Wednesday, June 16, 2010

ভিস্তা কিংবা সেভেন এর লাইভ সার্চ ব্যবহার করুন এক্সপিতেই

উইন্ডোজ ভিস্তা কিংবা সেভেন এর লাইভ সার্চ সুবিধা উপভোগ করুন এক্সপিতে। দারুন এই প্রোগ্রামের সাহায্যে কাঙ্খিত ফাইলের নাম লেখা মাত্র সেটি হাজির হবে আপনার সামনে। নানা ধরণের সফটওয়্যারের ভীড়ে কাঙ্খিত ফাইল খুজে না পাওয়ার সময় এটি বেশ খানিকটা স্বস্তি এনে দেবে আশা করছি।
Everything-1.2.1.371 নামের ৩৩৩ কে.বি সাইজের ফ্রি এ কাজের প্রোগ্রামটি এখান থেকে
http://www.mediafire.com/?ncnyzojnwjn
ডাউনলোড করুন।

Read more ...

ক্যাস্পারস্কী ২০১০ ব্যবহার করুন বছরের পর বছর

ক্যাস্পারস্কী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ এই এন্টিভাইরাস সফটওয়্যারটি ভাইরাস শনাক্ত করণে বেশ পটু। এটি ব্যবহার করতে হলে আপনাকে অর্থ খরচ করে এর বৈধ কী সংগ্রহ করতে হবে। আপনি ইচ্ছে করলে আমার মত বিনা পয়সায় এর সব সুবিধাসহ ট্রাইল ভার্সন (৩০ দিনের জন্য) ব্যবহার করতে পারেন। আর ৩০ দিন মেয়াদ শেষের আগেই সেটাকে পূনরায় ৩০ দিনের জন্য সক্রিয় করে তা আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর। পূনরায় মেয়াদ বৃদ্ধি করবে এ রকম একটি সফটওয়্যারের খোজ দিচ্ছি আপনাদের। সফটওয়্যারটি এখান থেকে
http://www.mediafire.com/download.php?dnziywgnzgm
ডাউনলোড করে নিন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Ø আপনার কম্পিউটারের টাস্কবার থেকে ক্যাস্পারস্কী আইকনের উপর ক্লিক করে সেটিংস এ ক্লিক করুন।
Ø বামদিকে অপশন এ ক্লিক করে ডানদিকে Enable Self-Defense টিক চিহ্ন উঠিয়ে দিন।
Ø ডাউনলোড করা Kaspersky Trial Re-setter এ ডাবল ক্লিক করে ওপেন করুন।
Ø Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর কম্পিউটার রিস্টার্ট চাইবে। Yes বাটনে ক্লিক করুন।
Ø রিস্টার্ট হওয়ার পর টাস্কবারের ক্যাস্পারস্কী আইকনে ক্লিক করে এটি ওপেন করে নিয়ে নিচের License এ ক্লিক করে Active New License এ ক্লিক করুন।
Ø ইন্টারনেট কানেক্ট করে নিয়ে Activate Beta License ক্লিক করুন।

ব্যাস পেয়ে গেলেন আরো ৩০ দিন। এভাবে কী সংগ্রহের ঝামেলা ছাড়াই ভাইরাস থেকে সুরক্ষিত থাকুন। kaspersky2010 trial ভার্সন পেতে এখানে
http://usa.kaspersky.com/trials/home-users/anti-virus/
ক্লিক করুন।

Read more ...

Your Hard Disk Is Not Properly Working ?

গত কয়েকদিন আগে আমার চাচাতো ভাই সেলিম পড়েছিলো এ সমস্যায় । সে আমাকে বলে অপারেটিং সিস্টেম রান হওয়ার সময় একটি ম্যাসেজ দেখায়ঃ " No System Disk Is Found ". এ ম্যাসেজটি দেখানোর পর সিস্টেম আবার রিস্টার্ট হয়। সে আরো বলে তাকে কোন এক বড় ভাই বলেছিলো যে হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে এটা বদলে নতুন হার্ড ডিস্ক কিনতে হবে। এ কথা শুনে আমি যাই তার বাসায় গিয়ে দেখি এটা কোনো সমস্যায় না। ছোট্র একটি সমস্যা দেখা দিয়েছে। এটার সমাধান আমার জানা ছিল বলে আমি তাকে এ যাত্রায় উদ্ধার করতে পেরেছি। এখন সে ভালভাবে তার কম্পিউটার ব্যবহার করতে পারছে। তো সে যদি সেই তথাকথিত বড় ভাইয়ের কথা শুনে হার্ড ডিস্ক পালটে ফেলত তবে কতগুলো টাকা নস্ট হত বলুন তো? এ সমস্যায় যাতে আপনাদের কাউকে পড়তে না হয় সে জন্য আমি আপনাদেরকে বলছি হার্ড ডিস্কে সমস্যা দেখা দিলে কি করবেন?


