Thursday, June 10, 2010

চায়না মোবাইল ও এন্ড্রয়েড মোবাইলের secret কোড

Powered By Plug N Play

আমরা অনেকেই আছি যারা চায়না মোবাইল ব্যাবহার করি।তাই অনেক সময় অনেক কাজে আমাদের সেই সব মোবাইলের secret কোড গুলো দরকার লাগে।

তাই, আপনাদের সুবিধার্থে কিছু কোড এখানে পোস্ট করলাম।

Enter into Engineering Mode: *#110*01#
Enter into factory Mode: *#987#
Restore Factory Settings: *#987*99#
Check Software Version: *#900# OR *#800#
Default User Codes: 1122, 3344, 1234, 5678
Change LCD Contrast: *#369#
To Enable COM Port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Codes to Change Screen Language:

*#0000# + Send : Set Default Language
*#0007# + Send : Set Language to Russian
*#0033# + Send : Set Language to French
*#0034# + Send : Set Language to Spanish
*#0039# + Send : Set Language to Italian
*#0044# + Send : Set Language to English
*#0049# + Send : Set Language to German
*#0066# + Send : Set Language to Thai
*#0084# + Send : Set Language to Vietnamese
*#0966# + Send : Set Language to Arabic
Plug N Play © 2010 Privacy

Read more ...

অপেরা মিনি দিয়ে মুঠোফোনে বাংলা দেখার ব্যাবস্থা

Powered By Plug N Play

যে সব মুঠোফোনে বাংলা লেখা দেখা যায় না,সে সব ক্ষেত্রে অপেরা মিনি ব্রাউজার দিয়ে আপনি বাংলা লেখা দেখতে পারেন।তবে এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে।

Opera Mini তে গিয়ে address bar-এ লিখুন- opera:config এবং Ok/Enter চাপুন। এরপর "Power user settings" নামে একটা পেজ আসবে। ঐ পেজের একদম নিচের দিকে "Show Bitmap Fonts for complex scripts" অপশনে Yes সিলেক্ট করে Save করুন।

এখন আপনি Unicode ভিত্তিক যেকোন বাংলা ওয়েবসাইট দেখতে পাবেন। তবে আপনার হয়তো লেখাগুলো পড়তে সমস্যা হতে পারে, কারণ এক লাইনের উপর অন্য লাইন লেপ্টে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনার কাছে অপেরা মিনি সফটওয়্যারটি না থাকলে ডাউনলোড করে এখনই ইন্সটল করে নিন।
ডাউনলোড-- http://mini.opera.com/global/opera-mini-5.0.19693-advanced-en.jad
Plug N Play © 2010 Privacy

Read more ...

মোবাইলের র্বতমান দরদাম

Powered By Plug N Play

এই দুইটি ওয়েব সাইড ব্যবহার করে জেনে নিতে পারেন মোবাইলের র্বতমান ।শুধু তাই না কোন মোবাইলের কি Specification জানতে পারবেন এই দুটি সাইডটিতে ।
www.mobilemaya.com
www.gsmarena.com
Plug N Play © 2010 Privacy

Read more ...

Thursday, June 3, 2010

টেলিটক ! আমাদের ফোন !!

Powered By Plug N Play
মাঝে মাঝে টেলিটক ব্যবহার করতে মন চায়। ভাবি, সরকারী ফোন, দেশের টাকা দেশেই থাকুক। কিন্তু আমার বন্ধু-বান্ধব যারা টেলিটক ব্যবহার করেন তাদের সাথে যখন কথা বলি আর হ্যালো হ্যালো ..... শুনতে পাচ্ছ...... বলতে বলতে জান যায়, তখন বিরক্ত হয়ে বলি, ধ্যাত, মানুষ কেনো যে টেলিটক ব্যবহার করে !!!?

আসলে, টেলিটকের ভবিষ্যত কি, এই কোম্পানীটার কি আদৌ কোনো লক্ষ্য বা টার্গেট আছে, না-কি আল্লাহ'রওয়াস্তে ঠেলেঠুলে চলা একটা কোম্পানী দেশের মানুষের আবেগ নিয়ে খেলছে?
Plug N Play © 2010 Privacy

Read more ...

