Monday, October 3, 2011

কুরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধরণ সফটওয়্যার।

রআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।

টিউটোরিয়াল

১. প্রথমে এই লিংক থেকে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)

২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (muhiuddinkhan.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি মাওলানা মুহিউদ্দীন খানের করা, যিনি মারেফুল কোরআন (বাদশাহ-ফাহাদের পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার কর্তৃক হাজীদের সরবরাহকৃত বিখ্যাত তাফসির) এর অনুবাদক।
কেউ অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।

[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]

৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।

৫. বাংলা অনুবাদের muhiuddinkhan.trans.zip ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

৬. Me only রেডিও বাটনে টিক দিয়ে OK করুন।

৭. কনর্ফামেশন মেসেজ আসবে OK করুন।

৮. এবার View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান এ ক্লিক করুন। বাংলা আসবে।

পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে তা ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন সোলায়মান লিপি ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-

৯. Tools থেকে Options এ ক্লিক করুন। এখান থেকে View এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-

১০. trans_bn_fontName এর ঘরে ‍SolaimanLipi টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে। Apply করে OK করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!

সার্চ করার কৌশল

ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের ‍Search বা Advanced বক্স থেকে বাংলায় টাইপ করুন তওবা তারপর Search বাটনে ক্লিক করুন।

দেখুন তওবা সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!

কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে-

Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন। (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)

যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে

--------------------------------------

ভালো থাকুন, সুস্থ থাকুন।


Read more ...

হায়রে বর্তমানের একি অবস্তা চলছে ? আমাদের কি হবে?

অফিসের বস মেয়ে সেক্রেটারি প্রভাকে ডেকে বলল, প্রভা ১ সপ্তাহের জন্য অফিসের ট্যুরে সিংগাপুর যাব, চলো.. লেট্স ইনজয়।
প্রভা তার স্বামি রাজিবকে ডেকে বলল, রাজিব আমি ১ সপ্তাহের জন্য অফিসের কাজে সিংগাপুর যাব, তুমি ভাল ভাবে থেকো।
রাজিব তার গার্লফ্রেন্ড তমাকে ফোন করে বলল, আমার স্ত্রী বাহিরে যাচ্ছে, বাসা খালি তুমি ১সপ্তাহের জন্য চলে এসো...........লেট্স এনজয়।
তমা তার ছাত্র অনুকে ডেকে বলল, আমি এক সপ্তাহ বিজি থাকব, তোমার এক সপ্তাহ ছুটি। তুমি ইনজয় কর।
অনু তার বাবাকে ফোন করে বলল, বাবা, কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ, আমি বাসায় আসছি, তুমি থেক, তোমার সাথে অনেক মজা করব।

ছেলের ফোন পেয়ে বাবা অফিসের লেডি সেক্রেটারিকে বলল, প্রভা, আমার আরো একটি কাজ এসেছে, সিংগাপুর যাওয়া হবে না। ট্যুর ক্যান্সেল।

প্রভাব তার স্বামি রাজীবকে ফোনে বলল, আমি কোথাও যাচ্ছি না। ট্যুর ক্যান্সেল হয়েছে। তোমার আর একা একা থাকতে হবে না।

রাজিব তার গার্লফ্রেন্ড তমাকে ফোন করে বলল, এই শুনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না।

তাই শুনে তমা তার ছা্ত্র অনুকে ফোন করে বলল, আমার যেই কাজ ছিল সেটা আর করতে হচ্ছে না, তাই তুমি কাল সকাল থেকে যথা রীতি পড়তে এসো।

অনু তৎক্ষনাত তার বাবাকে ফোন করে বলল, বাবা আমি কাল আসছি না, কারণ প্রাইভেট ম্যাডাম যেতে বলেছে। সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে।

সাথে সাথে অনুর বাবা তার অফিসের লেডি সেক্রেটারিকে ফোন করে বলল, আমার যে অন্য কাজ ছিল সেটা তোমার জন্য ক্যান্সেল করেছি, চল কাল সিংগাপুর যাব, প্রস্তুত হয়ে নাও, লেট্স এনজয়।

প্রভা তার স্বামিকে ফোন দিয়ে বলল, হ্যালো আমার কালই সিংগাপুর যেতে হচ্ছে.......................রাজিব..................তমা......................অনু.........বাবা................প্রভা....................রাজিব............তমা.....................অনু... ...............
বলেন তাদের কি কখনো এনজয় করা হবে....?????
হায়রে বর্তমানের একি অবস্তা চলছে ? আমাদের কি হবে?

Read more ...

লিবিয়া ফেরত রিক্সা চালক

আজ সকালে বাসা থেকে বের হয়ে । রিক্সা নেব ভাবছি । এমন সময় একটা রিক্সাকে ডাক দিলাম ভাই যাবেন ?
কোথায় যাবেন ।

রিক্সাঅলার কথা শুনে একটু অবাক লাগল সাধারনত রিক্সাঅলার এরকম করে কথা বলে না । বললাম আসাদগেট যাবো, যাবেন ।
রিক্সা অলা বলল ভাই আমি আস্তে চালামু জোরে চালাইতে পারুম না।
রিক্সায় উঠেই বুঝলাম ইনি নতুন চালায় । যারা নিয়মিত রিক্সা চালায় তাদের পায়ের পেশি অত্যাধিক শক্ত থাকে । দুবার এক্সিডেন্ট করতে করতে বেচে গেল।

শেষে বাধ্য হয়ে বললাম ভাই আপনি আস্তে চালান । জোরে চালানো লাগবে না ।
কিছু ক্ষন চুপ করে থেকে রিক্সাঅলা বলে ভাই । আমি লিবিয়া থেকে আসছি ১১ দিন । সারে চার লাখ টাকা খরচ করে লিবিয়া গেছি । যুদ্ধের কারনে ফিরা আইতে হইল । কিছু না পায়া এখন রিক্সা চালাইছি । খুব কষ্ট হইতাছে।

শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। লোকটা ইন্টার পাশ । একটা ফার্মে জব করত । সেখানে তার বদলে লোক নেওয়া হয়েছে।

হায় রে আমাদের দেশ।

Read more ...