যথারীতি কম্পিউটারের স্টার্ট সুইচ অন করুন । দেখুন স্টার্ট হওয়ার সময় এ ম্যাসেজটি দেখায় কিনাঃ " No System Disk Is Found " . এর অর্থ হচ্ছে আপনার কম্পিউটার চালানোর জন্য সিস্টেম ডিস্কটি খুজে পাচ্ছে না CPU. এ ক্ষেত্রে কয়েকটি কারনে এ ত্রুটি ঘটতে পারেঃ


1.Ram স্লটে কোনো সমস্যা থাকলে 2.Power Unit বা Mother Board এ কোনো সমস্যা থাকলে। 3.Hard Disk এর কেবল ঠিকমত লাগানো না থাকলে বা ঢিলা থাকলে


কাজেই এ সমস্যাগুলো ঠিক মতো চেক না করেই বলা যাবে না যে আপনার হার্ড ডিস্ক নস্ট হয়ে গেছে । এগুলো চেক করে যদি কোনো সমস্যা খুজে পাওয়া না যায় তবে এ ক্ষেত্রে কম্পিঊটার চালূ হওয়ার সময় সিস্টেম ইউনিটের কাছে আপনার কান নিয়ে যান। হার্ড ডিস্কে বড় আকারের কোনো সমস্যা থাকলে এ সময় " ঢং ঢং,টিট টিট,পিপ পিপ " এ ধরনের কিছু Bad সাউন্ড শোনা যাবে । এছাড়া ফ্লেক্সিবল ঘূর্নায়মান ঝির ঝির শব্দ থেমে থেমে হতে পারে। এমনটি যদি হয় তবে ধরে নিতে পারেন আপনার হার্ড ডিস্কে বড় ধরনের কোনো সমস্যা আছে ।


আর এ সমস্যাগুলোর কোনোটাই না হলে বুঝে নিতে হবে আপনার কম্পিউটারের সমস্যা অন্য কোনো জায়গায় । এ ক্ষেত্রে আপনার সিস্টেম বক্সটা খুলে হার্ড ডিস্কের কেবলগুলো ঠিকঠাক লাগানো আছে কি না দেখুন । যদি ঢিলা হয় টাইট করে লাগিয়ে দিন । তবে জোড় প্রয়োগ করবেন না । আস্তে আস্তে করুন। কারন এতে অন্য সমস্যা দেখা দিতে পারে । Ram স্লটগুলো ঠিক জায়গায় আছে কি না দেখুন । মাদারবোর্ডে পাওয়ার কানেকশন ঠিক জায়গায় আছে কি না চেক করে নিন। এ পর্যায়গুলো অতিক্রম করার পর যদি দেখা যায় সবকিছু ঠিক আছে তবে বক্সের কভার লাগিয়ে সিপিউর সুইচ অন করুন ।


আশা করা যায় এবার আপনার কম্পিউটার কোনো রকম ঝামেলা ছাড়াই অন হবে। যদি তা না হয় এ ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক অন্য কোনো সচল কম্পিউটারে লাগিয়ে দেখুন ঠিক আছে কি না ? যদি এবারও কাজ না হয় তবে হার্ড ডিস্ক বদলিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই ।


কাজেই আপনাদের সকলকে বলছি হুট করে কারো কথায় হার্ড ডিস্ক না বদলিয়ে আগে চেক করে দেখুন সমস্যা কোন জায়গায় । কে বলতে পারে হয়ত সমস্যা অন্য জায়গায় । এ ক্ষেত্রে আপনি নতুন হার্ড ডিস্ককিনলে লাভের চেয়ে ক্ষতি হবে আপনার বেশি । কারন এর পরে ও যদি সমস্যা থেকে যায় তবে এর জন্য বড় কোনো মাশুল গুনতে হতে পারে । তাই আগে আপনার হার্ড ডিস্ক চেক করে নিন সত্যি কোনো সমস্যা আছে কি না ? সমস্যা খুজে বের করতে পারলে সমাধান ও করা যাবে । তাই হুট করে কারও কথায় হার্ড ডিস্ক বদলিয়ে ফেলবেন না ।

Read more ...

NTLDR FILE MISSING ........What do you solve the problem ?