GrameenPhone–এর কাছে ব্যবসা মুখ্য, গ্রাহক সেবা গৌণ

Powered By Plug N Play
শিরোনাম দেখে আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন যে, GrameenPhone–এর গুণগান গাইতে আমি এই পোস্টখানা লিখছি না। কিছুদিন আগে পর্যন্ত ভয়েস কলের ট্যারিফ সবচেয়ে বেশি ছিল GrameenPhone–এর। সম্প্রতি তারা ‘সহজ’ নামের নতুন প্যাকেজ ছেড়েছে, যার ট্যারিফ দিন-রাত ২৪ ঘণ্টার জন্য (ভ্যাট ছাড়া) ০.৭৯ টাকা/মিনিট। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য নেটওয়ার্ক এবং গতির ক্ষেত্রে GrameenPhone–ই শ্রেয়। তাই গত প্রায় এক বছর ধরে আমি GrameenPhone–এর P6 প্যাকেজ ব্যবহার করছি।
আমার 1GB প্যাকেজ মেয়াদের (৩০ দিন) আগে শেষ হয়ে যেত। আর শেষ হয়ে গেলে ৩৫০.০০ টাকা রিফিল করে শুধু Y লিখে 5000–এ সেন্ড করে দিলেই হয়ে যেত এত দিন। কিন্তু এ বার সেভাবে হল না। অন্যান্য বারের মতো এবারও প্রথমে Y লিখে 5000–এ সেন্ড করার পর ফিরতি মেসেজে জানাল যে, P1/P2/P3/... লিখে 5000–এ সেন্ড করতে হবে। অতঃপর তা-ই করা হল। এবার ফিরতি মেসেজে জানাল যে, Y লিখে 5000–এ সেন্ড করতে হবে। ইতিমধ্যে দুটো মেসেজের চার্জ ৪.৬০ টাকা কাটার পর আমার ব্যালেন্স থাকল ৩৪৫.৪০ টাকা। এমতাবস্থায় যদি Y লিখে 5000–এ আর একটা মেসেজ পাঠাই, তখন ফিরতি মেসেজ আসত এ রকম : P6 প্যাকেজের জন্য আপনার ব্যালেন্স পর্যাপ্ত নয়। কারণ, তৃতীয় মেসেজটা পাঠানোর পর আমার ব্যালেন্স থাকত ৩৪৩.১০ টাকা ( P6 প্যাকেজের চার্জ ভ্যাটসহ ৩৪৫.০০ টাকা)। আমার এ রকম ভোগান্তি হয়েছিল মোবাইলের মাধ্যমে P4 প্যাকেজ ব্যবহারের সময়।
পরিশেষে, আরও ১০.০০ টাকা রিফিল করে Y লিখে 5000–এ সেন্ড করে প্যাকেজটা কার্যকর করতে হল। GrameenPhone যদি সত্যিকার অর্থে পরিষেবাকে অগ্রাধিকার দিত, তা হলে 1GB/মেয়াদ শেষ হওয়ার পর পর্যাপ্ত (৩৪৫.০০) টাকা রিফিল হওয়া মাত্রই পুনরায় স্বয়ংক্রিয়ভাবে P6/1GB প্যাকেজ অ্যাক্টিভেট করে দিত। কিন্তু GrameenPhone তা করছে না। কারণ, তাদের কাছে পরিষেবা নয়, ব্যবসাটাই মুখ্য। আর একটা ব্যাপার, GrameenPhone-সহ অন্যান্য অপারেটরের সাধারণ SMS ট্যারিফ ভ্যাটসহ ১.১৫ টাকা কিংবা তারও কম। কিন্তু চার অঙ্কের বিশেষ-বিশেষ নম্বরে SMS সেন্ড করলে ভ্যাটসহ ২.৩০ টাকা কাটা হয় কেন, তা আমার বোধগম্য হচ্ছে না।
Plug N Play © 2010 Privacy

Read more ...

পেনড্রাইভকে এনটিএফএসের ফরম্যাট করুন

Powered By Plug N Play
সচরাচর পেনড্রাইভকে ফ্যাট৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে আপনি চাইলে পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট করতে পারেন।
এ জন্য যা করতে হবে—মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties\Hardware-এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties\Policies থেকে Optimize for Performance নির্বাচন করে Ok\Ok করতে হবে। এতে পেনড্রাইভটি এনটিএফএস ব্যবস্থায় ফরম্যাট হবে। সতর্কতা: ব্যবহূত পেনড্রাইভ ফরম্যাট করলে সেটিতে থাকা সব তথ্য মুছে যাবে।
Plug N Play © 2010 Privacy

Read more ...

"You may be a victim of software counterfeiting" বন্ধ করুন

অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। যার সম্পর্কে বা এর জনপ্রিয়তা সম্পর্কে হয়তো বা আপনাকে না বললেও চলবে। আমরা বেশিরভাগই কম্পিউটার ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশিরভাগরই সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা দেখা দেয় পরে। যাই হোক অনেক সমস্যার মধ্যে একটি সমস্যায় মনে হচ্ছে আমরা প্রায়ই পড়ি। সেটি হচ্ছে You may be a victim of software counterfeiting. এ ধরনের একটি সমস্যায়। খুব সহজেই আপনি এ ধরনের ছোট একটা সমস্যার সমাধান করতে পারেন। সাধারনত হয় কি, উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে। যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ : প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান। এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে। এ ফোল্ডারটি ডিলেট করে দিন। এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে রিস্টাট দিন।

Read more ...