স্বর্ণের ক্যারেট বলতে কি বুঝি (১০/১৪/১৮/২০/২২/২৪ ক্যারেট)?

স্বর্ণের দাম এখন আকাশচুম্বী, কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার।

স্বর্ণ সাধারনত পাওয়া যায় : ১০ ক্যারেট, ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৪ ক্যারেট

আমেরিকানরা সাধারনত পছন্দ করে ১০ এবং ১৪ ক্যারেটের স্বর্ণ এবং এশিয়ানরা পছন্দ করে ১৮/২২ ক্যারেটের স্বর্ণ।

ক্যারেট কি?
স্বর্ণের এফেক্ট, মূল্য, স্থায়ীত্ব, ব্যবহার এবং বর্ণের ওপর এর ক্যারেট নির্ভর করে।

১০ ক্যারেট স্বর্ণে আছে : ১০ অংশ স্বর্ণ + ১৪ অংশ এলোয় (খাদ বা ধাতু)
১৪ ক্যারেট স্বর্ণে আছে : ১৪ অংশ স্বর্ণ + ১০ অংশ এলোয় (খাদ বা ধাতু)
১৮ ক্যারেট স্বর্ণে আছে : ১৮ অংশ স্বর্ণ + ৬ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২০ ক্যারেট স্বর্ণে আছে : ২০ অংশ স্বর্ণ + ৪ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২২ ক্যারেট স্বর্ণে আছে : ২২ অংশ স্বর্ণ + ২ অংশ এলোয় (খাদ বা ধাতু)
২৪ ক্যারেট স্বর্ণে আছে : ২৪ অংশ স্বর্ণ + কোনো এলোয় (খাদ বা ধাতু) নেই

জুয়লারী হিসেবে পিউর গোল্ড (২৪ ক্যারেট) ভাল নয় কারন ইহা নরম, খাদ নেই এব সেই কারনে প্রায়ই পলিশ করতে হয়।

এই কারনে ক্যারেটভেদে স্বর্ণের দামে পার্থক্য পরিলক্ষিত হয়।

Read more ...

Sunday, October 2, 2011

এমন কিছু ওয়েবসাইট যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেবে

ধরুন ,আপনি কিছু একটা জানতে চাচ্ছেন , অনেক সার্চ করার পরো আপনি সেটা খুঁজে পাচ্ছেন না , অথবা আপনি একটু অলস খুঁজতে চাচ্ছেন না । এসব ক্ষেত্রে এমন কিছু ওয়েব সাইট আছে যেখানে আপনি প্রশ্ন করলেই খুব সহজেই আপনার উত্তর পেতে পারেন।
তাহলে চলুন সেইসব সাইটগুলোর সাথে পরিচিত হয়ে নেই।

১। yahoo answers : আমার মতে এই প্রশ্ন করে উত্তর পাবার ক্ষেত্রে এই সাইট টি সবথেকে ভালো , এবং এটি সবথেকে জনপ্রিয় কমিউনিটি। এখানে আপনি সল্পতম সময়ের মধ্যে উত্তর পেতে পারেন ।

২। Aardvark : আরেকটি পপুলার সাইট

৩। Answers : এই সাইটটিকে সর্ববৃহৎ প্রশ্ন উত্তর সাইট বলা হয়ে থাকে

৪। Answerbag : প্রশ্ন উত্তরের ছাড়াও এই সাইটটির আরেকটি বৈশিষ্ট্য হলো আপনি এখানে পুল তৈরি করতে পারবেন।

৫। Blurtit : উপরে যেই সাইট গুলোর কথা বললাম ,তার সবগুলোতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ,কিন্তু আপনি যদি এখানে প্রশ্ন করতে চান ,আপনাকে কোন রেজিস্ট্রাশান করতে হবে না।

৬। Answersnext : প্রযুক্তি নির্ভর প্রশ্নের জন্য এই সাইট টি খুব জনপ্রিয়।

৭। Myquestion : প্রশ্ন উত্তর ছাড়াও আপনি এখানে আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান পেতে পারেন।

৮। Funadvice : সিরিয়াস বিষয় রেখে একটু মজা করতে চান , তাহলে এখানে আপনি মজার প্রশ্নও করতে পারেন , উত্তরগুলোও হবে মজার মজার।

এছাড়াও আরো বেশকিছু সাইট আছে। মনে পড়লে আপডেট করে দেবো।

Read more ...