কম্পিউটার চালাতে গিয়ে আমরা প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই । বিশেষ করে আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই । এর কারন আমরা এখন এক্সপি দিয়ে অপারেটিং সিস্টেম পরিচালনার করার যে নিয়মাবলী রয়েছে সেসব নিয়মাবলী সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ সচেতন নই । ফলে আমাদের কম্পিউটারের পার্টিশন ঘন ঘন করতে হয় । আজ আমি আপনাদের এমন একটি সমস্যার কথা বলব যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত । এক্ষেত্রে অনেকে সহজ সমাধান টি না করে সিস্টেম ফরম্যাট করে নতুন করে এক্সপি সেটাপ করে ।

এ সমস্যা টি হলো NTLDR FILE IS MISSING . প্রথমে এটি কি কারনে দেখা দেয় তা আমি আপনাদের আলোচনা করছি । এ সমস্যা টি মূলত ঘটতে পারে দুটি কারনে । এ কারন দুটি হলঃ

1.MFT ROOT FOLDER যদি SEVERELY FRAGMENTED হয়।
2.MFT মূল ফোল্ডার যদি অনেক ফাইল ধারন করে

MFT fragemented হতে পারে যদি সেখানে একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র ( additional allocation index ) তৈরী করা হয় । কারন ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্নানুক্রমিক ম্যাপ করা হয় । NTLDR ফাইলটি হয়তো ২য় allocation index. এ ধাক্কা দেয় । যখন এটি ঘটে তখন আপনার কম্পিউটারের মনিটরে শো করে " NTLDR FILE IS MISSING " । এই অবস্থাটি ঘটতে পারে যদি একটি প্রোগ্রাম নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder , অথবা যদি অনেক ফাইল একসঙ্গে মূল ফোল্ডারে কপি করা হয় ।

এটা গেলো কি কারনে এ সমস্যাটি ঘটে তার বর্ননা । এবার কিভাবে এ সমস্যাটি সমাধান করবেন তা আমি বলছি । আপনারা দয়া করে ধৈর্য্য সহকারে শুনুন ।

১। প্রথমে উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন সিডি প্রবেশ করান এবং কম্পিউটার Restart করুন ।

২। Open হলে DEL OR F2 চেপে বায়োসে গিয়ে BOOT FROM CD সিলেক্ট করুন ।

৩। আবার Restart হলে windows xp setup মেনু আসলে সেখান থেকে Repair " R " select করুন ।

৪। এবার যে স্ক্রীনটি আসবে তা এ রকম 1:c:\windows

which windows installation would you like to log into (to cancel .....press

enter ) এখানে ১ চাপুন । এক্ষেত্রে উল্লেখ্য যে আপনার কম্পিউটারে যদি আগে থেকে কোনো পাসওয়ার্ড দেয়া থাকে তবে সেই পাসওয়ার্ড দিয়ে এডমিনে প্রবেশ করুন ।

৫। এবার যে স্ক্রীন টি আসবে তা হলঃ C:\windows> এক্ষেত্রে আপনার সিডি রমটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করুন । অর্থাৎ C:\windows>E: লিখে Enter চাপুন ।

৬। এবার যে স্ক্রীন টি আসবে তা হলোঃ E:\
এখানে E:\dir লিখে এন্টার চাপুন ।

৭। এবার E:\copy e:\i386\ntldr c:\ লিখে এন্টার চাপুন ।
নীচে 1 file(s) copied লেখাটি আসবে ।

৮। এবার E:\exit লিখে এন্টার চাপুন ।

এ পর্যায়ে আপনার কাজ শেষ হল । এবার কম্পিউটার Restart হবে এবং BOOT FROM HDD করে দিন । দেখুন আপনার কম্পিউটার এবার ঠিকমত চলছে । আশা করি আপনারা এ সমস্যা টি সহজে সমাধান করতে পারবেন ।

Read more ...

Ram is not Working ? What 's the solve your problem?

অনেক সময় দেখা যায় অপারেটিং সিস্টেম রান হওয়ার সময় একটি ম্যাসেজ দেয়।ম্যাসেজটি হলোঃ "Operating System Could Not BeLoaded" . এ সমস্যাটি প্রধানত দুটি কারনে হতে পারে। একটি হল হার্ড ডিস্ক ক্র্যাশ হলে অন্যটি হলো Ram এ সমস্যা থাকলে। যদি Ram এ সমস্যাথাকে তবে কি করবেন তা এখন বলছি ।

আপনার কম্পিউটারে মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে স্লটটি মাদারবোর্ড থেকে খুলেঅন্য একটি স্লটে লাগিয়ে দেখুন কাজ করে কি না। এ জন্য দুই হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন।স্লট টি সুন্দরভাবে খুলে যাবে।যদি লাগানোর পর বুঝতে পারেন যে Ram টি ত্রুটিপুর্ন তবে তা বদলিয়ে ফেলুন । নতুবা এর প্রভাবে আপনার দামী মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সাবধান !!!

Read more ...