পুরুষদের ল্যাপটপ ব্যবহারে সতর্কতা

Plug N Play © 2010 Privacy
যে সব পুরুষ ঘন্টার পর ঘন্টা প্রতি দিন কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করে তারা চিরতরে পিতা হওয়ার সুযোগ হতে বঞ্চিত হতে পারেন– এমনটাই অভিমত বিঞ্জানীদের। ল্যাপটপ ব্যবহারকারি পুরুষেরা যে ভঙ্গিতে পা ভাজ করে ল্যাপটপ ব্যবহার করে তাতে শুক্রানু উৎপাদনকারি শুক্রাশয়ের তাপমাত্রা ২.৮ ডিগ্রী বেড়ে যাওয়ার ঝুকি থাকে। বিঞ্জানীদের মতে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী তাপমাত্রা বাড়লে শুক্রাশয়ের স্পার্ম বা শুক্রানু উৎপাদন ব্যহত হয়। ল্যাপটপ থেকে তাপ উৎপাদিত হয় বলে ব্যবহারকারি পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। আরো দেখুন
http://www.sciencedaily.com/releases/2009/06/090612202347.htm
Plug N Play © 2010 Privacy

Read more ...

Wednesday, June 2, 2010

এক সেকেন্ডে পিসি Shut Down করুন

Powered By Plug N Play
মাঝে মাঝে আমাদের যখন খুব বেশি তাড়া থাকে তখন আমরা পিসি ডিরেক্টলি বন্ধ করি। কিন্তু এটি পিসির জন্য ক্ষতি করে। আজকে আমি এমন এক তথ্য দেব যার ফলে আপনি নিমিষেই পিসি বন্ধ করতে পারেন। এটি আপনার পিসির জন্য কোনো ক্ষতি করবে না। এই জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:

১।প্রথমে Ctrl+Alt+Delete প্রেস করুন।

২।তারপর Shut Down এ কিল্ক করুন।

৩।এরপর Ctrl key প্রেস করুন এবং এই অবস্হায় Turn off এ কিল্ক করুন

এরপর দেখুন চমক।

আশা করি এই টিপসটি সবার কাজে লাগবে।
Powered By Plug N Play

Read more ...

ডাউনলোড করুন, দেখুন , শিখুন এবং হয়ে যান এক্সপার্ট

কম্পিউটার এমন একটা যন্ত্র যাকে পছন্দ করে না এমন মানুষ কম আছে । কিন্তু কম্পিউটার তখনি আমাদের প্রকৃত কাজে আসে যখন আমরা এর সঠিক ব্যবহার করি । কিন্তু এর ব্যবহার সঠিকভাবে জানার জন্য আমাদের দরকার সঠিক গাইডলাইন । যেটা হতে পারে কোনো শিক্ষক অথবা কম্পিউটার নিজেই । আমাদের ব্যস্ততম জীবনে কম্পিউটারের যত প্রোগ্রাম আছে তা ভালোভাবে শেখার জন্য কম্পিউটারই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে । আর এর জন্য দরকার সঠিক টিউটোরিয়াল । তাই আজ শুরু করলাম নতুন একটা ইংরেজি ব্লগ । এখানে আপনারা আপনাদের প্রযোজনীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল পাবেন । আমি রেগুলার চেষ্ঠা করবো প্রযোজনীয় সকল ভিডিও টিউটোরিয়াল এর বর্ণনাসহ ডাউনলোড লিংক প্রাকাশ করার । আশা করি আপনাদের সকলের অনেক কাজে আসবে এবং আপনারা নিয়োমিত ভিজিট করবেন ।

ভিজিট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
http://l4a.in/jivull

Read more ...

Friday, May 28, 2010

ফেসবুক কথপকথন 2010

বাহ! বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালোই লাগে। ভেবে দেখুন, দেশে মশা-মাছির মতো ফেসবুকের জনপ্রিয়তাও চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে একটা অ্যাকাউন্ট নেই, কিন্তু ফেসবুকে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে (নকল আইডিসহ) এমন লোকের সংখ্যাও খুব একটা কম নয় rolling on the floor আর ফেসবুকের যে ব্যাপক উপকারিতা, তাতে জনপ্রিয়তা না বেড়ে উপায় কী? এমনিতে আপনার পাঁচ পয়সাও দাম নেই broken heart সমাজে নেই কোনো মানমর্যাদা। কিন্তু এ নিষ্ঠুর সমাজ না বুঝলেও ফেসবুক আপনাকে ঠিকই বুঝবে hypnotized কারণ ফেসবুকে আর কিছু থাক বা না থাক, আপনার একটা ‘স্ট্যাটাস’ আছে। শুধু তাই না, একটা বাড়ির জন্য মানুষ কত কষ্ট করে, অথচ ফেসবুকে বাড়ি অর্থাৎ হোম আছে। লগইন করলেই দেখতে পাবেন হোম পেইজ 69 ফেসবুক কথপকথন... একটু মজার জন্য ;) |
বিয়ে কিংবা চাকরি যেটাই করতে চান, কাজি না লাগতে পারে, অফিস না লাগতে পারে, কিন্তু সব জায়গাতেই আপনার একটা প্রোফাইল লাগবে thinking সেটাও ফেসবুকে আছে।

