Monday, May 2, 2011

Smart Data Recovery

Smart Data Recovery | 2.2 MB
দুটি কুইক & স্মার্ট সফটওয়্যার ডাউনলোড :০১: GiliSoft Exe Lock 2.2 | 3.4 MB এবং :০২: Smart Data Recovery | 2.2 MB ফুল ভার্সন | Techtunes
Smart Data Recovery এতটাই স্মার্ট যে, মাত্র ২ ক্লিকেই আপনার স্বজ্ঞানে অথবা অজ্ঞানে হার্ডডিস্ক থেকে মুছে ফেলা বহু পুরাতন ফাইল ফোল্ডারগুলোকেও উদ্ধার করে ডেস্কটপে হাজির করবে অতি সহজেই। নামে যেমন, কাজেও তেমন। বিশ্বাস না হলে এখনই ট্রাই করে দেখুন। এই স্মার্ট সফটওয়্যারটির ওজন মাত্র ২.২ মেগাবাইট।

সরাসরি রিজ্যুমেবল ডাউনলোড: Smart Data Recovery ফুল ভার্সন, সাইজ 2.2 MB।
http://www.6ybh-upload.com/wg6oz64gac7l/Smart_Data_Recovery_v4.4.rar

Read more ...

GiliSoft Exe Lock 2.2

GiliSoft Exe Lock লক করতে পারে যে কোন .exe (এক্সিকিউটেবল) ফাইল। পাসওয়ার্ড ছাড়া, আপনি না চাইলে অন্য কেউ আপনার কম্পিউটারের কোন প্রোগ্রাম রান করাতে পারবে না, এমনকি কোন প্রোগ্রাম ডিলিট বা আনইন্সটলও করতে পারবে না। এই রকম প্রয়োজনে এই এ্যাপ্লিকেশনটি দারুন এক সহজ সমাধান।

সাপোর্ট করে ৩২ বা ৬৪ বিট প্রোগ্রাম।
যে কোন .exe (এক্সিকিউটেবল) প্রোগাম লক করার সুবিধা।
সাপোর্ট কমান্ড লাইন আর্গুমেন্ট।
পাসওয়ার্ড প্রটেক্টেড।
হার্ডওয়্যার কম্প্যাটিবল, সিস্টেম কম্প্যটিবল (Windows 2000/2003/XP/Vista/Windows 7 (32&64)

$19.95 মূল্যের এই সফটওয়্যারটি সরাসরি ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে:
GiliSoft Exe Lock 2.2 | 3.4Mb
http://www.6ybh-upload.com/hoc5ahdt7a9i/Gili_Exe_Lock_2.2.rar

Read more ...

Wednesday, March 23, 2011

Nokia Symbian Mobile ফোনের জন্য দারুন একটা Application Xplore

Nokia Symbian Mobile ফোনের জন্য দারুন একটা Application ( X-plore ) । আমরা যারা Symbian Mobile ফোন ব্যবহার করি তারা জানি X-plore এর কি গুন এবং যারা এইটা এখনো ব্যবহার করেননি তাহারা এই Application টি ব্যবহার করে দেখুন কত মজা ।
ইনটারনেটে এটি বিনা মূল্যে পাওয়া গেলেও এর Crack পাওয়া একটু কঠিন । আমি এই Application টির Crack সহ Full version Download Link দিলাম আসাকরি সবাই ডাউনলোড করবেন । ডাউনলোড ঠিকানা
http://www.ziddu.com/download/11998828/X-ploreV.1.42.zip.html
মনে রাখবেন এই Application টি শুধু Symbian Mobile কাজ করবে ।

Read more ...

পিসি তে .jar ফাইল চালাবেন কি করে তাই ভাবছেন? kemulator use করুন।


মোবাইল এর .jar ফাইল গুলো সাধারনত পিসিতে চলেনা। এগুলো পিসি তে চালানর জন্য emulator ব্যবহার করতে হয়। বেশ কিছু emulator আছে। এদের মাঝে sjboy emulator এবং kemulator আমি ব্যবহার করেছি। kemulator ব্যবহার করার মজা হচ্ছে এর উইন্ডো সাইজ ছোট-বড় করা যায় যেটা অন্যান্য emulator দিয়ে করা যায় না। তাই আজ kemulator নিয়ে কথা বলবো।

১।প্রথমে এটা ডাউনলোড করে নিন নিচের লিংক থেকেঃ

Download kemulator
http://www.multiupload.com/FTL7S34DQT
or
http://www.6ybh-upload.com/q3fxzwtja2ud/KEmulatr.rar
২। ইন্সটল করুন।

৩। kemulator ওপেন করুন।

৪। এবার view>option এ ক্লিক করুন। নিচের ছবির মতো একটা উইন্ডো আসবে।

kemulator option পিসি তে .jar ফাইল চালাবেন কি করে তাই ভাবছেন? kemulator ব্যবহার করুন। | Techtunes

5. তীর চিহ্নিত অপশন গুলো খেয়াল করুন। একটাতে মোবাইল এর মডেল নাম্বার দেয়া আছে। আমার মতো সিলেক্ট করুন।

৬। আপনার মনিটর এর সাইজ অনুযায়ী screen width and height সিলেক্ট করুন। ছবিতে দেখুন আমার মনিটরে সফটওয়্যারটিকে কেমন দেখাচ্ছে।

৭। এবার ok চিপে বের হয়ে আসুন।

৮। .jar file ওপেন করতে midlet>open jar file অপশন এ গিয়ে কাঙ্ক্ষিত .jar ফাইল সিলেক্ট করুন।

৯। ব্যস!! এইবার মজা করে জেকন জাভা সফটওয়্যার পিসি তে ব্যবহার করুন।

Read more ...

Microsoft Word এর docx এবং doc নিয়ে ঝামেলায় আছেন?

Microsoft Word 2007 এর docx এক্সটেনশনযুক্ত ফাইল নিয়ে ঝামেলা পড়েননি এরকম খুব কম লোকই আছেন। যারা এখনো ঝামেলায় পড়েননি তাদের উদ্দেশ্যে বলছি, সাধারনত Microsoft Word 97, 2000, xp, 2003 ইত্যাদি ভার্শনগুলোতে কোন ডকুমেন্ট সেভ করলে তার এক্সটেনশন হয় doc। এবং উল্লেখিত সব ভার্শনেই একটায় তৈরী করা ফাইল অন্যটাতে খোলা যায়। কিন্তু Microsoft Word 2007 এবং এর পরবর্তী ভার্শনগুলোতে তৈরী ফাইলগুলোর এক্সটেনশন হয় docx। যা পূর্ববর্তী ভার্শনগুলোতে সাধারনত খোলা যায় না(মাইক্রোসফ্টের ওয়েবসাইট থেকে একটা প্যাচ ডাউনলোড করে ইনস্টল করার পর অবশ্য খোলা যায়)। তবে Microsoft Word 2007 এ সরাসরি doc এক্সটেনশনে সেভ করার ব্যবস্থা ও আছে যা পূর্ববর্তী ভার্শনে খোলা যায়। কিন্তু সমস্যা হল, আপনি বাসায় Word 2007 ব্যবহার করেন সেখানে একটা জরুরী ফাইল তৈরী করে কোন একজনের কাছে নিয়ে গেলেন দেখা গেল তার কাছে আবার মাইক্রোসফ্ট অফিসের পুরনো ভার্শন আপনার হাতে অতটা সময় ও নেই যে প্যাচ-পুচ ডাউনলোড করবেন। কিংবা উল্টোটা ভাবুন আপনিই পুরনো ভার্শন ব্যবহার করেন কেউ একজন আপনাকে docx এক্সটেনশনের ফাইল পাঠালো যা এক্ষুনি প্রিন্ট দিতে হবে। এইসব সমস্যার ক্ষেত্রে আপনার উপকারে আসতে পারে একটা ওয়েবসাইট। এটি একটি Online docx to doc converter। এবং এটি সম্পূর্ন ফ্রি সার্ভিস। ইন্টারনেটে আবার কোন কিছু ফ্রি দিলে তার জন্য এটা কর সেটা কর বলে আপনার চৌদ্দগুষ্টি উদ্দার করে নেবে। এই সাইটটা তার ব্যাতিক্রম। এই লিংকে ক্লিক করে
http://doc.investintech.com/
সাইটটিতে প্রবেশ করুন। browse বাটনে ক্লিক করে আপনার docx ফাইলটি দেখিয়ে দিন। convert বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। ব্যাস নিচেই দিয়ে দেবে doc এ কনভার্ট করা ফাইলটার লিংক। ডাউনলোড করে ব্যবহার করুন। আশা করি সাইটটি আপনাদের কাজে লাগবে।