Monday, June 14, 2010

পেনড্রাইভের অটোরান ভাইরাস দুর করুন চিরতরে,১০০% গ্যারান্টি!

Powered By Plug N Play
Usb ড্রাইভ পিসিতে সংযুক্ত করার সাথে সাথে সাধারনত অটোরান হয়।এর ফলে ঐ usb ড্রাইভে থাকা ভাইরাস সহজেই পিসিতে ছড়িয়ে পড়ে।অটোরান বন্ধ থাকলে এ ঝামেলা এবং ঝুকি অনেকটাই কমে যায়। এজন্য আপনি autorun eater নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন,এটি পিসিতে যেকোন প্রকার usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।autorun.inf জাতীয় ভাইরাসও usb থেকে অপসারন করবে।এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার পর আপনার আর তেমন কিছু করতে হবে না।সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভাইরাস আক্রান্ত টাস্ক ম্যানেজার,রেজিস্ট্রি এডিটর,ফোল্ডার অপশন ফিরিয়ে আনতে পারবেন।তো আর দেরী না করে ১.৩৬ মেগার ছোট্ট এই কাজের সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন-

http://ziddu.com/download/9682305/autoruneater2.4www.biggani.tk.exe.html
Plug N Play © 2010 Privacy

Read more ...

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোন ফাইল সুপার হাইড হয়ে গেলে কি করবেন ?

Powered By Plug N Play
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।

এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।

ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
Plug N Play © 2010 Privacy

Read more ...

Thursday, June 10, 2010

চায়না মোবাইল ও এন্ড্রয়েড মোবাইলের secret কোড

Powered By Plug N Play

আমরা অনেকেই আছি যারা চায়না মোবাইল ব্যাবহার করি।তাই অনেক সময় অনেক কাজে আমাদের সেই সব মোবাইলের secret কোড গুলো দরকার লাগে।

তাই, আপনাদের সুবিধার্থে কিছু কোড এখানে পোস্ট করলাম।

Enter into Engineering Mode: *#110*01#
Enter into factory Mode: *#987#
Restore Factory Settings: *#987*99#
Check Software Version: *#900# OR *#800#
Default User Codes: 1122, 3344, 1234, 5678
Change LCD Contrast: *#369#
To Enable COM Port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Codes to Change Screen Language:

*#0000# + Send : Set Default Language
*#0007# + Send : Set Language to Russian
*#0033# + Send : Set Language to French
*#0034# + Send : Set Language to Spanish
*#0039# + Send : Set Language to Italian
*#0044# + Send : Set Language to English
*#0049# + Send : Set Language to German
*#0066# + Send : Set Language to Thai
*#0084# + Send : Set Language to Vietnamese
*#0966# + Send : Set Language to Arabic
Plug N Play © 2010 Privacy

Read more ...

অপেরা মিনি দিয়ে মুঠোফোনে বাংলা দেখার ব্যাবস্থা

Powered By Plug N Play

যে সব মুঠোফোনে বাংলা লেখা দেখা যায় না,সে সব ক্ষেত্রে অপেরা মিনি ব্রাউজার দিয়ে আপনি বাংলা লেখা দেখতে পারেন।তবে এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে।

Opera Mini তে গিয়ে address bar-এ লিখুন- opera:config এবং Ok/Enter চাপুন। এরপর "Power user settings" নামে একটা পেজ আসবে। ঐ পেজের একদম নিচের দিকে "Show Bitmap Fonts for complex scripts" অপশনে Yes সিলেক্ট করে Save করুন।

এখন আপনি Unicode ভিত্তিক যেকোন বাংলা ওয়েবসাইট দেখতে পাবেন। তবে আপনার হয়তো লেখাগুলো পড়তে সমস্যা হতে পারে, কারণ এক লাইনের উপর অন্য লাইন লেপ্টে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনার কাছে অপেরা মিনি সফটওয়্যারটি না থাকলে ডাউনলোড করে এখনই ইন্সটল করে নিন।
ডাউনলোড-- http://mini.opera.com/global/opera-mini-5.0.19693-advanced-en.jad
Plug N Play © 2010 Privacy

Read more ...

মোবাইলের র্বতমান দরদাম

Powered By Plug N Play

এই দুইটি ওয়েব সাইড ব্যবহার করে জেনে নিতে পারেন মোবাইলের র্বতমান ।শুধু তাই না কোন মোবাইলের কি Specification জানতে পারবেন এই দুটি সাইডটিতে ।
www.mobilemaya.com
www.gsmarena.com
Plug N Play © 2010 Privacy

Read more ...

Thursday, June 3, 2010

টেলিটক ! আমাদের ফোন !!