আর মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না, তার বন্ধু প্রয়োজন—এসব তো সবাই জানে। কিন্তু বন্ধু পাবেন কোথায়? কোথায় আর, এই ফেসবুকে। আহা, কী দুনিয়া আইল রে ভাই! এক ফেসবুকে বন্ধু, প্রোফাইল, হোম, স্ট্যাটাস—সবই পাচ্ছেন big grin জনপ্রিয়তা তো বাড়বেই। তবে কয়েকটি বিশেষ মহল ফেসবুকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে। তাদের ধারণা, ফেসবুকের কারণে টেক্সটবুকের ব্যবহার কমে আসছে। এহ! ফেসবুক আসার আগে সবাই মনে হয় টেক্সটবুক পড়ে একেবারে আইনস্টাইন হয়ে গিয়েছিল pirate* এ দেশের ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যবইয়ের গুরুত্বটা কেমন, তা কি আমরা জানি না ভেবেছেন? silly আসলে ভালো জিনিস নিয়ে অপপ্রচার হবেই। এটাই নিয়ম। অতএব যে যা-ই বলুক, ফেসবুক একটা ভালো জিনিস।
Powered By Plug N Play

Read more ...

Monday, May 10, 2010

আপনার এন্টি ভাইরাস কতটুক কার্য্যকর ?

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি আমাদের প্রধান সমস্যা হচ্ছে,। প্রায় সব কম্পিউটারেই এন্টিভাইরাস ইনস্টল করে থাকি, কিন্তু আমরা জানতে পারি কি যে আমার ইনষ্টল করা এন্টি ভাইরাসটি ঠিকমত কাজ করছে কিনা ?। তো আসুন আজ ছোট একটি পরীক্ষা দ্বারা জেনে নেই আমাদের ইনষ্টল করা এন্টিভাইরাসের কার্যকারিতা কতটুকু বা কাজ করছে কিনা । এজন্য নোটপ্যাড খুলে
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
লিখে
Virustest.bat
নামে সেভ করতে হবে। এবার ফাইলটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করুন এবং দেখুন ফাইলটিকে আপনার কম্পিউটারের এন্টিভাইরাসটি ভাইরাস হিসেবে চিহ্নিত করে কিনা। যদি চিহ্নিত করে তাহলে বুঝবেন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে, আর যদি চিহ্নিত না করে তাহলে বুঝবেন এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে না। ধন্যবাদ সবাইকে।

Read more ...