Read more ...

MS Word 2007 ছাড়াই docx file এর ডাটা খুলুন

আমি এখন ও অফিস ২০০৩ ইউজ করি , docx ফাইল খুলতে পারি না, ওয়েব ঘেটে কোন কাজের কিছু না পেয়ে শেষে এই পদধতি ধরেছি, docx টা কোন gmail/yahoo মেইলে পাঠান পরে অনলাইনে খুলে তা থেকে সেভ এজ বা কপি করে ২০০৩ তে পেসট করেন, ব্যস ল্যাঠা চুকে গেল।

Read more ...

Wednesday, March 16, 2011

ভাইরাসের কারণে ফোল্ডার হিডেন হয়ে গেছে?

আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করে থাকেন। আর উইন্ডোজ ব্যবহারকারীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস। মূলত ভাইরাস এখন আমাদের নিত্য দিনের সঙ্গী। যদিও একে একেবারে বর্জন করে চলার উপায় নেই। তবে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা যতটা সম্ভব এর থেকে দূরে থাকতে পারি। কিন্তু আমরা যতই ভাইরাস থেকে দূরে থাকি, ভাইরাস তো আমাদের ছাড়ে না। অসাধানতার ফলে বিভিন্ন কারনে এটি কম্পিউটারে প্রবেশ করে।

যাক এখন কাজে আসি, ভাইরাসের কারণে আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে কী করবেন? ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে আমরা বেশ বিপাকে পড়ি। আবার দেখুন ভাইরাসের কারণে উক্ত হিডেন হওয়া ফাইল বা ফোল্ডারগুলো সার্চ করেও পাওয়া যায় না। কী উপায় ফিরিয়ে আনতে! কোন চিন্তাই নেই সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে। নিচের উপায়গুলো দেখুনঃ

উপায় এক

প্রথমে Control Panel >>> Folder Options এ যান। এখানে Tools মেনু ট্যাবে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার Advanced Options >>> Search hidden files and folders চেক করুন। এখন দেখবেন হিডেন ফাইলগুলো দেখা যাবে।

এবার আসুন ভাইরাসের কারণে হিডেন অপশন ডিজেবল হলে কী করবেন? তখন তো হিডেন অপশন কাজ করবে না। হিডেন অপশন এনাবল এবং আনচেক করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। এর নাম এট্রিবিউট চেঞ্জার এবং এটি ডাউনলোড করুন এখান থেকে www.petges.lu । এর ইনস্টল করুন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এবার Change Attributes এ ক্লিক করুন। Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক করে Ok করুন। তাহলেই ফোল্ডার অপশন্সের হিডেন অপশন এনাবল হবে। এখন Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করুন এবং OK করে বেরিয়ে আসুন।

উপায় দুই

স্টার্ট মেনু থেকে রানে যান এবং লিখুন cmd. তাহলে কমান্ড প্রোম্পট খুলবে। এখন আপনার ড্রাইভে প্রবেশ করুন। এজন্য যে ড্রাইভ উক্ত ড্রাইভের নামে লিখুন, যেমনঃ ড্রাইভ E হলে E: লিখে এন্টার দিন, তাহলে ড্রাইভে প্রবেশ করবে।

এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার করুন। তাহলে আপনার হিডেন হওয়া ফোল্ডার বা ফাইল ফিরে আসবে।

বিশ্লেশণঃ

attrib = attribute, s = system file, r = read only, h = hidden, a = archive,
/d = directory, /s = sub directory

Read more ...

কম্পিউটার ফোল্ডার এ ঢুকার গতি বাড়ান সহজেই

আমাদের পিসি তে অনেক সময় ফোল্ডার এ ঢুকার সময় অনেক সময় নেয়। তবে আপনি চাইলে খুব সহজে এটা দূর করে পিসি এর গতি বাড়াতে পারেন।


কার্যপ্রনালিঃ

* প্রথমে আপনার কম্পিউটার এর উইন্ডোজ টাস্ক ম্যানেজার টি ওপেন করুন।
* এর জন্য আপনার কীবোর্ড এ clt+alt+del প্রেস করুন।
* এবার View প্রেস করুন এবং update speed -normal থেকে -high করুন।
* এবার উইন্ডোজ টাস্ক ম্যানেজার টি ক্লোজ করে কম্পিউটারটি restart করুন।

Read more ...

Monday, March 14, 2011

৭২০০ এবং ৫৪০০ RPM হার্ড ডিস্ক ড্রাইভ থেকে কোনটি বেছে নিবেন?

আমরা সবাই কম বেশি একটা বেপার জানি যে হার্ড-ডিস্ক ড্রাইবে ডাটা ট্রান্সফার হয় এর মধ্যে থাকা গোল চাকতির ঘূর্ণনের মাধ্যমে। তো আমরা যারা ডেস্কটপ পিসি ইউজ করি তারা পিসি ক্রয় করার সময় খেয়াল করে থাকবেন যে হার্ডড্রাইভের প্যাকেটের গায়ে ৭২০০ RPM লিখা ছিল আর ল্যাপটপের ক্ষেত্রে ৫৪০০ আর পি এম। এক্ষেত্রে RPM এর পূর্ণ অর্থ দাঁড়ায় রেভলুশান পার মিনিট(Revolutions Per Minute )। এই আর পি এম বুঝায় যে হার্ড ডিস্কের ইন্টারনাল প্লেটটি/চাকতিটি/ডিসটি কত দ্রুত(ঘূর্নন গতি) ঘুরবে। যদিও দ্রুততাই পারফরমেন্সের জন্য ভাল, তবে ৫৪০০ আর পি এম ড্রাইভটি সিলেকশানের ও বেশ কিছু পজিটিভ কারন রয়েছে।