Powered By Plug N Play
মাঝে মাঝে টেলিটক ব্যবহার করতে মন চায়। ভাবি, সরকারী ফোন, দেশের টাকা দেশেই থাকুক। কিন্তু আমার বন্ধু-বান্ধব যারা টেলিটক ব্যবহার করেন তাদের সাথে যখন কথা বলি আর হ্যালো হ্যালো ..... শুনতে পাচ্ছ...... বলতে বলতে জান যায়, তখন বিরক্ত হয়ে বলি, ধ্যাত, মানুষ কেনো যে টেলিটক ব্যবহার করে !!!?

আসলে, টেলিটকের ভবিষ্যত কি, এই কোম্পানীটার কি আদৌ কোনো লক্ষ্য বা টার্গেট আছে, না-কি আল্লাহ'রওয়াস্তে ঠেলেঠুলে চলা একটা কোম্পানী দেশের মানুষের আবেগ নিয়ে খেলছে?
Plug N Play © 2010 Privacy

Read more ...

GrameenPhone–এর কাছে ব্যবসা মুখ্য, গ্রাহক সেবা গৌণ

Powered By Plug N Play
শিরোনাম দেখে আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন যে, GrameenPhone–এর গুণগান গাইতে আমি এই পোস্টখানা লিখছি না। কিছুদিন আগে পর্যন্ত ভয়েস কলের ট্যারিফ সবচেয়ে বেশি ছিল GrameenPhone–এর। সম্প্রতি তারা ‘সহজ’ নামের নতুন প্যাকেজ ছেড়েছে, যার ট্যারিফ দিন-রাত ২৪ ঘণ্টার জন্য (ভ্যাট ছাড়া) ০.৭৯ টাকা/মিনিট। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য নেটওয়ার্ক এবং গতির ক্ষেত্রে GrameenPhone–ই শ্রেয়। তাই গত প্রায় এক বছর ধরে আমি GrameenPhone–এর P6 প্যাকেজ ব্যবহার করছি।
আমার 1GB প্যাকেজ মেয়াদের (৩০ দিন) আগে শেষ হয়ে যেত। আর শেষ হয়ে গেলে ৩৫০.০০ টাকা রিফিল করে শুধু Y লিখে 5000–এ সেন্ড করে দিলেই হয়ে যেত এত দিন। কিন্তু এ বার সেভাবে হল না। অন্যান্য বারের মতো এবারও প্রথমে Y লিখে 5000–এ সেন্ড করার পর ফিরতি মেসেজে জানাল যে, P1/P2/P3/... লিখে 5000–এ সেন্ড করতে হবে। অতঃপর তা-ই করা হল। এবার ফিরতি মেসেজে জানাল যে, Y লিখে 5000–এ সেন্ড করতে হবে। ইতিমধ্যে দুটো মেসেজের চার্জ ৪.৬০ টাকা কাটার পর আমার ব্যালেন্স থাকল ৩৪৫.৪০ টাকা। এমতাবস্থায় যদি Y লিখে 5000–এ আর একটা মেসেজ পাঠাই, তখন ফিরতি মেসেজ আসত এ রকম : P6 প্যাকেজের জন্য আপনার ব্যালেন্স পর্যাপ্ত নয়। কারণ, তৃতীয় মেসেজটা পাঠানোর পর আমার ব্যালেন্স থাকত ৩৪৩.১০ টাকা ( P6 প্যাকেজের চার্জ ভ্যাটসহ ৩৪৫.০০ টাকা)। আমার এ রকম ভোগান্তি হয়েছিল মোবাইলের মাধ্যমে P4 প্যাকেজ ব্যবহারের সময়।
পরিশেষে, আরও ১০.০০ টাকা রিফিল করে Y লিখে 5000–এ সেন্ড করে প্যাকেজটা কার্যকর করতে হল। GrameenPhone যদি সত্যিকার অর্থে পরিষেবাকে অগ্রাধিকার দিত, তা হলে 1GB/মেয়াদ শেষ হওয়ার পর পর্যাপ্ত (৩৪৫.০০) টাকা রিফিল হওয়া মাত্রই পুনরায় স্বয়ংক্রিয়ভাবে P6/1GB প্যাকেজ অ্যাক্টিভেট করে দিত। কিন্তু GrameenPhone তা করছে না। কারণ, তাদের কাছে পরিষেবা নয়, ব্যবসাটাই মুখ্য। আর একটা ব্যাপার, GrameenPhone-সহ অন্যান্য অপারেটরের সাধারণ SMS ট্যারিফ ভ্যাটসহ ১.১৫ টাকা কিংবা তারও কম। কিন্তু চার অঙ্কের বিশেষ-বিশেষ নম্বরে SMS সেন্ড করলে ভ্যাটসহ ২.৩০ টাকা কাটা হয় কেন, তা আমার বোধগম্য হচ্ছে না।
Plug N Play © 2010 Privacy

Read more ...