কই মাছের প্রাণ : এরশাদের গোপন ডায়েরি

আমাকে নিয়ে আমার এই রসিকতায় মনে হয় না কেউ খুব একটা আশ্চর্য হবে। সারাজীবন তো নিজেকে নিয়ে রসিকতাই করে গেছি, সেরসিকতা দেশ ও জনগণের সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু আমি ছিলাম বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর অংশের সবচেয়ে ক্ষমতাবান প্রতিনিধি। তাই আমার রসিকতা ও আমার ক্ষমতা দুয়ে মিলে আমি হয়েছি – বিশ্ববেহায়া। এখন আমার ক্ষমতা নেই, তাই আমার এখনকার রসিকতা আর দেশ ও জনগণের ক্ষতি করে না। আমার নিজের কই মাছের প্রাণটা আমি উপভোগ করি – এই যে গুরুতর অসুস্থতা থেকেও এই আশি বছর বয়সেও ফিরে এলাম – এ তো উপভোগ করার মতোই ঘটনা। মুজিব মরল, জিয়া মরল – কিন্তু আমি বেঁচে আছি, এরশাদ বেঁচে আছে। এই শব্দটাও আমাকে খুব মানায় – ঠ্যাঁটা, শঠতার চূড়ান্তে পৌঁছতে চেয়েছি আমি – পৌঁছেছি দাবী করব না – কিন্তু বাংলার সেরা শঠদের সেরা সারিতে থাকব, এতে কোনো সন্দেহ নেই আমার। আমার ও রওশনের সন্তান ছিল না, সন্তান দত্তক নিয়েছিলাম, কিন্তু সন্তানসম্ভবা বলে রওশনকে হাসপাতালে ভর্তি করালাম, তার বাচ্চা হল, আমরা বাবা-মা হলাম। সারাদেশকে জোর করে আনন্দে ভাসানো হল, ঘনিষ্ঠরা শুধু জানে, রওশন ছাড়া পৃথিবীতে আর কেউ সম্ভবত রাতারাতি সন্তানসম্ভবা ও সন্তানের মা হয়নি। ১৯৭১ সালে আমি পাকিস্তান আর্মিতে নিশ্চিন্তে কাজ করে গেছি, ছুটি নিয়ে বাবা-মাকে দেখেও গেছি, আর কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াইনি, এতো উদাসীন ছিলাম, কোনো কিছুই স্পর্শ করত না, আজো করে না, তাই হয়তো বেঁচে আছি। জিয়ার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তিনি বাংলা ভাষাটাই ঠিক মতো জানতেন না। দেশের প্রেসিডেন্ট দেশের ভাষা না জানলে জিন্নার মতো এক বছর চলে যায়, কিন্তু বছরের পর বছর চলা যায় না, আর তাই জিয়া আমাকে আবিষ্কার করলেন – আর আমার জীবনের সবচেয়ে বড় গুণটাকে আমি, বাংলা ভাষাজ্ঞানের দিকটাকে আমি জিয়ার সেবায় বিলিয়ে দিলাম – দিনে রাতে জিয়ার ড্রাফট লিখতে লিখতে আমার মনে হয়েছিল, আরেকজনের ড্রাফট লেখার জন্য আমার জন্ম হয়নি – এগিয়ে গেলাম – জিয়া মারা গেলেন – আমার কী কপাল! – তারপর তো কত লোক আমার কবিতাগান লেখার জন্য লাইন দিল। রসিকতা আর শঠতা কাকে বলে! একটা কথা না বললে খুব অন্যায় হবে, ইসলামের সাথে আর কেউ রসিকতা ও শঠতা করেছিল কি না আমার জানা নেই – কিন্তু আমি করেছিলাম – চূড়ান্ত অনৈতিক জীবনযাপন ও রগরগে ভোগবিলাসের মধ্যে থেকেও আমি রাষ্ট্রধর্মে ইসলামকে অভিষিক্ত করেছিলাম, শুক্রবারের ছুটি এনেছিলাম, পীরের লালসা নিয়ে মোনাজাতে মোনাজাতে চারিদিক আকুল করে তুলেছিলাম। ছিলাম পেশাদার মুসলমান, আমার সাথে প্রতিযোগিতা হতে পারে জামাতিদের, একটা রিয়েলিটি শো হলে দেখা যেত – কে হারে, কে জেতে – তবে এই যে আমরা পেশাদার মুসলমানেরা, আমাদের সবার বাবা ‘কায়দে আজম’ জিন্না – ভাগ্য ভাল তার কই মাছের প্রাণ ছিল না, থাকলে হয়তো আমাকে আর ‘বিশ্ববেহায়া’ হতে হত না।

Read more ...

Tuesday, April 20, 2010

গ্রামীণ ফোন সেন্টারের গ্রাহক সেবা

গ্রামীণফোনের বহুল বিজ্ঞপিত মডেম ক্রেতার সাথে সেলস্ম্যানের কথোপকথন।
স্থান : গ্রামীণ ফোন সেন্টার, নাবিস্কো, ঢাকা। তারিখ : ১৯ এপ্রিল ২০১০।

ক্রেতা : সুন্দর একটা নাম্বার দিন।
সেলসম্যান : সুন্দর নাম্বার দিয়ে কি হবে ? ভয়েস কল আউটগোয়িং বা ইনকামিং তো হবে না।
ক্রেতা : কল সুবিধা না রাখার কারণ ?
সেলসম্যান : আপনাদের সুবিধার্থে। যেমন ধরুন কোন কিছু ডাউরলোড করার সময় কল ইনকামিং হলে ডাউনলোড ক্যান্সেল হয়ে যাবে। নতুন করে ডাউনলোড করতে হবে।
ক্রেতা : নতুন করে ডাউনলোড করবো কেন ? আজকাল প্রায় সব ডাউনলোডেই resume সুবিধা আছে। তাছাড়া আমি গ্রামীণ সিম দিয়ে যে ফোন সেট (htc) ব্যবহার করি তা দিয়ে ইন্টারনেটে থাকা অবস্থায় ভয়েস কল আউটগোয়িং ইনকামিং- দুটোই হচ্ছে। কোন সমস্যা তো হচ্ছে না। আসলে এ সিমে ভয়েস কল সুবিধা না রাখায় গ্রামীণ ফোনের অন্য কোন দুনম্বরী ব্যবসায়িক উদ্দেশ্য আছে।
সেলসম্যান : উত্তর নেই।
ক্রেতা : নতুন সিমে জং ধরা দাগ কেন ? ০১৭১১১ সিরিয়ালের কতো বছরের পুরনো সিম, এখনো চকচক করে !
সেলসম্যান : উত্তর নেই।
ক্রেতা : ঠিক আছে। p-6 এক্টিভেট করে মডেমটি চেক করে দিন।
সেলসম্যান : মডেম চেক করার ব্যবস্থা নেই। ১ বছরের ওয়ারেন্টি তো আছে। চেক করার দরকার কি ?
ক্রেতা : এতগুলো কম্পিউটার, মডেম চেক করার ব্যবস্থা নেই কেন ?
সেলসম্যান : সবগুলো কম্পিউটারই অথরাইজড করা। কোন কিছু ইনষ্টল করার ব্যবস্থা নেই।

