধ্যমে কম্পিউটারকে ধ্বংশ করার মাধ্যমে। অনেক ভাইরাস কম্পিউটারের সরাসরি কোন ক্ষতি না করলেও নিজেদের অসংখ্য কপি তৈরি করে যা লেখা, ভিডিও বা অডি ও বার্তার মাধ্যমে তাদের উপস্থিতির বহিঃপ্রকাশ ঘটায়। নিরীহ দর্শন এই ভাইরাসগুলোও ব্যবহারকারীর অনেক সমস্যা তৈরি করতে পারে। এগুলো স্বাভাবিক প্রোগ্রামগুলোর প্রয়োজনীয় মেমোরি দখল করে। বেশ কিছু ভাইরাস বাগ তৈরি করে, যার ফলশ্রুতিতে সিস্টেম ক্র্যাশ বা তথ্য হারানোর সম্ভাবনা থাকে।

সর্তকতা :-

কম্পিউটারকে ভাইরাসের আক্রমন হতে রক্ষা করার জন্য সর্তকতার কোন বিকল্প নেই। আগে আমরা দেখি ভাইরাস ছড়ায় কেমন করে। কোন ভাইরাজই নিজ খেকে সক্রিয় হতে পারে না, ভাইরাস প্রোগ্রাম সক্রিয় হবার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং আমরা এই সকল ভাইরাসের ধোকায় পরে নিজেদের অজানতেই ভাইরাস প্রগ্রামকে সক্রিয় করে ফেলি।ভাইরাজ বা ওয়ার্ম প্রগ্রাম ফাইল শেয়ারিং অথবা পেন ড্রাইভের মাধ্যমে ছড়ায় যা আমরা হয়তো অনেকেই দেখেছি। ভাইরাস আক্রান্ত পিসিতে পেনড্রাইভ লাগালে ভাইরাসটি পেনড্রাইভে তার একটা কপি তৈরি করে। আর একটা autorun.inf ফাইল তৈরি করে দেয়। এই আক্রান্ত পেনড্রাইভটি অন্য পিসিতে লাগানোর পর এর সাথে জড়িত যেকোন “Event” ঘটলে (যেমন open বা explore করলে ) autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দেয়। যেমন: কম্পিউটারে পেন ড্রাইভ যুক্ত করলে Autoplay প্রম্পটে আসবে এবং এখান থেকে open বা explore যে অপশনটিই নির্বাচন করি না কেন autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দিবে।তার মানে কোনভাবে এই autorun.inf ফাইলকে তৈরি হতে দেয়া না হলে, ভাইরাস পেনড্রাইভে থাকলেও Execute করবে না। এখন সমাধান হল আগে থেকে আপনি আপনার পেনড্রাইভে একটা autorun.inf নামে “ফোল্ডার” (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলেই তাকে রিপ্লেস করে আক্রান্ত পিসির ভাইরাসটি নিজস্ব autorun.inf ফাইল তৈরি করতে পারবে না। কারণ, বেশিরভাগ ভাইরাস নির্মাতারা এই বিদঘুটে সমভাবনাটা এড়িয়েই যান।

মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল সংগ্রহে রাখুন :-

এমন অনেক ভাইরাস আছে যেগুলো আপনার সক্রিয় এন্টিভাইরাসটিকে ফাকি দিয়ে আপনার কম্পিউটারে প্রবেশ করে এবং তার কার্যক্রম শুরু করে দেয়। পড়তে হয় মহা বিপদে আমিও পড়েছিলাম এমন বিপদে ;) টিউনটি সংগ্রহে রাখতে পারেন আপনিও এমন সমস্যায় পড়েতে পারেন……… 12 fix tools for pc - Nabil

যে ১২ টি সমস্যা Fix করতে পারবেন :-

  • 1. Autoruns fix
  • 2. Freecommander
  • 3. Process Explorer
  • 4. Promast
  • 5. Run
  • 6. Runscanner
  • 7. gs
  • 8. isreset
  • 9. regalyz
  • 10. tasklist
  • 11. combo fix
  • 12. task manager fix

349e3at • ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল !!! | Techtunes

MediaFire Downloadfavicons?domain=www.mediafire • ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল !!! | Techtunes

আশা করি টিউনটি বিপদের সময় কাজে আসবে 10 মেগাবাইটে সবগুলো টুলস দেয়া আছে। আপনাদের কাজে আসলেই টিউনটি সার্থক হবে।

পোষ্ট রিভিউ :-

আমার পুরোনো পোষ্টগুলো যদি মিস করে থাকেন তবে এক্ষুনি দেখে নিন…

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (এক্সক্লুসিভ) !!! (পার্ট-০১)

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (Mediafire লিঙ্কে) !!! (পার্ট-০২)

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (মেগা কালেকশন)!!! (পার্ট-০৩)

# Yeni প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি ( স্পেশাল ) !!! (পার্ট-০৪)

- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - –

Powered By Plug N Play


Read more ...

আমাদের দেশের ইন্টারনেটের যা আবস্থা!!! এর কি কোন প্রতিকার নেই???