ডিজিটাল গোয়েন্দা জিজ্ঞাসাবাদ

ভবিষ্যতে ব্লগার কিংবা অনলাইন এক্টিভিস্টদের জিজ্ঞাসাবাদের জন্য সরকার কিছু পদ্ধতি অবলম্বন করতে পারে। পদ্ধতিগুলো নিচে দেয়া হলো :

ব্লগে পোস্ট দেয়া
কোন ব্লগারকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে গোয়েন্দা বিভাগের লোকজন ব্লগে পোস্ট দিতে পারেন। পোস্টের শিরোনাম হতে পারে “ব্লগার সবাককে অনলাইনে দেখা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একটু সময় হবে?” এরপর গোয়েন্দা বিভাগের বিভিন্ন মাল্টি নিক থেকে “পোস্ট স্টিকি করা হোক” টাইপের কমেন্ট করতে পারে। স্টিকি আবেদনের কিছু হুজুগে ব্লগারও তখন স্টিকি করার আবেদন জানাবে।
তবে একটা জটিলতা হতে পারে। ব্লগের হিটের নেশা যদি একবার পেয়ে বসে, তাহলে হিটের আগুনে গোয়েন্দাগিরি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।

ফেসবুক পেজ
“গোয়েন্দা জিজ্ঞাসাবাদ” নামে একটা ফেসবুক পেজ খুলতে পারে গোয়েন্দা সংস্থা। যাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে তাকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসাবাদে আমন্ত্রন জানাতে হবে। মেসেজটি হতে পারে এরকম – “আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দয়া করে আমাদের পেজে লাইক দিয়ে ওয়ালে হাজিরা দেন। এরপর বাকিটা আমরা দেখছি”।

ফেসবুক গ্রুপ
একই সাথে যদি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিক গ্রুপ খুলে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। “পালাবি কোথায়” “খাইছি তোরে” ধরনের কোন একটা নাম দিয়ে দিলেই হয়। এরপর সবাইকে অ্যাড করে গ্রুপ চ্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদের কাজটা সেরে নেয়া যায়। এক্ষেত্রে গ্রুপ চ্যাট হলেও একজন একজন করে জিজ্ঞাসাবাদ করা ভালো। নইলে এলোপাতাড়ি জবাব দেয়া শুরু করলে গোয়েন্দা অফিসারের ব্রেন হ্যাং করতে পারে।

ফোরাম
যেসব ব্লগার কিংবা অনলাইন এক্টিভিস্ট অতীতে চটি লিখতো কিংবা পর্নগ্রাফির সাথে জড়িত, তাদেরকে আবার ব্লগ পোস্ট কিংবা ফেসবুক আইটেম দিয়ে যুত করা যাবে না। ওদের জন্য খুলতে হবে জিজ্ঞাসাবাদ ফোরাম। ওরা ব্লগ কিংবা ফেসবুকের চেয়ে ফোরামে আরাম পায় বেশি। ফোরামগুলোর নাম রাখতে হবে “দেশি মামী” “যৌবন জোয়ার” ধরনের।


এসব কিছু করার আগে গোয়েন্দা পুলিশকে যে যে যোগ্যতা অর্জন করতে হবে :
(১) ব্লগ ল্যাংগুয়েজ নিয়ে শর্টকোর্স করে নিতে হবে। এক্ষেত্রে এ পর্যন্ত লেখা সবগুলো ব্লগাভিধান পড়ে নিতে পারেন।

(২) এমন অফিসার নিয়োগ দিতে হবে, যারা নীতিমালা ভঙ্গের দায়ে কয়েকবার জেনারেল কিংবা ওয়াচে গিয়েছিলো।

(৩) মাল্টি নিক এবং রিভার্স নিয়ে পর্যাপ্ত স্টাডি থাকতে হবে। নইলে গোয়েন্দা অফিসারকেই অবশেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে যেতে পারে।

(৪) একই সাথে একাধিক নিক থেকে ব্লগিং করার অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে একজনই একাধিক অফিসারের ভূমিকা পালন করতে পারবেন। সরকারি অর্থ সাশ্রয় হবে এবং লোকবল সংকট কেটে যাবে।

(৫) স্ক্রীণশট নেয়ার কাজে বিশেষ পারদর্শিতা থাকতে হবে।


আমরা জানি উপরের যোগ্যতাসমূহ অর্জন করা চাট্টিখানি কথা নয়। তবে সরকার খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারে। কয়েকজন ব্লগার এবং ফেসবুক এক্টিভিস্টকে নিয়োগ দিয়ে গোয়েন্দা বিভাগের লোকজনকে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করতে পারে। তবে কোনভাবেই যেন ছাগু ব্লগাররা নিয়োগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নইলে প্রশিক্ষণ নিয়ে জিজ্ঞাসাবাদে এসে কাঠাল পাতা আর গদাম খেতে খেতে গোয়েন্দা অফিসারদের রুহ’র উপর হা-ডু-ডু খেলা শুরু হয়ে যেতে পারে।

Read more ...