সারমর্ম : ১। নিলে নাও। না নিলে বাদ দাও।
২। কাছে থাকো আর নাই থাকো। কিচ্ছু যায় আসে না।
Powered By Plug N Play

Read more ...

Monday, April 5, 2010

লিনাক্সঃ বাংলাদেশের প্রযুক্তির ভবিষ্যৎ


Read more ...

ফায়ারফক্সের গতি বাড়ান খুব সহজেই!

বাংলাদেশের স্লো ইন্টারনেটের কারনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এজন্য আমরা অনেকেই Opera ব্রাউজারের Turbo ব্যবহার করে থাকি। তবে অনেকেই হয়তো খেয়াল করেননা যে, Opera ব্রাউজারের Turbo ব্যবহারের ফলে যারা ১ গিগাবাইট বা ৩ গিগাবাইট এর মত লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। কারন Turbo ব্যবহারের ফলে ইন্টারনেট খুব দ্রুত শেষ হয়ে যায়।

কিন্তু আমরা চাইলে কোন ঝামেলা ও অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়া খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। এজন্য প্রয়োজন শুধুমাত্র Mozilla Firefox ইন্টারনেট ব্রাউজার এবং মাইক্রোসফট উইন্ডোজের যে কোন অপারেটিং সিস্টেম। তবে ফায়ারফক্সের সর্বশেষ ভার্সনগুলো থাকলে ভাল হয়।

খুব সহজেই ইন্টারনেটের গতি বাড়ানোর পদক্ষেপ সমূহঃ-

১. প্রথমে Mozilla Firefox ব্রাউজারটি Open করুন।

২. এবার Address Bar -এ যেয়ে about:config লিখে Enter করুন।

৩. এরপর একটি Warning Messsage দেখাবে। সেখানে I’ll be careful -এ দিয়ে Enter করুন।

৪. এরপর about:config -এর Page টি আসবে। সেখানে Filter এ Pipelining লিখে Search দিন অথবা
Pipelining এর অপশনগুলো খুজে নিন।

৫. এবার সেখান থেকে network.http.pipelining -এর Value পরিবর্তন করে false থেকে true করে দিন
এবং network.http.pipelining.maxrequests -এর Value পরিবর্তন করে 4 থেকে 10 করে দিন।

৬. লক্ষ্য রাখতে হবে যে network.http.pipelining.maxrequests -এর Value কখনোই 10 এর
বেশি দেয়া যাবেনা। সেক্ষেত্রে ফায়ারফক্স ফ্রিজ হবার সম্ভাবনা থাকে।

৭. এবার ফায়ারফক্স এর File এ যেয়ে Exit দিন।

৮. তারপর আপনার ইন্টারনেট কানেকশন ম্যানেজার -এ যান।

৯. সেখান থেকে আপনার default connection অর্থাত আপনি যে connection টি ব্যবহার করেন, তার Properties এ যান।

১০. সেখানে প্রথমেই থাকা General ট্যাব এর Configure -এ ক্লিক করুন।

১১. এবার Maximum speed (bps) পরিবর্তন করে সর্বোচ্চ মান অর্থাত 921600 -এ দিয়ে OK দিয়ে
বেড়িয়ে আসুন।

১২. তারপর আপনার কম্পিউটারটি Restart করুন।

এবার আপনি নিজেই Mozilla Firefox এর সাহায্যে ইন্টারনেটে ব্রাউজ করে দেখুন গতি কতটা বেড়েছে!

Powered By Plug N PLay

Read more ...