তো চলুন জেনে নিই ৭২০০ এবং ৫৪০০ আর পি এম এর মধ্যবর্তী সুবিধা-অসুবিধা সমূহ





1. ড্রাইভারের শক্তিঃ

কম ঘুর্ণন গতির ড্রাইভ ল্যাপটপে ব্যবহারের ক্ষেত্রে খুব জনপ্রিয় কারন ‘যত কাজ তত শক্তি ব্যায়’ হিসেবে দ্রুত ঘুর্ণনের ক্ষেত্রে অনেক বেশি বিদ্যুৎ এর প্রয়োজন (খরচ) হবে; আর এক্ষেত্রে ল্যাপটপ যেহেতু ব্যাটারীর মাধ্যমে চলে, এবং যখন এর চার্জার আন-প্লাগড থাকবে তখন ব্যাটারীর চার্জ শেষ হবার পুর্বে দীর্ঘক্ষন ব্যবহার করা যাবে। তাই এক্ষেত্রে আরপিএম ব্যাস্তানুপাতিক ব্যাবহার কাল, মানে যত কম আর পি এম তত বেশি সময় ধরে ব্যবহার কাল। :D

2. অযাচিত শব্দ/নয়েজঃ

অনেক সময় ধরে পিসি চলার পর হার্ড-ডিস্কের পাশে কান রাখলে খেয়াল করবেন ৭৮০০ আরপিএমের ড্রাইভ গুলো কম শব্দ করলেও এর চেয়ে নিখুতভাবে ও স্বল্প শব্দে ঘুরে থাকে ৫৪০০ আরপিএম এর ড্রাইভগুলো।

3. কম্পন/ভাইব্রেশানঃ

দ্রুত গতির ড্রাইভার গুলো অনেক বেশি কম্পন সৃষ্টি করে থাকে। এমনকি এটা সিষ্টেমের পারফরমেন্সের ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব ফেলে, বিশেষ করে বর্তমানে বহুল্ভাবে প্রচলিত মেকানিকেল সাটা(SATA) ড্রাইভের ক্ষেত্রে। :(

4. তাপক্রিয়া / হিটঃ

প্রচুর বৈদ্যুতিক শক্তি প্রবাহের ফলে অনেক তাপ সৃষ্টি হয়, যার ফলে ৭২০০ আরপিএম সিষ্টেমকে অপেক্ষাকৃত তাড়াতাড়ি উষ্ণ করে তুলে। অবশ্য এটা দূর করার একটা উপায়ও আছে, তা হল ঠিক ভাবে ফ্যান সেটা করে বা সঠিকভাবে বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে। :D

5. ব্যায় / কষ্টঃ

যেহেতু ৭২০০ আরপিএম কর্মক্ষম বেশি এবং এর ইলেক্ট্রিক সার্কিটটি অপেক্ষাকৃত জটিল তাই যথার্থ ভাবে ৫৪০০ আরপিএম ড্রাইভের চেয়ে এর দাম কিছুটা বেশি হওয়াটাই স্বভাবিক, এবং দামটা একটু বেশি বটেই। তবে পার্সোনাল(সিঙ্গেল পার্টস) ক্রেতাদের ক্ষেত্রে এটি খুব একটা বেশি না হলেও ব্যবসায়িদের ক্ষেত্রে অনেক বেশি ডিফার করে।

Read more ...

বিনা মূল্যে ফটো এডিটিং সফটওয়্যার

বিনা মূল্যে ডাউনলোড করা যাবে ফটো এডিটিং সফটওয়্যার ‘পিকাসা’। এই ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ফটো এডিট করাসহ অনলাইনে ছবি শেয়ার করার জন্য স্লাইড শোও তৈরি করা সম্ভব। http://picasa.google.com/
ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

Read more ...

ফেইসবুকে ভিডিও চ্যাট করার দু’টি দারুন এপ্লিকেশন!

বন্ধু এবং আত্বীয় স্বজনের সাথে যোগাযোগের প্রধান মাধ্যমগুলোর মধ্যে একটি এখন ফেইসবুক। দেশের বাইরে আসার পর অনেকের সাথেই আমার যোগাযোগের প্রধান মাধ্যম ফেইসবুক। ভয়েস এবং ভিডিও চ্যাট এর জন্য অন্য এপ্লিকেশন এতদিন ব্যবহার করলেও, এখন ফেইসবুকেই এসকল সুবিধা পাওয়া যাচ্ছে। ফেইসবুকে ভিডিও চ্যাট করার কিছু দারুন এপ্লিকেশন নিয়েই এই পোস্ট…

vChatter
http://www.facebook.com/vChatter

অন্যান্য এপস গুলোর চাইতে এটিই আমার বেশি ভাল লেগেছে। এটি দিয়ে অনলাইনে থাকা বন্ধুদের সাথে চ্যাট করার পাশাপাশি রয়েছে আরেকটি মজার ফিচার। সেটি হচ্ছে র‍্যানডম চ্যাট। অর্থাৎ ঐ এপ্লিকেশন ব্যবহারকারী অন্যান্য সদস্যদের সাথে চ্যাট আপনি চ্যাট করতে পারবেন।

আর এতে করে নতুন অনেকের সাথেই পরিচিত হতে পারবেন সরাসরি ভিডিও চ্যাট এর মাধ্যমে।


TinyChat
http://apps.facebook.com/tinychat/

TinyChat এর কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। অনেকে হয়তো ব্যবহারও করেছেন। TinyChat এর একটি ফেইসবুক এপ্লিকেশন রয়েছে, যেটি ব্যবহার করে আপনি বন্ধুদের সাথে ভিডিও চ্যাট করতে পারেন।

দুই মিলিয়ন এর বেশি ব্যবহারকারী রয়েছে এই ফেইসবুক এপটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সাথে ১২ জন ব্রডকাস্ট করতে পারবেন। আর কি চাই? :D

Read more ...

ফটো ডিজাইন করার দারুন একটি সফটওয়্যার

আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কত রকম ডিজাইনের ছবি এডিটিং করি। ছবি সম্পাদনা করার সব থেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবী ফটোশপ। কিন্তু কয়জনে আর তা জানে। অনেকের ইচ্ছা থাকলেও ফটেশপ শিখতে পারছেন না। আবার অনেকে আছে পয়সা খরচ করে ফটোশপ শিখেও গুলিয়ে ফেলেছেন তাদের জন্য আমার এই লেখা। উপকার পাইলে মন্তব্য করতে ভুলবেন না। বকবক না করে কি সফটওয়ার সম্পর্কে লিখব সেটাই এখনো বলিনি ও হ্যাঁ ফটোশাইন সফট্ওয়্যার। সেটা এখান থেকে
http://www.picget.net/
(২নং সিরিয়ালে ফটোশাইন) ডাউনলোড করুন। ডাউনলোড হলে ওপর দিকে বাম পাশে বিভিন্ন ডিজাইন অপশন দেখা যাবে। এক একটি অপশনের উপর ক্লিক করলে সেটার কি কি ডিজাইন আছে সেটা নিচে দেখা যাবে। পছন্দ মত ডিজাইন সিলেক্ট করে কম্পিউটারে থাকা আপনার ছবিটি ওপেন করুন। বাম পাশ থেকে এবার ডিজাইনে ক্লিক করুন এবং মজা দেখুন। যদি ছবি ডান বামে সরানোর প্রয়োজন হয়। তবে ফটোস্প্রিনের উপর যে ছোট ছবিটি দেখা যাচ্ছে সেটার চার পাশে একটি লাল সিলেকশন বর্ডার দেখা যাবে উক্ত বর্ডার ছোট বড় করলে ছবি ছোট বড় হবে ।

Read more ...