Saturday, October 1, 2011

ঠোঁটের ব্যায়াম - ১

১. আমার স্ত্রী গতরাতে বলছিল, আমি নাকি তার কোনো কথাই মন দিয়ে শুনি না…নাকি…এ রকমই কিছু একটা… ঠিক মনে পড়ছে না ।

২. ছেলে: মা, রূপকথার গল্প সব সময় “এক দেশে ছিল এক” দিয়ে শুরু হয় কেন?
মা: না, সব সময় না । মাঝে-মধ্যে “অফিসের কাজে আটকে গেছি”, “আজ ফিরতে একটু রাত হবে” দিয়েও শুরু হয় ।

৩. আমি আমার স্ত্রীকে বললাম, “স্বামী হল ওয়াইনের মতো, যত পুরনো ততই ভালো ।” পরদিন সে আমাকে সেলারে আটকে রাখল ।

৪. অনেক ভালোবাসো? তাহলে তাজা গোলাপ ২৪ ক্যারেট সোনার ভেতর সিলমোহর করে পাঠাও ।

৫. সেদিন একটি মেয়ে আমাকে ফোন করে বলল, “চলে এস, বাড়িতে কেউ নেই ।” তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখি সেটি একটি পোড়োবাড়ি । সেখানে আসলেই কেউ থাকে না ।

৬. আমি ৪৯ বছর ধরে একজন নারীকেই ভালবাসছি । আমার স্ত্রী জানতে পারলে অবশ্য আমাকে খুন করবে ।

৭. আমাদের বিয়েটা টিকে থাকার একটি রহস্য আছে । আমি আর আমার স্ত্রী সপ্তাহে দুই দিন রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাই আর ওয়াইন পান করি । আমি সোমবারে যাই আর আমার স্ত্রী যায় মঙ্গলবারে ।

৮. একটি চালাক ছেলে তার পছন্দের মেয়েকে প্রেমের প্রস্তাব দিল এভাবে—সে মেয়েটিকে নিয়ে নৌকায় উঠল । নৌকাটি মাঝ-নদীতে যাওয়ার পর মেয়েটিকে বলল, “তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে এখুনি নৌকা ছেড়ে চলে যাও । আর যদি না যাও তাহলে বুঝবো তুমি রাজি ।”

৯. স্ত্রীদের সঙ্গে তর্কের দুটি নিয়ম আছে । তবে কোনটিই কার্যকরী নয় ।

১০. মা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য কি?
— একজনের কারণে তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে এসেছিলে, অন্যজনের কারণে তুমি সারা জীবন কাঁদবে ।

১১. স্ত্রী ও চুম্বকের মধ্যে পার্থক্য কি?
— চুম্বকের একটি পজিটিভ দিক আছে ।

১২. আপনার স্ত্রী ড্রাইভিং শিখতে চাইলে তাঁর পথে বাধা হয়ে দাঁড়াবেন কি?

১৩. সব বিয়েই সুখের । পরবর্তী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা শুরু হয় ।

১৪. পুরুষেরা কি ঘরের কাজে সাহায্য করে?
— করে। মেয়েরা যখন ঘর পরিষ্কার করে, তখন তারা পা তুলে বসে।

১৫. ব্যাচেলররা বৈবাহিক জীবন সম্পর্কে বিবাহিতদের চেয়ে বেশি জানে, নইলে তারাও বিবাহিত হতো ।

১৬. স্বামীঃ শোন , আমার কাপড়চোপড় ধুয়ে রেখ ,নইলে বুঝবে ।
রাগান্বিত স্ত্রীঃ নইলে কি করবে শুনি?
স্বামীঃ না, কাপড় আমি নিজেই ধুয়ে নিবো ।

১৭. ৪০-এর পর আমার কি আর বাচ্চা নেওয়া ঠিক হবে?
— না। ৪০টা বাচ্চাই যথেষ্ট।

১৮. আমি অনেক বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি আসলে তার বক্তব্যে কখনো বাধা দিতে চাইনি।

১৯. এক তরুণ রাস্তায় এক তরুণীর পথ রোধ করে বলল, কিছু মনে করবেন না । আমি একটা টেলিফোন ডিরেক্টরি লিখছি, আপনার নম্বরটা যদি দয়া করে দিতেন… ।

২০.অভিজ্ঞতা যে কোনো কাজে লাগে না তার প্রমাণ হল, মানুষ একটা প্রেম শেষ হওয়ার পরও আরেকবার প্রেমে পড়ে ।


Read more ...

এবার Windows Media Player এই চালান সব ফরম্যাটের ভিডিও/অডিও

আপনি যদি আপনার কম্পিউটার এর Windows Media Player এই সব ফরম্যাট এর ভিডিও এবং অডিও প্লে করতে চান, তাহলে প্রায় লক্ষ্য করবেন বেশ কিছু / অধিকাংশ ফরম্যাট এর অডিও, ভিডিও Windows Media Player প্লে করতে পারে না, প্রয়োজনীয় codecs অভাবে ।

Windows Essentials Media Codec Pack একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার যা ডাউনলোড এর মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন । এটা প্রায় প্রত্যেক অডিও এবং ভিডিও ফাইল চালাতে সক্ষম । এটা সরাসরি CD ও DVD প্লে করতে পারে ।

আসুন দেখে নেই এর মাধ্যমে আমারা কি কি ফরম্যাটের অডিও/ভিডিও প্লে করতে পারব । এটি MP4, MPEG-1, MPEG-2, DivX, XviD, Vorbis, AVI, 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1/2, M4A, MP3, MP4, MO3, MOD, MKV, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, XviD, XM, WV, UMX এবং আরও অনেক ফরম্যাট ।
Windows Essentials Media Codec Pack আপনার কম্পিউটার এ Install এর জন্য লাগবে, একটি পেন্টিয়াম প্রো অথবা AMD Athlon অথবা ঊর্ধ্বতন প্রসেসর, Windows 2000, XP, Server 2003, Vista or 7.
Download করুন এখানে > Windows Essentials Media Codec Pack

ডাউনলোড করুন আর দেখুন প্রায় সব ফরম্যাটের অডিও ভিডিও Windows Media Player এ :)

Read more ...