Saturday, April 3, 2010

শাহী মির্জা,যেভাবে হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট।

অনেক দিনপর বাংলার একজন হ্যাকারের কথা মনে পড়লো।যে কিনা হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট।কিন্তু বেচারা।২৪ ঘন্টার আগেই ধরাপড়ে র‌্যাবের হতে।আমি আজ সেই হ্যাকারে হ্যাকিং করা ও পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো।
২০০৮ সালের ৫ ই সেপ্টেম্বর,শাহী মির্জা নামের একজন ছাত্র হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট ।সে হ্যাকিং এর পর সকল প্রশাসনের মাথার টনক নড়ে ওঠে।আজ আমি আপনাদের সে হ্যাকিং এর কিছু কাহিনী তুলে ধরবো।
কে এই শাহী মির্জা

Shahee+Mirza শাহী মির্জা,যেভাবে হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট।

শাহী মির্জার আসল নাম হল আবু মুর্জা কামরুজ্জামান শাহী। শাহী মির্জার বাড়ি হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ এ।সে মিরপুর-৬ নম্বর সেকশনে অবস্থিত বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজির কম্পিউটার সায়েন্সের ৪র্থ সেমিস্টারের ছাত্র।এ পর্যন্ত সে দেশ-বিদেশের ১৮ টি ওয়েবসাইট করেছে।তার হ্যাকিংয়ের তালিকায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব সাইট, সরকারের পরিকল্পনা কমিশনেরওয়েব সাইট ও অনলাইন বিডি নিউজের ওয়েব সাইট।
যেভাবে হ্যাকিং করা হয় র‌্যাবের ওয়েব সাইট।

শাহী মির্জা ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৮ সময়ে সে র‌্যাবের ওয়েব সাইটের প্রবেশ করে।প্রথমে সে লিনাক্স নামে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইনে।ওয়েব সাইট হ্যাকিং এর জন্য প্রথমেই খুঁজে বের করে র‌্যাবের ওয়েব সাইটের বিভিন্ন তথ্য যেমন, ওয়েব সাইটটি কোথায় হোস্টিং করা আছে, এর মালিক কে, কতদিন মেয়াদ আছে ইত্যাদি। পরে সবগুলো তথ্য নেবার পরে সে তার আইপি না পরিবর্তন কই প্রবেশ করে gov.bd সার্ভারে।এর জন্য সে ব্যবহার করে ৩টি গুরুত্বপূর্ণ হ্যাকিং সফটওয়্যার।অবশ্য সেগুলো সম্পর্কে র‌্যাবে কিছুই বলে নি।
নিচে হ্যাকিং করা র‌্যাবের ওয়েব সাইটের অবস্থা



GOVERNMENT DOES NOT TAKE ANY STEP FOR ICT DEVELOPMENT.
BUT PASSED A LAW ABOUT ANTI-CYBER CRIME.
YOU DOES NOT KNOW WHAT IS THE CYBER SECURITY OR
HOW TO PROTECT OWNSELF.

LISTEN..HACKERS R NOT CRIMINAL , THEY R 10 TIME BETTER THAN YOUR EXPERT.
……………………….WE ARE GINIOUS THAN YOU CANT THINK………………………………..
MAIL: SHAHEEMIRZA [AT] YAHOO.COM



যেভাবে গ্রেফতার হয় শাহী মির্জা

র‌্যাব তদন্ত করে দেখতে পায়,বাংলাদেশের আইপি নম্বর থেকে এই হ্যাকিং করা হয়েছে। তারা হ্যাকিং করা ইন্টারনেটের আইপি নম্বর সংগ্রহ করে।পরে তা ফিল্টারের মাধ্যমে জানতে পরে ঢাকার মিরপুর থেকে হ্যাকিং করা হয়েছে।র‌্যাব তদন্তে করে শনিবার রাতে মিরপুর থেকে শাহী মির্জাকে গ্রেফতার করে।হ্যাকিং করার ক্ষেত্রে সে নিজের ইন্টারনেট লাইন ব্যবহার করেছে। হ্যাকিংয়ে সে নিজের পরিচয় গোপন করেনি।ফলে মাত্র ১২ ঘন্টায় গ্রেফতার হয় শাহী মির্জা।তবে তার হ্যাকিং এর ঘটনার পর সবার মাথার টনক নড়ে উঠে।সবাই বুঝতে পারে বাংলার হ্যাকারা ও কমে ছাড়ে না। তাদের ও মেধা আছে হ্যাকিং করার মত।
এখন শাহী মির্জা মুক্ত।কিন্তু কে জানে আবার না হ্যাকিং করে অন্য কোন সাইট।টিউনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

Read more ...

ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ…

ছোট্ট একটি সফটয়্যার দিয়ে আপনি চাইলেই আমার কম্পিউটারের ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারেন। আপনার পছন্দমত ইমেজ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে আরো আকর্ষনীয়, দৃষ্টি নন্দন করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে। তবে মনে রাখবেন সফটয়্যারটি উন্ডোজ এক্সপি’তে কাজ করবে।


ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে ৩টি অপশন পাবেন :-

* নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড এবং ইন্সটলের পর সফটয়্যারটি দ্বারা প্রথমে ফোল্ডার’টি সিলেক্ট করুন।
http://www.mediafire.com/?fezygmmmyuz

* তারপর পছন্দমত ইমেজ সিলেক্ট করুন।
* সর্বশেষে এ্যাপ্লাই করে দিন।

Read more ...