ই মেইল করুন ই মেইল আইডি ছারাই


মনে করেন আপনে কাউকে মেইল করতে চাইছেন কিন্তু চাইছেন না যে আপনার মেইল আইডি তা সে জেনে যাক। ইনফেক্ট আপনি চাইছেন না কনো ধরনের ই মেইল আইডি ব্যাবহার করতে। বেপারটা কেমন আজগবি মনে হইতেছে না? হাহাহা চলেন তাহলে মজা টা শুরু করি কি বলেন? আজকে এমন ই একটা জিনিস দেখাবো যেটা ইউস করে যে কেউকে ই মেইল করতে পারেন নিজের কনো ধরনের আইডি না ইউস করে।


১। এখানে যান
http://www.enote.com/

২। Send To (এখানে যার কাছে মেইল করতে চান তার আইডি দিন)

৩। Your Email Address (এখানে কিছু দিবেন না জায়গা খালি রাখুন)

৪। Subject: (এখানে লিখার সাবজেক্ট দিন, নরমালি আপনে যা দিয়ে থাকেন আরকি কাউকে মেইল করতে গেলে)

৫। সাবজেক্ট এর পরে যে সাদা জায়গা অখানে যা খুশি লিখুন। মানে যা লিখে মেইল করতে চান আরকি। বুঝে নাই? হিহি

৬। Enter the Security Code এর ঘরে লিখে ফেলুন পাশে যেই সিকুরিটি ডিজিট গুলো দেয়া আছে।

৭। Send বাটনে ক্লিক করুন কাহিনি শেষ, যাকে মেইল করেছেন তার কাছে মেইলটি চলে গিয়েছে। যাকে মেইল করেছেন তার কাছে মেইল যাবে enote@enote.com এই আইডি থেকে।

Read more ...

শিক্ষা ও তথ্য বিষয়ক ওয়েবসাইট

বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য দেশি-বিদেশি বৃত্তি, বিশ্ববিদ্যালয়, বিদেশে উচ্চশিক্ষা, শিক্ষাঋণের তথ্য সেবা দিয়ে আসছে মিমডোর ডট কম নামের ওয়েবসাইট। এই সাইটে নিয়মিত বৃত্তি, উচ্চশিক্ষার তথ্য আপডেট করা হয়। তাছাড়া দেশের প্রায় সকল ব্যাংকের তথ্য যেমন ব্যাংকের সেবা, ব্যাংক ব্রাঞ্চের ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইটের তথ্য পাওয়া যাচ্ছে এই সাইটে। বিদেশে উচ্চশিক্ষার জন্য দেশের সকল কাউন্সেলিং ফার্মের লিস্ট ও ফোন নম্বর ঠিকানা পাওয়া যাচ্ছে মিমডোর ডট কমে। বিস্তারিত জানার জন্য ব্রাউজ করুন।
www.mimdoor.com

Read more ...

Sunday, March 13, 2011

Kaspersky Internet Security 2011 এর ঝামেলা বিহিন ১০০%+ কার্যকরী কিই

Kaspersky Internet Security 2011 এর ঝামেলা বিহিন ১০০%+ কার্যকরী কিই পাইছি । আশা করি সামনে আর পাব । পেলে আপনাদের দেব । এই কী টা মার্চ মাস এর জন্য । খুব সহজে অ্যাক্টিভ করা যায় ।

১। internet ডিস্কানেক্ট করে ট্রায়াল ভার্সন ইন্সটল করুন ।

২। error দেখালে কী ফাইল ব্রাউস করুন ।

৩। done ! এবার নেট দিএ আপডেট দিন । উপভোগ করুন Kaspersky Internet Security 2011 ফুল ভার্সন ।

Key Download
http://www.mediafire.com/?ddwsn21b1d2z740

Read more ...

Adobe Photoshop CS5 Full Software with Crack

Adobe Photoshop CS5 Graphics এর দুনিয়ায় সাড়াজাগানো এক্তি সফটওয়্যার । এই নতুন এডিশন এ আছে অনেক সুবিধা । খুব ভাল এডিশন এটি । গ্রাফিক্স এর অনেক কাজই ফটোশপ এর ছারা ফুশ । সমস্যা অনেক বড় । প্রায় ৯৭২এমবি । এটা আপলোড করা তো মুখের কথা না । এডবি সাইট থেকে ডাউনলোড করে নিন । তবে ক্র্যাক টা আমি আপলোড করে দিছি । মাত্র -১ এমবি ।

Keygen photoshop এর ফোল্ডারে কপি করে পেচ করুন এবং সিরিয়াল দিন ।

Software
https://www.adobe.com/cfusion/tdrc/index.cfm?product=photoshop

Crack
http://www.mediafire.com/?074wa9qxf7laibv

Read more ...

ক্যাসপারস্কি ১০ বছরের লাইসেন্স

আমরা সবাই জানি যে কেসপারস্কি এন্টিভাইরাস ব্যাবহার করতে হলে আমাদের অনেক টাকা খরচ করতে হয়
এখন আমরা দেখব কি ভাবে বিনামূল্যে ব্যাবহার করা যায়।
তাহলে ভাবুন তো একবার
প্রথমে এখান থেকে ডউনলোড করে নিন kaspersky internet security 2011
http://www.kaspersky.com/internet_security_trial

তারপর এখান থেকে ক্র্যাক ডাউনলোড করে নিন Kaspersky2011Crack-3700 Day
http://www.mediafire.com/?umf3pgdatnzprum

এখন লাইসেন্স কি একটিভ লেটার দিয়ে ইনস্টল করুন
তারপর স্টারর্ট বারে ক্যাসপার আইকেন ডাবল ক্লিক করে Self Defenc Enable টিক চিন্হ উঠিয়ে দিন
তারপর স্টারর্ট বারে ক্যাসপার আইকনে রাইট বাটন ক্লিক করে এক্সিট করে ক্র্যাক ‌ইনস্টল করুন ব্যাস হেয় গেল
৩৭০০ দিন মেয়াদ তারপর আপডট করে নিন ভাল লাগলে মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে।

Read more ...

পেপাল কি, পেপাল কেন প্রয়োজন ?

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে পেপালের কোনো সার্ভিস নেই। অর্থাৎ একজন বাংলাদেশী নাগরিক পেপালে রেজিস্ট্রেশন করতে পারবেন না। পেপাল না থাকার কারণে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা যেসব অসুবিধায় পড়ছেন সেগুলো হলো :

০১. যেকোনো আউটসোর্সিং সাইট থেকে আয় করতে না পারা। এমন অসংখ্য সাইট রয়েছে যারা শুধু পেপালের মাধ্যমে অর্থ দিয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি সাইটে ফ্রিল্যান্সিংয়ে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়।

০২. অন্যান্য সার্ভিস ব্যবহার করে উচ্চমূল্যে অর্থ উত্তোলন। নিরাপত্তার কথা চিন্তা করলে ব্যাংক থেকে ব্যাংকে ওয়্যার ট্রান্সফার একটি চমৎকার পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিতে প্রতিবার উত্তোলনে ৪৫ ডলার খরচ পড়ে। আর পেওনার ডেবিট মাস্টারকার্ড মোট অর্থের ৩% কেটে রাখে, যা বড় অর্থ লেনদেনের ক্ষেত্রে মোটেও ভালো পদ্ধতি নয়।