মেয়ে পটানোর বাণী

# আপনার কাছে কি কোন ম্যাপ আছে? আমি আপনার চোখে হারিয়ে গিয়েছি কিনা! # আপনি কি খুব ক্লান্ত? কারণ অনেকদিন ধরে আপনি আমার হৃদয়ে ঘুরে বেড়াচ্ছেন! # আপনার কোন জমজ বোন আছে? না থাকলে আপনিই বিশ্বের সেরা সুন্দরী! # আপনি কি কোন ম্যাজিশিয়ান? আপনাকে দেখলে আমার চার পাশের সব কিছু উধাও হয়ে যায়! # আমার চোখে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়। আপনার দিক থেকে চোখ সরাতেই পারছিনা! # ম্যাকডোনাল্ডে গেছেন কখনো? আপনার নামে এরা একটা বার্গার পেশ করেছে - ম্যাক গর্জিয়াস! # এই কক্ষ/ শ্রেণীর সব থেকে সুন্দরী মেয়ে হতে কেমন লাগছে? # স্বর্গ থেকে কিভাবে নেমে এলেন? সিড়ি দিয়ে না লিফটে? # আপনিঃ আপনি কি গ্রীস থেকে এসেছেন? সেঃ কেনো? আপনিঃ আমি ভেবেছিলাম সব দেবীরাই গ্রীস থেকে আসে! # আপনি কি "লাভ এট ফার্স্ট সাইট" এ বিশ্বাস রাখেন, নাকি আরেকবার ঘুরে আসবো? # আপনিঃ আপনাকে গ্রেফতার করতে এসেছি! সেঃ কেনো? আপনিঃ আমার হৃদয় চুরি করার জন্য! # আমি আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছি। আপনারটা ধার করতে পারি? # আপনার হৃদয়ের রাস্তাটা বলে দিবেন? আমি আপনার চোখেই হারিয়ে গিয়েছি কিনা! # আমি "মেইড ইন বাংলাদেশ" জিনিসই পছন্দ করি, কিন্তু আপনার গায়ে দেখলাম "মেইড ইন হ্যাভেন" লেখা! # একটা ফুল দিয়ে বলা যেতে পারে, "এই ফুলটাকে দেখাচ্ছিলাম আপনি কতো সুন্দর!" # আমি আপনার চোখে জল হতে চাই। আপনার চোখে জন্মে, আপনার গাল বেয়ে আপনার মুখে গিয়ে শেষ হয়ে যাবো! # দাড়ান! আমাকে একবার স্বর্গে ফোন করতে হবে! ওখান থেকে নিশ্চয় একজন হুরপুরী হারিয়ে গেছে!

Read more ...

বাজারের মত ডিভিডি তৈরী করতে চান ! তাহলে দেরী কেন আসুন এখনই শুরু করি

আজ আমি আপনাদের সাথে ১ টা Softwere শেয়ার করব যা দিয়ে আপনি বাজার এ যে রকম তৈরী করা ডিভিডি পান সে রকম ডিভিডি নিজে ই বানাতে পারবেন,মানে ১ টা ডিভিডি তে ৪,৫ টা মুভি রাইট করতে পারবেন এবং মেনু,টাইটেল দিতে পারবেন আপনার মনের মত করে। Softwere টির নাম হল ImTOO DVD Creator।আসুন দেখি Softwere টি চালাতে কি ধরনের কনফিগারেশন লাগে

OS :

Microsoft® Windows XP (SP2 or later), Windows Vista, Windows 7

Processor :

1GHz Intel/AMD processor or above

RAM :

256MB RAM (512MB or above recommended)

Free Hard Disk :

80MB space for installation

Graphics Card :

Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher

Others :

Recordable DVD drive

এবার আসুন দেখি কি কি ধরনের ফাইল ইনপুট করে

Input File Formats Supported
Video3GP, 3G2, ASF, AVI, DAT, DV, VOB, FLV, MP4, MKV, DVS(R)-MS, MPG, MPEG, TS, MOV, RM, RMVB, WMV, NSV, M2TS, MTS
AudioAAC, AIFF, AC3, APE, AU, FLAC, MPA, MP2, MP3, MP4, M4A, OGG, RA, RAM, WAV, WMA, AIF
SubtitleSRT
ImageBMP, JPG, JPEG, PNG, TIFF, SVG

এবার আসল কাজ শুরু করি।প্রথম Softwere টি ডাউনলোড করুন এখান থেকে।সেটাপ করুন।keygen দেয়া আছে Softwere এর সাথে।তাই দেরি না করে registerd করে ফেলুন Softwere টি।আসুন এবার দেখি এটি দিয়ে কিভাবে কাজ করা যায়।নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এই বাটন ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি যোগ করুন।

২.এই বাটন ক্লিক করে আপনার ভিডিও ফাইল টির সাবটাইটেল যোগ করুন(যদি থাকে)।আপনাকে সাবটাইটেল যোগ করার কথা বলছি কারন আপনি ডিভিডিতে যখন তখন সাব টাইটেল যোগ করতে পারবেন না।

৩.এই বাটন ক্লিক করে আপনার মন মত মেনু যোগ করুন.