সিডি অটোরান বন্ধ করুন সহজেই!

প্রথমেই বলে যারা আমার মত কম জানেন তাদের জন্য। বিষয়টি অতি সাধারন সুতরাং কেউ আগে জেনে থাকলে দয়াকরে কিছু মনে করবেন না।

http://www.askmehelpdesk.com/attachments/utilities/614d1139593417-custom-autorun-options-cruzerautorun.jpg

অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ, বিপদ জনক অথবা গোপনিয় সিডি/ডিভিডি ডিক্স যখন আমরা রোম এ প্রবেশ করাই তখন সিডি ড্রাইভ ফোল্ডারটি একা একাই খুলে যায়। যদি আমাদের পিসিতে সিডি অটোরান বন্ধ করা থাকে তাহলে আর এই বিরম্বনায় পড়তে হবে। আর সেই কারণেই আমার আজকের এই টিউনটি।
সিডি অটোরান বন্ধ করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন

http://gbpvr.com/pmwiki/uploads/Manual/DisableAutoPlay.jpg

* প্রথমে মাই কম্পিউটারে প্রবেশ করুন।
* CD ROM এর উপর Right click করে Properties এ যান।
* Auto Play ট্যাব-এ ক্লিক করুন।
* drop down box এ পছন্দ মত অপশনটি যোগ করুন।
* বন্ধ করতে চাইলে চিত্রের ন্যয় Take no Action select করুন।

অথবা

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYBND3Yg1ziwhtuq2T32ZEK_iws05BFbagxoV5kB0YCjo_JN6I1Houn4dZ71T5G5TBD1s-9xlolB3RU59iSercVIWgyD0-kiAiNjLiE3Z8CS1V1GTcoRFaMlFLW1dPpMHKR5ru_IGUa3Qd/s400/Turn+off+Autoplay.jpg

1. প্রথমে Start মেনুতে যান।
2. Run-এ ক্লিক করুন এবং gpedit.msc টাইপ করে এন্টার করুন।
3. Computer Config – যান।
4. Administrative Template থেকে System ট্যাবে ডাবল ক্লিক করুন
5. Turn off Autoplay তে ক্লিক করুন
6. সব শেষে Enable it করুন ।
7. এরপর দেখুন অটোপ্লে হয় কি না।
Powered By Plug N Play

Read more ...

আপনার নোকিয়া ফোনটি কি অরজিনাল? এখনি দেখুন।

নোকিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা মোবাইল কোম্পানি। যেটা একন বিভিন্ন ভাবে নকল হচ্ছে। আপনি কি বুঝতে পারেন আপনার নোকিয়া ফোনটি আসল কিনা নকল। পারলে খুবই ভালো আর না পালে আমার এই টিউন আপনাকে শেখাবে কিভাবে নোকিয়া ফোন যাচাই করবেন। প্রত্যেক মোবাইলেরই একটা নিজস্ব আইমেল নাম্বার থাকে। আইমের নাম্বার মানে হচ্ছে IMEI (International Mobile Equipment Identity)। এটাই হচ্ছে আপনার ফোনটি চেক করবার প্রধান হাতিয়ার। তবে চলুন দেখা যাক কিভাবে চেক করবেন আপনার ফোনটি আসল কি নকল।

আপনার নোকিয়া মোবাইল থেকে *#06# প্রেস করুন। আপনি আপনার ফোনের IMEI number(serial number) দেখতে পাবেন।

এখান থেকে আপনাকে ৭ (7th )এবং ৮ (8th) নং ডিজিটদ্বয় লক্ষ করতে হবে।

Phone serial no. x x x x x x ? ? x x x x x x x

এবার আসুন,

* যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 02 অথবা 20 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Emirates থেকে যেটা নোকিয়ার জন্য খারাপ কোয়ালিটি।
* যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 08 অথবা 80 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Germany থেকে যেটা নোকিয়ার জন্য একটা ফেয়ার কোয়ালিটি।
* যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 01 অথবা 10 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Finland থেকে যেটা নোকিয়ার জন্য খুবই ভালো কোয়ালিটি।
* যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 00 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে অরজিনাল নোকিয়ার সেন্টার থেকে এবং এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি।
* যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 13 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Azerbaijan থেকে যেটা নোকিয়ার জন্য সবচেয়ে খারাপ কোয়ালিটি।
Powered By Plug N Play

Read more ...