০৩. অন্যান্য সার্ভিসের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি অর্থ আনা যায় না। ফলে সবসময় একটি আউটসোর্সিং সাইটের ওপর নির্ভরশীল থাকতে হয় এবং তাদেরকে ১০% থেকে ১৫% ফি দিতে হয়। গত তিন বছরে আমি বিভিন্ন দেশের অসংখ্য ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেয়েছি। আমার এমন কয়েকজন ক্লায়েন্ট রয়েছে যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমাকে প্রতি মাসে কাজ দিচ্ছে। তারা এতটাই বিশ্বস্তা যে কাজ শেষে অর্থ পাওয়ার নিশ্চয়তা ছাড়াই আমি কাজ শুরু করে দিতে পারি। আবার অনেক সময় কাজ শুরুর আগেই প্রজেক্টের পুরো বা আংশিক টাকা পেয়ে যাই। মোট কথা হচ্ছে এক্ষেত্রে মধ্যবর্তী আউটসোর্সিং সাইটের সাথে আমার কোনো লেনদেন নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সাইটগুলোকে ১০% ফি দিয়ে অনেক পথ ঘুরিয়ে আমাকে অর্থ আনতে হয়। এভাবে প্রতি ১০০০ ডলারে ১০০ ডলার আউটসোর্সিং সাইটকে দিতে হচ্ছে। সাথে আরো ৩০ থেকে ৫৫ ডলার দিতে হচ্ছে পেওনার বা ব্যাংক ট্রান্সফারের জন্য। কিন্তু আমার যদি একটি পেপাল অ্যাকাউন্ট থাকত তাহলে হাজারপ্রতি এ অতিরিক্ত ১৩০ থেকে ১৫৫ ডলার দেশে নিয়ে আসতে পারতাম।

০৪. পেপাল না থাকা ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় করার প্রথম ও প্রধান অন্তরায়। বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়ে এখন সবাই ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায় করার দিকে ঝুঁকে পড়ছেন। আর এ পেপালের কল্যাণে আজ ই-কমার্স এতটা জনপ্রিয় এবং লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। শুধু পেপাল থাকলেই যে কত ধরনের ই-কমার্স ব্যবসায় করা সম্ভব তা ভাষায় প্রকাশ করা যাবে না। উদাহরণস্বরূপ, পেপাল থাকলে ফ্রিল্যান্সাররা আউটসোর্সিং সাইটগুলোতে নতুন প্রজেক্টের জন্য বসে না থেকে নিজের ওয়েবসাইট থেকে সরাসরি সফটওয়্যারগুলো বিক্রি করতে পারতেন। অন্যান্য রফতানি ক্ষেত্রে এই পেপাল আমাদের দেশের জন্য হতে পারত যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের পোশাক শিল্প আজ বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু আমরা সেই পোশাককে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি বিদেশী কোনো ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি না। অথচ পেপাল থাকলে এরকম অসংখ্য ধরনের পণ্য রফতানি করে ঘরে বসেই প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা যেত।

০৫. পেপাল না থাকার ফলে অনেকে আবার ভিন্ন পথ অবলম্বন করছেন। ইন্টারনেটে এমন অনেক ফোরাম রয়েছে যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে পেপালের সার্ভিস পাওয়া যায়। এক্ষেত্রে পেপাল অ্যাকাউন্ট আছে এমন কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে তিনি তার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পেতে সাহায্য করেন। পরে তিনি ব্যাংক ট্রান্সফার বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। এই পদ্ধতিটি মোটেও নিরাপদ এবং গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশে পেপালের সার্ভিস না থাকার ব্যাপারে পেপালের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, পেপাল সবসময় তার সার্ভিস বিভিন্ন দেশে সম্প্রসারণে ইচ্ছুক। একটি নতুন দেশে সার্ভিস দিতে সে দেশের বিভিন্ন আইনকানুন মেনে তাদেরকে একটি জটিল পরিবর্তনের মাধ্যমে যেতে হয়। আরও নতুন দেশে পেপালকে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে। তবে ঠিক কত সময়ের মধ্যে বাংলাদেশে পেপালের সার্ভিস পাওয়া যাবে, এ ব্যাপারে তারা কোনো নিশ্চয়তা দিতে পারছে না।

প্রকৃতপক্ষে পেপাল কবে বাংলাদেশে সার্ভিস দেবে সে অপেক্ষায় বসে না থেকে আমাদের নিজেদেরই উচিত তার আগমনের জন্য রাস্তা প্রশস্ত করে দেয়া। আশার কথা হচ্ছে, বর্তমান সরকার বাংলাদেশে ই-কমার্স চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। এক্ষেত্রে সরকারের উচিত হবে পেপালের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং যেসব আইনের কারণে পেপাল তাদের সার্ভিস এদেশে নিয়ে আসতে পারছে না, প্রয়োজনবোধে তা পরিবর্তন বা সংশোধন করা। বাংলাদেশের তরুণরা আজ এতটাই অগ্রসর যে, শুধু এই সমস্যাটির সমাধান করতে পারলে নিজেরাই বাংলাদেশে ই-কমার্সের বিপ্লব ঘটিয়ে ফেলতে পারবেন।
আমরা সম্প্রতি পেপ্যাল ভেরিফাই চাই নামক পেজ ও Need paypal for bangladeshগ্রুপ চালু করেছি পেপাল আদায়ের লক্ষ্যে আপনিও আমাদের সাথে যোগ দিন ।
Link
http://www.facebook.com/paypalbd
http://www.facebook.com/home.php?sk=group_103062596443304

Read more ...

Thursday, January 27, 2011

আসুন একটু একটুকু জানার চেষ্টা করি – “ভাইরাস প্রোগ্রামে কী থাকে?”

আমরা যারা কম্পিউটার ইউজার তারা ভাইরাস এর নাম শুনিনি এমন একজন কেও খুজে পাওয়া খুব মুশকিল। তাই একটুকু জানার চেষ্টা করতে তো কোন দোষ নেই এই ভাইরাস কী আর তা কীভাবে কাজ করে।
ভাইরাস কী?
আর সাধারন দশটি প্রোগ্রামের মত ভাইরাস ও একটি প্রোগ্রাম। ইতিমধ্যে আমাদের টেকটিউনস এর অনেক টিউনার গন আমাদের ভাইরাস এর বিভিন্ন কোডিং প্রদান করেছেন। আমরা যারা একটু কম বুঝি তারা শুধু স্টেপ গুলো ফলো করেছি। আর যাদের প্রোগ্রমিং এর একটু ধারনা আছে তারাতো তা নিয়ে রিতিমত গবেষনা করে তার আপডেট করেছে।
ভাইরাস কিন্তু খুব ভাল প্রোগ্রামার কর্তৃক তৈরী হয়ে থাকে। কিছু কিছু ভাইরাস আছে যা একের প্রয়োজনীয় কাজের জন্য তৈরী হয় কিন্তু তা আবার অন্যকে ভোগায়। যেমন আপনি একটি প্রোগ্রাম তৈরী করলেন যার কাজ হল আপনার কম্পিউটার এর USB Storage কে ৩০মিনিট পর পর ব্লক করে দেয়া যা আপনার সিকিউরিটির জন্য প্রয়োজন। কিন্তু তা আমার জন্য এক ধরনের সমস্যা কারন আমাকে সার্বক্ষনিক কাজের সময় USB Storage এ ডাটা ব্যাকআপ রাখতে হয়। সাধারন দৃষ্টিতে এই জিনিষটি না জানার কারনে আপনার কাছে তা ভাইরাস মনে হতে পারে। কিন্তু এটি কিন্তু একজন প্রোগ্রামার এর চিন্তাশক্তির ফসল।
কিন্তু ভাইরাস প্রোগ্রমের কোডিং এমন ভাবে করা হয় যতে আমাদের উইন্ডোজ এর বিভিন্ন ফাইল এর সাথে লিংক হয়ে যায়। যার দ্বারা আমাদের নজরের বাইরে সে তার কাজ করে থকে।
আমার জানা মতে প্রথম ভাইরাসটি তৈরী হয়ে ছিল শুধুমাত্র মজা করার জন্য এবং কৌতুহল মেটানোর জন্য, আর সেটি হল একটি ফ্লপি কে একটি নির্দিষ্ট বার কপি করার পর (সম্ভবত ২০ বার) সে একটি মেসেজ দেখাতো। কিন্তু সেটি ছিল ডিস্ক অপারেটিং সিস্টমের আমলে। আমরা এখন গ্রাফিকাল ইউজার ইন্টারফেজ এর যুগে বসবাস করি, তাই আমাদের আমলের ভাইরাস অনেক কমপ্লেক্স।