৪.এই বাটন ক্লিক করে আপনি কোন জায়গায় তৈরী করা ডিভিডি সেভ করবেন তা ঠিক করুন।যদি আপনার ডিভিডি রোম রেখে দেন তাহলে সব কাজ শেষ হওয়ার পর সরাসরি বারন হবে এবং এটি করতে অনেক সময় লাগবে।এই জন্য আপনি এখানে ক্লিক করে Save as Folder করে দিন ‌পরে ডিভিডি ফোল্ডার তৈরি হয়ে গেলে যে কোন রাইটিং Softwere দিয়ে রাইট করুন।এটা এই জন্য বললাম আমাদের বিদুৎ এর অবস্তা ভাল না।মাঝ পথে বিদুৎ চলে গেলে আপনার ডিস্ক টি বাদ হয়ে যাবে।

নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এখানে ডাবলক্লিক করে আপনার ডিভিডির মেনু আপনি মনের মত করে সাজিয়ে নিন।আর ডান পাশে লাল দাগ দেয়া অপশন এ ক্লিক করে ওদের দেয়া ৩০ টির বেশি মেনু থেকে পছন্দ করুন।মেনু কাস্টমাইজ করতে নিচের ছবির দিকে খেয়াল করুন।

১.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত একটি মিউজিক ফাইল দিন যেটা আপনার ডিভিডি মেনু আসার সাথে সাথে বাজবে।

২.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত ১ টি ছবি দিন।আমি যদি এখানে ছবি ইউজ করতাম তবে এখানে ঘাষ এর ছবির জায়গায় আমার দেয়া ছবিটা থাকত।

৩.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত বানানো কোন মুভি ফাইল দিতে পারেন জেটা আপনার ডিভিডি চলার সাথে সাথে চলবে মেনু আসার আগ পর্যন্ত।

নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এখানে ক্লিক করে আপনার মুভির রেজুলেশন কেমন হবে তা দেখিয়ে দিন।এখানে আমি মাত্র ১ টা মুভি add করে দেখালাম আপনি চাইলে কয়েক টি মুভি এক ্ডিভিডি তে রাইট করতে পারেন কিন্তু এতে রেজুলেশন কমে যাবে।সব কিছু ঠিক থাকলে গোল সিডি এর উপর ক্লিক করুন।এবার আপনার ডিভিডি তৈরী শুরু হয়ে যাবে।সবাই ভাল থাকবেন।


Read more ...

Thumbs.db কি? কিভাবে Thumbs.db ডিলিট করতে হয়?

কম্পিউটার বা মোবাইল ব্যাবহার করতে গিয়ে আমরা একটা জিনিষ থেকে সব সময় সাবধানে থাকি। নাম কি তাঁর! ভাইরাস! ভাইরাস থেকে বাঁচার জন্য কখনও আমরা নিজে নিজে কিছু ভাইরাস নামে পরিচিত ফাইল ডিলিট করি বা অ্যান্টি-ভাইরাস লাগায়। Thumbs.db ও ভাইরাস নামে বেশ পরিচিত। আমি আগে এটাকে ভাইরাস নামেই চিনতাম। কারন এটাকে ডিলিট করে দিলেও সাথে সাথে আবার একটা ফাইল তৈরি হয়ে যায়। আর সব ফটো ফোল্ডারের মধ্যেই থাকে এই ফাইলটা। আমার ধারনা আপনারাও মনে করেন। চলুন দেখি Thumbs.db আসলে কি?

Thumbs.db কি?

সাধারণত Thumbs.db প্রত্যেকটা ফটো ফাইল বা ফটো ফোল্ডারে স্বয়ংক্রিয় ভাবেই তৈরি হয়। এটা আসলে উইন্ডোজ এক্সপ্লোরারে Thumbnail (ছোট প্রিভিউ) ভাবে দেখানোর জন্য ক্যাশ (cache) ফাইল। Thumbs.db খুব দ্রুত ফটোটাকে ছোট করে এবং প্রিভিউ এর জন্য ফটো গুলোকে রেডি করে রাখে এবং তা দেখানোর জন্য ক্যাশ করে রাখে।

তাই স্বাভাবিক ভাবেই, আপনি যখন একটা ফটো ফোল্ডার খুলেন, আপনি তখন ফটোগুলোর ছোট প্রিভিউ (থাম্বনেইল) দেখতে পাবেন। এই যে প্রিভিউটা আপনাকে দেখালো দেখুন সাথে সাথে আপনার ওই ফোল্ডারে Thumbs.db নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, মানে এই প্রিভিউটা ওই ফাইলে সেভ হয়ে গেল। যাতে করে পরের বার দ্রুত আপনাকে প্রিভিউ দেখাতে পারে।

নোটঃ Thumbs.db ফাইল বেশির ভাগ সময়ই হিডেন অবস্থায় থাকে। দেখতে চাইলেঃ মাই কম্পিউটার -> টুলস -> ফোল্ডার অপশনস -> ভিউ -> শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার।

Thumbs.db এর অসুবিধাঃ যদিও এটা খুব প্রয়োজনীয় ও সাহায্যকারী ফাইল, কিন্তু এটা হার্ডডিস্কের অনেকটা জায়গা খায়। এটা ফটো ফাইল অনুযায়ী জায়গা খায়, আপনি যদি ৫-৬ টা ফটো রাখেন কোন ফোল্ডারে সেখানে Thumbs.db ফাইল তৈরি করবে ৭-৮ কেবি মতো। আর আপনি যদি ৫০০-৭০০ ফটো রাখেন তাহলে Thumbs.db ফাইল তৈরি করবে ৭০০-৯০০ কেবি (প্রায় ১এমবি) মতো। আর এর থেকে বেশি ফটো রাখলে আরও বেশি জায়গা নষ্ট করবে এই Thumbs.db। এই Thumbs.db তৈরি অপশন থেকে বন্ধ করে এবং পূর্বের সব Thumbs.db ফাইল ডিলিট করে দিলেই আপনার কম্পিউটার হয়ে যাবে Thumbs.db ছাড়া। চলুন দেখি যেভাবে Thumbs.db ডিলিট করতে হয়।