আমরা বাংলাদেশী আমরা সব সময় একটু বেশী চাই কিন্তু আমরা যেটা পাবো সেটা তো পাইই….. না!!! আর যেটা চাই সেটার তো কথাই ওঠে না। বুঝতে একটু বোধহয় কষ্ট হল? আসলে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের Internet Speed এর কথা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু এটাকে আরো উন্নয়ন করতে গেলে আমাদের Internet খাত কে উন্নত করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে গেলে IT Section কে আরও উন্নত করতে হবে। আর IT Section এর মেরুদণ্ড হল এই Internet। তো যাই হোক নিজের দেশের বদনাম করে তো আর লাভ নাই! আসুন বিষয়টা তে ফিরে আসি। আমাদের দেশের Internet Service Provider যারা এবং তাদের অবস্থা টা একটু মনযোগ লক্ষ্য করি-

High Speed Broadband: আমার বাড়ি খুলনাতে তাই খুলনার কথাটা আগে তুলে ধরলাম। আমাদের খুলনার ISP হল AKIZ Online, Khulna.Net, Radio Link এই ৩ উলুবনের খাটাশ রাজাদের speed হল ২০-৪০(কে.বে.পি.এস)। এখানেই শেষ না আরও আছে! আপনি এদের যে কোন একটা নিয়ে দেখুন ১ম ৬/৭ দিন খুব ভাল service দেবে। তারপর! আপনার speed ঐ ওরা একদম কমিয়ে দেবে। তখন আপনি ১০(কে.বে.পি.এস) ও পাবেন না। আমার কয়েকটা বন্ধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে ঐ একই কথা।

Wi-Max: এটা নতুন নতুন এসে যে ভাবটা দেখাল তাতে মনে হল যাক বাবা এবার বোধহয় একটু বাচাগেল। কিন্তু না এটা হল কাটা ঘায়ে নুনের ছিটা! Wi-Max এর rate per month হল ৩৫০০-৫০০০টাকা। হ্যা এটা ঠিক যে এটাতে একটু ভাল speed পাওয়া যায়। কিন্তু rate??? এটা তো আমাদের মত লোকদের সাধ্যের বাইরে।

Grameen Phone: “গ্রামীনফোন কাছে থাকুন” এই dialog টির সাথে আমরা সবাই পরিচিত। এই company ও দিচ্ছে internet সেবা। Share IP যা দিয়ে আমাদের তেমন লাভ নেই। এই রক্তচোষা Company এর ও কিছু internet package আছে এগুলো হল-
P1= No Use No Pay (per kilobyte .02 paisa)
P2= Unlimited for one month (24hours) 977 with vat.
P3= Unlimited for one month (8hours) 348 with vat.
P4= Unlimited for one day 72 with vat.
P5= 3GB for one month 805 with vat.
P6= 1GB for one month 348 with vat.

Aktel: এবার আসা যাক এই company তে। এর ইন্টারনেট স্পিড ও মোটামুটি খারাপ না আবার ভাল ও না এক এক যায়গায় এক এক রকম স্পিড। এর ও কিছু internet package আছে এগুলো হল-
Unlimited for one day 65 with vat.
Unlimited for 1 month 760(24 hours) with vat (post-paid only)
Unlimited for 1 month 295 (8hours) with vat (post-paid only)
No Use No Pay (per kilobyte .015 paisa)
1GB for one month 275 with vat
3GB for one month 517 with vat.
5GB for one month 750 with vat.

Warid Telecom: এটা যেদিন বাংলাদেশে পা রেখে নেট কানেক্ট করল সেদিন জিপি ও এ্যাকটেল এর স্পিড একদম ডাউন হয়ে গেল। কারন এটা তার অরজিনাল শক্তি প্রকাশ করতে চাইল কিন্তু লাভ হল না। এর ও একটা কারন ছিল সেটা আমি বলব না। এজন্য আমাকে মাফ করবেন।
এর আছে দুইটা internet package আর তা হল-
No use no pay (per kilobyte .02 paisa)
Unlimited for 1 month (24 hours) 750 without vat (এটাও post-paid only)

Teletalk: এটা আমাদের দেশের সরকারী মোবাইল কোম্পানী আর আমরা ভাল করেই জানি যে সরকারী জিনিস কেমন হয়। এর যে প্যাকেজ আর তার যে স্পিড তা আমি উল্লেখ করে আমার পেজ এর যায়গা নষ্ট করতে চাচ্ছি না।

Citycell: এটা বাংলাদেশের সর্ব ১ম সি.ডি.এম.এ মোবাইল কো্ম্পানী। আমি যতদূর জানি এটা সার্ভিস ভাল দেয়। এটার স্পীড ও অন্যদের তুলনায় ভাল।

Banglalink: আমাদের দেশের জাতীয় পশু আর তাকে ট্রেডমার্ক বানিয়ে এই কোম্পানী কাজ করছে। বাঘের যে গতি তার তিল পরিমান ও নেই এই কোম্পানীর Internet Speed এ। বাংলাদেশের সব চেয়ে বাজে Internet Speed যদি কোন কোম্পনীতে থাকে তাহলে সেটা হল বাংলালিং। এক ঘন্টায় ২০ মেগাবাইট ও ডাউনলোড করা যাবে না।

যাক অনেক পরনিন্দা পরচর্চা করলাম, এবার একটা কথা বলি! আপনারা কি জানেন??? এশিয়া মহাদেশের সবচেয়ে বেশী ইন্টারনেট এ বিল দিতে হয় আমাদের দেশে। মানে আমরা যে বিলটা মাসে দেই ইন্টারনেটের জন্য, তারপরেও যদি একটু স্পিড বেশী পেতাম তাহলে আমাদের একটু লাভই হত।

Read more ...