ভাইরাস প্রোগ্রামে কী কী থাকে?

Repliction Engine : এর মাধ্যমে একটি অনুলিপি (Copy) তৈরী করে এবং অন্যান্য ফাইলে তা ছড়িয়ে দেয়।

Protection : এর মাধ্যমে একটি ভাইরাস তার কোডিং অন্যান্য প্রয়োজনীয় ফাইল এর কোডিং এর মাঝে লুকিয়ে রাখে।

Trigger : একটি ঘটনা বা সময় যার জন্য ভাইরাস ফাইলটি অপেক্ষা করতে থাকে। ঘটনা ঘটলে বা ঐ সময় এ পৌছলে সে নিজেকে একটিভ্যাট করে তোলে। এই সময়কে ভাইরাস কম্পউটার এর সিস্টেম এর ক্লক এর মাধ্যমে বুঝতে পারে, যেমন – সকাল ১০.৫০মিনিট অথবা একটি প্রোগ্রম চালু করার ১৫ মিনিট সময় অতিবাহিত হবার পরে। আবার এমন ও হতে পারে যেমন ব্যবহার কারী উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দ্বারা wav ফরমেটের কোন অডিও চালালে ব্যাগগ্রউন্ডে ঐ প্রোগ্রাম চালাও -এমন।

Payload : এটি হল ভাইরাস চালানোর পরের অংশ। অর্থাৎ সে তার কাজ সম্পন্ন করার পর যা ঘটে থাকে। যেমন – একটি প্রোগ্রম রান করানোর কিছুক্ষন পর দেখা গেল আপনার ডেক্সটপে টুলটিপ এর বক্সে লেখা ভাসছে “Hacker’s Day, Countdown 1Day 15Hour” এরকম কিছু।

আজ এই পর্যন্তই। আশাকরি পরবর্তী সময় আপনাদের সাথে আমার ভাল সময় কাটবে।
আবার ও বলে রাখি আমি কম্পউটার এর টেকনোলজির সবজান্তা নই। আমি মানুষ, আমার ও সীমাবদ্ধতা রয়েছে। আমার ও অজ্ঞানতা রয়েছে।
তাই আমার ভুল গুলো যদি আপনারা ধরিয়ে না দেন তবে আমার ও যেমন অপূর্ণতা থেকে যাবে, তেমনি যারা এই টিউনটি পরবে তাদের ও জ্ঞান পিপাসা থেকে যাবে।
তাই আপনাদের আহোরিত জ্ঞান টুকু আমাদের সকলের সাথে সেয়ার করুন। এতে করে আপনিও জানতে পারবেন, আমাদের ও উপহার দিতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।

Read more ...

এলসিডি না এলইডি (সুবিধা অসুবিধা জেনে নিন এবং কিনুন)

LCD এর পুরো নাম Liquid Crystal Display আর LED এর পুরো নাম হলো Light Emitting Diode, মোটামুটি সবাই এইটুকু জানি। পাঠকের কৌতুহল ও জানার প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে এবার LCD ও LED গল্পের কিছুটা ভেতরে প্রবেশের চেষ্টা করবো যাতে সাধারন জ্ঞানের পাশাপাশি এই দুই প্রযুক্তিতে পাঠকের একটু বিশেষ ধারনার জন্ম দেয়া যায়। সংগত কারনেই আলোচনায় বিভিন্ন বৈজ্ঞানিক একক, সংকেত ইত্যাদির অবতারনা বাঞ্চনীয়, পাঠকের মধ্যে যারা বিজ্ঞানের ছাত্র তারা খুব সহজেই সব বুঝে ফেলবেন সন্দেহ নেই। পাশাপাশি বিজ্ঞানের ছাত্র নন এমন পাঠকের বোধগম্য করে উপস্থাপন করা হয়েছে পুরো ব্যাপারটি।

LCD, LED এর বয়োজ্যোষ্ঠ। তাই শুরুতেই LCD কে আলোচনায় নিয়ে আশাটা যুক্তিযুক্ত।
LCD ডিসপ্লে

LCD ডিসপ্লেতে প্রতিটি পিক্সেল তিনটি সাবপিক্সেলে বিভক্ত যাদের একটি লাল, একটি সবুজ এবং অবশিষ্টটি নীল রং বিশিষ্ট। এদের একটি অপরটির সাথে বিভিন্ন ফিল্টার দ্বারা যুক্ত থাকে। যেমন পিগমেন্ট ফিল্টার, ডাই ফিল্টার এবং মেটাল অক্সাইড ফিল্টার। প্রতিটি সাবপিক্সেলের বর্ণ বিভিন্ন মাত্রায় পরিবর্তন করে পিক্সেলকে লাকখানেক রং প্রদান করা যায়। এভাবে প্রতি মিলিসেকেন্ডে বারবার রং পরিবর্তনের মাধ্যমে মনুষ্য জীবনকে রাঙিয়ে তুলছে LCD ডিসপ্লে।
LCD প্রযুক্তির সংক্ষিপ্ত ইতিহাস

গোড়া থেকে আজ অবধি LCD’র ইতিহাস জানার জন্য পাঠককে নিয়ে যাচ্ছি ১৮৮৮ সালে। যেখানে গাজর নিয়ে গবেষনা হচ্ছিল, গবেষকের নাম ফ্রিডরিক রেইনিটজার (১৮৫৮-১৯২৭)।

১৮৮৮: গাজর থেকে সংগৃহিত কোলেস্টেরল এর “লিকুইড ক্রিস্টালাইন বৈশিষ্ট্য” আবিষ্কার করেন ফ্রিডরিক রেইনিটজার এবং ১৮৮৮ সালের ৩রা মে তারিখে তিনি ভিয়েনা ক্যামিক্যেল সোসাইটির একটি মিটিংএ তাঁর গবেষনালব্ধ ফলাফল প্রকাশ করেন।

১৯০৪: “ফ্লুসিগি ক্রিস্টাল” (লিকুইড ক্রিস্টাল) নামে অট্টো লেহম্যান্ন এর গবেষনা লব্ধ ফলাফল প্রকাশিত হয়।

১৯১১: প্রথমবারের মতো লিকুইড ক্রিস্টালকে পাতলা লেয়ারের মধ্যে বন্দি করতে সমর্থ্য হন চার্লস ম্যাগুইন।