পেনড্রাইভকে এনটিএফএসের ফরম্যাট করুন

Powered By Plug N Play
সচরাচর পেনড্রাইভকে ফ্যাট৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে আপনি চাইলে পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট করতে পারেন।
এ জন্য যা করতে হবে—মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties\Hardware-এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties\Policies থেকে Optimize for Performance নির্বাচন করে Ok\Ok করতে হবে। এতে পেনড্রাইভটি এনটিএফএস ব্যবস্থায় ফরম্যাট হবে। সতর্কতা: ব্যবহূত পেনড্রাইভ ফরম্যাট করলে সেটিতে থাকা সব তথ্য মুছে যাবে।
Plug N Play © 2010 Privacy

Read more ...

"You may be a victim of software counterfeiting" বন্ধ করুন

অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। যার সম্পর্কে বা এর জনপ্রিয়তা সম্পর্কে হয়তো বা আপনাকে না বললেও চলবে। আমরা বেশিরভাগই কম্পিউটার ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশিরভাগরই সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা দেখা দেয় পরে। যাই হোক অনেক সমস্যার মধ্যে একটি সমস্যায় মনে হচ্ছে আমরা প্রায়ই পড়ি। সেটি হচ্ছে You may be a victim of software counterfeiting. এ ধরনের একটি সমস্যায়। খুব সহজেই আপনি এ ধরনের ছোট একটা সমস্যার সমাধান করতে পারেন। সাধারনত হয় কি, উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে। যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ : প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান। এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে। এ ফোল্ডারটি ডিলেট করে দিন। এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে রিস্টাট দিন।

Read more ...

পুরুষদের ল্যাপটপ ব্যবহারে সতর্কতা

Plug N Play © 2010 Privacy
যে সব পুরুষ ঘন্টার পর ঘন্টা প্রতি দিন কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করে তারা চিরতরে পিতা হওয়ার সুযোগ হতে বঞ্চিত হতে পারেন– এমনটাই অভিমত বিঞ্জানীদের। ল্যাপটপ ব্যবহারকারি পুরুষেরা যে ভঙ্গিতে পা ভাজ করে ল্যাপটপ ব্যবহার করে তাতে শুক্রানু উৎপাদনকারি শুক্রাশয়ের তাপমাত্রা ২.৮ ডিগ্রী বেড়ে যাওয়ার ঝুকি থাকে। বিঞ্জানীদের মতে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী তাপমাত্রা বাড়লে শুক্রাশয়ের স্পার্ম বা শুক্রানু উৎপাদন ব্যহত হয়। ল্যাপটপ থেকে তাপ উৎপাদিত হয় বলে ব্যবহারকারি পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। আরো দেখুন
http://www.sciencedaily.com/releases/2009/06/090612202347.htm
Plug N Play © 2010 Privacy

Read more ...

Wednesday, June 2, 2010

এক সেকেন্ডে পিসি Shut Down করুন

Powered By Plug N Play
মাঝে মাঝে আমাদের যখন খুব বেশি তাড়া থাকে তখন আমরা পিসি ডিরেক্টলি বন্ধ করি। কিন্তু এটি পিসির জন্য ক্ষতি করে। আজকে আমি এমন এক তথ্য দেব যার ফলে আপনি নিমিষেই পিসি বন্ধ করতে পারেন। এটি আপনার পিসির জন্য কোনো ক্ষতি করবে না। এই জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:

১।প্রথমে Ctrl+Alt+Delete প্রেস করুন।

২।তারপর Shut Down এ কিল্ক করুন।

৩।এরপর Ctrl key প্রেস করুন এবং এই অবস্হায় Turn off এ কিল্ক করুন

এরপর দেখুন চমক।

আশা করি এই টিপসটি সবার কাজে লাগবে।
Powered By Plug N Play

Read more ...

ডাউনলোড করুন, দেখুন , শিখুন এবং হয়ে যান এক্সপার্ট

কম্পিউটার এমন একটা যন্ত্র যাকে পছন্দ করে না এমন মানুষ কম আছে । কিন্তু কম্পিউটার তখনি আমাদের প্রকৃত কাজে আসে যখন আমরা এর সঠিক ব্যবহার করি । কিন্তু এর ব্যবহার সঠিকভাবে জানার জন্য আমাদের দরকার সঠিক গাইডলাইন । যেটা হতে পারে কোনো শিক্ষক অথবা কম্পিউটার নিজেই । আমাদের ব্যস্ততম জীবনে কম্পিউটারের যত প্রোগ্রাম আছে তা ভালোভাবে শেখার জন্য কম্পিউটারই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে । আর এর জন্য দরকার সঠিক টিউটোরিয়াল । তাই আজ শুরু করলাম নতুন একটা ইংরেজি ব্লগ । এখানে আপনারা আপনাদের প্রযোজনীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল পাবেন । আমি রেগুলার চেষ্ঠা করবো প্রযোজনীয় সকল ভিডিও টিউটোরিয়াল এর বর্ণনাসহ ডাউনলোড লিংক প্রাকাশ করার । আশা করি আপনাদের সকলের অনেক কাজে আসবে এবং আপনারা নিয়োমিত ভিজিট করবেন ।