যেভাবে Thumbs.db ডিলিট করতে হয়

  • মাই কম্পিউটার বা যেকোনো ফোল্ডার ওপেন করুন
  • টুলসে (উপরে, মেনু বারে) ক্লিক করুন
  • ফোল্ডার অপশনে ক্লিক করুন (ফোল্ডার অপশন না পেলে বা ভাইরাসের কারনে ডিলিট হয়ে গেলে, দেখে নিনঃ যেভাবে ফোল্ডার অপশন ফিরিয়ে আনতে হয়)

  • ভিউ ট্যাবে ক্লিক করুন
  • ডু নোট ক্যাশ থাম্বনেইলসে (Do Not Cache Thumbnails) টিক মেরে, অ্যাপ্লাই করে ওকে করুন।

এর পর থেকে আর Thumbs.db তৈরি হবে না। কিন্তু, যেহেতু আগে থেকে অপশনটা চালু ছিল তাই আগে অনেক Thumbs.db ফাইল আপনার কম্পিউটারে আছে ওই গুলো সার্চ দিয়ে ডিলিট করে দিন। নতুনদের জন্য সার্চ করার পদ্ধতিটা দেখাচ্ছি, যারা জানেন তারা প্লিজ মাইন্ড কইরেন না।

যেভাবে Thumbs.db সার্চ দিয়ে ডিলিট করবেন?

  • স্টার্ট মেনু -> সার্চ
  • অল ফাইলস অ্যান্ড ফোল্ডারে ক্লিক করুন
  • “অল ওর পার্ট অফ দা ফাইল নেম” বক্সে Thumbs.db লিখুন এবং লোকাল হার্ড ড্রাইভসে সব গুলো ড্রাইভ সিলেক্ট করে সার্চে ক্লিক করুন
  • দেখুন অনেক গুলো Thumbs.db ফাইল খুঁজে পেয়েছে, সিলেক্ট অল করে ডিলিট করে দিন।

Thumbs.db ফাইল খুব একটা ক্ষতিকর কিছুই না। এখন এটা ডিলিট করা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছা।


Read more ...

অতি সন্দেহজক কিছু ছেলের বিয়েরআগে করা প্রশ্ন -

যুগে যুগে অতি সন্দেহজক কিছু ছেলের বিয়েরআগে করা প্রশ্ন -
১৯১০-কখনো পরপুরুষের সাথে কথা বলনিতো ??
১৯৫০-কারো সাথে প্রেম আছে নাকি ??
১৯৯০-প্রেম করতে তা পাড়ার লোক জানেনে তো আবার ??
২০০০-কারো সাথে একতু বেশি ভাল ও অন্য রকম সম্পর্ক আছেনাকি
২০১০-বাজার ে ভিডিও নাইতো আবার ???
২০১১-perso na তে স্পা করাতে নাকি ????

Read more ...

বাটারফ্লাই ণীহারিকা।

বাটারফ্লাই ণীহারিকা এর আর একটি নাম বাগ ণীহারিকা (NGC 6302)।এর ইতিহস থেকে জানা যায় এটি একটি মৃত তারা, যা প্রথমে একটি লাল দানব (red giant) তারা ছিল যার ব্যাস সূর্য থেকে ১,০০০ গুন বড় ছিল। এর বহিরাবরন বাইরে ছড়িয়ে পড়ে এই প্রজাপতি আকার ধারন করে। ণীহারিার দুই পাশ্বে গ্যসের তাপ মাএা nearly 20,000 degrees Celsius,।এই গ্যাস প্রতি ঘন্টায় এক মিলিয়ন কিঃমিঃ বেগে ছড়িয়ে পড়ছে। এর কেন্দ্রে যে তারাটি আছে তার তাপমাএা ( 220,000 degrees Celsius),এটি ৩,৮০০আলোকর্ষ দুরে অবস্হিত, এবং এটি ২ আলোকবর্ষ চওড়া। এটি স্করপিয়স (Scorpius) ও সেন্টারাস (Centaurs) মন্ডলের মাঝামঝি অবস্হিত। ছোট দুরবীনে দেথা য়ায়। ম্যাপ সৌজন্যে: Click This Link


Read more ...

দুই টাকা

রহিম সাহেব অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন। বিস্তর ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা রহিম সাহেবের মানিব্যাগটা কেড়ে নিল।
ছিনতাইকারী: এই ব্যাটা, তোর মানিব্যাগে তো মাত্র দুই টাকা! এই দুই টাকার জন্য এতক্ষণ ঝামেলা করলি? ব্যাটা কঞ্জুস!
রহিম সাহেব: না না! আমি আসলে ভয়ে ভয়ে ছিলাম, না জানি তোমরা আমার জুতার ভেতর লুকানো দুই হাজার টাকাও কেড়ে নাও!

Read more ...