১৯২২: জর্জেস ফ্রিডেল লিকুইড ক্রিস্টালের ধর্ম ও বৈশিষ্ট্য বর্ননা করেন এবং একে তিনটি ভাগে ভাগ করেন (যেমন, নেমাটিকস, স্মেটিকস এবং কোলেস্টেরিকস্্)।

১৯৩৬: “দ্যা লিকুইড ক্রিস্টাল লাইট ভালভ্্” তৈরী করার মধ্যমে মার্কনী কোম্পানী এই প্রযুক্তির প্রথম ব্যবহারিক প্রয়োগ দেখায়।

১৯৬২: ‘আর সি এ’ এর গবেষক রিচার্ড উইলিয়ামস্্ দেখলেন যে লিকুইড ক্রিস্টালের কিছু মজার ইলেক্ট্রো অপটিক বৈশিষ্ট্য রয়েছে। তিনি বৈদ্যুতিক ভোল্টেজ ব্যবহারের মাধ্যমে লিকুইড ক্রিস্টালের পাতলা লেয়ারের মধ্যে স্ট্রাইপ প্যাটার্ন তৈরী করতে সক্ষম হন এবং এভাবে তিনি একটি ইলেক্ট্রো অপটিক্যাল ইফেক্ট অনুভব করেন। এটি মূলত “ইলেক্ট্রো হাইড্রোডিনামিক ইস্ট্যাবিলিটি ফরমেটিং” এর ওপর ভিত্তি করে তৈরী হয়। যেটা বর্তমানে “উইলিয়ামস্্ ডোমেইনস্্” নামে পরিচিত।

১৯৬৪: জর্জ এইচ হেইলমিয়ার ‘আর সি এ’ তে কর্মরত অবস্থায় রিচার্ড উইলিয়ামের ইফেক্ট এ বর্ন পরিবর্তন ব্যবস্থা প্রদানে সক্ষম হন। কিন্তু এই নতুন ব্যবস্থার ব্যবহারিক প্রয়োগে কিছু সমস্যার ফলে তিনি এটা নিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন। এবং শেষ পর্যন্ত তার হাত ধরেই প্রথমবারের মতো লিকুড ক্রিস্টাল ডিসপ্লে আবিষ্কৃত হয়। তিনি প্রক্রিয়াটির যে নাম দেন তা হল ডিএসএম (ডিন্যামিক স্ক্যাটারিং মুড)। ফলে জর্জ এইচ হেইলমিয়ার কেই এলসিডি এর জনক বলা হয়।

১৯৭০: ডিসেম্বরের চার তারিখে সুইজারল্যান্ডের হফম্যান-লারোব কোম্পানী লিকুইড ক্রিস্টালের টুইস্টেড নেম্যাটিক ফিল্ড প্রভাব এর প্যাটেন্ট তৈরীর সিদ্ধান্ত নেয়। এবং অল্প সময়ের মধ্যেই সুইজারল্যান্ড ও জাপানের বিভিন্ন ইলেক্ট্রনিক কোম্পানিতে হাতঘড়িসহ বিভিন্ন পন্যে এলসিডি এর ব্যবহার শুরু হয়। সেখানে মুলত টিএস-এলসিডি (টুইস্টেড নেম্যাটিক-এলসিডি) ব্যবহার করা হয়।

১৯৭১: ফেরগ্যাসন ইলিক্সকো (বর্তমানে এলএক্সডি ইনকরপোরেটেড) প্রথমবারের মতো এলসিডি প্রস্তুত করে।

১৯৭২: যুক্তরাষ্ট্রে প্রথম এ্যকটিভ-ম্যাট্রিক্স এলসিডি প্যানেল তৈরী হয়।

১৯৯৬: প্রথমবারের মতো মাল্টি-ডোমেইন এলসিডি তৈরী করে স্যামস্যাং কোম্পনী। যে ডিজাইন বাজারে এখন পর্যন্ত রাজত্ব করছে।

১৯৯৭: টিভি হিসেবে ব্যবহারের জন্য “ইনপ্লেন সুইচিং” বা আইপিএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলসিডি তৈরী করে হিটাচি।

২০০৭: এলসিডি টেলিভিশনের বিক্রি হার সিআরটি (ক্যাথোড রে টিউব) কে অতিক্রম করে।

এভাবে যুগ যুগ ধরে উন্নতির মাধ্যমে শতশত গবেষকের নিরলস গবেষনায় এলসিডি ডিসপ্লে মানুষের হাতের নাগালে আসে।
এলইডি ডিসপ্লে

এবারে জেনে নেব এলইডি এর সংক্ষিপ্ত ইতিবৃত্ত। মূলত দু ধরনের এলইডি প্যানেল রয়েছে। সাধারণ এবং এসএমডি (সারফেস মাউন্টেড ডিভাইস) প্যানেল, অধিকাংশ আউটডোর এবং খুব অল্প কিছু ইনডোর স্ক্রিণ সাধারণ প্যানেল ব্যবহার করে তৈরী করা হয়। যেখানে লাল নীল এবং সবুজ এই তিনটি বর্নের ডায়োড একটি পুর্ণ পিক্সেল তৈরীতে ব্যবহৃত হয়। পিক্সেলসমুহ পরষ্পর থেকে সামান্য দুরে অবস্থান করে। এ প্রযুক্তির প্রধান সুবিধা হল উপযুক্ত উজ্জলতা। বাইরে ব্যবহৃত স্ক্রিনসমুহে উজ্জলতা বেশি না হলে দিনের আলোতে ভাল দেখা যাওয়ার কথা না। এলইডি প্রযুক্তি ৫,০০০ লাক্স উজ্জলতা বিশিষ্ট ডিসপ্লে প্রদান করে। এই উজ্জলতা দিনে সুর্যের আলোর চেয়েও উন্নত। ফলে যত রোদই হোক না কেন খুব সহজেই স্ক্রিনে চলমান ছবি দেখা যায়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সবচেয়ে বড় এলইডি ডিসপ্লেটির অবস্থান হলো লাস ভেগাসএ, এবং এটি লম্বায় ১৫০০ ফিট এর বেশি। এসএমডি প্যানেল বিশিষ্ট ডিসপ্লেসমুহ সাধারণত ইনডোর স্ক্রিন নির্মানে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডায়োড সমুহ একটি চিপসেটে সংযুক্ত থাকে। পিক্সেলসমুহ একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে এবং এর উজ্জলতা কমপক্ষে ৬০০ লাক্স (ক্যান্ডেলস পার স্কয়ার মিটার) হয়।
LED প্রযুক্তির সংক্ষিপ্ত ইতিহাস

LED মুলত একটি ছোট আকারের আলোক নিংসরণকারী যন্ত্র। এলইডি ডিসপ্লের ইতিহাস আলোচনা করতে গেলে এই বস্তুটির ইতিহাস জানা আবশ্যক। এটি যুগের বিবর্তনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে এবং হাজার হাজার এলইডি একত্রিত হয়ে তৈরী করেছে আজকের এলইডি ডিসপ্লে।

১৯০৭: মার্কনী ল্যাব এ কর্মরত অবস্থায় বিড়ালের গোঁফ ও সিলিকন কার্বাইড ডিটেক্টর ব্যবহার করে ব্রিটিশ গবেষক এইচ জে রাউন্ড আবিষ্কার করলেন ইলেক্ট্রালুমিন দৃশ্য।