ভিজিট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
http://l4a.in/jivull

Read more ...

Friday, May 28, 2010

ফেসবুক কথপকথন 2010

বাহ! বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালোই লাগে। ভেবে দেখুন, দেশে মশা-মাছির মতো ফেসবুকের জনপ্রিয়তাও চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে একটা অ্যাকাউন্ট নেই, কিন্তু ফেসবুকে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে (নকল আইডিসহ) এমন লোকের সংখ্যাও খুব একটা কম নয় rolling on the floor আর ফেসবুকের যে ব্যাপক উপকারিতা, তাতে জনপ্রিয়তা না বেড়ে উপায় কী? এমনিতে আপনার পাঁচ পয়সাও দাম নেই broken heart সমাজে নেই কোনো মানমর্যাদা। কিন্তু এ নিষ্ঠুর সমাজ না বুঝলেও ফেসবুক আপনাকে ঠিকই বুঝবে hypnotized কারণ ফেসবুকে আর কিছু থাক বা না থাক, আপনার একটা ‘স্ট্যাটাস’ আছে। শুধু তাই না, একটা বাড়ির জন্য মানুষ কত কষ্ট করে, অথচ ফেসবুকে বাড়ি অর্থাৎ হোম আছে। লগইন করলেই দেখতে পাবেন হোম পেইজ 69 ফেসবুক কথপকথন... একটু মজার জন্য ;) |
বিয়ে কিংবা চাকরি যেটাই করতে চান, কাজি না লাগতে পারে, অফিস না লাগতে পারে, কিন্তু সব জায়গাতেই আপনার একটা প্রোফাইল লাগবে thinking সেটাও ফেসবুকে আছে।

আর মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না, তার বন্ধু প্রয়োজন—এসব তো সবাই জানে। কিন্তু বন্ধু পাবেন কোথায়? কোথায় আর, এই ফেসবুকে। আহা, কী দুনিয়া আইল রে ভাই! এক ফেসবুকে বন্ধু, প্রোফাইল, হোম, স্ট্যাটাস—সবই পাচ্ছেন big grin জনপ্রিয়তা তো বাড়বেই। তবে কয়েকটি বিশেষ মহল ফেসবুকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে। তাদের ধারণা, ফেসবুকের কারণে টেক্সটবুকের ব্যবহার কমে আসছে। এহ! ফেসবুক আসার আগে সবাই মনে হয় টেক্সটবুক পড়ে একেবারে আইনস্টাইন হয়ে গিয়েছিল pirate* এ দেশের ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যবইয়ের গুরুত্বটা কেমন, তা কি আমরা জানি না ভেবেছেন? silly আসলে ভালো জিনিস নিয়ে অপপ্রচার হবেই। এটাই নিয়ম। অতএব যে যা-ই বলুক, ফেসবুক একটা ভালো জিনিস।
Powered By Plug N Play

Read more ...

Monday, May 10, 2010

আপনার এন্টি ভাইরাস কতটুক কার্য্যকর ?

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি আমাদের প্রধান সমস্যা হচ্ছে,। প্রায় সব কম্পিউটারেই এন্টিভাইরাস ইনস্টল করে থাকি, কিন্তু আমরা জানতে পারি কি যে আমার ইনষ্টল করা এন্টি ভাইরাসটি ঠিকমত কাজ করছে কিনা ?। তো আসুন আজ ছোট একটি পরীক্ষা দ্বারা জেনে নেই আমাদের ইনষ্টল করা এন্টিভাইরাসের কার্যকারিতা কতটুকু বা কাজ করছে কিনা । এজন্য নোটপ্যাড খুলে
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
লিখে
Virustest.bat
নামে সেভ করতে হবে। এবার ফাইলটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করুন এবং দেখুন ফাইলটিকে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসটি ভাইরাস হিসেবে চিহ্নিত করে কিনা। যদি চিহ্নিত করে তাহলে বুঝবেন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে, আর যদি চিহ্নিত না করে তাহলে বুঝবেন এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে না। ধন্যবাদ সবাইকে।

Read more ...