হাল ফ্যাশনের চশমা:

আজকাল রাস্তায় বের হলেই ইয়ং জেনারেশনের মুখে কালো প্লাস্টিক ফ্রেমের বড় বড় চশমা দেখা যায়। চশমা, সানগ্লাস নয়। কোথায় যেনো দেখেছি মনে করতে করতে বাসায় এসে বুঝলাম এটা কোলকাতার এক নায়কের জাপানিজ ওয়াইফ মুভির চশমা। যে কিনা চিঠি মারফত(হালের ফেসবুক?) জাপানী এক মেয়ের সাথে প্রেম করতো।








বুঝলাম না, এত কিছু থাকতে কোলকাতার এই নায়কের পিছে লাগলো কেন? নাকি এটাকে ভারত মাতার প্রতি নতুন প্রজন্মের শ্রাদ্ধ্য মনে করবো?


Read more ...

UNPOSIBLE

এক ছাত্র তার রেজাল্ট দেখে বলছে
" কি?!! আমি ফেল করছি??!!

তাও আবার ইংরেজিতে!!!!
.
... .
.
.
.
...
..
.

"UNPOSIBLE"!!! :¬P

Read more ...

কুমিল্লা, জেলার কম্পিউটার ক্রয়-বিক্রয় জোন

[ পিসি নেট কম্পিউটার ] ডি/৭ টাউন হল সুপার মার্কেট (১ম তলা) কান্দিরপাড়, কুমিল্লা। ফোনঃ ০৮১-৬২৪২৯, ০১৭১১৩৯২৩৫৮. [ আইটি প্যালেস ] ছাত্তার খাঁন কমপ্লেক্স (৪র্থ তলা) কান্দিরপাড়, কুমিল্লা। ফোনঃ০৮১-৭১২৭০, ০১৭১১৩৮৮২৮৬। [ হোসেন ইলেকট্রনিক এন্ড কম্পিউটার ] কান্দিরপাড়, দীপিকা সিনেমা হল এর বিপরীতে, কুমিল্লা। ফোনঃ ০৮১-৬৫৯৫৭, ০১৭১৫১৯২৪৬৬। [ ডেস্কটপ আইটি ] হাউজিং এষ্টেট, কুমিল্লা। ফোনঃ ০১৭১১৩৪৮১৯৩, ০১৮১৯৫০২৬১৩। [ আনন্দ কম্পিউটার ] ৩/৪০, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা (৩য় তলা), কুমিল্লা। ফোনঃ ০৮১-৭৭৪৭০, ০১৭১১১০১০৮৩। সফট্‌ লিংন্‌ক ১/এ, টাউন হল সুপার মর্কেট (২য় তলা), কুমিল্লা। ফোনঃ ০১৭১১০৬৩৭৮। লুনিক আইটি কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স (নীচ তলা) লাকসাম রোড, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১৮১০৪৯৮ । [ বিজন্যাস সলিউশন টেকনোলজী ] হাউজিং এষ্টেট, কুমিল্লা। ফোনঃ ০১৭১১৩৪৮১৯৩, ০১৮১৯৫০২৬১৩। [ এমএসএন কম্পিউটার ] টমছমব্রীজ, কুমিল্লা। ফোনঃ ৬৩৩৫৬, ০১৭১৫২৬৩৩৫৬। [ কম্পিউটার জোন ] ৩/২১, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা, ৩য় তলা, কুমিল্লা। ফোনঃ ০১৭১৩১৬১১১৫। [ ইলিট টেকনোলজি ] ১০৭, কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স (নীচ তলা) লাকসাম রোড, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৫৬ Email:rzmahmud@gmail.com [ প্লাগ এন প্লে ] ৩/২৮ ইর্ষ্টাণ ইয়াকুব প্লাজা, (৩য় তলা) কুমিল্লা। ফোনঃ ০১৬৭৪৪৪৫০৩৩. [ ওবাইকেন আইটি ] চাঁপাপুর, কুমিল্লা। ফোনঃ ০১৭১৪৪৬৩৩৭২

[ প্লাগ এন প্লে ] ৩/২৮ ইর্ষ্টাণ ইয়াকুব প্লাজা, (৩য় তলা)

Read more ...

গাধাটাকে মানুষ বানাতে

একটা গাধার বাচ্চা নিয়ে পল্টু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কিরে পল্টু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’

পল্টু মুখ কাঁচুমাঁচু করে বলল, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধার কথা বলেছেন।’

শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধার কথা বলতে যাব?’
...
‘আপনিই তো বলেছিলেন, আপনি এ জীবনে অনেক গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পল্টুর উত্তর।
:D :P

Read more ...

ওই ছেরি !! এতো কাহিনী করস ক্যা - রাজী থাকলি ১ চাপ না থাকলি ভাগ ।

এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে—
ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।
ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?
... ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।
ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?
ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল!

Read more ...

নিউটনের সুত্র আবিস্কার !!!

নিউটনের সুত্র আবিস্কার !!!

একটা ছাগল হাঁটছিল,
নিউটন এটাকে ধরে থামালেন আর তখন ১ম সুত্র আবিস্কার হলঃ "একটি বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামান না হয় তা চলতে থাকে।"

... এর পর নিউটন ছাগল টিকে (F) বল এ একটা লাথি দিলেন ছাগলটা বলে উঠলো "ম্যা" ( MA) আবিস্কার হল দ্বিতীয় সুত্র: F=MA.

এর পরই ছাগলটি নিউটন কে কষে একটা লাথি দিল আর নিউটন আবিস্কার করলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুত্র!...
আর তা হলঃ . . . . . .
"সকল ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে !" :P

Read more ...