১৯২৭: অলেগ ভøাদিমিরভিচ লোসেভ লাইট এমিটিং ডায়োড আবিষ্কারের ঘোষনা দেন।
১৯৬১: দুই আমেরিকান গবেষক রবার্ট রিচার্ড এবং গ্যারি পিটম্রান টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ কর্মরত অবস্থায় দেখলেন যে জিএএস (গ্যালিয়াম আরসেনাইড) এ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এ থেকে ইনফ্রারেড বিকিরন সম্ভব এবং এটি বাস্তবে পরীক্ষার মাধ্যমে ইনফ্রারেড এলইডি এর নামকরন করেন।

১৯৬২: ১৯৬২ সালে নিক হলোনায়ক্্ জুনিয়র প্রথমবারের মতো লাল রং এর এলইডি আবিষ্কার করেন। সুতরাং হলোনায়ক্্ ই হলেন এলইডি এর আবিষ্কারক।

১৯৬৮: এইচ পি (হিউলেট প্যাকার্ড) কোম্পানী গ্যানিয়াম আর্সেনাইড ফসফাইড ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ইনডিকেটরে ব্যবহারযোগ্য এলইডি তৈরী করে এবং তা ক্যালকুলেটরে ব্যবহার করতে সমর্থ হয়।

১৯৭৬: নতুন প্রজন্মের সেমিকন্ডাকটর আবিষ্কারের মাধ্যমে টিপি পিয়রেস্যাল তৈরী করেন উচ্চমানের উজ্জলতা ও উচ্চ দক্ষতাসম্পন্ন এলইডি। এবং এটি তৈরী করা হয় অপটিক্যাল ফাইবারে ব্যবহারের জন্য।

১৯৯৫: ক্যাডরিফ বিশ্ববিদ্যালয়ে গবেশনারত অ্যালবেটো বারকেইরির হাত ধরে আলোর মুখ দেখে ইনডিয়াম টিন অক্সাইড গঠিত এলইডি।

২০০৬: কয়েক বছর আগে সর্বপ্রথম উচ্চ-উজ্জলতা বিশিষ্ট নীল রং এর এলইডি তৈরী করতে সমর্থ হন সুজি নাকামুরা। ২০০৬ সালে তিনি এলইডি তে বিশেষ অবদানের জন্য মিলেনিয়াম টেকনোলজি পুরষ্কার গ্রহন করেন।

২০০৯: কলিন হামফ্রেয়স এর অধীনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গ্যালিয়াম নাইট্রাইড এলইডি প্রস্তুত করেন। ফলে এলইডি তে খরচ নব্বই শতাংশ কমে যায়।

এই হলো এলইডি এর সংক্ষিপ্ত ইতিহাস। আনেকের মতে ১৯৯৯ এর কোন এক সময় প্রথম আধুনিক এলইডি ডিসপ্লে প্রদর্শিত হয় যা ছিল অনেকটা বর্তমান এলইডি টিভি বা মনিটরের মত।
এলসিডি বনাম এলইডি

এলসিডি এবং এলইডি দুধরনের ডিসপ্লেই খুব জনপ্রিয়। আপনার জন্য কোন প্রযুক্তি যথার্থ হবে তা বলে দিবে এই দুয়ের মধ্যকার পার্থক্য। আশাকরি পার্থক্যটা জানা থাকলে খুব সহজেই আপনি খুজে নিতে পারবেন উপযুক্ত ডিসপ্লে।
কন্ট্রাস্ট/ব্ল্যাক লেভেল

এলইডি এর কন্ট্রাস্ট রেশিও এলসিডি এর চেয়ে বেশি। এলসিডি এর একটি অন্যতম দুর্বলতা হলো এটি ইমেজ প্রদর্শনের সময় স্ক্রিন এ কিছু ব্ল্যাক লেভেল সৃষ্টি করে। ফলে কন্ট্রাস্ট রেশিও কমে যায়। এবং ইমেজ এর প্রকৃত দৃশ্য পুরোপুরি প্রকশিত হয়না। এলইডি তে এই ব্ল্যাক লেভেল ব্যাকলাইট এর সাহায্যে প্রশমিত হয়। ফলে পার্ফরমেন্স এলসিডি এর চেয়ে ভাল হয়।
বাস্তব বর্ণ প্রদর্শন

সাদা রং এর ক্ষেত্রে দুয়ের পার্থক্য তেমন একটা না থাকলেও আর জি বি (RGB) অথবা বেশ কিছু বর্ণ-মিশ্রিত দৃশ্য প্রদর্শনের সময় ব্যাকলাইট এলইডি তে বাস্তবধর্মী বর্ণ পাওয়া যায়।
ভিউয়িং অ্যাঙ্গেল

এলইডি ডিসপ্লেতে ভিউয়িং অ্যাঙ্গেল এলসিডি এর চেয়ে অনেক বেশি। ফলে এলইডি’তে এক পাশ থেকেও পরিষ্কার ছবি দেখা যায়।
সাইজ

এলসিডি এর সাইজ লিমিট মোটামুটি ১৫থেকে ৬৫ইঞ্চি। এবং এলইডি এর সাইজ লিমিট হলো ১৭ইঞ্চি থেকে ৭০ ইঞ্চি পর্যন্ত।
ভিডিও প্লেব্যাক

এলইডিতে রেসপন্স রেট এলসিডি’র চেয়ে কম হওয়ায় ইমেজ ব্লুরিং বা মোশন ট্যাগ সমস্যাসমুহ এখানে অনুপস্থিত। ফলে আপনি পাচ্ছেন ঝকঝকে ছবির নিশ্চয়তা।
বিদ্যুৎ শক্তির ব্যবহার

এলইডি তুলনামুলক কম শক্তি ব্যবহার করে এবং অধিকতর উজ্জল ডিসপ্লে প্রদান করে।

প্রকৃতপক্ষে এলইডি হল এলসিডি এর পরবর্তী প্রজন্ম। তাই এলসিডি এর অধিকাংশ দোষক্রুটি এখানে অনুপস্থিত। বাজারে নতুন হওয়ায় এলইডি ডিসপ্লে অনেকের কাছেই ভরসার পাত্র নয়। ফলে “এলসিডি নাকি এলইডি” কিনবেন এই নিয়ে ক্রেতা পড়েন বিপাকে। তাই দুটি প্রযুক্তির কিছু খুটিনাটি দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আশাকরি পাঠক উপকৃত হবেন। প্রকৃতির একটি অসমনীতি রয়েছে আর তা হল “নতুনকে আমন্ত্রন ও পুরাতনকে বিদায়”। যুগে যুগে বহু নতুন নতুন প্রযুক্তি পুরাতন হয়েছে এবং বিদায় নিয়েছে। তারই ধারাবাহিকতায় হয়তো এলইডি ডিসপ্লের আগমন। অনেকের ধারনা এলসিডি যেমন সিআরটি কে বাজার থেকে নর্দমায় ছুঁড়ে ফেলেছে তেমনি এলইডি ছুঁড়ে ফেলে দেবে এলসিডিকে। নিত্যনতুন প্রযুক্তির উৎকর্ষতায় মানব সভ্যতায় টিকে থাকবে যা কিছু সত্য, সুন্দর, শ্রেষ্ঠ। বাজারে নতুন ডিসপ্লের আগমনকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

সংগৃহীত

Read more ...