কই মাছের প্রাণ : এরশাদের গোপন ডায়েরি

আমাকে নিয়ে আমার এই রসিকতায় মনে হয় না কেউ খুব একটা আশ্চর্য হবে। সারাজীবন তো নিজেকে নিয়ে রসিকতাই করে গেছি, সেরসিকতা দেশ ও জনগণের সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু আমি ছিলাম বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর অংশের সবচেয়ে ক্ষমতাবান প্রতিনিধি। তাই আমার রসিকতা ও আমার ক্ষমতা দুয়ে মিলে আমি হয়েছি – বিশ্ববেহায়া। এখন আমার ক্ষমতা নেই, তাই আমার এখনকার রসিকতা আর দেশ ও জনগণের ক্ষতি করে না। আমার নিজের কই মাছের প্রাণটা আমি উপভোগ করি – এই যে গুরুতর অসুস্থতা থেকেও এই আশি বছর বয়সেও ফিরে এলাম – এ তো উপভোগ করার মতোই ঘটনা। মুজিব মরল, জিয়া মরল – কিন্তু আমি বেঁচে আছি, এরশাদ বেঁচে আছে। এই শব্দটাও আমাকে খুব মানায় – ঠ্যাঁটা, শঠতার চূড়ান্তে পৌঁছতে চেয়েছি আমি – পৌঁছেছি দাবী করব না – কিন্তু বাংলার সেরা শঠদের সেরা সারিতে থাকব, এতে কোনো সন্দেহ নেই আমার। আমার ও রওশনের সন্তান ছিল না, সন্তান দত্তক নিয়েছিলাম, কিন্তু সন্তানসম্ভবা বলে রওশনকে হাসপাতালে ভর্তি করালাম, তার বাচ্চা হল, আমরা বাবা-মা হলাম। সারাদেশকে জোর করে আনন্দে ভাসানো হল, ঘনিষ্ঠরা শুধু জানে, রওশন ছাড়া পৃথিবীতে আর কেউ সম্ভবত রাতারাতি সন্তানসম্ভবা ও সন্তানের মা হয়নি। ১৯৭১ সালে আমি পাকিস্তান আর্মিতে নিশ্চিন্তে কাজ করে গেছি, ছুটি নিয়ে বাবা-মাকে দেখেও গেছি, আর কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াইনি, এতো উদাসীন ছিলাম, কোনো কিছুই স্পর্শ করত না, আজো করে না, তাই হয়তো বেঁচে আছি। জিয়ার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তিনি বাংলা ভাষাটাই ঠিক মতো জানতেন না। দেশের প্রেসিডেন্ট দেশের ভাষা না জানলে জিন্নার মতো এক বছর চলে যায়, কিন্তু বছরের পর বছর চলা যায় না, আর তাই জিয়া আমাকে আবিষ্কার করলেন – আর আমার জীবনের সবচেয়ে বড় গুণটাকে আমি, বাংলা ভাষাজ্ঞানের দিকটাকে আমি জিয়ার সেবায় বিলিয়ে দিলাম – দিনে রাতে জিয়ার ড্রাফট লিখতে লিখতে আমার মনে হয়েছিল, আরেকজনের ড্রাফট লেখার জন্য আমার জন্ম হয়নি – এগিয়ে গেলাম – জিয়া মারা গেলেন – আমার কী কপাল! – তারপর তো কত লোক আমার কবিতাগান লেখার জন্য লাইন দিল। রসিকতা আর শঠতা কাকে বলে! একটা কথা না বললে খুব অন্যায় হবে, ইসলামের সাথে আর কেউ রসিকতা ও শঠতা করেছিল কি না আমার জানা নেই – কিন্তু আমি করেছিলাম – চূড়ান্ত অনৈতিক জীবনযাপন ও রগরগে ভোগবিলাসের মধ্যে থেকেও আমি রাষ্ট্রধর্মে ইসলামকে অভিষিক্ত করেছিলাম, শুক্রবারের ছুটি এনেছিলাম, পীরের লালসা নিয়ে মোনাজাতে মোনাজাতে চারিদিক আকুল করে তুলেছিলাম। ছিলাম পেশাদার মুসলমান, আমার সাথে প্রতিযোগিতা হতে পারে জামাতিদের, একটা রিয়েলিটি শো হলে দেখা যেত – কে হারে, কে জেতে – তবে এই যে আমরা পেশাদার মুসলমানেরা, আমাদের সবার বাবা ‘কায়দে আজম’ জিন্না – ভাগ্য ভাল তার কই মাছের প্রাণ ছিল না, থাকলে হয়তো আমাকে আর ‘বিশ্ববেহায়া’ হতে হত না।

Read more ...